Sonakshi Sarkar

1831 Posts
শিক্ষার গণ্ডি পেরিয়ে প্রকৃতির পাঠ, বেঙ্গল সাফারিতে শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষার গণ্ডি পেরিয়ে প্রকৃতির পাঠ, বেঙ্গল সাফারিতে শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষা যে শুধুই শ্রেণিকক্ষ আর পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়  সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল। পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর লক্ষ্যে মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস ফাইভের প্রায় ১৫০ জন ছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় শিক্ষামূলক ভ্রমণ। গন্তব্য ছিল বেঙ্গল সাফারি পার্ক। প্রকৃতি ও বন্যপ্রাণের সঙ্গে সরাসরি পরিচয়ের মাধ্যমে পড়ুয়াদের শেখার পরিধি বাড়ানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। সবুজ পরিবেশে পশু-পাখির জীবনযাপন, খাদ্যাভ্যাস ও জীবনচক্র সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পায় ছাত্রীরা। এই শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত থেকে ছাত্রীদের শুভেচ্ছা ও উৎসাহ জানান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন অভিজ্ঞতা শিশুদের…
Read More
হাতিপ্রবণ বনাঞ্চল থেকে পরীক্ষার্থী নিরাপদে পৌঁছে দিচ্ছে কার্শিয়াং বনবিভাগ

হাতিপ্রবণ বনাঞ্চল থেকে পরীক্ষার্থী নিরাপদে পৌঁছে দিচ্ছে কার্শিয়াং বনবিভাগ

হাতি প্রবন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর কার্শিয়াং বনবিভাগ। আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। তবে বাগডোগরা ও আশপাশের ওই বনাঞ্চল এলাকায় রাস্তার ওপর সকাল সন্ধ্যায় হাতির আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যায়। এছাড়াও চিতা বাঘ রয়েছে প্রচুর। পরীক্ষার্থীদের সুরক্ষিতভাবে কেন্দ্রে পৌঁছে দিতে বনবিভাগ, পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে পরীক্ষার দিনগুলিতে। এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকেও বেশ কয়েকটি বাস দেওয়া হয়েছে জঙ্গল এলাকার জন্য। এদিন সকাল থেকে বাগডোগরা, এমএমতরাই, তারাবাড়ি, ত্রিহানা ও পানিঘাটা, নকশালবাড়ি থেকেও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়।
Read More
গোপন সূত্রে খবর পেয়ে ৩০০ কিলো গাজা উদ্ধার করল এস টি এফ

গোপন সূত্রে খবর পেয়ে ৩০০ কিলো গাজা উদ্ধার করল এস টি এফ

ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। জাতীয় সড়ক ১২ নম্বর ধরে আসা একটি সবজি বোঝাই গাড়িকে থামায় এস টি এফ। গাড়ির তল্লাশি চালালে উদ্ধার হয় ১১ বস্তা গাজা। পুলিশ সূত্রে খবর, প্রায় 300 কিলো গাজা মজুদ ছিল ওই উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী  ট্রাকে। ঘটনাস্থল থেকে ট্রাক ও তার চালক এবং আরো একজনকে আটক করে নিয়ে যায় এস টি এফ।
Read More
৫ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার একজন

৫ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার একজন

৫ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার একজন। বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রাম পারদেবনপুরের কালিয়াচক থানার চরিয়ানন্তপুর এলাকা থেকে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মুদ্রা ৫০০ টাকার। মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, জাল নোটটি বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। এই ব্যবসায় আরও কারা জড়িত তা জানতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে আরও দুজনের নাম উঠে এসেছে এবং তাদের খোঁজ চলছে।
Read More
মাধ্যমিক শুরু, বামনগোলায় পরীক্ষার্থীদের কলম উপহার পুলিশের

মাধ্যমিক শুরু, বামনগোলায় পরীক্ষার্থীদের কলম উপহার পুলিশের

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।বামনগোলা থানা আইসি তরুন কুমার রায় সহ বামন গোলা থানার সমস্ত পুলিশ আধিকারিকদের উদ্যোগে সোমবার ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে  উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে কলম তুলে দেওয়া হল। এদিন পরীক্ষা শুরুর প্রাক্কালে এবছর পরীক্ষার্থীদের  কলম শুভেচ্ছা, জানালেন বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়। তার পাশাপাশি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় থেকে আসা পরীক্ষাথিদের যাতে কোন সমস্যা না হয় সেই দিকে নজর রেখে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে।পরীক্ষা দিতে এসে  কোন সমস্যা হলে তাদের সবরকম সহযোগিতা করার ব্যবস্থা করেছে পুলিশ। এ বছর বামনগোলা ব্লকের পাকুয়াহাট এএনএম হাই , নালাগোলা হাই স্কুল, বামন গোলা হাই স্কুল, মহেশপুর হাই স্কুল,…
Read More
এআরইও-র আগমনে বিলম্বের কারণে কৃষ্ণনগরের এসআইআর শুনানি শিবিরে উত্তেজনা

এআরইও-র আগমনে বিলম্বের কারণে কৃষ্ণনগরের এসআইআর শুনানি শিবিরে উত্তেজনা

কৃষ্ণনগর পৌরসভার অধীনে সিএমএস স্কুল মাঠে আয়োজিত এসআইআর শুনানি শিবিরে এআরইও যথাসময়ে উপস্থিত না হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত এলাকার বাসিন্দাদের এসআইআর শুনানির জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা শুনানির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর পার্টের এআরইও নির্ধারিত সময়ের পরেও আসেননি। সকাল ১০টায় আধিকারিকের ঘটনাস্থলে পৌঁছানোর কথা থাকলেও, সকাল সাড়ে ১১টার পরেও তিনি না আসায় লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। এর ফলে, বিক্ষোভকারীরা ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন যে, এআরইওরা প্রতিদিন দেরিতে আসেন, যার ফলে শুনানির জন্য আসা মানুষদের হয়রানির শিকার হতে হয়। নির্ধারিত সময়ের প্রায়…
Read More
আন্দোলনের পর আশার আলো: হরিশ্চন্দ্রপুরে রাস্তা সংস্কারের শিলান্যাস

আন্দোলনের পর আশার আলো: হরিশ্চন্দ্রপুরে রাস্তা সংস্কারের শিলান্যাস

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ইন্দিরা মোড় থেকে বারোদুয়ারি মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনের পর অবশেষে আশার আলো দেখল এলাকাবাসী ও ব্যবসায়ীরা।শনিবার ওই রাস্তা সংস্কারের শিলান্যাস করা হয়।পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত সড়ক দফতরের অধীনে প্রায় ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২.৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাম্মু রহমান,সম্পাদক মঙ্গলুদ্দীন, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সভাপতি মোশারফ হোসেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেড়িয়া, সভাপতি ডাব্লিউ রজক, যুবনেতা সঞ্জীব গুপ্তা, দুর্জয় দাস-সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।…
Read More
নাজিরাবাদ অগ্নিকাণ্ডে প্রশাসনকে সতর্ক থাকার বার্তা রাজ্যপালের

নাজিরাবাদ অগ্নিকাণ্ডে প্রশাসনকে সতর্ক থাকার বার্তা রাজ্যপালের

নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন গান্ধী মূর্তি পাদদেশে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিন মাল্যদান পরে রাজ্যপাল জানান যে কোনো দুর্ঘটনা নিছক হয় না। তবে প্রশাসন কে আরো সতর্ক হতে হবে। সর্বিজানিক জায়গায় ফায়ার অডিট করা অনিবার্য। তিনি বলেন সবাই কে দেখা উচিত যে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয়। উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত সংশ্লিষ্ট প্রশাসন কে বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংশ্লিষ্ট বিভাগ কে এই বিষয়ে দায়িত্ব পালন করার…
Read More
শিলিগুড়িতে শুরু হচ্ছে ৪২তম উত্তরবঙ্গ ফুল উৎসব, ঘিরে প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়িতে শুরু হচ্ছে ৪২তম উত্তরবঙ্গ ফুল উৎসব, ঘিরে প্রস্তুতি তুঙ্গে

উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রতীক্ষিত ফুল উৎসব—৪২তম নর্থ বেঙ্গল ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি। শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির উদ্যোগে এই উৎসব উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর প্রায় ৩ হাজার টবের ফুল নিয়ে এক বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উৎসব চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ফুল চাষ ও বিপণন বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক…
Read More
ইংরেজবাজার পুরসভার উদ্যোগে পালিত গান্ধীজির ৭৯তম প্রয়াণ দিবস

ইংরেজবাজার পুরসভার উদ্যোগে পালিত গান্ধীজির ৭৯তম প্রয়াণ দিবস

মহাত্মা গান্ধীর ৭৯ তম প্রয়াণ দিবস পালন করলো ইংরেজবাজার পুরসভা। শুক্রবার মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পুরকর্মী ও এলাকার বিশিষ্টজনেরা। কৃষ্ণেন্দু বাবু বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৯ তম প্রয়াণ দিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে। আজকের দিনে নাথুরাম গডসে গুলি করে খুন করেছিলেন মহাত্মা গান্ধী কে। প্রতিবছর গান্ধীজীর জন্ম জয়ন্তী ও প্রয়াণ দিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে। তিনি বলেন যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন স্মরণে থাকবে গান্ধীজী।
Read More
মোমো কারখানার দুর্ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সিআইটিইউর ডেপুটেশন

মোমো কারখানার দুর্ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সিআইটিইউর ডেপুটেশন

গৌতম ঘোষ অভিযোগ করেন, সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনও রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি আরও দাবি করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন চালু রাখতে হবে যতদিন না সঠিক বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়। এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্ক এলাকার একটি মোমো দোকানে ডেপুটেশন প্রদান করা হয়। সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিটি মোমো কারখানার শাখার সামনে আন্দোলনে শামিল হবে সিআইটিইউ। তাঁদের দাবি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের অবিলম্বে পদত্যাগ,দুর্ঘটনার জন্য দায়ী কারখানা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি,মালিকদের দ্রুত গ্রেফতার এবং মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এই দাবিগুলি মানা না হলে…
Read More
রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবমন্দিরে ভৈমী একাদশীর মেলা শুরু

রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবমন্দিরে ভৈমী একাদশীর মেলা শুরু

নদীয়ার কৃষ্ণগঞ্জের  শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবমন্দিরে ভৈমী একাদশী তিথিতে প্রতিষ্ঠা উপলক্ষে বসেছে মেলা। প্রতি বছর ভৈমী একাদশীতে শুরু হয় নদিয়ার ঐতিহ্যবাহী শিব নিবাস মন্দিরের মেলা শুরু হয় ভৈমী একাদশী উপলক্ষ্যে নদিয়ার শিব নিবাস মন্দিরের মেলা ও চলে শুভরাত্রি পর্যন্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, যেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় এখানে।  তবে ভৈমী একাদশীতে প্রতিবছর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মেলার আয়োজন করা হয় শিবনিবাস মন্দির কে কেন্দ্র করে। ভক্তরা বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন এখানে।…
Read More
মালদায় দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি বিতরণ

মালদায় দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি বিতরণ

বুধবার সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য জুরে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার শুভ সূচনা হল মালদাতেও। এই উপলক্ষে এদিন মালদা জেলার বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক ক্যাম্পাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, বিশিষ্ট সমাজসেবী দ্বিজবর জয়ধর 'সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করেন। আর এই সূচনার পরপরই বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বামনগোলা ব্লকের ছয়টি অঞ্চলের '২৩৩৭ জন উপভোক্তার হাতে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম…
Read More
প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল

প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল

শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনে ওষুধের নাম এমন অস্পষ্ট ও দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে, যা কোনো মেডিসিন শপেই বুঝতে বা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং চিকিৎসা পেতে বিলম্ব ঘটছে। এছাড়াও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী ও তাঁদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও…
Read More