30
Dec
আচমকা অসুস্থতা থেকে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক সুব্রত সাহা৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। রাজ্যের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন সুব্রত। এদিন সকালে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তাঁর৷ হাসপাতালে ভর্তি করা হয় হলেও শেষরক্ষা আর হল না৷ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল বিধায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ২০২১ এর সাগরদীঘি থেকে তৃণমূলের প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন সুব্রত সাহা। দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর৷ সাগরদিঘি বিধানসভা থেকে তিনবার নির্বাচিত হন৷ দু’বার মন্ত্রী হন তিনি। পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গল ব্লাডারের অপারেশন হয়েছিল তাঁর। বুধবারই…
