Sonakshi Sarkar

1722 Posts
বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী                

বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী                

আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর।  নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়। ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।এছাড়াও বিমানবন্দরে…
Read More
লরি বোঝাই গরু সহ গ্রেফতার এক পাচারকারী

লরি বোঝাই গরু সহ গ্রেফতার এক পাচারকারী

লরি বোঝাই গরু সহ গ্রেফতার এক পাচারকারী। শিলিগুড়ি মাহকুমার ফাঁসিদেওয়ার মুরালীগছের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার সকালে মুরালীগছে নাকা তল্লাশির সময় একটি লরি দাঁড় করানো চেষ্টা করলে পুলিশ দেখে লরি নিয়ে চম্পট দেয় চালক। পরে লরিটিকে আটক করা হলে উদ্ধার হয় ২৫টি গরু। উদ্ধার হওয়া গরুগুলির কোন বৈধ নথী না থাকায় গ্রেফতার করা হয় লরি চালককে। ধৃতের নাম মহম্মদ খবিন হুসেন।উত্তর দিনাজপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গরুগুলি বিহার থেকে বাংলাদেশে পাচারের ছক ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন

শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন

শুক্রবার কাকভোরে শিয়ালদা ESI হাসপাতালে ভয়াবহ আগুন। ভোর ৫ টা নাগাদ নজরে আসে বিষয়টি। তারপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। তারপর আসে দমকল। সকাল সাড়ে ৭ টার মধ্যে সেখানে পৌঁছেছে দমকলের  ১০টি ইঞ্জিন। ভোর ৫টা নাগাদ হাসপাতালে আগুন লাগে, তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি এখনও।
Read More
আর জি করের ঘটনায় “জাগো নারী জাগো” সংগঠনের অভিযান

আর জি করের ঘটনায় “জাগো নারী জাগো” সংগঠনের অভিযান

আর জি করের ঘটনায় "জাগো নারী জাগো" সংগঠনের CGO কমপ্লেক্স অভিযান। যেখানে সামিল আসা কর্মী, ডাক্তার, নার্স, মিড ডে মিল কর্মী, অঙ্গনারী কর্মী সহ বিভিন্ন স্তরের মহিলারা। এদিন বিভিন্ন স্তরের মহিলারা সল্টলেক করুণাময়ীতে জামায়েত হয়। সেখান থেকেই মিছিল করে ফিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেবে তারা। আর জি করের ঘটনায় সিবিআই যে চার্জ সিট্ জমা দিয়েছিল আদালতে তা নিয়েই খুব প্রকাশ। চার্জ সিটে উল্লেখ করা হয় সিভিক ভলেন্টিয়ার এর কথা। আন্দোলনকারীদের  দাবি আর জি করের ঘটনা শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার এর পক্ষে ঘটানো সম্ভব নয়। এর পিছনে বড় চক্র কাজ করছে। সঠিকভাবে তদন্ত করে সেই চক্রের সাথে যারা…
Read More
ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। জল ও ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা দমকলের। জানা গেছে, প্রায় ৬ বছর আগে বন্ধ হয়ে গেছে কারখানা। ঘিঞ্জি জনবসতি এলাকা থাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক গোটা এলাকায়।
Read More
বৃহস্পতিবার ভোর থেকেই চলছে লক্ষী দেবীর আরাধনা

বৃহস্পতিবার ভোর থেকেই চলছে লক্ষী দেবীর আরাধনা

বৃহস্পতিবার ভোর থেকেই চলছে কোজাগরী লক্ষী দেবীর আরাধনা। জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের ঘরে ঘরে শঙ্খ, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রত হয়েছেন ঘরের লক্ষীরা। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত  দুদিন লক্ষ্মী পূজোর লগ্ন রয়েছে। লগ্ন অনুযায়ী দুদিন ধরেই চলছে লক্ষীপূজা।
Read More
গ্যাসের সিলিন্ডার ফেটে কাপলো এলাকা,আতঙ্ক স্থানীয়দের

গ্যাসের সিলিন্ডার ফেটে কাপলো এলাকা,আতঙ্ক স্থানীয়দের

গত মঙ্গলবার  রাতে একটি দোকানে  যেভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তাতে আতঙ্কিত রয়েছে ফুলবাড়ী এলাকার মানুষজন। জানা যায় ফুলবাড়ী ছোবাভিটা এলাকায় একটি চায়ের দোকানে আগুন লেগে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়, তবে দোকানী  জানান,, রাত নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান, এরপর বুধবার সকালে দোকান খুলতে এসে হঠাৎই দেখতে পান দোকানটি জ্বলে পুড়ে সমস্ত কিছু ছাই হয়ে গেছে। উপরের টিন ও দোকানের শাটার ভেঙে রয়েছে। এরপরে এলাকাবাসীদের কাছ থেকে আগুনের বিষয়টি জানতে পারেন।স্থানীয়দের কথা অনুযায়ী  রাত সাড়ে বারোটা নাগাদ সেই দোকানে আগুন লাগে এরপর দোকানে ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়, আর সেই সিলেন্ডার বিস্ফোরণের ফলেই দোকানের সমস্ত…
Read More
কোচবিহারে ঘোষণা করলেন শারদ সম্মানের

কোচবিহারে ঘোষণা করলেন শারদ সম্মানের

কোচবিহারঃ পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান ঘোষণা করা হল আজ। এতে প্রথম হয়েছে সুভাষপল্লী ইউনিট, দ্বিতীয় পাটাকুড়া ইউনিট যুগ্মভাবে শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগার তৃতীয় রকি ক্লাব। আজ পৌরসভা থেকে এই ঘোষণা করেন পৌরপতি রবীন্দ্র নাথ ঘোষ। এছাড়াও পৌরসভার যে গ্রাচুয়িটি বাকি ছিল প্রায় ১০ কোটি টাকার মতন সেটা কমিয়ে প্রায় ১ কোটি টাকায় এসে পৌছছে। আগামী ২৪ তারিখের মধ্যেই তা সম্পূর্নরুপে পরিশোধ করা হবে বলা জানান তিনি। এছাড়াও তিনি আরও জানান, ভাগারে নতুন ভাবে টাকা বরাদ্দ করা হয়েছে। ৬ কোটি ২৮ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যায়ে তৈরী হবে প্ল্যান্ট। সেখানে বজ্য পদার্থ দিয়ে তৈরী হবে সার। পাশাপাশি হবে কর্মসংস্থান।
Read More
লক্ষীপূজোকে সামনে রেখে শাড়ি উপহার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে

লক্ষীপূজোকে সামনে রেখে শাড়ি উপহার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে

তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মিউচুয়ালটি মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দুস্থ ও অসহায় মানুষদের জন্য শাড়ি উপহার তুলে দিন।এবারও লক্ষীপূজাকে সামনে রেখে প্রায় এক শতাধিক মহিলাদের হাতে নতুন শাড়ি উপহার দেন তারা। সংগঠনের তরফে বলেনপ্রতি বছরই এই ধরনের  কাজ করি। এবারও এই সামাজিক কাজে নিজেদের রেখেছি।এই ধরনের কাজে আমাদের খুবই ভালো লাগছে ।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের অনেক নেতা ও কর্মীরা।
Read More
কলকাতায় অনুষ্ঠিত হল জোড়া কার্নিভাল

কলকাতায় অনুষ্ঠিত হল জোড়া কার্নিভাল

মঙ্গলে কলকাতায় জোড়া কার্নিভাল। একটি পুজোর কার্নিভাল। রেড রোডে। অন্যটি ‘দ্রোহের কার্নিভাল। রানি রাসমণি রোডে বিকাল সাড়ে চারটে থেকে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌‌স। ঢাকের তালে স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। স্লোগান উঠছে শাসক থাকবে কত ক্ষণ? শাসক যাবে বিসর্জন। দ্রোহের কার্নিভাল রুখতে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল সারি সারি বাস। ব্যারিকেড ওঠার পর এ বার সরছে বাসগুলিও। সাড়ে চারটে বাজার অনেক আগেই রানি রাসমণি রোডে বাড়ছে মানুষের ভিড়। সময়ের আগেই শুরু হয়ে গেল ‘দ্রোহের কার্নিভাল। লৌহকপাট সরতেই উচ্ছ্বাস শুরু রানি রাসমণি রোডে। হুড়মুড়িয়ে ঢুকছে জনস্রোত। ঢাক বাজছে। সেই ঢাকের তালে তালে আনন্দে নাচছে জনতা। উল্লেখ্য, দ্রোহের…
Read More
লক্ষ্মী পুজোতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস

লক্ষ্মী পুজোতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস

লক্ষ্মী পুজোতেও বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন, মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে মঙ্গলবার সকাল ন'টা নাগাদ ভারী বৃষ্টি শুরু হয়েছে। ধুপগুড়িতে ভারী বৃষ্টি শুরু। শুরু লক্ষ্মী পুজোর বাজার চিন্তা বিক্রেতাদের৷ আকাশের মুখ ভার। বৃষ্টি শুরু। বৃষ্টির কারণে লক্ষ্মী পুজোর বাজার মাটি। সাধারণ ক্রেতা থেকে বিক্রেতারা আগামীকাল লক্ষ্মী পুজো। আজ বাজার হওয়ার কথা কিন্তু বৃষ্টির জন্য সেই বাজারে অনেকটাই ভাটা। সাধারণত লক্ষ্মীপুজোর আগের দিন বাজার থাকে রমরমা। আর এদিন সকাল থেকে মেঘলা আকাশ। ফলে লক্ষ্মী পুজোর বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও বিক্রেতা বলেন এবার লক্ষীবাজার হয়তো তেমন ভালো হবে না। কারণ সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি পড়ছে।…
Read More
তৃণমূলের জোনাল সভাপতির বিরুদ্ধে মিছিল করেন দলীয় কর্মীরা

তৃণমূলের জোনাল সভাপতির বিরুদ্ধে মিছিল করেন দলীয় কর্মীরা

কোচবিহার: দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে মিছিল করল দলের কর্মীরাই। মঙ্গলবার সকালে এই ঘটনায় ভেটাগুড়ি ১ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মিছিলের এই ঘটনায় শোরগোল পরে যায়। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধীরেন্দ্র নাথ বর্মনের বিরুদ্ধে গোষ্ঠীবাজির অভিযোগ তুলে দলের কর্মীরা ভেটাগুড়ি বাজারে মিছিল করে। এই বিষয়ে অঞ্চল তৃণমূল নেতৃত্ব আনন্দ বর্মন অভিযোগ করে বলেন দলের অঞ্চল সভাপতি মুষ্টিমেয় কয়েকজন কে নিয়ে ঘোরাঘুরি করেন। অঞ্চল নেতৃত্ব কে কোনকিছু না জানিয়েই নিজেই  সবকিছুর সিদ্ধান্ত নেন। পাশাপাশি দলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন বলেন আমি বিষয়টি সঠিক ভাবে জানিনা।…
Read More
ওষুধ না পেয়ে এনবিএমসিএন্ডএইচ ভাংচুর করেছে রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

ওষুধ না পেয়ে এনবিএমসিএন্ডএইচ ভাংচুর করেছে রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে মানসিক রোগের বিভাগের ডাক্তার না থাকার কারণে ওষুধ না পেয়ে বিক্ষোভ রোগী ও তাদের পরিবারের। এমনকি সুপারের অফিসে ভাঙচুর চালায় তারা। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলা চিকিৎসকদের আন্দোলনের জেরে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। ৪৮ ঘন্টার কর্মবিরতির জেরে নেই চিকিৎসক। যার জেরে ওষুধ পাচ্ছে না এই বিভাগের রোগীরা। তাদের অভিযোগ মঙ্গলবার দীর্ঘক্ষণ তারা বিভাগের সামনে লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু ওষুধ না মেলায় সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পরে সেখানে ভাঙচুর চালানো হয়।
Read More
উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে

উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে

সুপার স্পেশালিটি হাসপাতালে পাহাড় সম মিউনিসিপ্যালিটি ওয়েস্ট, দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রুগী সহ নিকট আত্মীয়দের, পৌরসভার দায়িত্ব, জানালেন এম এস ভি পি। উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে, আর এতেই প্রাণ ওষ্ঠাগত রুগী থেকে দূর দূরান্ত থেকে আসা রুগীদের নিকট আত্মীয়দের। বিশেষ করে হাসপাতালের ওষুধ বিতরণ কাউন্টার এলাকায় যাওয়া দুষ্কর হয়ে গিয়েছে বলেই ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মধ্যে। অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ কল্যাণ খা জানান, এই সমস্যার ব্যাপারে অবগত আছে কর্তৃপক্ষ, তবে পরে থাকা আবর্জনা সবটাই মিনুসিপ্যাল ওয়েস্ট, পুরসভা এই বর্জ্য পরিষ্কার করার দায়িত্বে রয়েছে।
Read More