Arpita Debnath

5702 Posts
কাজ চলছে দ্রুত গতিতে, সময় এগিয়ে আসতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোটের

কাজ চলছে দ্রুত গতিতে, সময় এগিয়ে আসতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোটের

এই মুহূর্তে রাজ্যে সারা হচ্ছে সমস্ত কাজ। রাজ্য সরকার গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলির বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে গ্রামীণ রাস্তা, জল প্রকল্প, গ্রামীণ আবাস ও শৌচালয়ের কাজ দ্রুত শেষ করা সহ ১০০ দিনের কাজে গতি বাড়ানোর জন্য সব জেলার জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কারণ অনুমান করা হচ্ছে যে, এগিয়ে আসতে পারে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন। উপরিউক্ত নির্দেশের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলিকে গ্রাম সভা বসিয়ে সাধারণ মানুষের সমস্যা জেনে তা দ্রুত সমাধান করার কাজও করতে বলা হয়েছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত…
Read More
আচমকাই নবান্নের নতুন সিদ্ধান্তে বড় প্রশ্ন সুজনের

আচমকাই নবান্নের নতুন সিদ্ধান্তে বড় প্রশ্ন সুজনের

কড়া নিরাপত্তার মধ্যে দিয়েও এক অজ্ঞাত আগন্তুকের মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য। এরই মাঝে নিরাপত্তার সংক্রন্ত কারণে বড় ঘোষণা করে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দিকে নজর দিয়ে তাঁর বাসভবনে ও নবান্নে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মীদের ডিউটি করার সময় স্মার্ট ফোন জমা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর বাসভবনে ও নবান্নে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মীদের ডিউটি করার সময় স্মার্ট ফোন জমা রাখার যে নতুন সিদ্ধান্ত রাজ্যের স্বরাষ্ট্র দফতর নিয়েছে তার কড়া সমালোচনা করে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঠিক। কিন্তু নবান্নে…
Read More
সপ্তাহ শেষেই কলকাতায় আসতে পারেন দ্রৌপদী মুর্মু

সপ্তাহ শেষেই কলকাতায় আসতে পারেন দ্রৌপদী মুর্মু

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসেই সম্পন্ন হবে রাষ্ট্রপতি নির্বাচন। চলছে মনোনয়নপর্ব। এই প্রেক্ষিতেই মনোনীত হয়েছে দ্রৌপদী মুর্মুর নাম। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু আসতে চলেছেন কলকাতায়। রাজ্যে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী ৮ জুলাই রাতে কলকাতায় পৌঁছতে পারেন তিনি। তার পর দিনই বিজেপি নেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী বলে জানা গিয়েছে। দু'দিনের সফরে কলকাতায় তিনি আসছেন বলেই প্রাথমিক সূত্রে খবর। রাজ্যে এসে তাঁর ঠিক কী কাজ হবে? অনুমান করা হচ্ছে, স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে পরিচয় করবেন তিনি এবং বিজেপি বিধায়কদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বোঝানো হবে।…
Read More
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা স্বার্থে বড়ো ঘোষণা নবান্নের তরফে

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা স্বার্থে বড়ো ঘোষণা নবান্নের তরফে

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা তার নিরাপত্তা সবার আগে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন তিনি। এতো নিরাপত্তার মাঝেও আচমকাই এক অগ্যেত ব্যক্তির তার বাড়িতে আগমন ঘটায় উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার স্বার্থে নবান্নে নিষিদ্ধ হয়ে গেল মোবাইল ব্যবহার। নবান্নে কর্তব্যরত সমস্ত পুলিশ কর্মীকে মোবাইল জমা রেখে তবে ভিতরে ঢুকতে হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাসভবনেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ক্ষেত্রেও এই একই নিয়ম লাগু হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক যুবকের ঢুকে পড়ার ঘটনায় তাজ্জব পুলিশ থেকে সাধারণ মানুষ। কী ভাবে এই ঘটনা ঘটতে পারে তার…
Read More
প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুকের পরিচয়

প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুকের পরিচয়

এই মুহূর্তের সব চেয়ে বড়ো চাঞ্চল্যকর ঘটনা। কড়া নিরাপত্তার মাঝেও আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকলের চোখের আড়ালে গোপনে তাঁর বাড়িতে ঢুকে পড়েন তিনি। কখন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর ঢুকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার সকালে। কী ভাবে সকলের নজর এড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর ঢুকে পড়লেন সেটাই এখন বড় প্রশ্ন। এরই মধ্যে জানা গেল, ওই আগুন্তুক সঙ্গে করে নিয়ে এসেছিলেন একটি লোহার রড! সেই রড হাতে নিয়েই প্রায় সাত ঘণ্টা তিনি লুকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ঘরের ঠিক উল্টো দিকে। কোনও কারণে মুখ্যমন্ত্রী রাতের…
Read More
বঙ্গের করোনা সংক্রমণের সংখ্যা বাড়ায় বাড়ছে চিন্তা

বঙ্গের করোনা সংক্রমণের সংখ্যা বাড়ায় বাড়ছে চিন্তা

বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। দেড় হাজারের গণ্ডি পেরতেই শঙ্কা আরও বৃদ্ধি হয়েছিল। এবার গত ২৪ ঘণ্টায় বঙ্গে সংক্রমণ প্রায় আঠারোশো! পজিটিভিটি রেটও হু হু করে বাড়ছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে চতুর্থ কোভিড ঢেউয়ের এটাই শুরু? আপাতত তেমন ইঙ্গিত বিশেষজ্ঞরা দিচ্ছেন না। এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি এমন দাবি করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দিনে যে হারে বেড়েছে সংক্রমণ, তাতে আতঙ্কিত না হওয়ার কোনও কারণ নেই। তবে এটাও বলে রাখা দরকার, টেস্টিংও বেড়েছে আগের তুলনায়। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর…
Read More
খারিজ হলো আবেদন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন

খারিজ হলো আবেদন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিমকোর্টেও জোর ধাক্কা খেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সম্প্রতি মহারাষ্ট্র ১৬ জন বিক্ষুব্ধ বিধায়কের দল থেকে সাসপেন্ড করার যে আর্জি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই আর্জিও খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ১৬ জন বিক্ষুব্ধ বিধায়কের দল থেকে সাসপেন্ড করার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। সেক্ষেত্রে শিন্ডে এবং বিরোধী বিধায়কদের বিরুদ্ধে সেনাপ্রধান হুইপ জারি করে সাসপেনশন মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। শিন্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি দেশের সংবিধানের ১০ নম্বর সিডিউল ভঙ্গ করছেন। এক্ষেত্রে বলে রাখা…
Read More
আরো ভয়াবহ হচ্ছে অবস্থা, মৃত্যুর সংখ্যা বাড়ছে মনিপুরে

আরো ভয়াবহ হচ্ছে অবস্থা, মৃত্যুর সংখ্যা বাড়ছে মনিপুরে

অনবরত বৃষ্টি চলছে উত্তর অঞ্চলের দিকে।বিগত কয়েকদিন ধরে ভারতের এই পার্বত্য রাজ্যে শুরু হয়েছে জোর বর্ষণ। আর তার ফলে ক্রমশ অবস্থা খারাপ হচ্ছে মণিপুরের। বৃহস্পতিবার পর্যন্ত জানা গিয়েছিল ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতের সংখ্যা যে বাড়বে তার ইঙ্গিত মিলেছিল। কিন্তু পরিস্থিতি যে এমন হবে তার কল্পনা মনে হয় কেউ করেনি। নদীর জল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এখন। ধসের কারণে সেনাবাহিনীর অনেকের মৃত্যু হয়েছে বলেও খবর। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ৭ জওয়ান-সহ কমপক্ষে ৫৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, ইজাই নদীর কাছে…
Read More
আবার হামলা, মৃত্যুর সংখ্যা বাড়ল ইউক্রেনে

আবার হামলা, মৃত্যুর সংখ্যা বাড়ল ইউক্রেনে

অবিরাম গতিতে চলছে যুদ্ধ। এই যুদ্ধের হয়তো শেষ নেই। এই যুদ্ধ চলবেই, আর প্রাণ যাবে লক্ষ, লক্ষ। এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাশিয়া-ইউক্রেন দুই দেশ। কারণ যে যুদ্ধ শুরু হয়েছে তা থামার নাম তো নিচ্ছেই না উলটে আরও নৃশংস হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। ইউক্রেনের ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে এবং দু’টি হলিডে ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু-সহ অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা বহু। যে সময় এই মিসাইল হামলা চালানো হয় সেই সময়ে ওই অ্যাপার্টমেন্টে ছিলেন কমপক্ষে ১৬০ জন। সেখান থেকে ইতিমধ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও মানুষ আটকে রয়েছেন বলে অনুমান…
Read More
শিক্ষক নিয়োগের পর এবার দমকলের চাকরিতে দুর্নীতি

শিক্ষক নিয়োগের পর এবার দমকলের চাকরিতে দুর্নীতি

একের পর এক দুর্নীতি কাণ্ডে জর্জরিত রাজ্য। নিয়োগে বেনিয়মের একাধিক মামলা এই মুহূর্তে চলছে কলকাতা হাইকোর্টে। প্রায় সব মামলাতেই মুখ পুড়ছে রাজ্য সরকারের। এরই মধ্যে আবার দমকল বিভাগের কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে মামলা দায়ের হল আদালতে। সেই প্রেক্ষিতে নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ এক সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিয়েছে। আগামী সোমবার এই মামলাটির ফের শুনানি। একটি, দুটি নয়, দমকল বিভাগের দেড় হাজার পদে নিয়োগের ওপর এই স্থগিতাদেশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আসলে ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১৯…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান পদে বসলেন কৃষ্ণ কল্যাণী

জল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান পদে বসলেন কৃষ্ণ কল্যাণী

জল্পনা চলছিল চেয়ারম্যান পদ নিয়ে, জল্পনার মাঝেই প্রকাশ্যে এসছিল নাম। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব নিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপির প্রতীকে নির্বাচিত ওই বিধায়ক মুকুল রায়ের স্থলাভিষিক্ত হলেন। গত ২৮ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এর পরে কৃষ্ণ কল্যাণীকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। তবে তাঁকে নিয়েও যে বিতর্ক সৃষ্টি হবে বলাই যায়। এখন দেখার বিজেপি কী অবস্থা নেয়। সম্প্রতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তখন থেকেই জল্পনা ছিল যে তিনি প্যাক চেয়ারম্যান হতে পারে। আজ…
Read More
বন্দিদের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

বন্দিদের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

অপরাধমূলক কাজের শাস্তি পাওয়া বন্দিদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে নতুন উদ্যোগ। সংশোধনাগারে বন্দিদের সংখ্যা বৃদ্ধি নিয়ে কিঞ্চিৎ সমস্যা দেখা দিয়েছে। বিগত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এখনও পাচ্ছে। বর্তমানে সেই সংখ্যা অত্যধিক হওয়ার ফলে সীমিত জায়গার মধ্যে অনেক বেশি বন্দিদের থাকতে হচ্ছে। তাই এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ কয়েক জন মরণাপন্ন বন্ধিদের মুক্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত জানুয়ারি মাসে প্রায় ৩৬ জন মরণাপন্ন বন্ধিদের মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ধরনের মরণাপন্ন বন্দি আরও কত আছে তা জানতে চেয়েছে আদালত। এই প্রেক্ষিতেই তারা রাজ্য সরকারকে এই ইস্যুতে…
Read More
চিনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

চিনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

আজ থেকে বিগত প্রায় আড়াই বছর আগে সারা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণের উৎপত্তিস্থল চিন। প্রায় আড়াই পার হয়ে গেলেও এটা এখনও জানা যায়নি যে কী ভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। চিন থেকে গোটা বিশ্বে করোনা ত্রাস সৃষ্টি করেছে এবং এখনও করছে। তবে এই দুই বছরের মধ্যে অনেক দেশে কোভিড গ্রাফ নামতে শুরু করলেও পুনরায় তা বাড়তে শুরু করেছিল চিনেই। তার জন্য 'জিরো কোভিড' নীতি নিয়েছিল বেজিং সরকার। কিন্তু তাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। জানা গিয়েছে, নতুন করে সংক্রমণের জেরে চিনে এই মুহূর্তে গৃহবন্দি মানুষের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। শুধুমাত্র আনহুই প্রদেশে এত সংখ্যক মানুষকে…
Read More
সমাপ্ত হলো লড়াই, কর্ম জীবন শুরু করলেন ববিতা

সমাপ্ত হলো লড়াই, কর্ম জীবন শুরু করলেন ববিতা

দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি। কথা মতো কর্ম জীবনে পা রাখলেন ববিতা। জয়ের হাসি হেসেছেন ববিতা সরকার। নিজের হক ছিনিয়ে নিয়ে হাজার হাজার চাকরি প্রার্থীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি৷ আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ দিলেন তিনি। এই স্কুলেই কারচুপি করে চাকরিতে ঢুকেছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই বেআইনি নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন ববিতা। কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন অঙ্কিতা। তাঁর শূন্য স্থানেই নিয়োগপত্র দেওয়া হয় ববিতা সরকারকে। এদিন স্কুলে যোগ দেওয়ার আগে ববিতা বলেন, মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ…
Read More