20
Sep
টাটা গ্রুপের অন্তর্গত মহিলাদের এথনিক পোশাকের ব্র্যান্ড তানায়রা, এই উৎসব মরসুমে নিয়ে এলো নতুন কালেকশন – মিয়ারা: হাতে গড়া, বিশুদ্ধতার ছোঁয়ায় ভরপুর। এই কালেকশনে আধুনিক ডিজাইনের ছোঁয়া মিশেছে ঐতিহ্যবাহী হস্তশিল্পে, যা তাকে দিয়েছে এক অনন্য স্বকীয়তা। সিল্ক ও কটনের নানান বুননশৈলীতে সজ্জিত মিয়ারা, প্রতিটি উৎসবের মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে প্রস্তুত—হোক তা নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য। উৎসবের আমেজে তানায়রার নতুন ক্যাম্পেইন ‘দ্য গিফ্ট অফ পিওর লাভ’ শাড়িকে তুলে ধরছে ভালোবাসার চিরন্তন প্রতীক হিসেবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডটি উপহার দেওয়ার আনন্দকে নতুনভাবে ব্যাখ্যা করছে, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে—একটি তানায়রা শাড়ি উপহার দেওয়া মানে ভালোবাসাকে সম্মান জানানো এমন কিছুর…
