18
Jun
টানা ছয় বছর ধরে দেশের সেরা বেসরকারি হাসপাতাল হিসেবে স্থান পাওয়া মেদান্ত - দ্য মেডিসিটি, ক্রমবর্ধমান শিশুদের লিভারের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ মোকাবেলায় শিলিগুড়িতে একটি সচেতনতামূলক বৈঠকের আয়োজন করেছে। ডাঃ নীলম মোহনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি শহরে শিশুদের লিভার রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুন্যস্থানগুলি তুলে ধরা হয়েছে। এখানে শিশু বিশেষজ্ঞ, চিকিৎসক এবং তরুণ ডাক্তাররা শিশুদের জীবনধারা-সম্পর্কিত লিভারের রোগ নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হন। ভারতে শিশুদের লিভারের সমস্যা, বিশেষ করে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) এবং MASLD উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, যা প্রায় ৩৫% শিশু এবং কিশোর-কিশোরীদের প্রভাবিত করেছে। এর প্রধান কারণ হল নিম্নমানের খাদ্যাভ্যাস, বেশি পরিমানে লবণ গ্রহণ এবং…
