Durgasree Mitra

676 Posts
দাবি না মানলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির

দাবি না মানলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির

রাজ্যে যে রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করবে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই দলকেই পূর্ণ সমর্থন জানানো হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন—এমনই হুঁশিয়ারি দিল এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটি। রাজগঞ্জ ব্লক কমিটি পুনর্গঠনের পর এই বার্তা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায় কার্তিক রায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় এক বৈঠক। সেখানে ব্লক কমিটি গঠন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অবশেষে ব্লক সভাপতি হিসেবে কার্তিক রায়ের নাম ঘোষণা করা হয়। মোট ৪০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গড়ে ওঠে। কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় স্পষ্ট ভাষায় জানান, “উত্তরবঙ্গে কোনো…
Read More
উত্তরবঙ্গে ন্যাশনাল ট্রাইবাল বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল সৈনিক স্কুলের দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে

উত্তরবঙ্গে ন্যাশনাল ট্রাইবাল বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল সৈনিক স্কুলের দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে

উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রকে বিকাশ ঘটাতে বিশেষ উদ্যোগ নিলেন বেশ কয়েকজন জনপ্রতিনিধি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে উত্তরবঙ্গে জাতীয় ট্রাইবাল বিশ্ববিদ্যালয় সাথে ন্যাশনাল সৈনিক স্কুল স্থাপনের দাবিত স্মারকলিপি প্রদান করা হয়। আরো জানা যায়, এছাড়াও শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য আরো বেশ কয়েকটি দাবি মন্ত্রকের কাছে তুলে ধরা হয়। এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলো শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মনোজ ওরাও, পুনা ভেঙ্গরা ও বিশাল লামা সাথে ছিলো সাংসদ মনোজ টিগ্গা।
Read More
আমবাড়ি ক্যানেলে বিপ*জ্জনক সাঁতার! প্রশাসনের উদাসীনতায় আ*তঙ্কে এলাকাবাসী

আমবাড়ি ক্যানেলে বিপ*জ্জনক সাঁতার! প্রশাসনের উদাসীনতায় আ*তঙ্কে এলাকাবাসী

জীবন নিয়ে ছেলেখেলা করছে কয়েকজন যুবক। আমবাড়ি ক্যানেলের বিপদজনক এলাকায় নির্দ্বিধায় সাঁতার কাটতে ও স্নান করতে দেখা যাচ্ছে তাদের। এলাকাবাসীর দাবি, প্রতিদিনই বহু যুবককে এইভাবে ক্যানেলের জলে ঝাঁপ দিতে দেখা যায়। অথচ এই ক্যানেলের স্রোত প্রবল ও গভীর, ফলে যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অযত্নে ও অসতর্কভাবে ক্যানেলে নামলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে সময় লাগবে না। ইতিমধ্যেই অতীতে এই ক্যানেলে বহু দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। তবে প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নজরদারির ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে প্রশ্ন উঠছে, কেন প্রশাসন বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে…
Read More
ফের খাঁচাবন্দি চিতাবাঘ

ফের খাঁচাবন্দি চিতাবাঘ

বুধবার সকালে ফের ধরা পড়ল চিতাবাঘ। বানারহাট থানার অন্তর্গত আংড়াভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনের ১৭ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়ে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘ। ঘটনায় এলাকাজুড়ে কিছুটা স্বস্তি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকালও একই খাঁচায় ধরা পড়েছিল একটি চিতাবাঘ। দু’দিনে টানা দুটি চিতা বন্দি হওয়ায় মানুষের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।
Read More
মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শ্রাবণী দত্ত

মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শ্রাবণী দত্ত

শিলিগুড়ি পুর নিয়মের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুরবোর্ড। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিয়মের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব। অভিযোগ, রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল পাকান কাউন্সিলার শ্রাবণী দত্ত। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলার তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরের ঘটনাতেও তিনি জড়িত। এই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূলের স্থানীয় সমর্থকরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যায় মেয়র গৌতম দেবও। সোমবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা। ক্ষুব্ধ…
Read More
সেনার গাড়ি আটকাল পুলিশ, ওভারস্পিড নিয়ে বিতর্কে উত্তেজনা

সেনার গাড়ি আটকাল পুলিশ, ওভারস্পিড নিয়ে বিতর্কে উত্তেজনা

মঙ্গলবার ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা হওয়া সেনার একটি গাড়ি আটকালো ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটে সকাল প্রায় ১১টা নাগাদ। ট্রাফিক পুলিশের অভিযোগ, সেনার গাড়িটি ওভারস্পিডে চলছিল ও বিপজ্জনকভাবে টার্ন নিয়েছিল। বিষয়টি হেয়ার স্ট্রিট থানায় জানানো হয়। তবে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের গাড়ির গতি স্বাভাবিক ছিল ও ওভারস্পিডের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সেনার তরফে আরও জানানো হয়েছে, তাদের গাড়ির ঠিক পিছনেই কলকাতার পুলিশ কমিশনারের কনভয় যাচ্ছিল—যা তারা জানতেন না। সিগনাল খোলা থাকায় নিয়ম মেনে টার্ন নিয়েছিল গাড়িটি।
Read More
অন্ধকার রাতে ছিনতাই, গ্রেপ্তার দুই দু*ষ্কৃতী

অন্ধকার রাতে ছিনতাই, গ্রেপ্তার দুই দু*ষ্কৃতী

শনিবার রাত। দিনভর কাজ শেষে বাড়ি ফেরার তাড়ায় ছিলেন ফুলবাড়ির বাসিন্দা বিশ্বনাথ রায়। ব্যাংকের এটিএম থেকে সদ্য তুলেছিলেন কুড়ি হাজার টাকা। সাইকেলে চেপে শান্তভাবে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু কে জানত সেই ফিরতি পথই জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতায় পরিণত হবে! ক্যানেল রোডে পৌঁছনোর পরেই বুঝতে পারেন, কেউ যেন তাকে অনুসরণ করছে। একে একে তিন যুবক সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগেই তারা হুমকি দিয়ে বিশ্বনাথের কাছ থেকে কেড়ে নেয় নগদ ২০ হাজার টাকা ও এটিএম কার্ড। রাতের নির্জন রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় ভয়ে-আতঙ্কে স্তব্ধ হয়ে যান তিনি। খবর ছড়াতেই ফুলবাড়ি জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে…
Read More
এসসিও সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠকের পথে একসঙ্গে গাড়িতে মোদি-পুতিন

এসসিও সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠকের পথে একসঙ্গে গাড়িতে মোদি-পুতিন

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে গাড়িতে যাত্রা করে পৌঁছালেন দ্বিপাক্ষিক বৈঠকের স্থানে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “এসসিও সম্মেলনের কার্যক্রম শেষে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাই। তাঁর সঙ্গে আলোচনা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।” উল্লেখযোগ্য, মোদি-পুতিন বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, প্রতিরক্ষা, জ্বালানি ও আঞ্চলিক কৌশলগত ইস্যু নিয়ে আলোচনা হয়। ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও সুদৃঢ় করার দিকেই নজর দিচ্ছে দুই নেতা।
Read More
SCO প্ল্যাটফর্মে ‘Security, Connectivity & Opportunity’-র বার্তা মোদির

SCO প্ল্যাটফর্মে ‘Security, Connectivity & Opportunity’-র বার্তা মোদির

টিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিলেন— সন্ত্রাসবাদ নিয়ে কোনো দ্বৈরথ মেনে নেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকাকালীনই মোদি বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক হুমকি, তাই এ বিষয়ে একটিই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রী জানান, SCO হচ্ছে নিরাপত্তা, সংযোগ ও সুযোগের (Security, Connectivity & Opportunity) প্ল্যাটফর্ম। তাই এই মঞ্চকে ব্যবহার করে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। মোদি তাঁর বক্তৃতায় কাশ্মীরের পহালগাঁও হামলার কথাও স্মরণ করান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ওই নৃশংস সন্ত্রাসী হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ হারিয়েছে। এই ঘটনা প্রমাণ করে, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের নয়, বরং গোটা অঞ্চলের শান্তি…
Read More
তাওই নদীতে সেতু বিপর্যয়: সেনার ‘টাইগার ডিভিশন’-এর রেকর্ড উদ্ধার অভিযান

তাওই নদীতে সেতু বিপর্যয়: সেনার ‘টাইগার ডিভিশন’-এর রেকর্ড উদ্ধার অভিযান

ভয়াবহ বর্ষণ আর আকস্মিক বন্যার ফলে তাওই নদীর উপর নির্মিত জম্মুর অন্যতম গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়তেই মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়ে শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ। চারদিকের হাজারো মানুষ কার্যত আটকে পড়ে জীবন-মরণ সঙ্কটে। এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে জীবনরক্ষাকারী হয়ে ওঠে ভারতীয় সেনা। সেনার ‘টাইগার ডিভিশন’-এর ইঞ্জিনিয়াররা একটানা পরিশ্রম করে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ১১০ ফুট দৈর্ঘ্যের একটি বেইলি ব্রিজ নির্মাণ করে। এই দ্রুত পদক্ষেপে পুনরায় শুরু হয় যানবাহন চলাচল ও মানুষের স্বস্তি ফেরে। জম্মুর উপর দিয়ে প্রবাহিত তাওই নদীর চতুর্থ সেতুর একটি অংশ ভেঙে পড়ার পর থেকেই প্রশাসনের দুশ্চিন্তা শুরু হয়। কারণ এই সেতুটি শুধু সাধারণ মানুষের চলাচল নয়, জরুরি…
Read More
রেললাইনে স্বচ্ছতা অভিযান, আবর্জনা সাফাইয়ে উদ্যোগী রেল ও পৌরসভা

রেললাইনে স্বচ্ছতা অভিযান, আবর্জনা সাফাইয়ে উদ্যোগী রেল ও পৌরসভা

স্বচ্ছতা অভিযানে নেমে মালদা শহর সংলগ্ন প্রায় ৫০০ মিটার রেললাইন পরিষ্কার করল রেল ডিভিশন ও ইংরেজবাজার পৌরসভা। শনিবার শুরু হওয়া এই অভিযানে রথবাড়ি থেকে মালদা স্টেশন পর্যন্ত রেললাইনের ধারে পড়ে থাকা আবর্জনা এবং গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করা হয়। দীর্ঘদিন ধরে রেললাইনের ধারে বসবাসকারীরা নিত্যদিনের আবর্জনা ফেলে দিচ্ছিলেন ট্র্যাকের উপর। এতে শুধু নোংরা পরিবেশই তৈরি হচ্ছিল না, বরং যাত্রী ও ট্রেন চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। স্বচ্ছতা অভিযানের মাধ্যমে রেললাইন সংলগ্ন এলাকাবাসীদের সচেতন করা হয়, যাতে তারা আর রেললাইনের উপর আবর্জনা না ফেলেন। অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রেলের আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা। কৃষ্ণেন্দুবাবু জানান,…
Read More
ছাদে হেলিকপ্টার তৈরি করে নজির শিক্ষক দম্পতির

ছাদে হেলিকপ্টার তৈরি করে নজির শিক্ষক দম্পতির

নিজেদের সখ আর সৃষ্টিশীলতাকে সঙ্গী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন পুরুলিয়ার এক শিক্ষক দম্পতি। কাশীপুরের বাসিন্দা শিক্ষক অধীর কুমার হালদার ও তার স্ত্রী শিক্ষিকা মৌসুমী কর হালদার তাঁদের বাড়ির ছাদের উপর তৈরি করেছেন এক অভিনব হেলিকপ্টারের মডেল। এই হেলিকপ্টার আকাশে ওড়ার জন্য তৈরি নয়। তবে শিক্ষক দম্পতির উদ্দেশ্যই আলাদা—তারা চান বর্তমান প্রজন্মকে উচ্চমানের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে। তাঁদের মতে, প্রতিযোগিতা আর প্রযুক্তির দৌড়ে আজকের ছেলেমেয়েরা কল্পনার জগৎ থেকে সরে যাচ্ছে। তাই চোখের সামনে বাস্তবের ছাদে হেলিকপ্টার দাঁড় করিয়ে তারা প্রমাণ করতে চেয়েছেন—স্বপ্ন দেখা ও নতুন কিছু ভাবা আজও জরুরি। এই অভিনব হেলিকপ্টার তৈরির কাজে অধীরবাবুকে সহযোগিতা করেছেন বাঁকুড়ার ধনঞ্জয় চৌধুরী ও…
Read More
ফের বিপত্তি ১০ নম্বর জাতীয় সড়কে, ব্যাহত যান চলাচল

ফের বিপত্তি ১০ নম্বর জাতীয় সড়কে, ব্যাহত যান চলাচল

১০ নম্বর জাতীয় সড়কে (NH-10) ফের বিপত্তি। শনিবার সকালে কালিজোড়া সংলগ্ন পাহাড় থেকে হঠাৎই বিশাল আকারের পাথর গড়িয়ে পড়ে জাতীয় সড়কের ওপর। ফলে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার প্রধান রাস্তাটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িগুলোকে আপাতত বিকল্প পথে—লাভা-গরুবাথান রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে রাস্তার উপর পাথর জমে থাকায় ভারী যানবাহন চলাচল একেবারেই অসম্ভব। তাই প্রশাসনের তরফে বড় যানবাহনের চালকদের আপাতত যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি প্রশাসন রাস্তা পরিষ্কারের কাজে নেমেছে। যদিও পাথরের আকার বিশাল হওয়ায় তা সরাতে কিছুটা সময় লাগবে বলে অনুমান। ইতিমধ্যেই যার ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে যানজট তৈরি…
Read More
বিহারে কংগ্রেস–বিজেপির সং*ঘর্ষে উ*ত্তাল রাজনীতি

বিহারে কংগ্রেস–বিজেপির সং*ঘর্ষে উ*ত্তাল রাজনীতি

বিহারে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ল। শুক্রবার কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মা-কে নিয়ে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়। অভিযোগের জেরে শুক্রবার দুপুরে বিজেপি কর্মীরা পাটনায় কংগ্রেসের প্রাদেশিক কার্যালয় ‘সদাকত আশ্রম’-এর সামনে বিক্ষোভ দেখাতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও লাঠালাঠি শুরু হয়। ইট–পাটকেল ছোঁড়া হয়, ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি। হিংসা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয় দলের একাধিক কর্মী আহত হয়েছে। বিজেপির অভিযোগ, ১০০–১৫০ জন কংগ্রেস কর্মী লাঠি–ডান্ডা নিয়ে হামলা চালিয়েছে।…
Read More