editor

11195 Posts
তাজমহলের রহস্যঘেরা সেই ‘২২ বন্ধ কক্ষ’ খোলার আবেদন

তাজমহলের রহস্যঘেরা সেই ‘২২ বন্ধ কক্ষ’ খোলার আবেদন

প্রায় ৪০০ বছর ধরে সম্রাট শাহজাহানের ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে তাজমহল। আর এ দীর্ঘ সময় ধরেই এক রহস্যের বেড়াজালে নিজেকে আবৃত করে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনা। রাজকীয় এই সমাধিস্তম্ভে ২২টি তালাবদ্ধ কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে সব সময়ই। কী আছে এসব কক্ষের ভেতরে তা জানতেই যুগ যুগ ধরে যত কৌতূহল! এর সেই রহস্যকে উন্মোচনের দাবি জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ওই ২২ কক্ষগুলো খোলার দাবি নিয়ে এলাহাবাদ আদালতের দারস্থ হয়েছেন দলটির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ ড. রজনীশ সিং। শনিবার হাইকোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এ আবেদন দাখিল করেন তিনি। তার হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী রুদ্র বিক্রম সিং।…
Read More
আন্দোলনের মুখে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ, জারি কারফিউ

আন্দোলনের মুখে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ, জারি কারফিউ

আন্দোলনের মুখে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মাহিন্দা রাজাপক্ষে। তার পদত্যাগের ফলে নতুন মন্ত্রিসভাও ভেঙে যাবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা। আজ সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সরকারবিরোধীদের গুরুত্বপূর্ণ একটি বিক্ষোভস্থলে শাসক দলের সমর্থকদের হামলার ঘটনা ঘটে। এর পরপরই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর আসে। হামলার আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে শাসকদলের একদল সমর্থক জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়ে শ্লোগান দিতে থাকে। এরপর প্রধানমন্ত্রী মাহিন্দার সঙ্গে তাদের বৈঠক হয়। এই বৈঠক শেষ করে মিছিল করে গিয়ে রাষ্ট্রপতির দপ্তরের সামনে অবস্থানরত সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তারা। সরকার সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভকারীদের ওপর লাঠি…
Read More
উদ্বেগ কাটিয়ে ‘অশনি’ নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দফতর

উদ্বেগ কাটিয়ে ‘অশনি’ নিয়ে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দফতর

না কোন ভয় পাবার কারন নেই! কারন, বাংলায় ‘অশনি’র আছড়ে কোন প্রভাব দেখতে পাচ্ছেন না আবহওয়াবিদেরা। আলিপুর আবহওয়া দফতর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘অশনি’। ভৌগলিক মতে, ঘূর্ণিঝড়টি গত ৬ ঘণ্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, সকাল ৮টা ৩০ নাগাদ ১৪ ডিগ্রি উঃ অক্ষাংশে এবং ৮৮ ডিগ্রি পুঃ দ্রাঘিমাংশে অবস্থান করছে তথা  নিকোবর থেকে ১২০ কিমি উত্তরপশ্চিমে আবার পোর্টব্লেয়ার থেকে ৭৭০ কিমি উত্তরপশ্চিমে, এবং বিশাখাপত্তনম থেকে ৫০০ কিমি দক্ষিণ পূর্বে সর্বশেষ পুরী থেকে ৬৫০ কিমি দক্ষিনে অবস্থান করছে। এটি খুব সম্ভবত আগামী ১০ই যে রাত্রি পর্যন্ত উত্তর-পশ্চিমে দিকে…
Read More
নোবেল চুরির সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস, কবিগুরুর জন্মজয়ন্তী বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

নোবেল চুরির সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস, কবিগুরুর জন্মজয়ন্তী বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

দেখতে দেখেতে কবিগুরুর জন্ম-সার্ধশতবর্ষের আরও একদশক পেরিয়ে গেল। এবছর তাঁর ১৬১ তম জন্মবার্ষিকী। রাজ্যজুড়ে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। তবে শুধু এ রাজ্যে বললে ভুল হবে, দেশ-বিদেশেও পালন করা হচ্ছে কবিগুরুর জন্মদিন। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭মে) জন্মগ্রহণ করেন তিনি। মূলত, বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী,, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী ও দার্শনিক। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তাঁর লেখণীতে। যেকারনে ১৯১৩ সালে সাহিত্যের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার ও। তবে ২০০৪ সালের ২৫ মার্চে, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদকটি চুরি হয়ে যায়। তাই চুরি যাওয়া নোবেল…
Read More
কোন পথে এগিয়ে আসছে ‘অশনি’? ঘূর্ণিঝড় নিয়ে নয়া তথ্য পেশ আবহওয়া দফতরের

কোন পথে এগিয়ে আসছে ‘অশনি’? ঘূর্ণিঝড় নিয়ে নয়া তথ্য পেশ আবহওয়া দফতরের

আবহাওয়াবিদদের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। এরই মাঝে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আকাশে কালো মেঘের ঘনঘটায় বদলে গিয়েছে শহরের চিত্র। মৌসম ভবন সূত্রে খবর, গত ৬ ঘন্টায় দক্ষিন-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত প্রবল ঘূর্ণিঝড় "অশনি” উত্তর-পশ্চিম অভিমুখে ঘন্টায় ২১ কিমি বেগে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, ২০২২ রাত্রি ০২.৩০ নাগাদ দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ১৩.৩ উঃ অক্ষাংশ, ৮৭.২ পৃ দ্রাঘিমাংশে তথা কার নিকোবর থেকে ৭৬০ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে, পোর্টব্লেয়ার থেকে ৬২০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিমি দক্ষিণ পূর্বে এবং পৃরী থেকে ৭৪০ কিমি…
Read More
রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনার

রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনার

বুদ্ধদেব ভট্টাচার্য হোক কিংবা মমতা বন্দ্যেপাধ্যায় বা মোদী থেকে অমিত শাহ, সবার সাথে তাঁর সুসম্পর্ক। সেমতই গতকাল শুক্রবার রাত ৭.৫৭ মিনিটে সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ। তাঁর সঙ্গেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরা। এরপরই অমিত শাহ সহ বিজেপি নেতাদের সঙ্গে নৈশভোজে বসেন সৌরভ। এবং সেই চিত্র প্রকাশ্যে আসতেই আবারও সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা পারদ তরতর করে চড়তে শুরু করেছে। এরইমাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ । প্রসঙ্গত, এদিন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই হাজির…
Read More
২০ হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য

২০ হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য

নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মাঝে ফের নতুন করে শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য। এনিয়ে গত বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন তরফে বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে, শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন জানাবে। শুধু তাই নয়, নিয়োগ যে দ্রুত শুরু করা হবে সেই বিষয়েও বিজ্ঞপ্তি দেয় কমিশন। এবার সেই নিয়োগের জন্য কত সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে তা চূড়ান্ত করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সূত্র মারফত জানা গিয়েছে, ২০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করবে রাজ্য। ইতিমধ্যেই নিয়োগের জন্য রোস্টার তৈরি করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই প্রস্তাবিত ফাইলও পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, নবম-দশম স্তরের নিয়োগের ক্ষেত্রে…
Read More
আগামীকাল থেকে নিজের দাপট দেখাবে ঘূর্ণিঝড় ‘অশনি’

আগামীকাল থেকে নিজের দাপট দেখাবে ঘূর্ণিঝড় ‘অশনি’

বিগত দু মাস ধরে নাজেহাল করা গরম সহ্য করেছে রাজ্যবাসী। এরপর গত সপ্তাহ থেকে আংশিক স্বস্তি মিলছে ঝড়ের কারণে। এদিকে আজ শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে যার সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি মধ্য ট্রপোস্ফিয়ার অঞ্চল পর্যন্ত প্রসারিত। এটির উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আগামী ৭ ই মে সন্ধ্যায় গভীর নিম্নচাপে এবং ৮ই মে সন্ধ্যায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবার প্রবল সম্ভাবনা আছে। এরপর এটির আরো উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আগামী ১০ই মে নাগাদ উত্তর অন্ধ্র ওডিশা উপকূলের অদূরে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে।এর প্রভাবে আগামী ১০-১৩ ই…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি – বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি – বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

সম্প্রতি কুনাল ঘোষ থেকে অপরূপা পোদ্দার সকলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট মারফত জানিয়েছেন আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন প্রধানমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই মন্তব্যকে আমল দিতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। আজ শুক্রবার এক সংবাদমাধ্যমের তরফে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি জানান, ‘আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি।’ আসলে 'আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি। এরপরেই নাম না করে কুনাল ঘোষের প্রেক্ষিতে পার্থ বাবুর মন্তব্য! আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না। কার সময় হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই।’ পাশাপাশি, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে…
Read More
‘প্রতারক’ হবু স্বামীকে নিজের হাতে গ্রেপ্তার

‘প্রতারক’ হবু স্বামীকে নিজের হাতে গ্রেপ্তার

বিয়ের দিনক্ষণ প্রায় পাকা হয়ে গিয়েছে। এরইমাঝে জানতে পারলেন হবু স্বামী একজন প্রতারক। তাই পুলিশ হিসেবে নিজের দায়িত্ববোধ না এড়িয়ে নিজেই হবু স্বামীর হাতে হাতকড়া পরালেন পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের নাগাঁও এলাকায়। এনডিটিভির প্রতিবেদন মারফত জানা গিয়েছে, অভিযুক্ত রানা পগাগ নিজেকে আসামের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) কর্মকর্তা বলে দাবি করতেন। সেখানে চাকরি দেওয়ার নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পগাগ। এরই মধ্যে পগাগের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নাগাঁও পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। বিয়ের আগে জুনমনিকে বলেছিলেন, তিনি ওএনজিসিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত।…
Read More
বিশ্বব্যাপী করোনায় ১ কোটি ৪৯ লাখ মানুষ মারা গেছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বব্যাপী করোনায় ১ কোটি ৪৯ লাখ মানুষ মারা গেছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত দু’বছরে স্বাভাবিকভাবে যত মানুষ মারা যেতে পারে বলে ধারণা করা হয়েছিল, এ সংখ্যা তার চেয়ে ১৩ শতাংশ বেশি। রিপোর্টে এমনই তথ্য তুলে ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও তথ্য অনুযায়ী, কোভিড-১৯ মহামারির কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৪৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই বিষয়ে ডা. টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক সাংবাদিক সন্মেলনে বলেছেন, করোনায় মৃত্যুর এ উপাত্ত কেবল মহামারির প্রভাবের দিকেই ইঙ্গিত করছে না, বরং সব দেশকেই আরও শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, আমরা যদি সঠিক সংখ্যার হিসেব রাখতে না পারি তবে পরবর্তী সময়ের জন্য…
Read More
কেজিএফ সোনার খনির আসল রহস্য

কেজিএফ সোনার খনির আসল রহস্য

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কেজিএফ: চ্যাপ্টার ১ এর দ্বিতীয় ভাগ অর্থাৎ চ্যাপ্টার ২-টি মুক্তি পেয়েছে গত ১৪ এপ্রিল। মূলত, সোনার খনি অর্জনের লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। যেখানে এবার অভিনেতা যশ এবং সঞ্জয় দত্তকে প্রধান ভূমিকায় দেখানো হয়েছে । কিন্তু আপনি কি জানেন? কেজিএফ ছবির গল্পটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে! কারণ ভারতে একসময় কেফিএফ নামে একটি সত্যিকারের সোনার খনি ছিল। যদিও ব্রিটিশদের কারণে বর্তমানে খনিটি সম্পূর্ণ নির্জন। উল্লেখ্য, কেজিএফ এর পুরো নাম হল ‘কোলার গোল্ড ফিল্ড’। এটি কর্ণাটক রাজ্যের কোলার জেলার একটি খনির এলাকা। ব্রিটিশ রাজত্বের সময় এই স্থানটি স্বর্ণ উৎপাদনের জন্য ছিল…
Read More
জল্পনার অবসান!  কেজিএফ: চ্যাপ্টার ২’র ওটিটি রাইটস কিনল অ্যামাজন প্রাইম

জল্পনার অবসান! কেজিএফ: চ্যাপ্টার ২’র ওটিটি রাইটস কিনল অ্যামাজন প্রাইম

একের পর এক রেকর্ড ভেঙে চলেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২' । মূলত, মুক্তি পাবার ২ সপ্তাহের মধ্যে হাজার কোটির মাইলফলক স্পর্শ করে দক্ষিনের এই সিনেমা। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে চুক্তির ক্ষেত্রেও রেকর্ড তৈরি করল 'কেজিএফ: চ্যাপ্টার ২' । সূত্র মারফত জানা গিয়েছে, এই ছবির ওটিটিতে দেখানোর রাইটস অর্থাৎ অধিকার নিয়েছে অত্যন্ত জনপ্রিয় ওটিটি সংস্থা অ্যামাজন প্রাইম। প্রায় ৩২০ কোটি টাকায় এই চুক্তি স্বাক্ষর হয়েছে। জানা যাচ্ছে, আগামী ২৭ মে থেকে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো ওটিটি স্ট্রিমিং তারিখ নিশ্চিত করা হয়নি। প্রসঙ্গত 'কেজিএফ: চ্যাপ্টার ১' ইতিমধ্যে দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। গত ১৪ এপ্রিল হিন্দিসহ তামিল, তেলুগু, কন্নড়,…
Read More
গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ‘অশনি’

গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ‘অশনি’

বিকেল বেলায় তীব্র গরম থেকে মুক্তি পেলেও, সকাল হতেই ফের অস্বস্তির দেখা মিলছে শহরজুড়ে। আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, যা আগামী ৭২ ঘণ্টা জুড়ে থাকবে। এবং আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া ও। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হবে।রবিবারের মধ্যে এই নিম্নচাপ কিছুটা উত্তর-পশ্চিমে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এই গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এ পরিণত হয় কিনা…
Read More