06
Jun
চারিদিকে বাড়ছে সংক্রমণ। নতুন করে চিন্তা বাড়ছে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে। এই পরিস্থিতিতে এবার করোনার থাবা গান্ধী পরিবারে, আক্রান্ত একের পর এক সদস্য। কদিন আগেই জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। হালকা জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকলেও আপাতত সোনিয়া গান্ধী রয়েছেন হোম আইসোলেশনেই। আর এবার করোনা আক্রান্ত হলেন সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও। এই প্রসঙ্গে একটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, 'আমি করোনায় আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু সমস্যা রয়েছে। আপাতত আমি নিজেকেই নিভৃতবাসে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমার অনুরোধ এই কয়েকদিন আমার সংস্পর্শে যারা এসেছেন তারা অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নিন এবং সেক্ষেত্রে যদি তাদের রিপোর্ট পজিটিভ আসে তাহলে অবশ্যই নিভৃতবাসে চলে যান।' উল্লেখ্য, সোনিয়া গান্ধীর…
