editor

11195 Posts
জোর করে স্কুল বন্ধ করতে গিয়ে প্রধান শিক্ষিকার ধমক খেল এসএফআই কর্মীরা

জোর করে স্কুল বন্ধ করতে গিয়ে প্রধান শিক্ষিকার ধমক খেল এসএফআই কর্মীরা

১২ ঘন্টা বাংলাবন্ধের সমর্থনে এবং বন্ধ সফল করতে স্কুল বন্ধ করতে গিয়ে প্রধান শিক্ষিকার ধমক খেল এসএফআই কর্মীরা। জানা গেছে এদিন শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে স্কুল বন্ধ করতে যায় স্থানীয় এসএফআই এবং বামপন্থী ছাত্র-যুবরা। কিন্তু জোর করে স্কুল বন্ধ করতে গেলেই প্রধান শিক্ষিকা রেগে যান। এবং তাদের ধমক দিয়ে হরতাল সমর্থনকারীদের স্কুলের ক্যাম্পাস থেকে বের করে দেন বলে অভিযোগ। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা এবং এসএফআই কর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসএফআই কর্মীদের দাবি বন্ধের সমর্থনে আমরা স্কুল বন্ধের অনুরোধ জানাতে গিয়েছিলাম কোন জোর করা হয়নি । আন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন দীর্ঘদিন পর স্কুল খুলল কিছুদিন বাদে পরীক্ষা। আমি ছাত্রদের মনোবল…
Read More
ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের আশঙ্কা

ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের আশঙ্কা

মহানন্দা ক্যানেলের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে ঝমকলালজোত এলাকায় । ক্যানেলের পাশে জাতীয় সড়কের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর পরেই ঘটনাস্থলে আসে ফাঁসীদেওয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে , মৃত ব্যক্তি, শিলিগুড়ির ঝংকার মোড়ের বাসিন্দা। তাঁর নাম উমেশ শা (৪০)। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। জাতীয় সড়কের পাশে মহানন্দা ক্যানেলের পাশ থেকে বাইকও উদ্ধার হয়েছে। পরে নকশালবাড়ি সিআই সুদীপ্ত সরকার, রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত ঘটনাস্থলে পৌঁছান। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ কুকুর এনে তদন্তের কাজ শুরু করা হচ্ছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের…
Read More
আগামিকাল ১২ ঘণ্টা বাংলাবন্ধের ডাক বামেদের

আগামিকাল ১২ ঘণ্টা বাংলাবন্ধের ডাক বামেদের

আজকের বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা এবং বাম নেতাকর্মীদের ধুন্ধুমার কান্ড কে ঘিরে জলকামান ,লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল শিলিগুড়ির বাম সংগঠনের সদস্যরা। জানা গেছে এদিন বিকেল বেলা শিলিগুড়ির হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবন থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে নেতা কর্মীরা। এই প্রতিবাদ মিছিলটি অনিল বিশ্বাস ভবন থেকে হাসমিচক পর্যত্ন যায় বলে দাবি সিপিএমের নেতাকর্মীদের। পাশাপাশি আগামীকাল এই ঘটনার প্ৰতিবাদে ১২ ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে পথে নামেন তাঁরা।
Read More
মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে কর্মবিরতি হাসপাতাল কর্মীদের

মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে কর্মবিরতি হাসপাতাল কর্মীদের

মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে হাসপাতালের সমস্ত রকম পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতিতে নামল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা। এদিন হাসপাতালের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা।তাদের এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন এর জন্য ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। জানা গিয়েছে, চার বছর ধরে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা এসআইএস নামক সংস্থার অধীনে কাজ করে আসছেন। প্রতিদিনই রোগীদের সেবা-শুশ্রূষা করে আসছেন তারা। তবে পারিবারিক কিংবা শারীরিক কোনো অসুবিধা হলে ছাড় দেওয়া হচ্ছে না, বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে একদিনের টাকা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গতকাল তাদের মাসিক বেতন দেওয়া হয়েছে কিন্তু কোন কারন ছাড়াই সেই বেতনের অংশ থেকে কেটে নেওয়া হচ্ছে…
Read More
ভোটের আগে রাজবংশীদের মন জয়ের চেষ্টা অমিতের, নারায়ণী সেনা গঠনের আশ্বাস

ভোটের আগে রাজবংশীদের মন জয়ের চেষ্টা অমিতের, নারায়ণী সেনা গঠনের আশ্বাস

ভোটের আগে কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠানে ভাষণ দিয়ে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের মন জয়ের চেষ্টা করলেন অমিত শাহ। লোকসভা ভোটে উত্তরের রাজবংশী ভোট যে বিজেপিকে জয়ের দরজা দেখিয়ে বিজেপি সাংসদদের দিল্লি পাঠিয়েছিল সেই রাজবংশী ভোট ধরে রাখতে দরাজ মুখে প্রতিশ্রুতি দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন তাঁর জনসভায় অনন্তপন্থী দলের বিশাল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা মাঠে পরিবর্তন যাত্রার সূচনা উপলক্ষে জনসভায় অমিত শাহ বলেন, ভারতীয় আধা সামরিক বাহিনীতে নারায়ণী সেনা গঠন করা হবে।এছাড়াও বীর চিলা রায়ের নামে সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার- এর নামকরণ করা হবে। পাশাপাশি তিনি বলেন, রাজবংশী সমাজের সংস্কৃতি বিকাশের জন্য ৫’শ কোটি টাকা খরচ করে রাজবংশী…
Read More
চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ

চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ

নিয়োগের দাবি নিয়ে আজ বিক্ষোভ ধর্নায় বসল পরীক্ষায় উত্তীর্ণ আশাকর্মীপ্রার্থীরা । জানা গেছে চাকরির নিয়োগ প্রক্রিয়া হওয়া সত্ত্বেও তিন বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু শূন‍্যপদ শূন‍্য থাকায় আশা কর্মীদের বিক্ষোভ। প্রার্থীদের অভিযোগ ২০১৮ সালে নিয়োগ প্রক্রিয়ার জন‍্য সমস্ত রকমে পরীক্ষা হয়েছিল।কি কারণে এখন পর্যন্ত শূন‍্যপদ ভরাট হয়নি তা অজানা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করেন শিলিগুড়ির সিএমওএইচ দপ্তরে।দার্জিলিং জেলা আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা নমিতা চক্রবর্তী জানান অনেকবার মহকুমাশাসক, ও চিফ মেডিকেল হেল্থ অফিসারকে এই বিষয় নিয়ে স্মারকলিপ দিয়ে জানানো হলেও কোন সুফল মেলেনি। তাই আজ যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তর পাবো আমরা এখানে বসে থাকবো ।
Read More
অবশেষে মিটছে প্যাংগং বিবাদ বরফ গলছে ভারত-চিন সম্পর্কের

অবশেষে মিটছে প্যাংগং বিবাদ বরফ গলছে ভারত-চিন সম্পর্কের

অবশেষে মিটতে চলেছে ভারত-চিন বিবাদ। প্যাংগং হ্রদের উত্তর-দক্ষিণ বিবাদ নিয়ে যত দ্রুত সম্ভব সেনা সরাতে সহমত হয়েছে দু'দেশই। চিনের সঙ্গে কূটনৈতিক ও সামরিক স্তরে ক্রমাগত আলোচনার ফলে প্যাংগং হ্রদের দক্ষিণ উপকূলে ডিসএনগেজমেন্টে রাজি হয়েছে চিন৷ লাদাখে বিতর্কিত ফিঙ্গার ৮ থেকে সেনা সরাতে রাজি হয়েছে চিন৷ প্রক্রিয়া শেষ করতে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার টেবিলে বসবে দু’দেশের সেনা কমান্ডাররা৷ সব ধরনের সমঝোতায় সহ মত হতে হবে দু'পক্ষকে'।
Read More
৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা

৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা

প্রায় ত্রিশ কেজি গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করল শিলিগুড়ির মেট্রোপলিটন কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । এদিন সূত্রের মারফত খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ অভিযানে নামে। গোপন সূত্রে খবর পেয়ে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জনতাপাড়া এলাকা থেকে এক গৃহবধূকে আটক করে পুলিশ। ধৃতের কাছ থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ি, ধৃত ঐ মহিলা দীর্ঘদিন ধরেই, নিউ জলপাইগুড়ি ও ভক্তিনগর এলাকায় গাজার ব্যবসা করে যাচ্ছিল। তার সাথে আরও কারা জড়িত আছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ধৃত মহিলাকে এদিন জলপাইগুড়ি আদালতে…
Read More
গাড়ি চুরি চক্রের এক পাণ্ডা  গ্রেপ্তার

গাড়ি চুরি চক্রের এক পাণ্ডা গ্রেপ্তার

গাড়ি চুরি কাণ্ডে আভিযুক্ত এক যুবককে আটক করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত ওই যুবককে এদিন পুলিশ রিমান্ডে নিয়ে, চুরি চক্রের মূল পান্ডার তল্লাশি চালাবে পুলিশএমনটাই জানা গেছে । শহরজুড়ে গাড়ি চুরির ঘটনা বেড়েই চলেছে। তদন্তে নেমে, চুরি যাওয়া একটি পিক আপ ভ্যান সহ এক যুবককে আটক করে পুলিশ। ধৃত যুবক, লক্ষণ বর্মণ গাজোলডোবার টাকিমারির বাসিন্দা। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ি, লক্ষণ পেশায় গাড়িচালক। মালিকদের কাছ থেকে গাড়ি চালানোর আছিলায়, বিহারের ডালখোলা ও তার পার্শ্ববর্তি এলাকায় গাড়ি বিক্রি করে দেয়। উল্লেখ্য গত জানুয়ারি মাসে, পর-পর দুটি গাড়ি চুরির অভিযোগ জমা পড়ে। তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর…
Read More
স্বাস্থ্যসাথী  কার্ডে চিকিৎসা  পেল গরিব রাজমিস্ত্রির ছেলে

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পেল গরিব রাজমিস্ত্রির ছেলে

স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা মিলল আলিপুরদুয়ারের ননি ভট্টাচার্য্য কলোনীর বাসিন্দা মনোরঞ্জন অধিকারীর ছেলে শচীন অধিকারী। জানা গেছে আলিপুরদুয়ারের জংশন লাগোয়া রাজমিস্ত্রী শ্রমিক মনোরঞ্জন অধিকারী এর ছেলে শচীন অধিকারী গত দুমাস ধরে পেটের ভিতরে ফোরার কারনে অসুস্থ হয়ে যায় ,স্থানীয় ডাক্তার দেখানোর পরে আসল অসুখ ধরা পড়তেই অথৈ চিন্তায় পড়ে যায় ওই রাজমিস্ত্রি পরিবার। এরপর স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ধনঞ্জয় বর্মন,সুব্রত চক্রবর্তী বিবেকানন্দ ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাহুল ঘোষের তৎপরাতায় জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ডাক্তাররা তরিঘরি চিকিৎসা শুরু করেন৷শুধু অপারেশন ই নয় মিলেছে তাদের ঔষধ,মোট চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ,এতে উপকৃত হয়েছেন বলে জানান ওই গরীব পরিবার তারসাথে…
Read More
দ্য বডি শপের ভ্যালেন্টাইনস ডে গিফট

দ্য বডি শপের ভ্যালেন্টাইনস ডে গিফট

এবারের ভ্যালেন্টাইনস ডে উদযাপনের জন্য দ্য বডি শপ নিয়ে এসেছে উপহারের ডালি। ভালবাসা কোনও কিছুতেই আবদ্ধ থাকে না, আর সেকথা চিন্তা করেই দ্য বডি শপ এনেছে উপহারের এক বিস্তৃত সম্ভার, সকলের জন্যই। দ্য বডি শপের উপহারের সম্ভার সম্পূর্ণ ভেজিটারিয়ান, এতে রয়েছে ‘অ্যানিম্যাল ক্রুয়েলটি ফ্রি’ উপাদান। ভ্যালেন্টাইনস ডে হল এমন একটি দিন যা ভালবাসা ও সৌহার্দ্যে ভরা। এইদিনে কোনও সীমায় আবদ্ধ থাকা চলেনা। তাই, কাছেপিঠের যেকোনও দ্য বডি শপ স্টোরে গিয়ে বা অনলাইনে নিয়ে আসুন সেই সেরা উপহার যা স্পষ্টভাবে জানিয়ে দেবে ‘ইউ আর মাই ফেভারিট’!
Read More
প্রপটাইগারের ‘রাইট টু হোম’ এক্সপো

প্রপটাইগারের ‘রাইট টু হোম’ এক্সপো

অনলাইন রিয়াল এস্টেট ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার-ডট-কম শুরু করতে চলেছে দ্বিতীয় ‘রাইট টু হোম’ এক্সপো। এই এক্সপোর দুদিনের কলকাতা চ্যাপ্টার চলবে ৬ ও ৭ ফেব্রুয়ারি, আইবিআইএস রাজারহাটে। এক্সপোতে বিভিন্ন প্রাইস সেগমেন্টের ১৩০২টি হাউসিং ইউনিট প্রদর্শিত হবে, যেগুলির দামের রেঞ্জ ৩০ লক্ষ টাকা থেকে ১.৬৫ কোটি টাকা পর্যন্ত। যারা গৃহক্রয়ে আগ্রহী তাদের জন্য হাউসিং ইন্ডাস্ট্রির অগ্রণী ব্র্যান্ডগুলি এই ইভেন্টে অংশ নেবে, যাতে তারা আকর্ষণীয় ডিসকাউন্টে ও ব্রোকারেজ চার্জ ছাড়াই পছন্দের বাসস্থান ক্রয় করতে পারেন। কলকাতার হাউসিং মার্কেটের যেসব অগ্রণী ডেভেলপাররা এই এক্সপোতে যোগ দেবে তাদের মধ্যে রয়েছে মার্লিন, প্রাইম্যাক, সুগম, রজত, পূর্তি, আলকোভ ইত্যাদি। সাশ্রয়ী ও মিড-সেগমেন্ট থেকে লাক্সারি হাউসিং সেগমেন্টের বহু…
Read More
বেতন ও মহার্ঘ ভাতা বাড়াল পুলিশের

বেতন ও মহার্ঘ ভাতা বাড়াল পুলিশের

ভোটের আগে রাজ্য ও কলকাতা পুলিশের মাইনে বাড়ল। এবার থেকে ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্মী–আধিকারিকরা। রাজ্য ও কলকাতা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন পদে যে সকল পুলিশকর্মী ও পুলিশ আধিকারিক কাজ করছেন তাঁদের বেতন বাড়ানো হয়েছে। দ্রুত এই নিয়ম বলবৎ হবে।
Read More
মালদায় এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

মালদায় এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা মালদায় পদক্ষেপ করল। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে মালদায় ৬ হাজার জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ৫টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন। তারা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। এই কোম্পানি বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি স্থানে উপস্থিত রয়েছে।  পরবর্তী ৫ বছরে ম্যাক্স বুপা মালদায় ৪ কোটি টাকা গ্রস রিটন প্রিমিয়াম ও পলিসি ক্রয়ে ২১ গুণ বৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ২০২৪-২৫ সাল নাগাদ মালদায় প্রায় ৮০০ জন এজেন্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে।…
Read More