18
Nov
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত একটি বৈজ্ঞানিক গোলটেবিল বৈঠকে দেশের শীর্ষস্থানীয় এন্ডোক্রাইনোলজিস্ট এবং পুষ্টিবিদরা অংশ নেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল—প্রমাণভিত্তিক পুষ্টির ভূমিকা তুলে ধরা এবং ডায়াবেটিস ব্যবস্থাপনায় সচেতনতা থেকে পরিমাপযোগ্য অগ্রগতি নিশ্চিত করা। ভারতে বর্তমানে ১০ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদে সফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে পুষ্টি ও জীবনধারার গুরুত্ব ক্রমেই বাড়ছে। গবেষণা জানায়, ডায়াবেটিসে আক্রান্ত প্রতি চারজনে তিনজনই গ্লাইসেমিক নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হন—যার পেছনে রয়েছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, জিনগত কারণ এবং নিষ্ক্রিয় জীবনযাপন। কেন্দ্রীয় স্থূলতাও এই চ্যালেঞ্জ আরও বাড়ায়, ফলে রক্তে শর্করার ওঠানামা এবং হৃদ্রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। লিলাবতী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের এন্ডোক্রাইনোলজিস্ট ও…
