Blog

ভ্যাকসিন এলো রাজ্যে

ভ্যাকসিন এলো রাজ্যে

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। তাই ভ্যাকসিন-সঙ্কট কাটাতে তৎ‍পর হল রাজ্য সরকার। এবার কোভিশিল্ডের দাম কমাল সিরাম। কলকাতায় এল আরও ১০ লক্ষ কোভিশিল্ডের ডোজ। তার মধ্যে ৪ লক্ষ ডোজ পেল রাজ্য। দ্রুত ভ্যাকসিন সরবরাহ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার ১৮৬ জনকে।
Read More
কামাখ্যাগুড়িতে করোনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চঞ্চল্য

কামাখ্যাগুড়িতে করোনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চঞ্চল্য

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রাপ্ত বয়স্ক এক ব্যক্তির । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় । জানাগিয়েছে,করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পশ্চিম নারাথলি এলাকার এক ব্যক্তির শারীরিক অবনতি হওয়ায় আজ সকালে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় এবং নিময় অনুযায়ী হাসপাতালে রুগীকে কোভিড-১৯ স্টেস্ট করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় । কিছুক্ষণ পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে । তবে পরিবারের পক্ষ থেকে রুগীর শ্বাসকষ্ট ছিল বলে দাবী এবং রুগীকে অক্সিজেন লাগানোর কথাও বলা হয় স্বাস্থ্যকর্মীদের কিন্তু অক্সিজেন লাগানো হয়নি বলে অভিযোগ পরিবারের লোকের ।যদি ও এই অক্সিজেন বিষয়ে কামখ‍্যাগুড়ি গ্ৰামীণ হাসপাতাল পক্ষ থেকে…
Read More
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায়  তৎপর দমকলবাহিনীও

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় তৎপর দমকলবাহিনীও

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও। সংক্রমন এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে বাজারগুলিতে স্যানিটাইজিং করা উদ্যোগ নিলো কালিয়াগঞ্জ পুরসভা। দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল কালিয়াগঞ্জের শহরের দুটি গুরুত্বপূর্ণ বাজার। নীচে বসা দোকান থেকে শুরু বাজারের সমস্ত দোকান ফুটপাত হোস পাইপের মাধ্যমে স্প্রে করল কালিয়াগঞ্জের দমকলবাহিনী। প্রতিদিনই শয়ে শয়ে ক্রেতা বিক্রেতা তাদের পন্য সামগ্রী নিয়ে এসে ভীড় জমায় বাজারগুলিতে। মানা হয়না কোনও সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ দূরত্ব। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাওয়ায় তাই কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের শহরের মহেন্দ্রগঞ্জ বাজার, তারা বাজারে এদিন দমকলের দুটি ইঞ্জিন স্যানিটাইজার স্প্রে করল।…
Read More
চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলা

চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলা

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বলেন, ভোট মিটলেই জলের ব্যবস্থা হবে। ভোট মেটে কিন্তু জলের ব্যবস্থা হয় না। আর এতেই ক্ষিপ্ত গ্রামের মানুষ। শুকিয়ে গেছে কুয়োর জল, নলকূপ থেকেও বের হচ্ছে না জল, সরকারি মার্শালটিও প্রায় দের বছর ধরে অকেজো, তাই চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের ভুটি ঝাড়ি দেবনাথ পাড়ার মানুষ। সরকারি মার্শাল বাড়ির কুয়ো ও নলকূপে জল না থাকায় পানীয় জল আনতে হচ্ছে দেবীঝোরা চা বাগান থেকে। এলাকার বাসিন্দা অজয় দেবনাথের বক্তব্য, প্রতিবছর আমাদের এই দেবনাথ পাড়ায় জলের সমস্যা দেখা যায় । বছরের তিন মাস মূলত এ সমস্যা দেখা যায় । আমাদের…
Read More
৫জি-রেডি স্মার্টফোন – ওপ্পো এ৫৩এস ৫জি

৫জি-রেডি স্মার্টফোন – ওপ্পো এ৫৩এস ৫জি

এক সাশ্রয়ী ৫জি-রেডি স্মার্টফোন ‘ওপ্পো এ৫৩এস ৫জি’ নিয়ে এসেছে ওপ্পো। ওপ্পো এ৫৩এস ৫জি স্মার্টফোনটি ৫জি নেটওয়ার্ক কানেকশন সাপোর্ট করবে। এতে ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই (৫জি) ব্যবস্থা থাকায় এই ফোনটিতে দুইটি ৫জি সিমকার্ড ব্যবহার করা যাবে। মাইক্রো এসডি স্লটের মাধ্যমে এতে ১২৮জিবি স্টোরেজ থাকবে। ১৮৯.৬ গ্রাম ওজনের এই ফোনে আছে ৬জিবি থেকে ৮জিবি মেমোরি, ৫০০০এমএএইচ ব্যাটারি, অল-ডে এআই আই-কমফর্ট ফিচার, সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার। ওপ্পো’র কলারওএস ১১.১ বিশিষ্ট ওপ্পো এ৫৩এস ৫জি ফোনে থাকা এআই ট্রিপল ক্যামেরা ব্যবস্থায় রয়েছে একটি ১৩এমপি মেন ক্যামেরা, একটি পোট্রেট ক্যামেরা ও একটি ২এমপি ম্যাক্রো ক্যামেরা। ফ্লিপকার্ট ও মেইনলাইন রিটেল আউটলেটগুলিতে ২ মে থেকে ক্রিস্টাল ব্লু ও…
Read More
লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার

লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে মূল‍্যবান গাছ কেটে চেরাই করে সাইকেলে করে বনবস্তি হয়ে পাচার করছিল পাচারকারীরা। অভিযান চালিয়ে কাঠ পাচার রুখে দিল বনকর্মীরা । বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ির পি এম জি এলাকা দিয়ে সাতজন পাচারকারী সাতটি সাইকেলে করে মূল‍্যবান কাঠ পাচার করছিল ।খবর পেয়ে বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা লতাবাড়ি পি এম জি এলাকায় অভিযান চালায় বনকর্মীদের দেখে পাচারকারীরা কাঠ বোঝাই সাইকেল ছেড়ে এলাকা থেকে পলায়ন করতে সক্ষম হয় । বনকর্মীরা লক্ষাধিক টাকা মূল‍্যের প্রচুর কাঠ উদ্ধার করে উদ্ধারকৃত কাঠ পানা রেঞ্জ কারয‍্যালয়ে নিয়ে আসা হয়েছে।
Read More
স্টেলান্টিস: গুরুত্ত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন

স্টেলান্টিস: গুরুত্ত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন

স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক তাদের কর্ম সম্পাদনের জন্য ভারত ও সংশ্লিষ্ট অঞ্চলে মুখ্য গুরুত্ত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ সম্পন্ন করার কথা ঘোষণা করল। এখন ভারতে স্টেলান্টিসের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হলেন রোলান্ড বউচারা। ভারত ও এশিয়া প্যাসিফিক রিজিয়নে ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অপারেশনের দায়িত্ত্ব পেলেন পার্থ দত্ত। স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিকের চিফ অপারেটিং অফিসার কার্ল স্মাইলি স্টেলান্টিসে রোলান্ড ও পার্থর নিয়োগের কথা ঘোষণা করেন ও তাঁদের অভিনন্দন জানান। রোলান্ড বউচারা স্টেলান্টিস গ্রুপের ম্যানুফ্যাকচারিং অপারেশন-সহ জীপ ও সিট্রেন ন্যাশনাল সেলস কোম্পানিসমূহের পূর্ণ দায়িত্ত্ব পেলেন। ২০১৭ সাল থেকে তিনি সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে সিট্রেন ইন্ডিয়া অপারেশনসের ভার সামলেছেন। ২০১৭…
Read More
বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল সেক্টরের নেতৃত্ত্বে দুই অভিজ্ঞ ব্যক্তি

বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল সেক্টরের নেতৃত্ত্বে দুই অভিজ্ঞ ব্যক্তি

বেদান্ত আয়রন অ্যান্ড ফেরো অ্যালয়েজ বিজনেস-এর সিইও সৌভিক মজুমদারকে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল সেক্টরের সিইও পদে নিয়োগ করা হল। একইসঙ্গে, বেদান্ত ভ্যালু অ্যাডেড বিজনেস-এর ডিরেক্টর এনএল ভাট্টে’কে ইএসএল স্টিল-এর সিইও পদে নিয়োগ করা হল। আয়রন ও স্টিল সেক্টরে বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে এই দুইজন ইন্ডাস্ট্রি ভেটারেনের পদোন্নতি ঘটালো বেদান্ত গ্রুপ। পদোন্নতির জন্য সৌভিক মজুমদার ও এনএল ভাট্টে’কে অভিনন্দন জানিয়েছেন বেদান্ত গ্রুপের সিইও সুনীল দুজ্ঞল। তিনি বলেন, সৌভিক মজুমদার ও এনএল ভাট্টে তাঁদের বিভিন্ন ক্ষেত্রের সমৃদ্ধ অভিজ্ঞতার প্রয়োগে সেফটি, এনভায়রনমেন্ট ও গ্রোথের দিক থেকে বেদান্তর আয়রন ও স্টিল বিজনেস নতুন উচ্চতায় পৌঁছে দেবেন বলে আশা করে বেদান্ত গ্রুপ। উল্লেখ্য, এনএল ভাট্টে…
Read More
রায়ালট্রিস: গ্লেনমার্কের ন্যাজাল স্প্রে

রায়ালট্রিস: গ্লেনমার্কের ন্যাজাল স্প্রে

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউরোপিয়ান ইউনিয়নের ১৭টি দেশে তাদের উদ্ভাবনী ন্যাজাল স্প্রে’র বিপণনের অনুমোদন সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার সমাপ্তি পর্বে পৌঁছেছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন ও ইউকে’তে শীঘ্রই পাওয়া যাবে গ্লেনমার্কের উদ্ভাবনী ন্যাজাল স্প্রে ‘রায়ালট্রিস’। রায়ালট্রিস হল গ্লেনমার্কের তৈরি এক অভিনব ফিক্সড-ডোজ কম্বিনেশন (অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েড) ন্যাজাল স্প্রে, যা ১২ বৎসরের উর্ধের রোগীদের অ্যালার্জিক রাইনাইটিস উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিছু নির্বাচিত বাজারে গ্লেনমার্ক নিজস্ব উদ্যোগে রায়ালট্রিসের বানিজ্যিকীকরণ করবে। এছাড়া, গ্লেনমার্কের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্ট অনুসারে ফ্রান্স, ইটালি, স্পেন ও বল্কান রিজিয়নের মতো দেশগুলিতে বাণিজ্যিকীকরণের পুরোভাগে থাকবে মেনারিনি গ্রুপ।…
Read More
ইমিউনিটি বর্ধক তিনটি খাদ্য

ইমিউনিটি বর্ধক তিনটি খাদ্য

বর্তমান সময়ে নিউট্রিশন ও ইমিউনিটির ব্যাপারে সকলে সচেতন হয়ে উঠেছেন। নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত বলে অনেকেই মত প্রকাশ করছেন। এইসময়ে নিউট্রিশন স্পেশালিস্ট ও পাইলেটস এক্সপার্ট মাধুরী রুইয়া ইমিউনিটি বৃদ্ধি করার জন্য সকলকে নিয়মিত তিনটি খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন। খাদ্য তিনটি হল – আমন্ড, দই ও আম। মানুষের খাদ্যতালিকায় আমন্ডের মতো ভাল ও পুষ্টিকর খাদ্য থাকা উচিত। স্ন্যাক হিসেবে আমন্ড খুবই ভাল। এতে থাকা পুষ্টিকর উপাদানগুলি ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। দই প্রোবায়োটিক্সে পরিপূর্ণ, যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তি জোগায়। প্রতিদিন দই খেলে রোগপ্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়। আম ভিটামিন এ ও ভিটামিন সি-এর ভান্ডার। নিয়মিত আম খেলে ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলি দূর হয়…
Read More
শুরু হল লেভি’স স্প্রিং ক্যাম্পেন

শুরু হল লেভি’স স্প্রিং ক্যাম্পেন

লেভি’স এক নতুন স্প্রিং ক্যাম্পেন শুরু করল – ‘বাই বেটার, উইয়্যার লঙ্গার’। পোশাক উৎপাদন ও ক্রয়ের ওপরে পরিবেশগত প্রভাবের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই ক্যাম্পেন। এতে অংশ নিচ্ছেন প্রেরণাপ্রদানকারী চেঞ্জমেকারদের একটি গ্রুপ – জাডেন স্মিথ, জিয়ে বাস্তিদা, মেলাটি উইজসেন, জুহ্‌তেজকাৎ, এম্মা চেম্বারলিন ও মার্কাস র‍্যাশফোর্ড এমবিই। এই মাল্টি প্লাটফর্ম গ্লোবাল অ্যাড ক্যাম্পেনে টেঁকসই ও গুণমানসম্পন্ন পোশাক তৈরির ব্যাপারে লেভি’স-এর মনোভাব প্রকাশ পেয়েছে। অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কটনাইজড হেম্প, অর্গানিক কটন ও ওয়াটার<লেস ম্যানুফ্যাকচারিংয়ের মতো মেটেরিয়াল ও টেকনোলজিতে নজর দেওয়া এবং জলবায়ু ও জল সংরক্ষণে জোর দিয়ে লেভি’স প্রাকৃতিক উৎসগুলির ব্যবহার হ্রাস করতে উদ্যোগী হয়েছে। লেভি’স-এর ‘বাই বেটার, উইয়্যার লঙ্গার’ ক্যাম্পেনটি স্থান পাবে…
Read More
ভিআই-এর ‘ভিআই বিজনেস প্লাস’

ভিআই-এর ‘ভিআই বিজনেস প্লাস’

ভিআই বিজনেস (ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা) নিয়ে এসেছে ‘ভিআই বিজনেস প্লাস’ নামের এক বিস্তৃত সম্ভারের পোস্ট-পেড প্ল্যান। ভিআই বিজনেস প্লাস একটি ইন্ডাস্ট্রি-লিডিং মোবিলিটি সলিউশন, যার দ্বারা বিভিন্ন পোস্ট-পেড প্ল্যানের মাধ্যমে নানারকম কাজ করা সম্ভব হবে। ব্যবসায়িক সংস্থা ও কর্মরত পেশাদারদের জন্য এই প্ল্যানগুলি খুবই উপযোগী। ভিআই বিজনেস প্লাস মাত্র ২৯৯ টাকা থেকে শুরু। এই অফার এন্টারপ্রাইজ, ক্ষুদ্র ব্যবসায়িক সংস্থা ও তাদের কর্মীদের সুরক্ষিত ও সহজ উপায়ে যোগাযোগের সুবিধা এনে দেবে। ভিআই বিজনেস প্লাস শুধু ভয়েস বা ডেটা নয়, আরও অনেককিছু দেবে, যেমন মোবাইল সিকিউরিটি, লোকেশন ট্র্যাকিং, ডেটা পুলিং ও এন্টারটেনমেন্ট। ভিআই বিজনেস মোবিলিটি প্লাটফর্ম ও ভিআই অ্যাপে এন্টারপ্রাইজ ও…
Read More
কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড

কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড

কানাড়া রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তাদের নতুন ফান্ড অফার (এনএফও) ‘কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড (একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম) লঞ্চের কথা ঘোষণা করল। এই ফান্ড বিনিয়োগ করবে বিভিন্ন ক্ষেত্রের সর্বাধিক ৩০টি লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ কোম্পানিতে। ১৫ দিনের এনএফও পিরিয়ড শুরু হচ্ছে ২৩ এপ্রিল ও সমাপ্ত হবে ৭ মে। এনএফও-টিতে নিম্নতম বিনিয়োগের পরিমাণ হবে লাম্পসাম ইনভেস্টরদের জন্য ৫,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে, এবং এসআইপি-র জন্য ১,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। হেড–ইকুইটিস এবং এই স্কিমের ফান্ড ম্যানেজার শ্রীদত্ত ভান্ডওয়ালদার। কানাড়া রোবেকো এএমসি-তে তিনি গড়ে তুলেছেন ইকুইটি ফান্ড ম্যানেজমেন্ট টিমের একটি সুসংহত অঙ্গ। মিডিয়াম…
Read More