Sonakshi Sarkar

1831 Posts
ডাবগ্রাম ফুলবাড়ীতে ‘মা-ছেলের’ ভোটযুদ্ধ: মুখোমুখি শিখা চ্যাটার্জি ও রঞ্জন শীল শর্মা

ডাবগ্রাম ফুলবাড়ীতে ‘মা-ছেলের’ ভোটযুদ্ধ: মুখোমুখি শিখা চ্যাটার্জি ও রঞ্জন শীল শর্মা

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবার ও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি কে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চ্যাটার্জী। এবার গৌতম বাবু শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন। ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন শীল শর্মা। ২০২১ সাল পর্যন্ত শিখা দেবী রঞ্জনশীল শর্মা কে আঙুল ধরে রাজনৈতিক পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে ভোটের আগে শিখাদেবী চলে যান বিজেপিতে। জীবনের রাজনৈতিক গুরু মাকে হারান রঞ্জন। শিখা দেবী বিজেপির বিধায়ক হন। পুত্র…
Read More
মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান গঙ্গাঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই…
Read More
ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার…
Read More
ভোট প্রচারে নেমে পড়েছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

ভোট প্রচারে নেমে পড়েছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় প্রচার চালান শিলিগুড়ির সদ্য প্রাক্তন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আজ সকালে পুজো দিয়ে নেমে পড়েন ভোট প্রচারে। বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি শংকর বাবু প্রচার চালান বিভিন্ন বাজারে। এবং শিলিগুড়ি মহাবীর স্থান এর ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শিলিগুড়িতে ইতিমধ্যেই বামেরা প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। আজ দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা হবে তৃণমূলের। প্রাথমিকভাবে তৃণমূলের ধারণা শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে এবার লড়াই শক্ত শংকর এবং গৌতমের। তাই প্রার্থী তালিকা…
Read More
কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত শিলিগুড়ি, রাতভর ও সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়রের পরিদর্শন

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত শিলিগুড়ি, রাতভর ও সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়রের পরিদর্শন

গতকাল রাত ৯টা নাগাদ ১০ মিনিটের কালবৈশাখীর তান্ডবে শিলিগুড়ি পুরনিগমের বেশ কিছু ওর্য়াডের গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।রাত থেকে রাস্তায় থেকে সব ওর্য়াড ঘুরে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দের আস্বস্ত করেন।মঙ্গলবার সকাল হতেই মেয়র গৌতম দেব সব স্থানে আবার গিয়ে গাছ ঠিকঠাক ভাবে সরিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত হয়েছে কিনা তা দেখতে বেরিয়ে পরেন। একি সাথে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করেন পুরনিগম তাদের পাশে রয়েছে।প্রথমে খালপাড়র গান্ধী ময়দানের পাশে থাকা একটি ছোট পানের দোকানের মালিক কৈলাশ রায়ের সঙ্গে কথা বলেন। এরপর।বহু পুরোনো বটগাছ পরে খাল পাড়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি ৩১,২৮,২২ নম্বর ওর্য়াডের ক্ষতিগ্রস্ত স্থানে যান। মেয়র গৌতম দেব জানান আপদকালীন পরিস্থিতিতে ঝড়…
Read More
গণধোলাইয়ের ভয়ে গাছের মগডালে চোর! নামাতে কালঘাম ছুটল দমকলের

গণধোলাইয়ের ভয়ে গাছের মগডালে চোর! নামাতে কালঘাম ছুটল দমকলের

কথায় বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু জলপাইগুড়ির সানুপাড়ায় ধরা পড়ার ভয়ে খোদ চোরকেই গাছের মগডালে চড়তে দেখলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ওই যুবককে গাছ থেকে নামাতে খবর দিতে হয় দমকল বাহিনীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সানুপাড়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল ওই যুবক। কিন্তু বাড়ির সদস্যরা টের পেয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে চিৎকার শুরু করেন। সেই আওয়াজ শুনেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। রাস্তার মোড়ে তাকে পালাতে দেখে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলেন। বাসিন্দারা পাকড়াও করার পর কিছুক্ষণ…
Read More
গ্যাস সিলিন্ডার সংকটে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা, ট্রলার আটকে পড়ার আশঙ্কা”

গ্যাস সিলিন্ডার সংকটে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা, ট্রলার আটকে পড়ার আশঙ্কা”

গ্যাস সিলিন্ডারের সংকটের জেরে সমস্যায় পড়েছেন সুন্দরবনের রায়দিঘির সামুদ্রিক মৎস্যজীবীরা। সিলিন্ডার না পাওয়ায় অনেক ট্রলারই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। ফলে বড়সড় আর্থিক চাপে পড়েছেন ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। সাধারণত ট্রলারগুলিতে রান্নার জন্য কাঠ ব্যবহার করা হয় না। গ্যাস সিলিন্ডারেই রান্না করেন মৎস্যজীবীরা। একটি ট্রলারে প্রায় ১৫ জনের বেশি মৎস্যজীবী থাকেন এবং সমুদ্রে এক সপ্তাহ থেকে ১৫ দিন পর্যন্ত থাকতে হয় তাদের। এই দীর্ঘ সময়ে রান্না ও খাবারের জন্য গ্যাস সিলিন্ডার অত্যন্ত জরুরি। সিলিন্ডার না মেলায় অনেক জায়গায় মৎস্যজীবীদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে এবং প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে মজুরি দিতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। এ…
Read More
শিলিগুড়িতে পুলিশের তৎপরতায় উদ্ধার প্রায় ৫০টি হারানো মোবাইল

শিলিগুড়িতে পুলিশের তৎপরতায় উদ্ধার প্রায় ৫০টি হারানো মোবাইল

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃতি মালিকদের হাতে ফিরিয়ে দিলেন শিলিগুড়ির থানার পুলিশ। বিগত কয়েক মাস ধরে শিলিগুড়ির থানার অধিনে প্রায় ৫০ টি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মোবাইল নাম্বার ওয়ার্ডের আই এম এ ট্রেক করে মোবাইল ফোন গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আজ মোবাইল মালিক দের ডেকে তাদের হাতে মোবাইল ফোন গুলি তুলে দেন শিলিগুড়ির থানার আই সি প্রসেনজিত বিশ্বাস সহ পানিটেংকি ওসি নির্মল দাস ও খালপাড়া ওসি প্রসেনজিত দে সরকারের উপস্থিতিতে মোবাইল ফোন গুলি দেওয়া হয়।
Read More
বসিরহাট মা ক্যান্টিন গ্যাস সংকটের কারণে বন্ধ

বসিরহাট মা ক্যান্টিন গ্যাস সংকটের কারণে বন্ধ

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন ইজরাইল ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে পরল গত ১১ ই মার্চ বুধবার থেকে আজ ১৩ই মার্ চ মা কানটিং বন্ধ রয়েছে। বসিরহাট টাউন হাই স্কুলের পাশে বসিরহাট পৌরসভার উদ্যোগে এই মা ক্যান্টিং বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে বহু দুস্থ অসহায় মানুষদের পেট ভরার অন্নখাবার দিয়ে আসছেন। প্রতিদিন ৩০০ জনের করে মা ক্যান্টিনের রান্না হয়। জানাচ্ছেন সুপারভাইজার সুনন্দা পূজারী সহ চারজন যেখানে ৫ টাকায় ডিম ভাত ডাল সবজি যা অসহায় মানুষের খাবারের মূল কেন্দ্র যুদ্ধের প্রভাবে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে বিকল্প কাছের রান্না করার কোনো ব্যবস্থা নেই গ্যাস সংকট দেখা দিয়েছে বাধ্য হয়ে রান্না বন্ধ করে দিতে হয়েছে মা…
Read More
হুমকি উপেক্ষা করেই পথে অঙ্গনওয়াড়ি কর্মীরা; শিলিগুড়িতে আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ

হুমকি উপেক্ষা করেই পথে অঙ্গনওয়াড়ি কর্মীরা; শিলিগুড়িতে আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ

বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যাপী ধর্মঘটের সমর্থনে এবার পথে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও। শুক্রবার সকালে শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় আইসিডিএস (ICDS) অফিসের সামনে ‘ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। চাকরির সুনিশ্চিতকরণসহ একাধিক দাবিতে এদিন প্লেকার্ড হাতে সোচ্চার হন কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথ মঞ্চের ধর্মঘটকে তাঁরা পূর্ণ সমর্থন জানাচ্ছেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের নিরাপত্তা এবং ন্যায্য পাওনার দাবিতেই আজকের এই অবস্থান। সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সম্পাদিকা মৌসুমী মৈত্র দাস এদিন অভিযোগ করেন যে, এই আন্দোলনে শামিল না হওয়ার জন্য ওপর মহল থেকে তাঁদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। আন্দোলনকারীদের…
Read More
শিলিগুড়িতে বন‍্যপ্রাণ রক্ষায় দু’দিনের চিত্র প্রদর্শনী

শিলিগুড়িতে বন‍্যপ্রাণ রক্ষায় দু’দিনের চিত্র প্রদর্শনী

বন‍্যপ্রাণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনের বিশেষ চিত্র প্রদর্শনী। আগামী ১৪ ও ১৫ মার্চ দীনবন্ধু মঞ্চের রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে এই সারা বাংলা চিত্র প্রদর্শনীর আয়োজন করছে পরিবেশ সচেতন সংগঠন “অপটোপিক”। দীর্ঘদিন ধরে পরিবেশ ও বন‍্যপ্রাণ সংরক্ষণে কাজ করে চলেছে সংগঠনটি। চিত্র প্রদর্শনীর মাধ্যমে মানুষকে বন‍্যপ্রাণ রক্ষা, সবুজ বাঁচানো এবং গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা করে বড় করে তোলার বিষয়ে সচেতন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী, সম্পাদক অচিন্ত্য গুপ্ত, সঞ্চয় আগরওয়ালসহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপজ্যোতি চক্রবর্তী জানান, বাংলার…
Read More
ফাল্গুনের শেষে বৃষ্টির দাপট: উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, কমবে গরম

ফাল্গুনের শেষে বৃষ্টির দাপট: উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, কমবে গরম

বসন্ত বিদায়ের লগ্নে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল। চৈত্র শুরুর মুখেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যের আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মোট ১২টি জেলায় সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তিনদিন পর…
Read More
যুদ্ধের কোপে অটো পরিষেবা: বাণিজ্যিক গ্যাসের আকাশছোঁয়া দাম ও সংকটে বিপাকে বসিরহাটের ৩০০০ পরিবার

যুদ্ধের কোপে অটো পরিষেবা: বাণিজ্যিক গ্যাসের আকাশছোঁয়া দাম ও সংকটে বিপাকে বসিরহাটের ৩০০০ পরিবার

ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের পরোক্ষ প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার জনজীবনে। বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে কার্যত অচল হতে বসেছে এই অঞ্চলের অটো পরিষেবা। ফলে শুধু সাধারণ যাত্রীরাই নন, চরম দুশ্চিন্তার মুখে পড়েছেন অটোর ওপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার।বসিরহাট মহকুমার সীমান্ত এলাকা থেকে সুন্দরবনের বিভিন্ন রুটে প্রায় ৩০০০ অটো চলাচল করে, যার সবকটিই বাণিজ্যিক এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল। অটোচালকদের অভিযোগ, কেজি প্রতি যে গ্যাসের দাম আগে ছিল ৭২ টাকা, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা। দাম বাড়লেও বাজারে গ্যাসের যোগান তলানিতে। ফলে গত ৪৮ ঘণ্টায় বসিরহাটের রাস্তায় ৩০০০ অটোর জায়গায়…
Read More
১৪ মার্চ ব্রিগেডে মোদীর মেগা সমাবেশ: নিরাপত্তার চাদরে ময়দান, পরিদর্শন করলেন এসপিজি আধিকারিকরা

১৪ মার্চ ব্রিগেডে মোদীর মেগা সমাবেশ: নিরাপত্তার চাদরে ময়দান, পরিদর্শন করলেন এসপিজি আধিকারিকরা

আগামী ১৪ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই সমাবেশকে ঘিরে এখন সাজ সাজ রব গেরুয়া শিবিরের অন্দরে। বুধবার সেই প্রস্তুতির মাঝেই ব্রিগেডের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ময়দানে পৌঁছালেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-এর শীর্ষ আধিকারিকরা। এদিন সকালেই ব্রিগেডে পৌঁছে যান এসপিজি-র উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। প্রধানমন্ত্রীর জন্য তৈরি হওয়া মূল মঞ্চটি কোথায় হবে, কতগুলি ব্যারিকেড থাকবে এবং ভিড় সামলাতে প্রবেশের পথগুলি কীরূপ হবে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন তাঁরা। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের জায়গাটিও এদিন পরিদর্শন করা…
Read More