Blog

সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ

সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। উৎসবকে ঘিরে যখন গোটা কলকাতা সাজছে আলোয় ও আনন্দে, ঠিক তখনই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে অ্যাপ ক্যাব পরিষেবা। ভাড়া কাঠামো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। তাঁদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে রাস্তায় নামা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। চালক ইউনিয়নের অভিযোগ, প্রতিদিন চার আসনের ক্যাবের জন্য ৯৯ টাকা এবং সাত আসনের ক্যাবের জন্য ২১৬ টাকা দিতে হয়। আগে কমিশন দেওয়া হলেও এখন সেটাও বন্ধ। পরিস্থিতির জেরে প্রতিদিন প্রায় ৪০ শতাংশ ক্যাব আর রাস্তায় নামছে…
Read More
সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ চলেছে

সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ চলেছে

বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার, সামনে এসেছে আপডেট। তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন ফসলের মরশুমে পর্যাপ্তের অতিরিক্ত চিনি মজুত রাখবে। যার ফলে রফতানির অনুমতি মিলতে পারে। উল্লেখ্য, ভারত থেকে চিনি রফতানি বিশ্বব্যাপী চিনির দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে, এটি ভারত সরকারকে দেশীয় চিনির দাম বজায় রাখতে এবং আখ চাষীদের তাঁদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে সহায়তা করবে। খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব অশ্বিনী শ্রীবাস্তব এক বিশ্বব্যাপী সম্মেলনে জানিয়েছেন যে, নতুন মরশুমে চিনি রফতানির সম্ভাবনা থাকবে। উৎপাদন কমে যাওয়া সত্ত্বেও ভারত চলতি বিপণন বর্ষে…
Read More
নতুন প্রজন্মের সামরিক সরঞ্জামে অভ্যস্ত দুই দেশের সেনা

নতুন প্রজন্মের সামরিক সরঞ্জামে অভ্যস্ত দুই দেশের সেনা

মেঘালয়ের উমরই ক্যান্টে সমাপনী অনুষ্ঠান, সামরিক কৌশল ও সংস্কৃতির বিনিময়ে ঘনিষ্ঠ হল দুই দেশ - ভারতীয় সেনা ও রয়্যাল থাই আর্মির মধ্যে আয়োজিত যৌথ সামরিক মহড়া ‘মৈত্রী-XIV’-এর সমাপ্তি ঘটল রবিবার মেঘালয়ের উমরই ক্যান্টে অবস্থিত Foreign Training Node-এ। সমাপনী অনুষ্ঠানে দুই দেশের সেনারা শুধু সামরিক সাফল্যই ভাগ করে নেননি, পাশাপাশি একে অপরের সংস্কৃতির ঝলকও উপস্থাপন করেন। মহড়ার মূল লক্ষ্য ছিল দুই সেনার মধ্যে আন্তঃপরিচালন ক্ষমতা বৃদ্ধি করা। পরস্পরের কৌশলগত পদ্ধতি ও যুদ্ধকৌশল সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হয় ৪৮ ঘণ্টার ভ্যালিডেশন এক্সারসাইজ। এছাড়া, দুই সেনা একসঙ্গে ব্যবহার করে নতুন প্রজন্মের সামরিক সরঞ্জাম, যা মহড়ার অন্যতম আকর্ষণ ছিল। সমাপনী অনুষ্ঠানে উভয়…
Read More
ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে ৩০৪ রানের ইতিহাস গড়া ইনিংস!

ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে ৩০৪ রানের ইতিহাস গড়া ইনিংস!

অবাক করা নজির গড়ল ইংল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান তোলেন হ্যারি ব্রুকেরা। ফিল সল্ট খেলেন দুরন্ত ১৪১ রানের অপরাজিত ইনিংস। জবাবে মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায় এডেন মার্করামদের দল। ১৪৬ রানে জিতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। এক ম্যাচেই গড়ে ফেলেছে একাধিক রেকর্ড—মোট ১৫টি নজির। ইংল্যান্ডের ১৫টি রেকর্ড এক নজরে - ১. ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে ৩০০ বা তার বেশি রান করল। টেস্ট খেলিয়ে দেশ হিসেবে দ্বিতীয়, এর আগে এই নজির ছিল শুধুমাত্র জিম্বাবোয়ে ও নেপালের। ২. জস বাটলার ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন—ইংল্যান্ডের হয়ে…
Read More
মেডিকা ট্রানজিশনের পর হৃদরোগ সেবায় নেতৃত্বে মণিপাল হসপিটাল ইএম বাইপাস

মেডিকা ট্রানজিশনের পর হৃদরোগ সেবায় নেতৃত্বে মণিপাল হসপিটাল ইএম বাইপাস

ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্য পরিষেবা নেটওয়ার্ক মণিপাল হসপিটালস আজ  বহরমপুরে এক প্রেস কনফারেন্সে জানালো হৃদরোগ চিকিৎসায় তাদের অগ্রগতি এবং মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে মণিপাল হসপিটাল ইএম বাইপাসে সফল রূপান্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ কুনাল সরকার, ডিরেক্টর – কার্ডিওভাসকুলার ও থোরাসিক সার্জারি, মণিপাল হসপিটাল মুকুন্দপুর ক্লাস্টার। তিনি বলেন, এই পরিবর্তনের ফলে অঞ্চলের রোগীরা আরও উন্নত ও রোগীকেন্দ্রিক চিকিৎসার সুবিধা পাবেন। গত বছর মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল মণিপাল হসপিটালসের সঙ্গে একীভূত হয়। এর ফলে পূর্ব ভারতে এখন এটি সবচেয়ে বড় হসপিটাল গ্রুপ। কলকাতা, রাঁচি, শিলিগুড়ি ও রাঙাপানির মেডিকা হাসপাতালগুলির রিব্র্যান্ডিং সম্পন্ন হয়েছে, যা মণিপাল হসপিটালস-এর লক্ষ্য— অপর্যাপ্ত সেবাপ্রাপ্ত অঞ্চলেও বিশ্বমানের চিকিৎসা পৌঁছে দেওয়া—কে…
Read More
জামুরিয়া প্ল্যান্টে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করল শ্যাম মেটালিক্স

জামুরিয়া প্ল্যান্টে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করল শ্যাম মেটালিক্স

 ইন্টিগ্রেটেড মেটাল প্রোডিউসিং কোম্পানি শ্যাম মেটালিক্স আজ জামুরিয়া প্ল্যান্টে বড় মাপের ব্লাড ডোনেশন ক্যাম্প সফলভাবে আয়োজন করেছে, যেখানে 800 জন কর্মী অংশ নেন। এর মাধ্যমে কোম্পানি আবারও কমিউনিটি ওয়েলফেয়ার এবং সোশ্যাল রেসপনসিবিলিটির প্রতি নিজের কমিটমেন্টকে তুলে ধরেছে। এই ইনিশিয়েটিভ শুধু করুণা নয়, বরং একতার স্পিরিটও দেখিয়েছে যা প্রমাণ করে যে ওয়ার্কফোর্সের সলিডারিটি প্ল্যান্টের গেট ছাড়িয়ে বৃহত্তর সমাজকে ছুঁয়ে যেতে পারে। এই ইনিশিয়েটিভের উদ্বোধন করেন শ্যাম মেটালিক্স, জামুরিয়া ইউনিটের প্ল্যান্ট হেড মি. এস.কে. মাইতি, যার পরেই ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়। দিনভর চলা এই ইভেন্টে কর্মী, ভলান্টিয়ার আর গেস্টদের দারুণ অংশগ্রহণ দেখা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোলের মহারাজ…
Read More
পুজোর মুখে রহস্যজনকভাবে উধাও ডেকোরেটার সংস্থা

পুজোর মুখে রহস্যজনকভাবে উধাও ডেকোরেটার সংস্থা

মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পূজো কমিটির। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো।  মালদার ইংরেজবাজারের কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো, কারা বরাত দিয়েছিলেন কলকাতার, সুদীপ্ত পাল বলে এক ডেকোরেটার ব্যবসায়ীকে। তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটার ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানে হোটেলও ছেড়ে দিয়েছে তারা। ফোনের সুইচ অফ।  কি পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। একই সমস্যায় মালদার দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘের। তারাও সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটি গুলি। বাধ্য হয়ে তারা পুলিশ…
Read More
ফেনসিডিল সহ গ্রেপ্তার এক বাংলাদেশী পাচারকারী

ফেনসিডিল সহ গ্রেপ্তার এক বাংলাদেশী পাচারকারী

বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ বিএসএফের জালে এক বাংলাদেশী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গফ্ফর গাজী বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিতলা এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে সে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় ঘোরাঘুরি করছিল‌। সেই সময় তাকে দেখে বিএসএফের ৭৪নং ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত জওয়ানদের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, সে বাংলাদেশের সাতক্ষীরার কালিতলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বৈধ কোনো নথিও পাওয়া যায়নি। তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ বোতল ফেন্সিডিল। যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সেগুলি নিয়ে এসে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। ধৃতকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের…
Read More
জে কে ম্যাক্স পেইন্টস-এর নতুন প্রচারণা ‘ঘর আনে কে বাহানে’

জে কে ম্যাক্স পেইন্টস-এর নতুন প্রচারণা ‘ঘর আনে কে বাহানে’

জে কে ম্যাক্স পেইন্টস, ‘ঘর আনে কে বাহানে’ শিরোনামে তাদের নতুন প্রচারণা লঞ্চ করেছে, এটি সম্পূর্ণটাই হাসি এবং আনন্দে ভরপুর, যা দেখায় যে প্রাণবন্ত দেওয়াল কেবল ঘরকেই সুন্দর করে না, বরং আনন্দ, গল্প এবং সংযোগের জন্যও চুম্বকের মতন কাজ করে। এই টিভিসিতে জিমি শেরগিল এবং মিনিশা লাম্বাকে প্রায় দুই দশক পর আবারও একই পর্দায় দেখা গেছে, যেখানে অভিনেতা জিমি বাড়ির মালিক শর্মা জি এবং অভিনেত্রী মিনিশাকে তার স্ত্রী হিসেবে অভিনয় করতে দেখা গেছে। এখানে দেখা গেছে যে, শর্মা জির নতুন রঙ করা বাড়িটি পাড়ার সবার নজর কাড়ে, ফলে এই রঙিন দেওয়ালে রিল শুট করার জন্য ইনফ্লুয়েন্সার এবং বিনা আমন্ত্রণেই পাড়ার…
Read More
এশিয়া কাপে গোল্ড স্পনসরার হায়ার ইন্ডিয়া

এশিয়া কাপে গোল্ড স্পনসরার হায়ার ইন্ডিয়া

ভারতের অন্যতম প্রধান অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়া, এশিয়া কাপ ২০২৫-এ গোল্ড স্পনসর করবে। এই অংশীদারিত্ব স্পোর্ট-ও-টেইনমেন্ট মার্কেটিংয়ের প্রতি হায়ারের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। তারা এভাবেই ভারতের প্রিমিয়াম, তরুণ এবং ক্রীড়া-সচেতন গ্রাহকদের সঙ্গে তাদের সংযোগ গভীর করবে। হায়ার ভারতে ক্রিকেটের সাংস্কৃতিক তাৎপর্যকে স্বীকৃতি দেয়, লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে। শুধু স্টেডিয়াম জুড়েই নয়, মাঠের বাইরেও বিজ্ঞাপন ও বিগ-স্ক্রিন ইন্টিগ্রেশনের মাধ্যমে হায়ারের ভিসিবিলিটি বাড়ানো হবে। হায়ার সৃজনশীলভাবে তার উদ্ভাবনী এবং প্রিমিয়াম পণ্যের পোর্টফোলিওর প্রদর্শন করবে। হায়ারের স্পোর্টস মার্কেটিং পোর্টফোলিওতে আইপিএল, আইসিসি মেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টও অন্তর্ভুক্ত রয়েছে। এই অংশীদারিত্ব হায়ারকে ভারতের নতুন প্রজন্মের গ্রাহকদের…
Read More
সেলসফোর্স সার্টিফিকেশন পরীক্ষার অন্যতম সরবরাহকারী পিয়ারসন

সেলসফোর্স সার্টিফিকেশন পরীক্ষার অন্যতম সরবরাহকারী পিয়ারসন

পিয়ারসন (FTS:PSON.L) এবং এর পিয়ারসন ভিইউই, বিশ্বব্যাপী সেলসফোর্স সার্টিফিকেশন পরীক্ষার একমাত্র সরবরাহকারী হিসেবে বিশ্বের #1 AI CRM, সেলসফোর্সের সাথে একচেটিয়া বহু-বছরের জন্য সহযোগিতার ঘোষণা করেছে।  উভয়ই, তাদের টেস্টিং সিস্টেমগুলিকে সেলসফোর্স সার্টিফিকেশন প্রোগ্রামের সাথে একীভূত করছে। এর মাধ্যমে তারা পেশাদার এবং নিয়োগকর্তাদের ব্যবসায়িক মূল্য এবং গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর জন্য সর্বশেষ, যাচাইকৃত সেলসফোর্স দক্ষতা প্রদান করবে বলে জানা গেছে। সার্টিফিকেশন পরীক্ষার নিবন্ধন ২১ জুলাই, ২০২৫ তারিখে শুরু হয়েছিল, যা একটি সুবিন্যস্ত সার্টিফিকেশন পথ, বিস্তৃত পরীক্ষার ক্যাটালগ এবং ফ্লেক্সিব্যাল ডেলিভারি বিকল্প প্রদান করে। পিয়ারসন ভিইউই-এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ গ্যারি গেটস বলেন, "আমাদের এই নতুন সার্টিফিকেশন অভিজ্ঞতা বিশ্ব জুড়ে পেশাদারদের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ,…
Read More
ভূপেন হাজরিকা জন্মশতবর্ষ প্রতিধ্বনি কলকাতায়: ব্যতিক্রমের আয়োজনে অসম ও বাংলার হৃদয়ের মিলন

ভূপেন হাজরিকা জন্মশতবর্ষ প্রতিধ্বনি কলকাতায়: ব্যতিক্রমের আয়োজনে অসম ও বাংলার হৃদয়ের মিলন

ড. ভূপেন হাজরিকার কাছে কলকাতা কখনও শুধু একটি শহর ছিল না- এটি ছিল তাঁর সৃষ্টিশীলতার আশ্রয়, তাঁর দ্বিতীয় ঠিকানা, এবং সেই মঞ্চ, যেখান থেকে তিনি অসমের আত্মাকে সুরের ডানায় ভর করে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন। ১৯৫৬ সালে টালিগড়ে বসতি স্থাপনের মাধ্যমে শুরু হয়েছিল তাঁর এই শহরের সঙ্গে দীর্ঘ চার দশকের সম্পর্ক। তাঁর সেই ঐতিহাসিক বাড়ি আজ অসম সরকারের উদ্যোগে সংস্কার হয়ে এক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পুনর্জন্ম নিতে চলেছে-যা হয়ে উঠবে ঐক্যের স্থায়ী প্রতীক। এই উত্তরাধিকারই আবার জীবন্ত হয়ে উঠল ৮ সেপ্টেম্বর কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। ব্যতিক্রম, অসম সরকারের সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং ইন্ডিয়ান মিউজিয়াম মিলে আয়োজন করেছিল ভূপেন শতবর্ষ উদ্যাপনের এক মহোৎসব।…
Read More
বাতিল হলো কয়েক লক্ষ্য কার্ড

বাতিল হলো কয়েক লক্ষ্য কার্ড

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। তবে এবার সেই কার্ড ঘিরেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আয়করদাতারা আর রেশন সুবিধা পাবেন না। শুধু তাই নয়, আর্থিকভাবে যাঁরা প্রকৃত সুবিধাভোগী নন, তাঁদের কার্ডও খারিজ হয়ে যাবে। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তর ইতিমধ্যেই আয়কর দপ্তর ও সিবিডিটির তথ্য খতিয়ে দেখে বলছে যে, সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ড সন্দেহভাজন হিসেবে…
Read More
এসি লোকাল চালু হতে পারে নতুন রুটে

এসি লোকাল চালু হতে পারে নতুন রুটে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। শিয়ালদহ থেকে দু দুটি এসি লোকাল চালু হয়ে গিয়েছে পুজোর আগেই। শিয়ালদহ ভায়া বনগাঁ রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, দুই রুটেই ভালো সাড়া মিলেছে যাত্রীদের। আর এবার যাত্রীদের আরও বড় সুখবর, হাওড়া থেকেও এসি লোকাল চালু করার তোড়জোড় চলছে বলে শোনা যাচ্ছে। রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে। দুটি এসি রেকের জন্য আবেদন করা হয়েছে রেল বোর্ডের কাছে। এমনকি জল্পনা শোনা যাচ্ছে, হাওড়া-ব্যান্ডেল রুটে চালু করা হতে পারে এই ডিভিশনের প্রথম এসি লোকাল। হাওড়া-ব্যান্ডেল রুটে প্রতিদিন বহু সংখ্যক যাত্রী…
Read More