Blog

বিজেপির নবান্ন চলো অভিযানের আগেই বন্ধ নবান্ন

বিজেপির নবান্ন চলো অভিযানের আগেই বন্ধ নবান্ন

আগামীকাল এবং পরশু অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর আগামীকাল বিজেপি যুব মোর্চার নবান্ন চলো অভিযানের আগে নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্তে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে । রাজ্য সরকার আগামী দুদিন নবান্ন বন্ধ রাখার কারন হিসেবে স্যানিটাইজেশন এর কথা বললেও বিজেপি নেতারা অবশ্য তা মানতে নারাজ । নবান্নে স্যানিটাইজেশনের কাজ শনি এবং রবিবার করে চললেও হঠাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ঘোষণা করায় বিজেপি নেতাদের ঠোঁটের কোণে মুচকি হাসি । বিজেপি নেতারা অভিযোগ করে বলেছেন যে দিদি নবান্ন চলো অভিযানের আগে ভয়ে নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি রাজ্য যুব মোর্চা অনেকদিন আগে থেকে ৮…
Read More
মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও ১

মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও ১

বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে স্থানীয় তৃণমূল নেতা নজির খানকে গ্রেফতার করল সিআইডি। আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। গোয়েন্দাদের দাবি, মণীশ খুনে প্রত্যক্ষভাবে জড়িত নজির খান। মণীশ খুনে ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।   গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মণীশ শুক্ল খুনের আগে এলাকায় নজরদারি চালিয়েছিল নজির খান। দুষ্কৃতীদের এলাকায় কোথায় কী ঘটছে তার বিস্তারিত বিবরণ লাগাতার দিয়েছিলেন তিনি। রবিবার রাতে টিটাগড় থানার কাছে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল। ২টি বাইকে ৪ দুষ্কৃতী এসে মণীশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরদিন CID-কে ঘটনার তদন্তভার দেয় রাজ্য সরকার। নিহত বিজেপি নেতার বাবা চন্দ্রমণি শুক্ল মোট ৭ জনের নামে FIR…
Read More
জামিন পেলেও মানতে হবে আদালতের একাধিক শর্ত!

জামিন পেলেও মানতে হবে আদালতের একাধিক শর্ত!

রিয়াকে আজ জামিন দেওয়া হলেও তাঁকে মানতে হবে আদালতের একাধিক শর্ত ।প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর সিবিআই জেরা শুরু করেছিল রিয়া চক্রবর্তীর। সুশান্তের বাবা ও পরিবার অভিনেতার মৃত্যুর জন্য সুশান্তের প্রেমিকা রিয়াকেই দায়ি করেছিলেন। কেস করা হয়েছিল বিহার কোর্টে। সুশান্তের টাকা হাতিয়ে নেওয়ার মত অভিযোগও করা হয়েছিল। তবে সিবিআই জেরায় সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনও যোগ পায়নি। এমনকি রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা চুরির যে অভিযোগ ছিল, তাও খারিজ করে দেওয়া হয়। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা নেননি রিয়া। কিন্তু সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করা হয়েছিল মাদক যোগের কারণে। এনসিবি রিয়াকে গ্রেফতার করে। রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি থেকে…
Read More
দেশের বিদেশমন্ত্রকের বিশেষ দায়িত্বে শিলিগুড়ির দ্যুতিময়

দেশের বিদেশমন্ত্রকের বিশেষ দায়িত্বে শিলিগুড়ির দ্যুতিময়

ভারতের বিদেশমন্ত্রক দপ্তরের বিশেষ দায়িত্বে যোগ দিলেন শিলিগুড়ির দ্যুতিময় শীল । শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা দ্যুতি দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি করতেন । কিন্তু শিলিগুড়িতে বেড়ে ওঠা এবং পড়াশোনা করা ছেলেটি দেশের জন্য কিছু করার তাগিদ ছিল অল্প বয়স থেকে । তাই এবার দেশের বিদেশমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়ে হাতছাড়া করলেন না দ্যুতিময় ।গত ১ অক্টোবর ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পদে যোগ দেন তিনি। ভারতের রাষ্ট্রপতি এই নিয়োগপত্র তুলে দেন তার হাতে । দ্যুতিময়েরস্কুল জীবন কেটেছে শিলিগুড়ির ডন বস্কো স্কুলে পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন। ছোটো থেকেই আগ্রহ ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে। তারপরই দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক…
Read More
২০২২ সালে মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’

২০২২ সালে মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’

চলতি বছরে করোনার দাপটে একের পর এক পিছিয়ে যাচ্ছে বিভিন্ন হলিউড ছবির মুক্তির তারিখ। এবার এই তালিকায় যোগ হলো 'জুরাসিক ওয়ার্ল্ড' সিরিজ এর তিন নম্বর ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন'। ছবি মুক্তির তারিখ পিছনের ঘোষণা করেছেন এই ছবির পরিচালক কলিন ট্রেভরো। নিজের ঘোষণা শেষে অনুরাগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করেছেন ট্রেভর। বিখ্যাত হলিউড নায়ক ক্রিস প্র্যাট ও অভিনেত্রী ব্রাইস ডলার্স হাওয়ার্ড অভিনীত এই ছবি এবার মুক্তি পাবে ২০২২ সালে।
Read More
”পথশ্রী অভিযান” প্রকল্পের মাধ্যমে রাস্তা পেয়ে খুশি ফালাকাটার দলগাঁও গ্রাম

”পথশ্রী অভিযান” প্রকল্পের মাধ্যমে রাস্তা পেয়ে খুশি ফালাকাটার দলগাঁও গ্রাম

পথশ্রী অভিযান প্রকল্পের মাধ্যমে ফালাকাটা ব্লকের অন্তর্গত তাসাটি চাবাগান নতুন রাস্তা পাচ্ছে । দীর্ঘদিন ধরে ফালাকাটার দলগাঁও গ্রামপঞ্চায়েতের ওই চাবাগান এলাকার মানুষ রাস্তার দাবি জানিয়ে আসছে বলে খবর। বুধবার দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি বাস স্ট‍্যান্ড থেকে বড়ো লাইন পর্যন্ত রাস্তার কাজের সূচনা করেন ফালাকাটার পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লাল। জানা গিয়েছে, রাজ্য সরকারের ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের কর্মসূচির আওতায় এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। এতদিন এই বেহাল রাস্তার কারণে সমস্যায় ছিলেন এলাকার মানুষজন। এবার পথশ্রী অভিযানের আওতায় রাস্তাটি তৈরি করা হচ্ছে। এদিন এলাকায় এসে ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লাল। এছাড়াও উপস্থিত ছিলেন,তাসাটি চা বাগান…
Read More
ফের শুরু করছেন দীপিকা

ফের শুরু করছেন দীপিকা

করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও পরিচালক শকুন বাত্রার পরবর্তী সিনেমার শ্যুটিং-এর জন্য গোয়ায় পাড়ি দিলেন দীপিকা পাড়ুকোন। মাদক মামলায় নাম জড়ানোর জেরে এনসিবির জিজ্ঞাসাবাদের কয়েকদিন পর এবার ফের গোয়ায় পাড়ি দিলেন দীপিকা। এই সিনেমায় দীপিকার পাশাপাশি রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে। এনসিবির সমন পাওয়ার পর গোয়ার শ্যুটিং বন্ধ করে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তড়িঘড়ি মুম্বইতে ফিরতে হয় দীপিকাকে। দীপিকা কোনও মাদক কারবারীর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে বলে খবর।
Read More
সিনেমা হলে বাধ্যতামূলক হবে মাস্ক

সিনেমা হলে বাধ্যতামূলক হবে মাস্ক

এবার থেকে একগুচ্ছ গাইডলাইন মেনে চলতে হবে সিনে প্রেমীদের সিনেমা দেখতে গেলে। এই সম্পর্কিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। মার্চ মাস করোনার জন্য দেশজুড়ে বন্ধ ছিল সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটারগুলি। নির্দেশিকা অনুযায়ী, সিনেমা হলে ঢুকতে গেলে মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে। হলের প্রবেশ এবং বাহির দরজার সামনে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। অডিটোরিয়ামের বাইরে-ভেতরে সমস্ত জায়গাতেই শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে দর্শকদের। অনলাইন কোড ব্যবহার করে খাবার বা পানীয় জল কেনার নির্দেশও দেওয়া হয়েছে। যত্রতত্র থুতু ফেলা যাবে না। প্রত্যেক দর্শকেরই দেহের তাপমাত্রা পরীক্ষা করার পরেই তাদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
Read More
বন্ধ চা বাগানেও বোনাস পেয়ে খুবই খুশি  চাবাগানের  শ্রমিকরা

বন্ধ চা বাগানেও বোনাস পেয়ে খুবই খুশি চাবাগানের শ্রমিকরা

সরকারি খাতায় কলমে বন্ধ চাবাগান । দীর্ঘদিন ধরে বাগানের শ্রমিকরা মিলিয়ে কমিটি গঠন করে চাপাতা তোলার কাজ করছিলেন শ্রমিকরা । পাঁচ-ছয়মাস যাবদ শ্রমিকদের চাপাতা তোলার দৈনিক মজুরি থেকে এদিন পুজোর বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রমিকদের কমিটি । পুজোর আগে এই বোনাস পেয়ে খুশি বীরপাড়া চাবাগানের শ্রমিকরা । চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় পাড়ি জমাতে শুরু করেছিল । বাগানের শ্রমিকরা আবার যাতে চা বাগানেই কাজ করতে পারে সেই চিন্তা ভাবনা করে জটেশ্বর আউট ডিভিশনের শ্রমিকরা একটি কমিটি গঠন করে বাগান পরিচালনা করার দায়িত্ব নেন । যার ফলে চা বাগানে চা গাছ লালন পালন করে বাগান…
Read More
ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে এবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি। এদিন এই সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী গুহের নেতৃত্বে শতাধিক কর্মীরা স্টেশন রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ট্রাফিক পুলিশের পদস্থ এক কর্তা বেআইনিভাবে ম্যাজিক স্ট্যান্ড রথবাড়ি থেকে কোতুয়ালি রুটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন । যার সাথে সম্মত নয় শ্রমিকেরা। এরই প্রতিবাদে আজ তারা স্টেশন রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশবাহিনী। ৫ মিনিট পর পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
Read More
হাথরাস কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হল

হাথরাস কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হল

হাথরাসে ২০ বছরের দলিত তরুণী ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট পেশ করার সময় আরো ১০ দিন দিলেন যোগী আদিত্যনাথ, জানিয়েছেন উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব। এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব ভাগওয়ান স্বরূপ, উত্তর প্রদেশে পুলিশের ডিআইজি চন্দ্রপ্রকাশ এবং পুলিশ আধিকারিক পুনম। প্রসঙ্গত, হাথরাসে চারজন উচ্চবর্ণের ব্যক্তি এক দলিত তরুণীকে ধর্ষণ করে এবং নির্মমভাবে তার ওপর অত্যাচার চালায়। দিল্লির একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে তরুণী। পুরো ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
Read More
ফুলবাড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন পর্যটনমন্ত্রীর

ফুলবাড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন পর্যটনমন্ত্রীর

আজ শিলিগুড়ির ফুলবাড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সাহায্যে ফুলবাড়িতে বৈদ্যুতিক চুল্লি শ্মশান ঘাটে পানীয় জল , শ্মশান যাত্রীদের বসার ঘর,সহ প্ৰয়োজনীয় নির্মানকাজের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে এর পাশাপাশি প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে ফুলবাড়ীর শান্তিপাড়া এলাকায় একটি শিশু উদ্যানের সংস্কার এবং সৌন্দর্যায়নের শুভ সূচনা করেন মন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএর সিইও, রাজগঞ্জের বিডিও সহ প্রশাসনিক অধিকর্তারা। পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন ''ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিলে থেকে ৭ লক্ষ টাকা ব্যয়ে ১নং ফুলবাড়ির বৈদ্যুতিক চুল্লি শ্মশান ঘাটে বসবার বেঞ্চ, পানীয় জল সরবরাহের ব্যবস্থা…
Read More
দ্বিতীয়বার শিলিগুড়ির বিভিন্ন দূর্গা পূজা কমিটিগুলিকে নিয়ে বৈঠক পুলিশের

দ্বিতীয়বার শিলিগুড়ির বিভিন্ন দূর্গা পূজা কমিটিগুলিকে নিয়ে বৈঠক পুলিশের

দ্বিতীয়বার শিলিগুড়ির বিভিন্ন দূর্গা পূজা কমিটিগুলিকে নিয়ে বৈঠক করল পুলিশ-প্রশাসন। শিলিগুড়ির শিভম প্যালেসে এই বৈঠকের আয়োজন করা হয়।  এদিনের বৈঠকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত পুজো করার কথা বলা হয়েছে এই বৈঠকে। পুজো মন্ডপ করতে হবে খোলাখুলি ভাবে, পুজো প্যান্ডেলে মাস্ক ও স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক , মেলা বসবে না, কোনোরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, পুজো প্যান্ডেলে ভিড় করা যাবে না।এছাড়াও একসঙ্গে বিসর্জনের অনুমতিও থাকছে নাএবার। তৃতীয়া থেকেই দর্শনার্থীরা পুজো প্যান্ডেল পরিদর্শন করতে পারবেন।এরফলে তৃতীয়া থেকেই বিভিন্ন রাস্তায় গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।   এদিনের বৈঠকে পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থব, যুগ্ম কমিশনার সব্যসাচী…
Read More
শুরু হল গুরুত্বপূর্ণ সড়ক সংষ্কারের কাজ

শুরু হল গুরুত্বপূর্ণ সড়ক সংষ্কারের কাজ

কলকাতা: শুরু হয়ে গেল ডানকুনি থেকে বর্ধমান অবধি অতি গুরুত্বপূর্ণ ২ নম্বর জাতীয় সড়কের হাল ফেরানোর৷ কাজ শুরু করল জাতীয় সড়ক নিয়োজিত ঠিকাদারি সংস্থা। পুজোর আগেই এই রাস্তার বেহাল দশা ফেরানো হবে বলে দাবি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। একইসাথে ডানকুনিতে চলছে নতুন রাস্তা বানানোর কাজ৷  ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত রাস্তার দু'পাশেই একাধিক ছোট বড় গর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ২ নম্বর জাতীয় সড়ক ধরে প্রতিদিন কয়েক লক্ষ গাড়ি যাতায়াত করে। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে পণ্যবাহী লরি। যার জেরে নিত্যদিন বেড়ে চলছিল দূর্ঘটনা। প্রাণ হারিয়েছেন একাধিক ব্যক্তি। অবশেষে সেই সংষ্কারের কাজ শুরু করা হল।
Read More