Blog

মহালয়ার সকালে শিলিগুড়িতে রঙ-তুলির মহোৎসব

মহালয়ার সকালে শিলিগুড়িতে রঙ-তুলির মহোৎসব

মহালয়া মানেই ভোরের প্রভাতী, নদীর ঘাটে তর্পণ আর দুর্গোৎসবের আগমনী সুর। তবে এ বছর শিলিগুড়িতে মাকে আগমন জানাতে তুলি, রং আর কল্পনার মেলায়। মা উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মায়ের মন্দির প্রাঙ্গণে আয়োজিত হলো বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে কেবল দেবীপক্ষের সূচনা নয়, প্রকাশ পেল নতুন প্রজন্মের সৃজনশীল শক্তিও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৬০ জন প্রতিযোগী এদিন তুলিতে ফুটিয়ে তুললেন প্রকৃতি, দেবী প্রতিমা, সামাজিক বার্তা ও সংস্কৃতির নানা দিক। শিশু থেকে কিশোর, আবার তরুণ-তরুণী ও গৃহবধূ—সবাই যেন রঙের মাধ্যমে জানিয়ে দিলেন, দেবিপক্ষ শুধু ভক্তির নয়, সৃজনশীলতারও উৎসব। আলাদা পাঁচটি বিভাগ ছাড়াও ছিল একটি উন্মুক্ত আলপনা আঁকার পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের…
Read More
বিজেপির পক্ষ থেকে ফুলবাড়িতে চলছে সাফাই অভিযান

বিজেপির পক্ষ থেকে ফুলবাড়িতে চলছে সাফাই অভিযান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্ম দিবস উপলক্ষে দেশের সর্বত্রে বিজেপির পক্ষ থেকে সাফাই অভিযান থেকে শুরু করে নানান জনকল্যাণমূলক কর্মসূচি চলছে বিজেপির।বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি ফুলবাড়ীর পূর্ব ধনতলার জয়নগর কলনি এলাকার একটি মন্দির সহ রাস্তাঘাটের আবর্জনা নিজের হাতে ঝাঁটা দিয়ে পরিষ্কার বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপির  অন্যান্য নেতৃত্বরা।
Read More
জলপাইগুড়ি জেলার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শনে এলেন পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা

জলপাইগুড়ি জেলার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শনে এলেন পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর হাতেগোনা কয়েকটি দিন বাকি। প্রশাসনের নিয়ম মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কিনা, নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার ধূপগুড়ি শহরের একাধিক পুজো মন্ডপে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। এদিন  ধূপগুড়ি শহরের একাধিক বিগ বাজেটের পূজা মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ কর্তারা। পাশাপাশি বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যালোচনা করেন। সেইসাথে উৎসব চলাকালীন সুষ্ঠু যানবাহন চলাচল এবং যানজট যাতে না হয় সেবিষয়েও আলোচনা করা হয়। এদিন জেলা পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ,ধূপগুড়ি মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা…
Read More
সাইলি চা বাগানে ২০% বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ কাজ

সাইলি চা বাগানে ২০% বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ কাজ

শনিবার সকাল থেকে বাগানের সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা বাগানে ২০% হারে বোনাস দেওয়া বাধ্যতামূলক হলেও, সাইলি চা বাগানে শ্রমিকদের অ্যাকাউন্টে মাত্র ১৫% হারে বোনাস পাঠানো হয়েছে। চা শ্রমিকদের অভিযোগ, বিগত কয়েক দিন ধরে তাঁরা গেট মিটিং-এর মাধ্যমে বারবার তাঁদের দাবির কথা জানিয়ে এসেছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। শুক্রবার আচমকাই শ্রমিকদের অ্যাকাউন্টে ১৫% হারে বোনাস ঢোকে, যার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আজ সকাল থেকে চা পাতা তোলা সহ সব কাজ বন্ধ রেখে বাগান চত্বরে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বাকি ৫% বোনাস না দিলে কেউ…
Read More
ইন্সটামার্টের কুইক ইন্ডিয়া মুভমেন্ট

ইন্সটামার্টের কুইক ইন্ডিয়া মুভমেন্ট

ভারতের দ্রুততম বিক্রয়, ইন্সটামার্টের কুইক ইন্ডিয়া মুভমেন্ট ২০২৫-এর অংশ হিসেবে, সুইগি এবং ইন্সটামার্ট অ্যাপগুলি এখন গ্রাহকদের ১০ দিনের অবিশ্বাস্য ছাড় দিচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০ থেকে ৯০%* ছাড়, দ্রুত ডেলিভারি এবং উৎসবের আনন্দের সাথে। গ্রাহকরা বিভিন্ন বিভাগে, নতুন পণ্য এবং শীর্ষ কোম্পানিগুলির উৎসবের বিক্রয়ে বিশাল সাশ্রয় আশা করতে পারেন, যার সবকটিই দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে*। দ্রুত বাণিজ্যের গতি এবং সহজতাকে মরসুমের সেরা ডিলের সাথে একত্রিত করে, ইন্সটামার্ট ৫০,০০০ এরও বেশি পণ্য উপলব্ধ করে উৎসবের কেনাকাটায় বিপ্লব নিয়ে এসেছে। কুইক ইন্ডিয়া মুভমেন্ট সেলে ব্যয়বহুল ডিভাইস থেকে শুরু করে উৎসবের মরসুমের জন্য প্রয়োজনীয় সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে Apple, OnePlus, JBL,…
Read More
তানায়রা উন্মোচন করল উৎসব কালেকশন ‘মিয়ারা’; প্রত্যাশা করছে দ্বিগুণ বৃদ্ধি

তানায়রা উন্মোচন করল উৎসব কালেকশন ‘মিয়ারা’; প্রত্যাশা করছে দ্বিগুণ বৃদ্ধি

টাটা গ্রুপের অন্তর্গত মহিলাদের এথনিক পোশাকের ব্র্যান্ড তানায়রা, এই উৎসব মরসুমে নিয়ে এলো নতুন কালেকশন – মিয়ারা: হাতে গড়া, বিশুদ্ধতার ছোঁয়ায় ভরপুর। এই কালেকশনে আধুনিক ডিজাইনের ছোঁয়া মিশেছে ঐতিহ্যবাহী হস্তশিল্পে, যা তাকে দিয়েছে এক অনন্য স্বকীয়তা। সিল্ক ও কটনের নানান বুননশৈলীতে সজ্জিত মিয়ারা, প্রতিটি উৎসবের মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে প্রস্তুত—হোক তা নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য। উৎসবের আমেজে তানায়রার নতুন ক্যাম্পেইন ‘দ্য গিফ্ট অফ পিওর লাভ’ শাড়িকে তুলে ধরছে ভালোবাসার চিরন্তন প্রতীক হিসেবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডটি উপহার দেওয়ার আনন্দকে নতুনভাবে ব্যাখ্যা করছে, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে—একটি তানায়রা শাড়ি উপহার দেওয়া মানে ভালোবাসাকে সম্মান জানানো এমন কিছুর…
Read More
উৎসবের মরসুমে ফ্লিপকার্ট মার্কেটপ্লেসে লেনদেনকারী বিক্রেতাদের ২৫% বৃদ্ধি

উৎসবের মরসুমে ফ্লিপকার্ট মার্কেটপ্লেসে লেনদেনকারী বিক্রেতাদের ২৫% বৃদ্ধি

ভারতের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট, আসন্ন উৎসব মরশুমের জন্য তার বিক্রেতা ইকোসিস্টেমকে আরও উন্নত করে তুলেছে। বিগত ছয় মাসের মধ্যে লেনদেনে ২৫-৩০% বৃদ্ধি এবং উৎসবের আগের প্রান্তিকে ৩০% পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ফলে, প্ল্যাটফর্মটি এমএসএমই, কারিগর এবং উদ্যোক্তাদের ভারতের বৃহত্তম শপিং ইভেন্টের জন্য প্রস্তুত করতে সাহায্য করছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সরঞ্জাম, দ্রুত সমাধান এবং সম্প্রসারিত পরিকাঠামোর ফলেই সম্ভব হয়েছে। ২০২৫ সালের শুরুর দিক থেকেই কোম্পানি তালিকাভুক্তি, নেভিগেশন এবং সেটেলমেন্টগুলিকে সহজতর করতে একটি সংস্কারকৃত বিক্রেতা হাব এবং অ্যাপ চালু করেছে। এই AI-চালিত NXT ইনসাইটস প্ল্যাটফর্ম এবং CVP ইনসাইটস ফ্যাশন, BGM এবং ইলেকট্রনিক্সের মতো বিভাগগুলিতে বিক্রেতাদের উৎসবের চাহিদা পূরণে সাহায্য করে।…
Read More
সাংস্কৃতিক অনুরণনকে শক্তিশালী করছে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ

সাংস্কৃতিক অনুরণনকে শক্তিশালী করছে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ

সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ, তাদের ক্যাটাগরির লাইটহাউজ ব্র্যান্ড, সিদ্ধার্থ মালহোত্রা, বাদশা, নাগা চৈতন্য এবং পায়েল ধারেকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। ব্র্যান্ডের ঐতিহ্য সংরক্ষণে তারা রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং সূর্যকুমার যাদবের সাথে যোগ দিয়েছেন।    ব্র্যান্ডটি একটি নতুন যাত্রা শুরু করছে, রয়্যাল স্ট্যাগের মতো একই দৃঢ় সংকল্প এবং চালিকাশক্তি প্রদর্শন করছে, যা বড় স্বপ্ন দেখার এবং মাইলফলক উদযাপনের চেতনা। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই অংশীদারিত্ব সম্পর্কে বলেন: "আমি এমন একটি যাত্রার অংশ হতে পেরে এক্সাইটেড যা মানুষকে আরও বড় স্বপ্ন দেখতে এবং সাহসীভাবে বেঁচে থাকতে অনুপ্রাণিত করে।" ব়্যাপার বাদশা বলেন: “বড় জীবনযাপনের অর্থ হল নিজেকে নিঃসন্দেহে নিজের মতো করে গড়ে তোলা।…
Read More
এআই চালিত টেলিসার্জারি মেথড নিয়ে হাজির মেরিল

এআই চালিত টেলিসার্জারি মেথড নিয়ে হাজির মেরিল

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মেডিকেল ডিভাইস কোম্পানি মেরিল ভারতের স্বাস্থ্য পরিষেবা এবং বিশ্বব্যাপী মেডটেকের জন্য একটি যুগান্তকারী মুহূর্তে, একটি পরবর্তী প্রজন্মের সফ্ট টিস্যু সার্জিক্যাল রোবোটিক সিস্টেমের ঘোষণা করেছে যার নাম মিজো এন্ডো ৪০০০।এই যুগান্তকারী উদ্ভাবনটি অস্ত্রোপচারের নির্ভুলতা এবং লভ্যতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চলেছে, এবং তার সঙ্গে ভারতকে উন্নত রোবোটিক সার্জারির একটি বিশ্বব্যাপী কেন্দ্র রূপে চিহ্নিত করবে। মিজো এন্ডো ৪০০০ একটি বহুমুখী এবং ভবিষ্যতের জন্য তৈরি প্ল্যাটফর্ম যা সাধারণ, স্ত্রীরোগ, ইউরোলজি, থোরাসিক, কোলোরেক্টাল, বেরিয়াট্রিক, হেপাটোবিলিয়ারি, ইএনটি, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং অনকোলজির ক্ষেত্রগুলি জুড়ে প্রচুর সংখ্যক অস্ত্রোপচারে সাহায্য করতে তৈরি করা হয়েছে। এটির মূলে রয়েছে AI-চালিত 3D অ্যানাটমিক্যাল ম্যাপিং, একটি ওপেন কনসোল ডিজাইন এবং 5G…
Read More
পুজোর আগেই তদারকি চলছে রাজ্য জুড়ে

পুজোর আগেই তদারকি চলছে রাজ্য জুড়ে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই শহরে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না তা খতিয়ে দেখতে মাঠে নামল কলকাতা পুলিশ। বিশেষ একটি দল একাধিক বড় পুজোমণ্ডপ ঘুরে দেখল এবং আয়োজকদের প্রয়োজনীয় পরামর্শও দিল। এদিন সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সঙ্ঘ-সহ প্রায় ১২টি বড় মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। এই পরিদর্শনে পুলিশের পাশাপাশি কলকাতা পুরসভা, সিইএসসি, পিডব্লিউডি এবং অগ্নিনির্বাপণ দফতরের প্রতিনিধিরাও ছিলেন। আয়োজকদের বলা হয়েছে, দর্শনার্থীর চাপ সামলাতে বাড়তি স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এছাড়া পুজোয় দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা…
Read More
ছাপানো হয়েছে কয়েক কোটি ফর্ম

ছাপানো হয়েছে কয়েক কোটি ফর্ম

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR। এর জন্য বিপুল সংখ্যক আবেদনপত্র ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই সংক্রান্ত প্রশিক্ষণ সভায় জেলাশাসক এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এমনই বার্তা দিলেন তিনি। রাজ্যে বর্তমানে প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। প্রতিটি ভোটারের জন্য দু’টি করে SIR এর আবেদনপত্র ছাপানো হবে বলে জানান হয়েছে। একটি আবেদনপত্র থাকবে ভোটারের কাছে, অপরটি জমা পড়বে বুথ…
Read More
কোচবিহারে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি

কোচবিহারে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি

অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সমগ্র সংগীতমহল। কোচবিহার শহীদ বাগ মুক্তমঞ্চ প্রাঙ্গণে ভক্ত ও সংগীতপ্রেমীরা সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত সংগীতপ্রেমীরা জানান, জুবিন গর্গ শুধু অসম নয়, সমগ্র ভারতবর্ষের এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর কণ্ঠে ভর করে এক প্রজন্মের আবেগ ও ভালোবাসা গড়ে উঠেছে। শ্রদ্ধাজ্ঞাপনের সময় অনেকেই তাঁর জনপ্রিয় গান গেয়ে স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে অনুষ্ঠান শেষে স্কুবা ডাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র ৫২ বছর বয়সি এই জনপ্রিয় শিল্পী। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা, রেল মন্ত্রকের ৬,৪০৫ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলি হলো, ৩,০৬৩ কোটি টাকা ব্যায়ে কোডার্মা – বারকাকানা এবং ৩,৩৪২ কোটি টাকার বেল্লারি-চিকজ্জাজুর রেল লাইনের ডাবলিং-এর কাজ। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কোডার্মা – বারকাকানা প্রকল্পের ফলে ৯৩৮টি গ্রামের ১৫ লক্ষের বেশী মানুষ উপকৃত হবে। ঝাড়খন্ডের কোডার্মা, চাতরা, হাজারিবাগ ও রামগড় – এই চারটি জেলাকে সংযুক্ত করবে এই প্রকল্প। শ্রী বৈষ্ণো জানান, ঝাড়খণ্ডের প্রধান কয়লা উৎপাদন অঞ্চলগুলি দিয়ে যাবে এই রেললাইন। অন্যদিকে, ১৮৫…
Read More
বড় মাস্টারস্ট্রোক ভারতের তরফে

বড় মাস্টারস্ট্রোক ভারতের তরফে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। গত এপ্রিল মাসে পাহেলগাঁও হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়। যেটির এখন বাস্তবায়ন শুরু করেছে ভারত। ইতিমধ্যেই গত সপ্তাহের শেষে পাকিস্তানকে বন্যার সতর্কতা পাঠিয়েছিল ভারত। কিন্তু এর জন্য তারা সিন্ধু জল কমিশনের পরিবর্তে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেছে। এদিকে, ভারতের এই পদক্ষেপে পাকিস্তান ক্ষুব্ধ হয়েছে। শুধু তাই নয়, সিন্ধু জল কমিশনের পরিবর্তে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে…
Read More