28
Jul
ভারতে পোষ্য থাকা পরিবারগুলিতে পশুদের সঙ্গে ভালবাসা ও আবেগ ক্রমবর্ধমান, কিন্তু তাদের এখনও খাবার হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই বাড়িতে বাকিদের জন্য ব্যবহৃত একই রান্নাঘরে তৈরি হওয়া, একই খাবার দেওয়া হয়- যেখানে পোষ্যদের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকে না। এই ব্যবধান দূর করতে পোষ্যের যত্ন ও পরিষেবার ক্ষেত্রে বিশ্বের অগ্রণী সংস্থা মার্স ইনকর্পোরেটেড ‘ফিড দেম লাইক ক্যটস্ অ্যান্ড ডগস্’ (তাদের বিড়াল ও কুকুদের মতোই খাওয়ান) নামে সচেতনতা অভিযান শুরু করেছে। কুকুর ও বিড়ালদের জন্য নির্দিষ্টভাবে প্রয়োজনীয় পুষ্টিগত চাহিদার বিষয়ে পেডিগ্রি® ও হুইস্কাস® দুটি ব্র্যান্ডের জন্যেই এই প্রচারাভিযান চালানো হবে। প্রচারের বার্তা হবে সরল ও বিশ্বজনীন: পোষ্যরা পরিবার হতে পারে, কিন্তু তাদের পুষ্টির প্রয়োজনীয়তা…
