Blog

ওমিক্রনের সংক্রমণ রুখতে কড়া নির্দেশ রাজ্যের তরফে

ওমিক্রনের সংক্রমণ রুখতে কড়া নির্দেশ রাজ্যের তরফে

যত সময় এগোচ্ছে টোটো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন সংক্রমন ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রণ নিয়ে চিন্তা বাড়ছে দিন দিন। প্রথম খোঁজ মেলার পর দেশে একাধিক আক্রান্তের সংখ্যা মিলেছে ইতিমধ্যেই। তাই এই প্রজাতি নিয়ে বাড়তি সতর্কতা আগেই নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই প্রেক্ষিতে এই প্রজাতি নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে বাংলার সরকার। নজর রাখা হচ্ছে বিমান যাত্রীদের ওপর। এই নয়া করোনা প্রজাতি প্রতিরোধের লক্ষ্যে রাজ্য সরকার আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে কলকাতায় যাত্রীদের বিমান বন্দরে আরটিপিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁদের শারীরিক অবস্থার ওপর ভবিষ্যতে কিছুদিন নজর রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর জেলা গুলিকে…
Read More
প্রিয় বন্ধুর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মনদীপ সিং সাধু

প্রিয় বন্ধুর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মনদীপ সিং সাধু

এখনো অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেনা তিনি আর নেই৷ দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের অকাল প্রয়াণে শোকের ছায়া সেনা শিবিরে৷ রাওয়াতের মৃত্যু দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে ‘বড় ক্ষতি’ বলে মন্তব্য করেরলেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ব্যাচমেট ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু৷ তাঁর কথায়, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে ‘দূরদর্শী’ রাওয়াতই ছিলেন সঠিক পছন্দ৷  ব্রিগেডিয়ার মনদীপ সিং সাধু (অবসর) পুরনো কথা স্মরণ করে বলেন, দেশ ও সেনাবাহিনীর জন্য কিছু করার লক্ষ্যে অবিচল ছিলেন জেনারেল রাওয়াত৷ একাধিক অভিযানে নেতৃত্ব দেওয়া রাওয়াতের বিপুল অভিজ্ঞতা ছিল৷ দেশের প্রথম সিডিএস হিসাবে তিনি ছিলেন একেবারেই সঠিক পছন্দ৷ মনদীপ আরও বলেন, ‘‘দেশের সেনাবাহিনীকে কী…
Read More
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন লালুর পুত্র

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন লালুর পুত্র

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বহু তরুণীর ‘হার্টথ্রব’৷ তাঁকে নিয়ে স্বপ্ন দেখেন অনেকেই৷ তাঁর মিষ্টি হাসি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেককেই আকৃষ্ট করেছে৷ প্রেম নিবেদন করে হোয়াটসঅ্যাপে অজস্র এসএমএস-ও এসেছে তাঁর কাছে৷ আর এই মেসেজ থেকেই স্পষ্ট, তিনি কতটা জনপ্রিয়৷ বিশেষ করে তাঁর এই জনপ্রিয়তা তরণীদের মধ্যে৷ তৎকালীন উপমুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব জানিয়ে প্রায় ৪৪ হাজার এসএমএস এসেছিল৷ তিনি আর কেউ নন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব৷ সেই তেজস্বীই এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন৷ কিন্তু পাত্রী কে?   দিল্লিতে তেজস্বীর এনগেজমেন্ট পার্টি৷ তবে কার সঙ্গে যাদব পরিবারের ছোট ছেলে বাগদান সারতে চলেছেন সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি৷…
Read More
আচমকাই বিস্ফোরণের ঘটনা দিল্লিতে

আচমকাই বিস্ফোরণের ঘটনা দিল্লিতে

এদিন দিল্লিবাসীর জন্য দিনের শুরুটাই হলো এক ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। আচমকাই বিস্ফোরণ, দিল্লিতে ব্যাহত হলো সমস্ত কর্মকান্ড, থমকে গেলো সব কিছু। এদিন সকালে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে রাজধানী দিল্লির রোহিণী আদালত। বিরাট শব্দের কেঁপে ওঠে আদালত চত্বর এবং স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ইতিমধ্যে সেখানে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। যদিও কী ভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। রোজকারের মতো এদিনও আদালত চত্বরে কাজ শুরু হয়ে যায় নির্দিষ্ট সময়ে। কিন্তু সকাল সাড়ে ১০ টা নাগাদ বিরাট শব্দে কেঁপে ওঠে আদালত চত্বর। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এবং…
Read More
বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ভি-ক্যাট

বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ভি-ক্যাট

অবসান ঘটলো সমস্ত প্রতীক্ষার, সমাপ্তি হলো সব জল্পনার। সুসম্পন্ন হল ভি-ক্যাটের শুভ পরিণয়। রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা দুর্গে সিক্স সেন্সেস রিসর্টে চার হাত এক হল৷ বুধবারই জাঁকজমক ভাবে মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। সেলিব্রিটি মেহেন্দি শিল্পী বীণা নাগড়া ক্যাটরিনার হাতে মেহেন্দির রঙে রাঙিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে নাকি ভিকির নামে লক্ষ টাকার মেহেন্দি পড়েছেন নায়িকা। আরো জানা যাচ্ছে, ভি-ক্যাটের বিয়েতে আত্মীয়-পরিজন মিলিয়ে মোট ১২০ জন উপস্থিত ছিলেন। বিশেষ কোডের মাধ্যমেই অথিতিরা বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে পড়েছেন বলে জানা গেছে। এখনই মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা করেননি এই জুটি। তাদের মধুচন্দ্রিমায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ক্যাটরিনার কাজের চাপ, সূত্রের তরফ থেকে এমনটাই জানা গেছে। টাইগার ফ্রাঞ্চাইজির নতুন…
Read More
স্বামীর পাশাপাশি অন্যভাবে দেশ সেবা করে গেছেন মধুলিকা

স্বামীর পাশাপাশি অন্যভাবে দেশ সেবা করে গেছেন মধুলিকা

আচমকাই এক মর্মান্তিক দুর্ঘটনায় সম্ভিত গোটা দেশ, এখনো অনেকেই মেনে নিতে পারেনি ঘটে যাওয়া ঘটনার সত্যতাকে। গতপরশু হঠাৎই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের সিডিএস বিপিন রাওয়াতের। সেই হেলিকপ্টারে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকাও, তিনিও প্রাণ হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। বিপিন রাওয়াতের ব্যাপারে দেশের মানুষ অবগত থাকলেও অনেকেই জানেন না যে, তাঁর স্ত্রী মধুলিকাও দেশের সেবা করতেন, কিন্তু সেটা একটু অন্যভাবে। যুদ্ধক্ষেত্রে বা সীমান্তে দাঁড়িয়ে নয়, ভারতীয় সেনাবাহিনীর পরিবারের পাশে দাঁড়িয়ে এবং তাদের জীবনের বড় ভরসা হয়ে দেশসেবা করতেন তিনি। আসলে বিপিন রাওয়াতের স্ত্রী একজন সমাজসেবী হিসেবে খ্যাত ছিলেন। সেনাবাহিনীর শহীদদের বিধবা স্ত্রীদের জন্য বা শহীদ সেনা কর্তা ও জওয়ানদের…
Read More
আবারো এক নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে

আবারো এক নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে

চলতি বছর একের পর এক নিম্নচাপ ও ঝড় দেখছে বঙ্গবাসী। চলতি বছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। একের পর এক নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টি এখন বাঙালির জীবনের রোজকারের ঘটনা হয়ে গিয়েছে। শেষ কবে ডিসেম্বর মাসে এইভাবে বৃষ্টি হয়েছে তা মনে করা সত্যিই কঠিন। কিছুদিন আগেও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় বৃষ্টিপাত হয়েছে। গত মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার পূর্বাভাস ছিল কিন্তু এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। শীত প্রসঙ্গে খারাপ খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস রয়েছে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার। কলকাতা…
Read More
রাওয়াতের মর্মান্তিক মৃত্যু ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

রাওয়াতের মর্মান্তিক মৃত্যু ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

সদ্যই দেশে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় হতবাক রয়েছে দেশবাসী। গতকাল মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ দিয়েছে ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের। সিডিএস রাওয়াতের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। দুর্ঘটনার কারণে মৃত্যু হলেও এখন এই নিয়ে জোর আলোচনা চলছে কারণ ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও পরিষ্কার নয়। 'ব্ল্যাক বক্স' উদ্ধার করা গেলেও এখনো সেই ভাবে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। তবে বিশেষজ্ঞদের একাংশ এই দুর্ঘটনাকে নেহাতই দুর্ঘটনা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। অনুমান করা হচ্ছে যে এই ঘটনার পেছনে বিদেশি শক্তির হাত থাকতে পারে, তাও আবার চিনের। শুধু তাই নয়, বিপিন রাওয়াতের মৃত্যুর ঘটনার…
Read More
অবশেষে স্বস্তি দিয়ে প্রত্যাহার করা হলো নয়া কৃষি আইন

অবশেষে স্বস্তি দিয়ে প্রত্যাহার করা হলো নয়া কৃষি আইন

অবশেষে সমাপ্তি ঘটলো দীর্ঘ লড়াইয়ের। আজ ঘরে ফেরার পালা তাদের, বিচার গেলো তাদের পক্ষেই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফল আজ পেয়েছেন দেশের কৃষকরা। দীর্ঘ ৩৭৮ দিনের লড়াই আজ কার্যত শেষ। আন্দোলন প্রত্যাহার করে নিলেন কৃষকরা। রাজধানী দিল্লির সীমানায় গত ১৫ মাস ধরে চলছিল কৃষি আন্দোলন। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন তারা। আজ সেই আন্দোলনের ইতি টানলেন বিক্ষোভরত কৃষকরা। কিছুদিন আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন যে, কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সংসদে এই ইস্যুতে প্রস্তাব পাস হয়েছে ততক্ষণ আন্দোলন চালিয়ে গিয়েছেন কৃষকরা। তবে…
Read More
‘কেয়ার ফর হকি’ ক্যাম্পেনের মুখ রানি

‘কেয়ার ফর হকি’ ক্যাম্পেনের মুখ রানি

ভারতের অন্যতম প্রধান বেসরকারি বীমা সংস্থা বাজাজ অ্যালিয়ানজের পক্ষ থেকে '#কেয়ার ফর হকি' ক্যাম্পেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এই ক্যাম্পেনের উদ্দেশ্য হল তৃণমূল স্তরে ভারতীয় হকির বিকাশ। এই কথা মাথায় রেখেই ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন রানী রামপালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাজাজ। কারণ রানী হলেন আজকের প্রজন্মের কাছে এক বিরাট অনুপ্রেরণা যিনি সব প্রতিকূলতাকে উপেক্ষা করে স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থেকেছেন। ভারতীয় হকির বিকাশের লক্ষে বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্স ওয়ান থাউজেন্ড হকি লেগসের সাথে যুক্ত হয়েছে। এই পার্টনারশিপের ফলে আগ্রহী শিশুরা হকি খেলার উন্নতমানের সরঞ্জাম এবং প্রশিক্ষণ পাবে। যা ভবিষ্যতে আগামী প্রজন্মের শিশুদের বিশ্বের দরবারে যেমন পরিচিতি দেবে…
Read More
দক্ষিণ আফ্রিকা সফরের আগে একসঙ্গে বাদ তিন তারকা ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে একসঙ্গে বাদ তিন তারকা ক্রিকেটার।

চলতি মাসের শেষের দিকে তিন সিরিজ টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। ইতিমধ্যে এই সিরিজের জন্য ভারতীয় দলের তালিকা ঘোষণা করেছে বিসিসিআই। দীর্ঘ সময় পর, টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে অজিঙ্কা রাহানেকে সরিয়ে রোহিত শর্মার হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। কিন্তু এই সিরিজে বড় চমক দিয়েছে বিসিসিআই। ভারতের বেশকিছু নায়ক এই সিরিজ থেকে বাদ পড়েছেন। বিসিসিআই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওপেনার শুভমান গিলকে ফিটনেস জনিত সমস্যার কারণে অনুপস্থিত করেছেন । এই তিনজন ক্রিকেটারই শেষ কিছু সময় দলের জন্য গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেছেন। তবে রোহিত শর্মা, লোকেশ রাহুল বা ময়ঙ্ক আগরওয়াল যে শুভমান গিলের থেকে বেশি অগ্রাধিকার পাবেন…
Read More
পথ দুর্ঘটনার মুখোমুখি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

পথ দুর্ঘটনার মুখোমুখি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

পথ দুর্ঘটনার মুখোমুখি হন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দোপাধ্যায়, বৃহস্পতিবার ভোরে পথ বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।একটি ১২ চাকার লরি এসে ধাক্কা দেয় সায়ন্তিকার গাড়িতে। যার ফলে হাতে গুরুতর আঘাত পান নেত্রী, গাড়ির ব্যাপক ক্ষতি । কলকাতায় না গিয়ে বাঁকুড়ায় ফিরে এসেছেন তিনি।  আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে গত কয়েকদিন ধরেই বাঁকুড়া শহরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তিনি। ভোর সোয়া ৬টা নাগাদ পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাজবাঁধ উড়ালপুলে উপর সায়ন্তিকার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে ১২ চাকার একটি লরি। পুলিশ সূত্র অনুসারে, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি।  
Read More
সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি: মুখ্যমন্ত্রী।

সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি: মুখ্যমন্ত্রী।

সরকারি চাকরি পেতে বাংলা ভাষা জানা জরুরী , মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়ে দিলেন। এদিন বৈঠকে তিনি বলেন, বিভিন্ন রাজ্য থেকে আগত কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে। এছাড়াও সেদিন মুখ্যমন্ত্রী জানান , ‘ভুল থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে।কাজে কোনওরকম দেরি করা যাবে না। ১-১০ জানুয়ারি এবং ২০-৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প।’’ একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বলেন, “কেন্দ্র বাংলার সঙ্গে বঞ্চনা করছে। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি।’’
Read More
শুক্রবার দিল্লিতে হবে শেষকৃত্য, মরদেহ রাখা থাকবে বিপিন রাওয়াতের দিল্লির বাড়িতে ।

শুক্রবার দিল্লিতে হবে শেষকৃত্য, মরদেহ রাখা থাকবে বিপিন রাওয়াতের দিল্লির বাড়িতে ।

দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে । কেন্দ্রীয় সরকারের সূত্র অনুসারে, দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় বিপিনের শেষকৃত্য সম্পন্ন হবে।দিল্লির বাড়িতে বিপিন ও তাঁর স্ত্রীয়ের দেহ রাখা হবে । শুক্রবার বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত তাঁদের শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।আজ এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি এই বিষয়ে বিস্তারিত সংসদকে জানাবেন বলে খবর পাওয়া গিয়েছে। এরইমধ্যে এই দুর্ঘটনা ঘিরে তদন্ত শুরু করার কথা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে তদন্তে। অন্য এক সংবাদ সংস্থার খবর অনুসারে, জেনারেল রাওয়াতের কপ্টারটি কোন পথে যাচ্ছে, তার গতিবিধি…
Read More