পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় হাওড়া। পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের তরফে। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী। পাশের হার ৯১.২৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। যা শতাংশের হিসেবে ৯৪.১৯। দ্বিতীয় স্থানে হাওড়া। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। প্রথম দশে স্থান পেয়েছে ৬৪ জন। ৮ জন ছাত্রী ৫৬ জন ছাত্র।
পরীক্ষা দিয়েছে মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়া। প্রথম তিনে শুধুই রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রথম স্থানে আদৃত পাল। NARENDRAPUR RAMAKRISHNA MISSIONVIDYALAYA ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। সেমেস্টার পদ্ধতিতে ২০২৬ থেকেই প্রথম শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। প্রথম পর্বের ফলপ্রকাশের দিনই সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্রই পেয়েছিল ৯৮.৯৭ শতাংশ নম্বর।
১৫ টি ভাষা এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর ছাত্রের চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। ৬৬ হাজার ৪৮৬জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়া। পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ-এর (পিপিআর) আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ মে রাত ১২টার পর থেকে। যে সকল পড়ুয়ারা এই ফলাফলে খুশি নয়, ফের পরীক্ষায় বসতে চায় তাদের স্কুলের কাছে এই ফলাফল জমা দিয়ে দিতে হবে। পুনরায় পরীক্ষায় বসার জন্য শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবে।
