21
Mar
প্রায় এক মাসের কাছাকাছি পৌঁছাতে চললো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণের ২০ দিন পার৷ ধ্বংসের মুখে দাঁড়িয়ে ইউক্রেন৷ দেশ জুড়ে চলছে মৃত্যু মিছিল৷ এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করতে চলেছে রাশিয়া৷ পুতিন বাহিনীর রাসায়নিক আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল ন্যাটো৷ ন্যাটোর সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক শুরুর আগেই ন্যাটোর সাধারণ সম্পাদক জেন্স স্টোল্টেনবার্গ উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেনের উপরে যে কোনও সময় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া। যা নিয়ে উদ্বেগে ন্যাটো৷ এদিকে গত সপ্তাহে রাশিয়া অভিযোগ করে, ইউক্রেন নাকি দেশের অন্দরেই জৈব অস্ত্র তৈরি করছে। এই কাজে তাদের মদত যোগাচ্ছে আমেরিকা। যদিও রাশিয়ার সেই…
