07
Mar
এক সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাসাশিয়া ও ইউক্রেনের মাঝে৷ জ্বলছে ইউক্রেন৷ রুশ সেনা আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত গোটা দেশ৷ কোনও ভাবে প্রাণ হাতে নিয়ে ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ভারতের ডাক্তারি পড়ুয়ারা৷ এই অবস্থায় তাঁদের ভবিষ্যৎ কী? তাঁদের ডাক্তারি পড়া কি মাঝপথেই শেষ হয়ে যাবে? ইউক্রেন থেকে দেশে ফেরা সেই সকল ডাক্তারি পড়ুয়াদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতীয় মেডিক্যাল কমিশন বা এনএমসি৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে যে সকল পড়ুয়া ইন্টার্নশিপ সম্পূর্ণ না করেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাঁদের দেশেই ইন্টার্নশিপ শেষ করার সুযোগ দেওয়া হবে৷ তাঁরা দেশেই কোর্স শেষ করতে পারবেন৷ এর জন্য সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কোনও ফি নিতে পারবে…
