Blog

নয়া নির্দেশে সুপ্রিম কোর্টের তরফে

নয়া নির্দেশে সুপ্রিম কোর্টের তরফে

বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে দেশের বিভন্ন দিকে, ওয়াকফ আইনের বিরুদ্ধে বাংলা সহ ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের বৈধতা নিয়ে ওঠা মামলায় ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে যে পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও ভিত্তি নেই। প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ জানিয়েছে, যদিও আইনের কিছু ধারায় সীমিত স্থগিতাদেশ দেওয়া যেতে পারে, তবে গোটা আইনকে স্থগিত রাখা যায় না। ২০২৫ সালের সংশোধিত ওয়াকফ আইনের কিছু ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। উল্লেখযোগ্য হলো, ওয়াকফে সম্পত্তি দান করতে হলে ৫ বছর মুসলিম হতে হবে। এই ধারা নিয়ে সুপ্রিম কোর্ট সীমিত…
Read More
শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযান, নেতৃত্বে শংকর ঘোষ ও বিজেপি কর্মীরা

শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযান, নেতৃত্বে শংকর ঘোষ ও বিজেপি কর্মীরা

নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার পরও দায়িত্বে পিছিয়ে থাকলো না শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু আজ, হাতে ব্যান্ডেজ নিয়েই নেমে পড়লে বন্যাদুর্গতদের সাহায্যে। এদিন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এই ত্রাণ সংগ্রহ অভিযানে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের সঙ্গে ছিলো স্থানীয় বিজেপি কর্মীরা। মানবিক উদ্যোগে এলাকার মানুষ ব্যাপক সাড়া দেয়। শংকর ঘোষ জানান, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ব্যথা-যন্ত্রণা ভুলে মানুষের পাশে থাকতে চাই।” ত্রাণ সংগ্রহ অভিযানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
Read More
পর্ষদের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

পর্ষদের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

আগামী বছরের শুরুতেই শুরু হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। ২০২৬ সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বড় আপডেট। পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি রেজিস্ট্রেশনের সময় কোন ভুল বা অসঙ্গতি ধরা পড়ে। সে ক্ষেত্র পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হল। রেজিস্ট্রেশন এর সময় জমা দেওয়া তথ্য যাচাই করার সুযোগ পাবে পড়ুয়ারা। পর্ষদের তরফ থেকে https://students.wbbsedata.com পোর্টাল চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। কারণ ২০২৬ সালে মাধ্যমিকের আগে আর কোন ধরনের ঝুঁকি নিতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু করা হল এই…
Read More
যশরাজের নতুন ঠিকানা UK: ‘DDLJ’-এর লোকেশনে ৩টি ছবি

যশরাজের নতুন ঠিকানা UK: ‘DDLJ’-এর লোকেশনে ৩টি ছবি

ভারতের অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস (YRF) ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা করেছে। এই উদ্যোগের ফলে ৩,০০০ এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্রিটিশ অর্থনীতিতে লক্ষ লক্ষ পাউন্ড যোগ হবে। সোমবার মুম্বাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যশ রাজ স্টুডিও পরিদর্শনের সময় এই ঘোষণা করেন। তিনি এটিকে দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার একটি বড় অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন। YRF-এর এই পদক্ষেপ দীর্ঘ আট বছর বিরতির পর যুক্তরাজ্যে প্রত্যাবর্তন। YRF-এর সিইও অক্ষয়ে বিধানি জানান, আইকনিক ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' (DDLJ) সহ তাদের বহু ছবির শুটিং যুক্তরাজ্যে হয়েছে এবং এই দেশ তাদের হৃদয়ে বিশেষ…
Read More
অপহৃত নাবালিকা উদ্ধার, ফিল্মি স্টাইলে অভিযুক্তকে ধরল পুলিশ

অপহৃত নাবালিকা উদ্ধার, ফিল্মি স্টাইলে অভিযুক্তকে ধরল পুলিশ

হরিশ্চন্দ্রপুরের কোতল গ্রামে বুধবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আইসক্রিম কিনতে যাওয়ার পথে মোটরবাইকে আসা দুই যুবক ফিল্মি কায়দায় এক তিন বছরের নাবালিকাকে অপহরণের চেষ্টা করে। স্থানীয় মানুষজন বিষয়টি দেখে ধাওয়া শুরু করলে, দ্রুত খবর পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ দ্রুত গোটা এলাকা এবং গ্রাম থেকে বেরনোর সমস্ত রাস্তা ঘিরে ফেলে। বিহার সীমান্ত পর্যন্ত নাকা চেকিং শুরু হয়। পুলিশের তৎপরতা দেখে আতঙ্কিত দুষ্কৃতীরা চলন্ত বাইক থেকে শিশুটিকে রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ততক্ষণাৎ তাড়া করে অভিযুক্তদের একজনকে ধরে ফেলে। ধৃতের নাম ছোটন নাগ, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। মোটরবাইক থেকে…
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলো বিধায়ক শংকর ঘোষ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলো বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বুধবার শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলো। হাসপাতাল চত্বরেই তাঁকে ঘিরে ছিলেন দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ। সকলের মুখে একটাই কথা—“বিধায়ক দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন।” কয়েকদিন আগেই বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় আক্রান্ত হয় শংকর ঘোষ। ঘটনার পরই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় “বিধায়ক এখন স্থিতিশীল। আপাতত বিশ্রামই তাঁর প্রয়োজন।”হাসপাতাল থেকে বেরিয়ে বিধায়ক বলেন, “মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমি দ্রুত সুস্থ হচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞ।” দলীয় সূত্রে খবর, আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকবে শংকর ঘোষ। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই তিনি ফের মাঠে নেমে জনসেবার কাজে যোগ দেবেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।
Read More
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের সবজিবাজার, হু হু করে বাড়ছে দাম

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের সবজিবাজার, হু হু করে বাড়ছে দাম

নবমী থেকেই গোটা দক্ষিণবঙ্গজুড়ে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও একনাগাড়ে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ—এই জেলাগুলির বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির জেরে জল জমেছে চাষের জমিতে। বিশেষত সবজি চাষের ক্ষেতগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। কৃষকরা জানিয়েছেন, এমন অবস্থায় অনেক ক্ষেতেই পচে গেছে কচি গাছ, নষ্ট হয়েছে ফুলকপি, বাঁধাকপি, পটল ও বেগুনের চারা। ফলে উৎসবের পর থেকেই সবজিবাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ইতিমধ্যেই কার্তিক মাস পড়ে গিয়েছে। সাধারণত এই সময়ে গ্রামেগঞ্জে শীতকালীন শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, মুলা, পালং শাক ইত্যাদি সহজলভ্য হয়ে পড়ে। দামও থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু…
Read More
বন্যা দু*র্গতদের পাশে রাজ্য প্রশাসন

বন্যা দু*র্গতদের পাশে রাজ্য প্রশাসন

দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গবাসীর পাশে রাজ্য প্রশাসন — ত্রাণ পৌঁছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাগডোগরা বিমানবন্দরে কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী জানান, “আমি আবার দুই-তিন দিনের মধ্যেই ফিরছি।” তিনি বলেন, “মিরিক সহ একাধিক এলাকায় চাল, লঙ্কা, হলুদ, দুধ সহ প্রয়োজনীয় জিনিস পাঠানো হচ্ছে। গতরাতেও ৪০০ ব্যাগ পাঠানো হয়েছে। কম্বল, সোয়েটার, জামাকাপড় পাঠানো হচ্ছে।” পাশাপাশি নাগরাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ি এলাকার পরিস্থিতির উপর জেলাশাসককে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরাতেও। সেখানে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই…
Read More
আরও চাপ বাড়াতে চলেছে ভারত

আরও চাপ বাড়াতে চলেছে ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চললেও সিন্ধু জলচুক্তির ক্ষেত্রে অবস্থানে অনড় রয়েছে ভারত। এবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর স্পষ্ট করে দিলেন, পাইপলাইনে থাকা কোনো প্রকল্পের কাজ বন্ধ তো হবেই না, উপরন্তু নির্মাণের প্রাথমিক পর্যায়ে থাকা জলবিদ্যুৎ কেন্দ্রের জলধারণ এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় কিনা তা নিয়েও চলছে চিন্তাভাবনা। বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করেন, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসেই সিন্ধু…
Read More
কলকাতার স্টাইলে উদযাপন, ইন্সটামার্টে ফেস্টিভ ইন্সটাউলুলিম্পিকস-এ জীবন্ত হয়ে উঠল শুভ ‘উলু-উলু’ উল্লাস

কলকাতার স্টাইলে উদযাপন, ইন্সটামার্টে ফেস্টিভ ইন্সটাউলুলিম্পিকস-এ জীবন্ত হয়ে উঠল শুভ ‘উলু-উলু’ উল্লাস

এই দুর্গা পুজোয়, ভারতের অগ্রণী দ্রুত বাণিজ্য প্ল্যাটফর্ম ইন্সটামার্ট একটি অনন্য এবং দুর্দান্ত অফার ইন্সটাউলুলিম্পিকসের মাধ্যমে ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। উৎসবের সময় প্যান্ডেলগুলি ভরে ওঠে ট্রাডিশনাল "উলু-উলু"-র উল্লাসে। ইন্সটামার্ট-এর মাধ্যমে মজাদার, ইন্টারেক্টিভ উপায়ে মরশুমের চেতনার উদযাপন করেছে। ঐতিহ্যগতভাবে, প্যান্ডেলগুলিতে এক নিঃশ্বাসে দীর্ঘতম উলু-উলু দেওয়ার প্রতিযোগিতা হয় এবং এই বছর, ইন্সটামার্ট এটিকে আরও এগিয়ে নিয়ে তাদের প্ল্যাটফর্মেও চালু করেছে ইন্সটাউলুলিম্পিকস। এটি একটি মজাদার, ইন্টারেক্টিভ পুজোর খেলা যেখানে অংশগ্রহণকারীরা "উলু-উলু" উল্লাস দিয়ে প্রতিযোগিতা করে ইন্সটামার্ট থেকে উৎসবের উপহার আনলক করেছে। ইন্সটামার্টের ইন্সটাউলুলিম্পিকস কলকাতার ব্যস্ততম প্যান্ডেলগুলির মধ্যে একটি, সিংহি প্যান্ডেলে এই অনন্য খেলার আয়োজন করেছিল। সেখানে অংশগ্রহণকারীরা ইন্সটামার্টে উৎসবের উপহার…
Read More
এবার মিলবে কি ইলিশ

এবার মিলবে কি ইলিশ

চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান। বাংলাদেশ থেকে এসে পৌঁছেছে ট্রাক ভর্তি করে টাটকা ইলিশ মাছ। এদিকে বাজারে আগে থেকেই রয়েছে ডায়মন্ড হারবার, গুজরাট আর মায়ানমারের ইলিশ। সব মিলিয়ে পুজোর মুখে বাজার ভরা রূপোলি শষ্যে। এমনিতে ইলিশের ক্ষেত্রে বাংলাদেশের পদ্মা এবং মেঘনা নদীর মাছের চাহিদা থাকে সবথেকে বেশি। তবে স্বাদের দিক দিয়ে গুজরাট এবং মায়ানমারের ইলিশও কম যায় না। তার উপর দামের দিক দিয়ে এই দুই জায়গার ইলিশ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেও। তাই অনেকেই ইলিশের খোঁজে এসে মায়ানমার এবং গুজরাটের ইলিশ কিনে নিয়ে যান। আগামী সপ্তাহেই হাওড়ার বাজারে এসে পৌঁছাতে পারে…
Read More
এথার এনার্জি ৫ লক্ষ বৈদ্যুতিক স্কুটার উৎপাদনের ঐতিহাসিক মাইলফলক অর্জন করল

এথার এনার্জি ৫ লক্ষ বৈদ্যুতিক স্কুটার উৎপাদনের ঐতিহাসিক মাইলফলক অর্জন করল

ভারতের শীর্ষ বৈদ্যুতিক দ্বিচক্রযান এথার এনার্জি লিমিটেড আজ তাদের উৎপাদন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করার কথা ঘোষণা করেছে। সংস্থার ৫,০০,০০০তম স্কুটারটি তামিলনাড়ুর  হোসুর কারখানা  থেকে তৈরি হয়ে বেরোলো। ঐতিহাসিক ওই স্কুটারটি হল কোম্পানির জনপ্রিয় ফ্যামিলি স্কুটার  ‘রিজতা’- যা ২০২৪ সালে উদ্বোধনের পর থেকেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এথারের সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও স্বপ্নীল জৈন বলেন, “৫ লক্ষ স্কুটার উৎপাদনের এই মাইলফলক এথারের প্রযুক্তি,  গুণমান ও নির্ভরযোগ্যতার প্রতীক। প্রথম প্রোটোটাইপ থেকে শুরু করে আজকের এই সাফল্য শুধু গাড়ি তৈরি নয়,  বরং এক দীর্ঘস্থায়ী, নির্ভরযোগ্য ও উন্নত মানসম্মত উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার গল্প। এই অর্জন বহু বছরের প্রকৌশল দক্ষতা,  কঠোর পরীক্ষণ এবং…
Read More
নদীর পাড়ে গন্ডার, এলাকায় কুনকি হাতি মোতায়েন

নদীর পাড়ে গন্ডার, এলাকায় কুনকি হাতি মোতায়েন

মাথাভাঙা -২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকায় নদীর পাড়ে গন্ডার আতঙ্ক। সকাল থেকেই গ্রামজুড়ে গন্ডারের খোঁজে তৎপর বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি গন্ডার দেখতে পায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গন্ডারের অবস্থান নির্ধারণে এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি আনা হয়। কুলবাগানসহ আশপাশের এলাকায় গন্ডারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত গন্ডারের কোনো হদিস মেলেনি। ফলে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটছে ধলোগুড়ি ও আশপাশের গ্রামের মানুষদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গন্ডারটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে।
Read More
হিমাচলের বিলাসপুরে ভ*য়াবহ ভূমিধস, বাস চা*পা পড়ে মৃ*ত অন্তত ১৫

হিমাচলের বিলাসপুরে ভ*য়াবহ ভূমিধস, বাস চা*পা পড়ে মৃ*ত অন্তত ১৫

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বারথিন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস ধসে পড়া পাহাড়ের ভারী মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলো। এখনও একাধিক যাত্রী ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরে বিলাসপুর জেলায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই বৃষ্টির জেরে পাহাড়ে মাটি আলগা হয়ে গিয়ে…
Read More