Paromita Editor

90 Posts
৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে প্রথমবার প্রদান ‘পারিজাত সম্মান’

৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে প্রথমবার প্রদান ‘পারিজাত সম্মান’

সাহিত্য, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে এবার থেকে চালু হচ্ছে ‘পারিজাত সম্মান’। আগামী ৬ সেপ্টেম্বর সেবক রোডের উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবার এই সম্মান প্রদান করা হবে।অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাহিত্যপ্রেমী, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কমিটির সদস্যদের নির্বাচনের ভিত্তিতেই এবছর একজন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ‘পারিজাত সম্মান’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর থেকেই এই সম্মাননা চালু করা হচ্ছে এবং আগামী দিনেও প্রতি বছর সাহিত্য ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মান প্রদান করা হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি গোপাল লামা, সম্পাদক রাজেস ছেত্রী এবং কৃষ্ণ…
Read More
পোকা-আরশোলা, মেয়াদোত্তীর্ণ খাবার! শিলিগুড়ির হোটেল-রেস্তোরাঁয় পৌরনিগমের লাগাতার অভিযান

পোকা-আরশোলা, মেয়াদোত্তীর্ণ খাবার! শিলিগুড়ির হোটেল-রেস্তোরাঁয় পৌরনিগমের লাগাতার অভিযান

শিলিগুড়ি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌরনিগম, খাদ্য বিভাগ এবং পুলিশ প্রশাসন। খাবারের মান এবং রান্নাঘরের পরিবেশ ঠিক থাকছে কি না, তা খতিয়ে দেখতেই পৌরনিগমের খাদ্য বিভাগ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই যৌথ অভিযান চালাচ্ছে। কিছুদিন আগেই শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকানে খাবারে পোকা মেলার ঘটনা ঘটে। তার কিছুদিন পর আরও একটি বিরিয়ানির দোকানে একই রকম পচনশীল বা অস্বাস্থ্যকর খাবার ও পোকা পাওয়ার অভিযোগ ওঠে। পরপর এই দুটি ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ নিয়ে দোকানগুলি সিল করে দিয়েছিল পুলিশ প্রশাসন। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন; শিলিগুড়ি শহরের হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানগুলির খাবারের মান ও পরিবেশ সুনিশ্চিত করতে মাঠে…
Read More
সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রুখতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক

সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রুখতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক

বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার শিলিগুড়ি গেস্ট হাউসে শহরের খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রানা মুখার্জি, এসিপি রবিন থাপা, এসিপি ফারুক মোহাম্মাদ চৌধুরী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যাতে না ঘটে এবং সাধারণ মানুষ যাতে সঠিক ও নিয়ন্ত্রিত দামে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, সেই বিষয়েই ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, বাজারের দামের উপর কঠোর…
Read More
বিভিন্ন অনিয়মের অভিযোগে টাউন স্টেশন বাজারে এনফোর্সমেন্টের হানা

বিভিন্ন অনিয়মের অভিযোগে টাউন স্টেশন বাজারে এনফোর্সমেন্টের হানা

শহরের টাউন স্টেশন বাজারে সোমবার এনফোর্সমেন্ট বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বাজার এলাকায় বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযান ঘিরে বাজার চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এনফোর্সমেন্টের আধিকারিকরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। অভিযানের সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এনফোর্সমেন্টের এই অভিযানে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী দিনেও শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
Read More
চীন থেকে রুপো, দক্ষিণ আফ্রিকায় সোনা—আন্তর্জাতিক মঞ্চে মধুরার সাফল্যের জয়যাত্রা

চীন থেকে রুপো, দক্ষিণ আফ্রিকায় সোনা—আন্তর্জাতিক মঞ্চে মধুরার সাফল্যের জয়যাত্রা

জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে সোনার পদক জিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। শহরের ৩ নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। উল্লেখ্য, মধুরা এর আগেও জাতীয়…
Read More
খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মুখ্যমন্ত্রী, অংশ নিলেন ভক্ত-সাধারণ মানুষ

খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মুখ্যমন্ত্রী, অংশ নিলেন ভক্ত-সাধারণ মানুষ

রাখি পূর্ণিমা ও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কলকাতার ভবানীপুর ও কালীঘাট এলাকায় এক বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরাসরি অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে ভবানীপুর এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরের সামনে দিয়ে অতিক্রম করে। মুখ্যমন্ত্রী স্বয়ং খোল-করতাল বাজিয়ে ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন। শোভাযাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে রাখি ও জন্মাষ্টমীর শুভকামনা জানান। এলাকার শান্তি, সমৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বহু সাধারণ মানুষ উৎসাহিতভাবে অংশগ্রহণ করেন।
Read More
বাড়ির কাছেই মিলবে চিকিৎসা পরিষেবা, ফুলবাড়িতে চালু নতুন স্বাস্থ্যকেন্দ্র

বাড়ির কাছেই মিলবে চিকিৎসা পরিষেবা, ফুলবাড়িতে চালু নতুন স্বাস্থ্যকেন্দ্র

স্থানীয় বাসিন্দাদের উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পাথরঘাটা অঞ্চলের ফুলবাড়ি পতনে এক নতুন স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হলো। বৃহস্পতিবার আয়োজিত এই আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), মাটিগাড়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক (BMOH) সহ জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য আধিকারিকেরা জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য আর দূরে ছুটতে হবে না। ঘরের কাছেই তাঁরা আধুনিক ও প্রাথমিক চিকিৎসার সুযোগ পাবেন। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে কেন্দ্রটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
Read More
টোটো চালকদের কাছ থেকে তোলা বন্ধের নির্দেশ, কোর্ট মোড়ে পথে নামলেন শংকর ঘোষ

টোটো চালকদের কাছ থেকে তোলা বন্ধের নির্দেশ, কোর্ট মোড়ে পথে নামলেন শংকর ঘোষ

শিলিগুড়ি কোর্ট মোড়ে টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ঘিরে বুধবার সরেজমিনে পথে নামলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। হাতে মাইক নিয়ে এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তোলাবাজির অভিযোগ পাওয়ার পরই বিষয়টিতে হস্তক্ষেপ করে কড়া বার্তা দেন মন্ত্রী। বিগত কয়েকদিন ধরে বিধায়ক তথা মন্ত্রীর কাছে অভিযোগ আসছিল, কোর্ট মোড় এলাকায় কয়েকজন অসাধু ব্যক্তি টোটো চালকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা তুলছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ঘটনাস্থলে পৌঁছন শংকর ঘোষ। সেখানে টোটো চালকদের সঙ্গে কথা বলার পাশাপাশি যারা তোলাবাজির সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। শুধু টাকা নেওয়া নয়, টোটো…
Read More
শিলিগুড়ি জংশনের বাসস্ট্যান্ডে ব্যক্তির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

শিলিগুড়ি জংশনের বাসস্ট্যান্ডে ব্যক্তির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

শিলিগুড়ি জংশনের এনবিএসটিসি বাসস্ট্যান্ডে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাসস্ট্যান্ড চত্বরে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনু পাল। তিনি ফালাকাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাসস্ট্যান্ডে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। অসুস্থতাজনিত কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্য…
Read More
চিকিৎসকের বাড়ি থেকে সোনা চুরির তদন্তে বড় সাফল্য, শিলিগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত

চিকিৎসকের বাড়ি থেকে সোনা চুরির তদন্তে বড় সাফল্য, শিলিগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত

কোচবিহারে এক নামী চিকিৎসকের বাড়ি থেকে মূল্যবান সোনার গয়না চুরির ঘটনায় আন্তর্জাতিক বা আন্তঃজেলা চোরাই সোনা কারবারের নতুন যোগসূত্র সামনে এল। ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ির আশিঘর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুমন মণ্ডল। তিনি আশিঘরের নরেশ মোড় এলাকার পরিচিত ‘সোনাই জুয়েলার্স’-এর কর্ণধার মুক্তা মণ্ডলের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কোচবিহারে এক চিকিৎসকের বাড়ি থেকে প্রচুর সোনার গয়না চুরি যায়। ঘটনায় চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কোচবিহার থানার পুলিশ প্রথমে মূল চুরিতে যুক্ত দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই শিলিগুড়ির আশিঘরের জুয়েলারি দোকানের নাম উঠে আসে। এর ভিত্তিতেই সোমবার (২৪…
Read More
দমকল আসার আগেই আগুন নেভাতে ঝাঁপালেন স্থানীয় ব্যবসায়ীরা

দমকল আসার আগেই আগুন নেভাতে ঝাঁপালেন স্থানীয় ব্যবসায়ীরা

শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত পান্থ নিবাস' অতিথি নিবাস সংলগ্ন একটি রেস্তোরাঁর রান্নাঘরে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ঠিক ২টা নাগাদ একটি বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনেরেস্তোরাঁর এক কর্মী ছুটে এসে দেখেন, রেস্তোরাঁর রান্নাঘরে আগুন লেগে গেছে। দিনের ব্যস্ত সময়ে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে হুলুস্থুল পড়ে যায়। তৎক্ষণাৎ শিলিগুড়ি থানা ও দমকল বিভাগে খবর দেওয়া হয়।তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকার ব্যবসায়ীরা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কাজে হাত লাগান। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা বিদ্যুৎ সংযোগের…
Read More
যোগ্য হয়েও ভাতা মিলছে না, পুরনিগমের ‘উত্তরণ’ বিভাগে ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভ

যোগ্য হয়েও ভাতা মিলছে না, পুরনিগমের ‘উত্তরণ’ বিভাগে ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভ

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমে (এসএমসি) তুমুল বিক্ষোভ দেখালেন শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে পুরনিগম চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।বিক্ষোভকারী মহিলাদের দাবি, সরকার নির্দেশিত সমস্ত শর্ত পূরণ করে নির্দিষ্ট নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁদের প্রাপ্য ভাতা মেলেনি।আবেদনের স্ট্যাটাস জানতে এসে অসন্তোষবিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের নিজেদের আবেদনপত্রের বর্তমান স্থিতি (স্ট্যাটাস) জানতে তাঁরা শুক্রবার পুরনিগমে গিয়েছিলেন। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে কোনো সহযোগিতা মেলেনি। উল্টে তাঁদের নিজস্ব বিধানসভা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধ মহিলারা পুরনিগমের ‘উত্তরণ, উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ’ বিভাগে সরাসরি…
Read More
জাতীয় সড়কে টোটোর দাপট রুখতে কড়া ট্রাফিক পুলিশ, গোসলা মোড়ে একাধিক টোটো আটক

জাতীয় সড়কে টোটোর দাপট রুখতে কড়া ট্রাফিক পুলিশ, গোসলা মোড়ে একাধিক টোটো আটক

জাতীয় সড়কে (National Highway) টোটোর অনিয়ন্ত্রিত চলাচল এবং তার জেরে ঘটে চলা দুর্ঘটনা রুখতে এবার চরম কঠোর অবস্থান নিল ট্রাফিক পুলিশ। গোসলা মোড় এলাকায় ট্রাফিক আধিকারিকরা নিজেরাই রাস্তায় নেমে টোটো চালকদের সচেতন করার পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। আইন অমান্য করে চলছে টোটো, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাজাতীয় সড়কে টোটো না চালানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও, অভিযোগ উঠছে যে বহু টোটো চালক আইনকে তোয়াক্কা না করেই ধুমসে হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। দূরপাল্লার গাড়ির ভোগান্তি: জাতীয় সড়কে হুটহাট টোটো চলে আসায় দ্রুতগামী ও দূরপাল্লার যানবাহনের চালকরা চরম সমস্যায় পড়ছেন। যানজট ও দুর্ঘটনা: হাইওয়েতে টোটোর দাপটের…
Read More
ভাড়ার মেয়াদ শেষ, বাড়ি খালি না করার অভিযোগ—শিলিগুড়িতে ভাঙা হল নির্মাণ

ভাড়ার মেয়াদ শেষ, বাড়ি খালি না করার অভিযোগ—শিলিগুড়িতে ভাঙা হল নির্মাণ

শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি মালিকের অভিযোগের ভিত্তিতে ভাড়াটের করা অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম। বুধবার এসএনটি গুদাম সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বাড়ির মালিক যোগেশ শর্মা তাঁর একটি বাড়ি ডঃ বিভা মিশ্রা সিংকে যোগা সেন্টার চালানোর জন্য ভাড়া দিয়েছিলেন। বাড়ি মালিকের অভিযোগ, ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই ভাড়াটে বাড়ি খালি করেননি। পাশাপাশি বাড়ির বাইরে অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।এরপর বাড়ি মালিকের এক আত্মীয়ের তরফে শিলিগুড়ি পুরনিগমে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেন।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত…
Read More