Blog

শহরে চলছে দেদার প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবসা, পুরসভার তৎপরতায় উদ্ধার কয়েক টন প্লাস্টিক ক্যারিব্যাগ

শহরে চলছে দেদার প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবসা, পুরসভার তৎপরতায় উদ্ধার কয়েক টন প্লাস্টিক ক্যারিব্যাগ

খবর ছিল খালপাড়ার একটি বাড়ির  গোডাউনে দেদার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবসা চালাচ্ছে অরুন কুমার গোয়েল নামে এক ব্যক্তি। সেই মতো পুরসভার কর্মীকে নজরদারি করার জন্য পাঠানো হয় খালপাড়া এলাকায়। সেখানে গত সোমবার গোডাউন থেকে  ভ্যানে করে প্লাস্টিক ক্যারিব্যাগ বোঝাই করে অন্যত্র পাচার করছিলেন ওই ব্যবসায়ী। তৎক্ষনাৎ হাতেনাতে সেই প্লাস্টিক বোঝাই ভ্যানটিকে আটক করে শিলিগুড়ি পুরসভার কর্মীরা। ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় তিন কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ। তবে সেখানে থাকা ব্যবসায়ী সম্পূর্ণভাবে অসহযোগিতা করে পুরসভার কর্মীদের সাথে। অন্যদিকে খালপাড়ার সেই প্লাস্টিক বোঝায় গোডাউন সেদিন চাবির অভাবে খুলতে পারেনি পুরসভা। তবে গোডাউনে থাকা সমস্ত অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ সরকারি নিয়ম মেনে নিজেদের অধীনে…
Read More
৫.৬ কেজি সোনা সহ গ্রেপ্তার চার

৫.৬ কেজি সোনা সহ গ্রেপ্তার চার

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিরাট চক্রের পর্দাফাঁস করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। বিশেষ অভিযানে ৫ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রের খবর, প্রথমে বিহারের কিষানগঞ্জ থেকে দু’জনকে আটক করে DRI। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা, আর বাকি দু’জনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। জেরা করে ধৃতদের কাছ থেকে মোট ৪৮ পিস সোনার বাট উদ্ধার হয়। প্রতিটি বাটের ওজন ১১০ থেকে ১১২ গ্রাম। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্যে প্রায় ৬ কোটি ২৯ লক্ষ…
Read More
টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এল শুভ মহা লাইফ

টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এল শুভ মহা লাইফ

টাটা এআইএ লাইফ আয় বৃদ্ধির সম্ভাবনা দেয়। দীর্ঘমেয়াদী ইন্স্যুরেন্স শুভ মহা লাইফ চালু ও গুরুতর অসুস্থতায় সুরক্ষা প্রদান করেছে, যা জীবনের বিভিন্ন পর্যায়ে করে। এই পরিকল্পনাটির চারটি আর্থিক চাহিদা মেটাতে তৈরি একটি প্যাকেজ রয়েছে। যেখানে সম্পূর্ণ জীবন সঞ্চয় পরিকল্পনা প্রদান অবসরকালীন আয়, বিলম্বিত আয় করবে। এই পরিকল্পনাটি র্বোচ্চ এবং এককালীন অর্থ প্রদানের বিকল্প আয়ের বছরগুলিতে হাই লাইফ থাকছে। এটি প্রতিরোধমূলক স্বাস্থ্য কভারেজ প্রদান করে। অবসরকালীন পরীক্ষা এবং টেলিকন্সালটেশনের হ্রাসপ্রাপ্ত কভারেজ প্রদান করে। এই জন্য টাটা এআইএ হেলথ বাড়ির বীমার করমুক্ত পরিকল্পনা অবসরে সুবিধাও দেয়।
Read More
শ্যাম স্টিল নিয়ে এসেছে ম্যাকাও পেইন্টস

শ্যাম স্টিল নিয়ে এসেছে ম্যাকাও পেইন্টস

শ্যাম স্টিল, ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য স্টিল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি, যার ঐতিহ্য ৭৯ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, গর্বের সঙ্গে ঘোষণা করল যে তারা নতুন প্রাণবন্ত ব্র্যান্ড ম্যাকাও পেইন্টস-এর মাধ্যমে সাজসজ্জার পেইন্ট শিল্পে প্রবেশ করতে যাচ্ছে। যুবসম্ভাবনা এবং তারকা শক্তি যোগ করতে, বলিউডের সবচেয়ে কম বয়সী সুপারস্টার কার্তিক আরিয়ানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। তার মূল দর্শন “ম্যাকাও-এর রঙ, ম্যাজিক-এর সঙ্গে” অনুযায়ী, ম্যাকাও পেইন্টস ভারতের প্রতিটি বাড়িতে সাহসী, প্রাণবন্ত এবং প্রিমিয়াম মানের পেইন্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কোম্পানির মতে, এগুলো সত্যিই “ভরসা, ঐতিহ্য এবং আশীর্বাদের পেইন্ট”। পরিবার এবং যুবসমাজের প্রিয় কার্তিক আরিয়ান-এর সঙ্গে, ম্যাকাও পেইন্টস শুধুমাত্র রঙ নয়, বরং…
Read More
২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৯৯.৬০% দাবি নিষ্পত্তির অনুপাতের সাথে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ শীর্ষে

২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৯৯.৬০% দাবি নিষ্পত্তির অনুপাতের সাথে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ শীর্ষে

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের মতে, ২০২৫ সালের এপ্রিল-জুন মাসের মধ্যে কোম্পানির সর্বোচ্চ দাবি নিষ্পত্তির অনুপাত, ৯৯.৬০% রেকর্ড করা হয়েছে। তবে, এটি উল্লেখযোগ্য যে তদন্ত না করা মৃত্যু দাবি নিষ্পত্তি করতে সময় লেগেছিল গড়ে মাত্র ১.১ দিন। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ অপারেশনস অফিসার মিঃ আমিশ ব্যাঙ্কার বলেন, "দাবি হলো প্রতিশ্রুতি এবং বাস্তবতার মিলনস্থল। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফে প্রতিটি দাবিকে আমরা দ্রুত এবং সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে বিবেচনা করি। ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে, আমরা শিল্প-নেতৃস্থানীয় দাবি নিষ্পত্তি অনুপাত ৯৯.৬০% অর্জন করেছি। ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে, আমাদের কোম্পানি মৃত্যুর দাবি পূরণের জন্য ₹৪০৬.৮৯ কোটি টাকা পরিশোধ করেছে। এমনকি, আমরা AI এবং ML-ভিত্তিক প্রযুক্তির সাথে…
Read More
মণিপাল হসপিটাল রাঙ্গাপানিতে ক্যান্সারকে হারালেন মিরিকের ৯০ বছরের মহিলা

মণিপাল হসপিটাল রাঙ্গাপানিতে ক্যান্সারকে হারালেন মিরিকের ৯০ বছরের মহিলা

ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস নেটওয়ার্ক–এর অংশ মণিপাল হসপিটাল, রাঙ্গাপানি গর্বের সঙ্গে শেয়ার করলো এক অনন্য সাফল্যের কাহিনি। মিরিক, দার্জিলিং-এর ৯০ বছর বয়সি এক মহিলা (নাম পরিবর্তিত – লিনা গুরুং), ডাঃ সৌরভ গুহ, কনসালট্যান্ট – রেডিয়েশন অনকোলজি, মণিপাল হসপিটাল রাঙ্গাপানির তত্ত্বাবধানে সারভিক্স ক্যান্সারের স্টেজ আই বি–কে জয় করেছেন। এই সাফল্য প্রমাণ করে সঠিক সময়ে চিকিৎসা, রোগীর মানসিক দৃঢ়তা ও আধুনিক ক্যান্সার কেয়ারের কার্যকারিতা। ২০২২ সালে, লিনা গুরুং অস্বাভাবিক জরায়ুর রক্তপাতের সমস্যায় ভোগেন। চিকিৎসা পরীক্ষায় MRI রিপোর্টে জরায়ুর ক্যান্সার ধরা পড়ে। বয়সজনিত কারণে কেমোথেরাপি না দিয়ে তাঁকে দেওয়া হয় ২৫ সেশন র‍্যাডিক্যাল রেডিয়োথেরাপি ও ২ সেশন ইন্ট্রাক্যাভিটারি ব্র্যাকিথেরাপি।…
Read More
টাটা টি গোল্ডের শিল্পী সজ্জিত পুজো

টাটা টি গোল্ডের শিল্পী সজ্জিত পুজো

সমৃদ্ধ শিল্পকলা, দক্ষ কারিগর এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পশ্চিমবঙ্গ সুপরিচিত। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় চা ব্র্যান্ড টাটা টি গোল্ড আবারও ফিরে এসেছে তার দুর্গাপূজো ক্যাম্পেইন নিয়ে। এ বছর, ব্র্যান্ডটি রাজ্যের স্থানীয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে লঞ্চ করেছে বিশেষ লিমিটেড এডিশন ফেস্টিভ প্যাক, যা তৈরি হয়েছে বাঙালি শিল্পীদের সহযোগিতায়। এই শিল্পীরা অ্যাক্রিলিক পেইন্টিং, অয়েল পেইন্টিং, ড্রাই প্যাস্টেল, ওয়াটারকালার এবং ডিজিটাল আর্টের মতো বিভিন্ন শিল্পরীতির মাধ্যমে প্যাকের গায়ে ফুটিয়ে তুলেছেন পূজোর অনন্য রূপ ও আবেগ। এই বিশেষ প্যাকগুলির নকশা করেছেন খ্যাতনামা শিল্পীরা— গৌতম সরকার, যিনি অ্যাক্রিলিক পেইন্টে তাঁর বিস্ময়কর বাস্তবধর্মী সৃষ্টির জন্য পরিচিত; গোপাল নস্কর, যিনি ড্রাই প্যাস্টেলের মাধ্যমে ভারতীয় পৌরাণিক শিল্পকে আধুনিক বাস্তববাদের…
Read More
রণবীর কাপুরকে নিয়ে নতুন প্রচারণা লঞ্চ করেছে ভি-জন

রণবীর কাপুরকে নিয়ে নতুন প্রচারণা লঞ্চ করেছে ভি-জন

ভারতের শীর্ষ শেভিং ক্রিম ব্র্যান্ড ভি-জন, রণবীর কাপুরকে নিয়ে তাদের একটি নতুন সমন্বিত প্রচারণা চালু করেছে, যার মূল বার্তা হল "ফটোকপি নেহি, অরিজিনাল দেখো"। এই শক্তিশালী ধারণার উপর ভিত্তি করে প্রচারণাটি গ্রুমিং সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, যার অর্থ হল অনুকরণ নয়, বরং সত্যতার সাথে নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা। পাশাপাশি, প্রচারণাটি ব্র্যান্ডের "গ্রুমিং ইন্ডিয়া" এর ছয় দশকের ঐতিহ্য বজায় রেখেপরবর্তী প্রজন্মের জন্য প্রাসঙ্গিক থাকার লক্ষ্যকে প্রতিফলিত করে। ভারতীয় পরিবারগুলিতে একটি বিশ্বস্ত ব্র্যান্ড, ভি-জন, যা আত্মবিশ্বাসী ভারতীয় পুরুষদের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে, অন্যদের অনুকরণ করার পরিবর্তে তাদের নিজেদের চেহারা এবং অনুভূতির মাধ্যমে তাদের আসল সত্যতাকে প্রকাশ করতে চায়। প্রচারণা সম্পর্কে বলতে…
Read More
আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলেন সাগরপাড়া থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলেন সাগরপাড়া থানার পুলিশ

রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি পিস্তল, একটি দেশি পাইপ গান এবং মোট চারটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাগরপাড়া থানার সাব-ইনস্পেক্টর সিরাজুস সালেহিন তাঁর দল নিয়ে বাসুদেবপুর শিব মন্দিরের কাছে পিচ রাস্তায় অভিযান চালান। রাত ১টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে ওই এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করা হয়।ধৃতদের নাম মানিক শেখ (৩৪), বাড়ি রানিনগর থানার জাগিরপাড়া এবং…
Read More
২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা

২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা

হাতে গোনা কয়েকদিন পরেই পুজো। এখনো বোনাস নিয়ে আন্দোলন করতে হচ্ছে শ্রমিকদের। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা। আজ সকালে চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে শ্রমিকরা জমায়েত হয়ে গেট মিটিং করে। গেট মিটিংয়ের পর একটি দাবীপত্র বাগান ম্যানেজারকে দেওয়া হয়। এই চা বাগান সম্মেলন টি অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড এর অন্তর্গত। ২০ সেপ্টেম্বর বাগান কর্তৃপক্ষের তরফে পুজোর আগে ১০ শতাংশ, ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ শতাংশ ও বাকি ৫ শতাংশ ফাগুয়া উৎসবের সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই হারে বোনাস নিতে নারাজ শ্রমিকেরা।তবে এদিন নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং হয়নি। বাগানের…
Read More
জারি হলো নয়া নির্দেশিকা

জারি হলো নয়া নির্দেশিকা

বদলে গেল নিয়ম, রাজ্যের শিক্ষকদের বদলির পোর্টাল নিয়ে বড় সিদ্ধান্ত। শিক্ষক বদলির অনলাইন প্রক্রিয়া আপাতত আরও ছ’মাস বন্ধ থাকছে বলে জানাল রাজ্য সরকার। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হল। জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। শিক্ষা দফতর জানিয়েছে, বিশেষ প্রশাসনিক পরিস্থিতি ও আইনি পরামর্শের ভিত্তিতে উৎসশ্রী পোর্টালের অনলাইন বদলির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তা বন্ধ থাকবে। তবে অনলাইন পোর্টাল বন্ধ থাকলেও পারস্পরিক বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার স্বাভাবিক নিয়মেই চলবে বলে স্পষ্ট করেছে রাজ্য। মিউচুয়াল বদলির প্রক্রিয়ায় বদলির আবেদন করা যাবে যথারীতি। নয়া নির্দেশিকায় ১৯৭৩-এর…
Read More
বড় খবর, বাতিল হল একাধিক মেট্রো

বড় খবর, বাতিল হল একাধিক মেট্রো

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। উৎসবের মুখে ফের ভোগান্তির আশঙ্কা মেট্রো যাত্রীদের। কলকাতা মেট্রোর নতুন রুট বেড়েছে ঠিকই, কিন্তু পুরনো ব্লু লাইনে অব্যাহত সমস্যা। এই পরিস্থিতিতেই এবার ফের দুঃসংবাদ শোনাল মেট্রো কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম স্টেশনেও কমছে মেট্রো সংখ্যা। আগে থেকেই বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশন। এখন থেকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই চলবে বেশ কিছু মেট্রো। ৩২ টি ট্রেন বাতিল করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম স্টেশনে। জানা যাচ্ছে, ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মাঝে ৫ মিনিট এবং অন্য সময়ে দুটি মেট্রোর মাঝে ৭ মিনিটের তফাৎ বজায় রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বেশ কিছু স্টেশনে সংস্কারমূলক…
Read More
প্রতিদিন ঘর পরিষ্কারে ফুসফুসে ভয়ঙ্কর ক্ষতি: গবেষণায় চমকপ্রদ তথ্য

প্রতিদিন ঘর পরিষ্কারে ফুসফুসে ভয়ঙ্কর ক্ষতি: গবেষণায় চমকপ্রদ তথ্য

প্রতিদিন ঘরদোর পরিষ্কার রাখলে শরীর-মন ভাল থাকে—এই ধারণা বহুদিনের। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য, যা সচেতন গৃহস্থদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে। গবেষণা বলছে, যাঁরা প্রতিদিন ঘর পরিষ্কার করেন, বিশেষ করে রাসায়নিক ক্লিনার ব্যবহার করে, তাঁদের ফুসফুসের উপর দীর্ঘমেয়াদে এমন প্রভাব পড়ে, যা ২০ বছর ধরে প্রতিদিন একটি প্যাকেট সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। এই গবেষণাটি করেছে নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়, এবং তা প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এ। গবেষণায় অংশ নিয়েছিলেন ৬ হাজারেরও বেশি মানুষ। দীর্ঘ সময় ধরে তাঁদের শ্বাসপ্রশ্বাস ও ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা করে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষণা অনুযায়ী, নিয়মিত ঘর পরিষ্কার…
Read More
পুজোর মুখে জলমগ্ন কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুমে নজরদারি মেয়র ফিরহাদ হাকিমের

পুজোর মুখে জলমগ্ন কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুমে নজরদারি মেয়র ফিরহাদ হাকিমের

টানা বৃষ্টিতে ফের জলমগ্ন হল কলকাতা। মঙ্গলবার ভোর থেকেই প্রবল বর্ষণে শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের বিস্তীর্ণ এলাকা হাঁটুসমান জলে ডুবে যায়। ব্যস্ততম রাস্তা, বাজার, এমনকি হাসপাতালের সামনেও জমে যায় জল। ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শ্যামবাজার, ঠনঠনিয়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, টালিগঞ্জ, কালীঘাট, চেতলা, বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বেলঘরিয়া, ট্যাংরা— শহরের প্রায় প্রতিটি অংশেই রাস্তাঘাটে জল জমে যায়। অনেক জায়গায় ছোট গাড়ি ও বাইক বিকল হয়ে পড়ে। অফিস টাইমে বৃষ্টির জেরে হাজার হাজার মানুষকে নাজেহাল হতে হয়। স্কুলপড়ুয়া ও সাধারণ পথচারীরাও চরম সমস্যার মধ্যে…
Read More