15
Dec
অবশেষে স্বস্তি পেল রাজ্য৷ সব বাধা অতিক্রম করে অবশেষে রাজ্যে হতে চলছে কলকাতা পুরভোট৷ নির্দিষ্ট সময়েই হবে কলকাতা পুরভোট৷ নির্বাচনে কোনও স্থগিতাদেশ নয়৷ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ সেই সঙ্গে বকেয়া পুরভোটগুলি শীঘ্র করানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল পুরভোটের শুনানি৷ এদিন আদালত আরও জানিয়েছে, তারা আশা করছে, বকেয়া পুরভোটগুলিও অতি সত্ত্বর শেষ করবে কমিশন। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ পাশাপাশি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলার শুনানিও পিছিয়ে বুধবার করা হয়েছে। শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে৷ প্রসঙ্গত, রাজ্যের সবকটি পুরসভায়…
