25
Mar
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। এবার আরও একজনকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, গাজিয়াবাদের ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থার এক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নীলাদ্রি দাস। তাঁর বিরুদ্ধে মূলত ওএমআর সিট বিকৃত করার অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতিতে এর আগে প্রাথমিক চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেই চার্জশিটে বলা হয়েছিল, অপটিকাল মার্ক রেকগনিশন তথা ওএমআর শিট বিকৃত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এই ঘটনায় শান্তিপ্রসাদ সিনহা এবং সুবীরেশ ভট্টাচার্য সরাসরি যুক্ত ছিলেন বলেও জানানো হয়৷ সেই…
