Sonakshi Sarkar

1854 Posts
আচমকাই সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু

আচমকাই সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু

শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে। চারপাশে জমেছে প্রায় ছয় ইঞ্চি পুরু তুষার, আর সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তাগুলির অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে জওহরলাল নেহরু সড়কের একটি বড় অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে, ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। পর্যটকদের যাতায়াতে সমস্যার পাশাপাশি উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সিকিমের বিভিন্ন অংশেও একই ছবি ধরা পড়েছে। সব মিলিয়ে, তুষারে মোড়া সান্দাকফুর সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করছে,…
Read More
তৃণমূল ছেড়ে কংগ্রেসে খোকন মিয়া, যোগদানের মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন নেতা

তৃণমূল ছেড়ে কংগ্রেসে খোকন মিয়া, যোগদানের মঞ্চেই কান্নায় ভেঙে পড়লেন নেতা

সংখ্যালঘু প্রার্থী না থাকার ইস্যুতে কোচবিহারে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিনের দলীয় নেতা খোকন মিয়া শনিবার দল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। জানা গিয়েছে, খোকন মিয়া তৃণমূল কংগ্রেসের মুটিয়া মজদুর ইউনিয়নের জেলা সভাপতি ছিলেন। এদিন তিনি শুধু সেই পদ থেকেই ইস্তফা দেননি, বরং সরাসরি দলবদল করে কংগ্রেসে নাম লেখান। শনিবার দুপুরে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। যোগদানের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। দল ছাড়ার সময় খোকন মিয়া প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। একইসঙ্গে তিনি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে “হিটলারি মনোভাব”-এর অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোকন মিয়া জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি…
Read More
হরিয়ানার তিনদিনের বৈঠকের বার্তা পৌঁছাল উত্তরবঙ্গে, উপস্থিত ঋষিকেশ সাহা ও সমীর ঘোষ

হরিয়ানার তিনদিনের বৈঠকের বার্তা পৌঁছাল উত্তরবঙ্গে, উপস্থিত ঋষিকেশ সাহা ও সমীর ঘোষ

১০১তম বর্ষে পদার্পণ করে আগামী দিনের সংগঠনগত কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। চলতি মাসে হরিয়ানা-তে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০০ প্রতিনিধি ও শীর্ষ নেতৃত্ব অংশ নেন। এই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, পাশাপাশি মণিপুর পরিস্থিতি সহ ছত্তিশগড়-এ নকশাল কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার শিলিগুড়ি-র আরএসএস উত্তরবঙ্গ কার্যালয় মাধব ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।  সেখানে উপস্থিত ছিলেন ঋষিকেশ সাহা ও সমীর ঘোষ। বক্তারা জানান, শতবর্ষ পেরিয়ে নতুন দিশায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরে আরও…
Read More
নকশালবাড়িতে ঈদের নামাজে উপচে পড়া ভিড়, মিলনমেলায় মাতোয়ারা হাজারো মানুষ

নকশালবাড়িতে ঈদের নামাজে উপচে পড়া ভিড়, মিলনমেলায় মাতোয়ারা হাজারো মানুষ

ঈদুল ফিতরের পবিত্র সকালে নকশালবাড়ির রথখোলা ময়দান পরিণত হয় এক বিশাল মিলনমেলায়। ভোর থেকে দলে দলে মানুষ জমায়েত হতে শুরু করেন ও নির্ধারিত সময়ে হাজার হাজার মুসলিম ভাইরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল চিত্র ধরা পড়ে এদিন। এই বিশেষ দিনে উপস্থিত হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।   তিনি বলেন, সকলের মিলিত প্রচেষ্টাতেই সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব। অন্যদিকে শিলিগুড়ি শহরতলী সহ শিলিগুড়ি মহকুমা এলাকার বিভিন্ন এলাকাতেও ঈদের নামাজে ব্যাপক জনসমাগম…
Read More
ঈদের সকালে সম্প্রীতির বার্তা শিলিগুড়িতে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রার্থনায় জনসমাগম

ঈদের সকালে সম্প্রীতির বার্তা শিলিগুড়িতে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রার্থনায় জনসমাগম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিলিগুড়িতে এদিন ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি।শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন সংখ্যালঘু ভাইয়েরা। নির্ধারিত সময়ে হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজে শামিল হন।নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকলের অংশগ্রহণে তৈরি হয় এক মানবিক মিলনমেলা।এই উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব এছাড়াও বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দেন। এদিন নামাজ পাঠিয়ে অংশ নেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী…
Read More
সাত সকালেই ফুল মার্কেট এবং রেলস্টেশনে নির্বাচনী প্রচার সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলীর

সাত সকালেই ফুল মার্কেট এবং রেলস্টেশনে নির্বাচনী প্রচার সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলীর

২০২৬ এর নির্ঘণ্টও বেজে গিয়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে ময়দানে নেমেছে প্রচার পর্বের মধ্য দিয়ে নিজেদের জয়ের লক্ষ্যে। পূর্ব মেদিনীপুর জেলায় বামেদের অন্যান্য প্রার্থী ঘোষণা হলেও বাকি ছিল পাঁশকুড়া পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নাম ঘোষণা, তবে গতকাল নাম ঘোষণার পর পূর্ব পাঁশকুড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী। সাত সকাল থেকেই কোলাঘাট রেল স্টেশন এবং ফুল বাজারে প্রচার পর্ব সারতে দেখা গেল তাঁকে। উন্নয়নের বার্তা নিয়ে প্রচার ময়দানে বাম পার্থী।  এমনকি তৃণমূল বিজেপির সেটিং খেলা চলছে বলে দাবি বামপ্রার্থী ইব্রাহীম আলির, আর তাকেই হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে প্রচারের মাঠে বাম প্রার্থী।
Read More
জল সংকটে উত্তাল দুর্গাপুর! সড়ক অবরোধ, পুলিশ ও নেতাকে ঘিরে বিক্ষোভ

জল সংকটে উত্তাল দুর্গাপুর! সড়ক অবরোধ, পুলিশ ও নেতাকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই তীব্র উত্তেজনার সৃষ্টি হল। শহরের সগড়ভাঙা মাঝের মোড়ে জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সমস্যা চলছিল। শুক্রবার সকালে “জল নেই কেন?”—এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দারা। সেখানে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। উত্তেজনা আরও বাড়ে, যখন এক স্থানীয় তৃণমূল…
Read More
কৌশল্যার কালীপুজোয় ভোট প্রচারে দিলীপ ও প্রদীপ !

কৌশল্যার কালীপুজোয় ভোট প্রচারে দিলীপ ও প্রদীপ !

খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির—বিজেপি ও তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা,…
Read More
গাজোলে দলবদল, বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন দলের কর্মীরা

গাজোলে দলবদল, বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন দলের কর্মীরা

ভোটের প্রাক্কালে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের চান্দাহার গ্রামে। গাজোলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মী তাদের পুরনো দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। যদিও এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ দাবী করেন, যারা বিজেপিতে যোগদান করলেন তারা আগে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস করতেন। কিন্তু সেই দল করে তারা গ্রামের কোন উন্নয়ন করতে পারেন নি। তাই উন্নয়নের জন্য বিজেপির সরকার গঠন করতে তারা বিজেপিতে যোগদান করলেন। যদিও বিজেপি প্রার্থীর এই দাবী মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য,…
Read More
ডাবগ্রাম ফুলবাড়ীতে ‘মা-ছেলের’ ভোটযুদ্ধ: মুখোমুখি শিখা চ্যাটার্জি ও রঞ্জন শীল শর্মা

ডাবগ্রাম ফুলবাড়ীতে ‘মা-ছেলের’ ভোটযুদ্ধ: মুখোমুখি শিখা চ্যাটার্জি ও রঞ্জন শীল শর্মা

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবার ও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি কে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চ্যাটার্জী। এবার গৌতম বাবু শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন। ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন শীল শর্মা। ২০২১ সাল পর্যন্ত শিখা দেবী রঞ্জনশীল শর্মা কে আঙুল ধরে রাজনৈতিক পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে ভোটের আগে শিখাদেবী চলে যান বিজেপিতে। জীবনের রাজনৈতিক গুরু মাকে হারান রঞ্জন। শিখা দেবী বিজেপির বিধায়ক হন। পুত্র…
Read More
মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান গঙ্গাঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই…
Read More
ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার…
Read More
ভোট প্রচারে নেমে পড়েছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

ভোট প্রচারে নেমে পড়েছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় প্রচার চালান শিলিগুড়ির সদ্য প্রাক্তন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আজ সকালে পুজো দিয়ে নেমে পড়েন ভোট প্রচারে। বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি শংকর বাবু প্রচার চালান বিভিন্ন বাজারে। এবং শিলিগুড়ি মহাবীর স্থান এর ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শিলিগুড়িতে ইতিমধ্যেই বামেরা প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। আজ দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা হবে তৃণমূলের। প্রাথমিকভাবে তৃণমূলের ধারণা শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়িতে এবার লড়াই শক্ত শংকর এবং গৌতমের। তাই প্রার্থী তালিকা…
Read More
কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত শিলিগুড়ি, রাতভর ও সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়রের পরিদর্শন

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত শিলিগুড়ি, রাতভর ও সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়রের পরিদর্শন

গতকাল রাত ৯টা নাগাদ ১০ মিনিটের কালবৈশাখীর তান্ডবে শিলিগুড়ি পুরনিগমের বেশ কিছু ওর্য়াডের গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।রাত থেকে রাস্তায় থেকে সব ওর্য়াড ঘুরে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দের আস্বস্ত করেন।মঙ্গলবার সকাল হতেই মেয়র গৌতম দেব সব স্থানে আবার গিয়ে গাছ ঠিকঠাক ভাবে সরিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত হয়েছে কিনা তা দেখতে বেরিয়ে পরেন। একি সাথে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করেন পুরনিগম তাদের পাশে রয়েছে।প্রথমে খালপাড়র গান্ধী ময়দানের পাশে থাকা একটি ছোট পানের দোকানের মালিক কৈলাশ রায়ের সঙ্গে কথা বলেন। এরপর।বহু পুরোনো বটগাছ পরে খাল পাড়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি ৩১,২৮,২২ নম্বর ওর্য়াডের ক্ষতিগ্রস্ত স্থানে যান। মেয়র গৌতম দেব জানান আপদকালীন পরিস্থিতিতে ঝড়…
Read More