editor

11195 Posts
ভারতে আলেক্সার তিন বছর

ভারতে আলেক্সার তিন বছর

ভারতে আলেক্সার তিন বছর পূর্ণ হল, একথা জানিয়ে অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র ৩ বছরে আলেক্সা সবথেকে জনপ্রিয় ভয়েস সার্ভিস হয়ে উঠতে পেরেছে। স্মার্ট হোম গ্যাজেটগুলি নিয়ন্ত্রণের কাজে গ্রাহকরা ভয়েস কন্ট্রোলিংয়ের ব্যবস্থা পছন্দ করেন। এইসব হোম গ্যাজেটের মধ্যে রয়েছে স্মার্ট লাইট, ফ্যান, এসি, সিকিউরিটি ক্যামেরা, এয়ার পিউরিফায়ার, টিভি ও আরও অনেক কিছু। বিভিন্ন স্মার্ট হোম ব্র্যান্ডের জন্য একাধিক অ্যাপ ব্যবহার অপেক্ষা তারা আলেক্সাকেই পছন্দ করেন। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে গ্রাহকরা ৬৭ শতাংশ বেশিবার আলেক্সার সঙ্গে কথা বলেছেন। আলেক্সা ব্যবহার করা যায় এমন অসংখ্য স্মার্ট হোম ডিভাইসের ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে ফিলিপস, উইপ্রো, সিসকা, শাওমি, টিপি-লিংক, বাজাজ, ক্রম্পটন ও…
Read More
আকাশ ইনস্টিটিউটের স্কলারশিপ

আকাশ ইনস্টিটিউটের স্কলারশিপ

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড এক অভিনব ইনস্ট্যান্ট স্কলারশিপ চালু করেছে – ইনস্ট্যান্ট অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট এগ্‌জাম (আইএসিএসটি)। এই বিশেষ টেস্টের মাধ্যমে ক্লাস ৭ থেকে ক্লাস ১১-এর মেধাবী ও যোগ্য ছাত্রছাত্রীরা ৯০% অবধি স্কলারশিপ অর্জন করতে পারবে।  ৬০ মিনিটের টেস্টের মধ্য দিয়ে আইএসিএসটি ছাত্রছাত্রীদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে। বিভিন্ন সামাজিক ও আর্থিক স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের দ্বারা আকাশের উন্নতমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা সঙ্গেসঙ্গেই জেনে যাবে তাদের অর্জিত স্কলারশিপের বিশদ তথ্য। আইএসিএসটি দ্বারা পড়ুয়ারা ইনস্ট্যান্ট অ্যাডমিশন নিয়ে আকাশ ফ্যাকাল্টির এক্সপার্ট গাইডেন্স পেতে সক্ষম হবে। এই স্কলারশিপটি হল মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং…
Read More
করোনার নতুন স্ট্রেন উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের

করোনার নতুন স্ট্রেন উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের

করোনা পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। দেশে ফের বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। হঠাৎ করেই অনেকটা বৃদ্ধি পেয়েছে প্রতি দিনের আক্রান্তের সংখ্যা। সাত রাজ্যে নতুন স্ট্রেনের সুপার স্প্রেডার ভাইরাস ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বেড়েছে মৃত্যু সংখ্যাও। সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়ে চলছে মহারাষ্ট্র। কড়া বিধি-নিষেধ আরোপের বার্তা দেওয়া হয়েছে মাহারাষ্ট্র সরকারকে। সেই কারণেই আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল আন্তর্জাতিক বিমান পরিষেবা।
Read More
দুর্ঘটনা কলকাতার রেস্তরাঁয়

দুর্ঘটনা কলকাতার রেস্তরাঁয়

দাউদাউ করে আগুন কলকাতার রেস্তরাঁয়। চাঞ্চল্য ছড়াল কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁচছে ঘটনাস্থলে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। তবে কোনও প্রাণহানির খবর নেই এখনও। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকলবাহিনী।
Read More
আবার মাঠে ফিরেছেন ক্রিস গেইল

আবার মাঠে ফিরেছেন ক্রিস গেইল

প্রায় ২ বছর পর টি-টোয়েন্টিতে দলে ফিরেছেন ৪২ বছর বয়সি ক্রিস গেইল। গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার মাঠে নামেন ৮ মার্চ ২০১৯ সালে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। একইসঙ্গে ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডস ৮ বছর পর দলে সুযোগ পেয়েছেন। শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০১২ সালে। উল্লেখ্য যে, এই বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ভারতে।
Read More
বড় চমক বাংলায়

বড় চমক বাংলায়

আগামী কাল ২৮ ফেব্রুয়ারী বড় চমক বাংলার বাম-কংগ্রেসের ব্রিগেডে। বামেদের ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন লালু প্রসাদ যাদবের ছোটপুত্র তেজস্বী যাদব। আজ ২৭ ফেব্রুয়ারি রাতেই কলকাতায় পা রাখবেন তেজস্বী যাদব। ক্ষমতায় না আসলেও বিহারের শক্তিশালী বিরোধী হিসেবে তেজস্বী যাদব নিজের হাতেই দলকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। এছাড়াও রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের আরও একবার চাঙ্গা হতে চাইছে বাম নেতৃত্ব। ব্রিগেডে বামেরা অন্তত ১০ লক্ষ লোক সমাগমের স্বপ্ন দেখছে। জানা গিয়েছে, বিহারের মহাজোটের সমীকরণ এ রাজ্যেও কাজে লাগাতে চাইছে বাম-কংগ্রেস।
Read More
বড়সড় বিনিয়োগ হবে বাংলায়

বড়সড় বিনিয়োগ হবে বাংলায়

দ্রুত শিল্পায়নের লক্ষ্যে বঙ্গ৷ বাংলায় বিধানসভা ভোটের মুখে বড়সড় বিনিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে৷ বাংলায় ১০ হাজার কোটি টাকার লগ্নি করবে মুম্বাইয়ের হীরানন্দানির গোষ্ঠী। কলকাতার কাছে লজিস্টিক ও ডেটা পার্ক তৈরি করবেন হীরানন্দানির গোষ্ঠী। আর এই প্রজেক্টের ফলে বাংলায় কয়েক হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হীরানন্দানির গোষ্ঠীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন৷
Read More
আবারও জঙ্গি নিকেশ অভিযান জম্মু-কাশ্মীরে

আবারও জঙ্গি নিকেশ অভিযান জম্মু-কাশ্মীরে

জম্মু-কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি নিকেশ অভিযানে নামে ভারতীয় সেনা। এই অভিযানে নিকেশ হয়েছে দুই জঙ্গি। এনকাউন্টারে ভারতীয় সেনার দুই জওয়ান জখম হয়েছেন। শোপিয়ানের একটি বাড়িতে তিন-চার জন জঙ্গি আশ্রয় নিয়েছে বলে খবর ছিল কাশ্মীর পুলিশের কাছে। এই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। পুলিশের মুখপাত্রের দাবি, জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। তারা সেই আবেদনে সাড়া না দিয়ে, সুরক্ষা বাহিনীকে নিশানা করে গুলি চালাতে থাকে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।
Read More
পুলিশ কর্মীদেরও ওয়ার্ক ফ্রম হোম

পুলিশ কর্মীদেরও ওয়ার্ক ফ্রম হোম

মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আচমকাই কয়েকগুণ বেড়ে গেছে করোনা সংক্রমণ। ফের লকডাউন ঘোষণা করার কথাও ভাবছে রাজ্য আচমকাই কয়েকগুণ বেড়ে গেছে করোনা সংক্রমণ। এহেন পরিস্থিতিতে এবার পুলিশ কর্মীদের ঘরে বসেই কাজ করার অনুমতি দিল মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ। তবে যে কোনো জরুরি প্রয়োজনেই ঘটনাস্থলে উপস্থিত হতে হবে মুম্বাই পুলিশকে। জারি নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পুলিশ অফিসারদের ওয়ার্ক ফ্রম হোম মাধ্যমেই ১০০% হাজিরা আবশ্যক।
Read More
কার্বন এমিশন হ্রাসে এইচসিসিবি-র উদ্যোগ

কার্বন এমিশন হ্রাসে এইচসিসিবি-র উদ্যোগ

পঞ্চাশ শতাংশ এনার্জির চাহিদা রিনিউয়েবল ও ক্লিন এনার্জির উৎস থেকে মেটানোর লক্ষ্য নিয়ে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) তাদের রিনিউয়েবল ও ক্লিন এনার্জির ক্ষমতা বৃদ্ধি করেছে। এই উদ্যোগের ফলে কোম্পানি সোলার ও উইন্ড এনার্জি দ্বারা বছরে ৪৬,৫০০ টন কার্বন এমিশন এবং বায়ো-মাস ফুয়েল দ্বারা বছরে ৩০,০০০ টন কার্বন এমিশন হ্রাস করতে পেরেছে। ৫০ শতাংশ রিনিউয়েবল ও ক্লিন এনার্জি ব্যবহারের দ্বারা এইচসিসিবি গ্লোবাল ওয়ার্মিং হ্রাস করে জলবায়ুর উপরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, যা বছরে ৩৫ লক্ষ বৃক্ষের দ্বারা পাওয়া সম্ভব। ২০১৫ সালকে ভিত্তিবর্ষ ধরে কোম্পানি ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ কার্বন এমিশন কমানোর যে পরিকল্পনা নিয়েছে, এই উদ্যোগ তারই অঙ্গ। বর্তমানে…
Read More
ঠিকমতো কাজ করছে না অ্যাস্ট্রাজেনেকা

ঠিকমতো কাজ করছে না অ্যাস্ট্রাজেনেকা

এক সপ্তাহের মধ্যেই ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিড ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার ফেরাতে চাইছে দক্ষিণ আফ্রিকা। তাই আপাতত এই বিশেষ ভ্যাকসিন ব্যবহার বন্ধ রাখতে চাইছে দক্ষিণ আফ্রিকা সরকার৷ ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ ফেরত নিতে বলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় যে ধরনের করোনা ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে তার সঙ্গে লড়াই করবার জন্য খুব বিশেষ কার্যকরী হচ্ছে না অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। অ্যাস্ট্রাজেনকা-অক্সফোর্ড করোনা ভ্যাকসিনকে আতপকালীন ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
Read More
ডিজিআর-এর সঙ্গে অ্যামাজনের মউ স্বাক্ষর

ডিজিআর-এর সঙ্গে অ্যামাজনের মউ স্বাক্ষর

অ্যামাজনের ক্রমবর্ধমান নেটওয়ার্কে প্রাক্তন সামরিক কর্মীদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্টের (ডিজিআর) সঙ্গে একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (মউ) স্বাক্ষর করল অ্যামাজন ইন্ডিয়া। এই সম্পর্ক স্থাপনের ফলে অ্যামাজন ইন্ডিয়া প্রাক্তন সামরিক কর্মীদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মউ-টি স্বাক্ষরিত হয়েছে লিজু থমাস (এইচআর ডিরেক্টর, কাস্টমার ফুলফিলমেন্ট অ্যান্ড কর্পোরেট, অ্যামাজন ইন্ডিয়া অপারেশনস) এবং মেজর জেনারেল এম কে সাগোচ-এর (ডিরেক্টর জেনারেল, ডিজিআর) মধ্যে। ডিজিআর-এর সঙ্গে সম্পর্কের ফলে অ্যামাজন ইন্ডিয়া প্রাক্তন কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। প্রাক্তন কর্মীরা ফুলফিলমেন্ট সেন্টার, সর্ট সেন্টার, ডেলিভারি স্টেশন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। এই পারস্পরিক প্রচেষ্টা হল অ্যামাজন ইন্ডিয়ার মিলিটারি ভেটারেন্স এমপ্লয়মেন্ট প্রোগ্রামের…
Read More
বন্ধ হতে পারে হাসপাতালের ঝাঁপ

বন্ধ হতে পারে হাসপাতালের ঝাঁপ

বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালকে কড়া বার্তা দিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতাধীন যে কোনও রোগীকে কোনও মতেই ফেরানো চলবে না। রোগী ফেরালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর থেকে এই বার্তা দেওয়া হল। স্বাস্থ্যসাথী কার্ড থাকা প্রতিটি রোগীকে হাসপাতালে ভর্তি নিতেই হবে।  ফেরালে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। সেক্ষেত্রে লাইসেন্সও বাতিল হতে পারে। অর্থাৎ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিং হোমের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্স বাতিল করা হবে।
Read More
মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক

মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক

বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার হল মুকেশ অম্বানীর বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে থেকে। তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয় জিলেটিন স্টিক। উদ্ধার হয় ২০টি জিলেটিন স্টিক। সেইসঙ্গে গাড়ির মধ্যে থেকে একটি হুমকি চিঠিও উদ্ধার হয়েছে। গাড়ির ভিতর থেকেই চিঠিটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
Read More