03
Sep
ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ চুরি যাওয়া প্রচুর দামী জিনিসপত্র উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি দশ গ্রামের সোনার চেন। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জলপাইগুড়ি শহরে একের পর এক চুরি ও ছিনতাই ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের মানুষ। একই পরিস্থিতি কোতোয়ালি থানার পুলিশের কর্মকর্তাদেরও। এর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ একটি সোনার চেন। জানা গেছে চেনটি এক মহিলার গলা থেকে ছিনতাই করা হয়েছিল। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে উদ্ধার…
