Blog

রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

প্রায় গত এক মাস ধরে মুম্বইয়ের বাইকুল্লা জেলবন্দি থাকার পর বুধবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া। অভিনেতার মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন নায়িকা। অভিযুক্ত নায়িকাকে মিডিয়ার নজর থেকে বাঁচিয়ে রাখতে তাঁর গাড়ির কাঁচ খবরের কাগজে ঢেকে দেওয়া হয়েছিল।    অভিযুক্ত নায়িকা রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী জানিয়েছেন, ‘ওর উপর দিয়ে যা ঝড় বয়ে গেল…কীভাবে সামলাবে ও নিজেকে? আমি জানি আমার মেয়ে লড়াকু এবং ও নিজেকে শক্ত রাখবে, যে মানসিক যন্ত্রণা এবং ট্রমার মধ্যে দিয়ে ওকে যেতে হল’। রিয়ার মা যোগ করেন - ‘আমার সন্তানরা জেলে রয়েছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছি কাল…
Read More
করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা আক্রান্ত কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি নিজেই জানিয়েছেন একথা। বুধবার তাঁর করোনা পজিটিভ বলে রিপোর্ট এসেছে। বাড়িতে আইসোলেশনেই রয়েছেন তিনি। এনিয়ে কেরল মন্ত্রিসভার পাঁচজনের করোনা সংক্রমণ হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার দাবি, দেশে রোজই বাড়ছে করোনা থেকে সুস্থতার হার। মে মাসে এই হার ছিল ৫০ হাজার। এখন তা ৫৭ হাজারের বেশি।
Read More
হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে পুরো ব্যাপারটাকেই অনার কিলিং জানিয়েছে। এই কেসের প্রধান অভিযুক্ত সন্দীপ এসপিকে চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছে। তাঁর দাবি, সে কোনওভাবেই নির্যাতিতাকে হত্যা করেনি বা তাঁর সঙ্গে কোনও ভুল কাজ করেনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, এই মামলায় তাঁরা চারজনই নির্দোষ। এব্যাপারে পালটা মন্তব্য করেছেন নির্যাতিতার বৌদি, মা ও বাবা। তাঁরা জানিয়েছেন “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের ফাঁসানো হচ্ছে”।
Read More
আত্মহত্যা করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর

আত্মহত্যা করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর

সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর অশ্বিনী কুমারকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর সিমলার বাড়িতে। বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন তিনি। ১৯৭৩ ব্যাচের আইপিএস অশ্বিনীকুমার ২০০৮ সালে সিবিআইয়ের ডিরেকটর হন। তিনি গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তাঁর আমলেই আরুষি হত্যা মামলার তদন্ত করেছিল সিবিআই। সিবিআই থেকে অবসরের পর নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিনি। হিমাচলপ্রদেশের ডিজিও ছিলেন তিনি।
Read More
ভিআই দিচ্ছে দ্রুততম 4G আপলোড-ডাউনলোড স্পীড

ভিআই দিচ্ছে দ্রুততম 4G আপলোড-ডাউনলোড স্পীড

ওপেনসিগন্যাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্ট সেপ্টেম্বর ২০২০’ অনুসারে ভিআই সবথেকে দ্রুতগতির ৪জি ডাউনলোড-আপলোড স্পীড ও সেরা ভিডিয়ো অভিজ্ঞতা দিচ্ছে গুয়াহাটিতে। এই রিপোর্টে ভিআই’কে ডাউনলোড ও আপলোড স্পীড, গেমস এক্সপিরিয়েন্স, ভয়েস এক্সপিরিয়েন্স ও ভিডিয়ো এক্সপিরিয়েন্সের দিক থেকে ভারতের সেরা ৪জি নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করা হয়েছে। সেপ্টেম্বর ২০২০-র ওপেনসিগন্যাল রিপোর্টের জন্য ভারতের ৫০টি শহরে মে থেকে জুলাই (২০২০) মাস পর্যন্ত টেলিকম গ্রাহকদের মোবাইল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে সমীক্ষা করা হয়েছিল। গুয়াহাটিতে ভিআই সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রদান করছে। সেইসঙ্গে পরপর দুই ত্রৈমাসিক ধরে দিচ্ছে সেরা ভিডিয়ো এক্সপিরিয়েন্স। ভিআই’কে সেরা গেমস ও ভয়েস এক্সপিরিয়েন্স প্রদানকারীর স্থানেও বসানো হয়েছে। ওই রিপোর্ট অনুসারে, জাতীয় স্তরে ভিআই ‘বেস্ট ৪জি…
Read More
ট্রায়াল সফল হলদিবাড়ি- চিলাহাটি রেলপথের

ট্রায়াল সফল হলদিবাড়ি- চিলাহাটি রেলপথের

কিছুটা দেরিতে হলেও শুভক্ষণ সম্পন্ন হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের। বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ। জানা যায় এদিন সকালবেলা নাগাদ নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে একটি রেল ইঞ্জিন ট্রায়ালের জন্য রওনা হয় বাংলাদেশের চিলাহাটির উদ্দেশ্যে। ট্রায়াল সফল করে ইঞ্জিনটি হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে বেলা একটায়। রেলঅধিকর্তারা জানিয়েছেন কোভিডের পরিস্থিতিতে ট্রায়াল কিছুটা দেরিতে হল। তবে ট্রায়াল সফল হয়েছে।খুব শীঘ্রই দুদেশের মধ্যে রেল পরিষেবা শুরু হবে।
Read More
বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

কলকাতা: বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মী-সমর্থকদেকর। বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ৷ মিছিল শুরু সাঁতরাগাছি থেকে। এই মিছিলের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ৷ ছোড়া হয় জলকামানও৷ অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের কটাক্ষ, কলকাতাকে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এক…
Read More
ত্রিপুরাতে এল উবের অটো সার্ভিস

ত্রিপুরাতে এল উবের অটো সার্ভিস

আগরতলায় উবের অটো সার্ভিস চালু হল। বর্তমান নিউ নর্মাল পরিস্থিতিতে যাত্রীদের সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থার অভাব দূর করবে উবেরের এই উদ্যোগ। আগরতলায় উবেরের এই অটো সার্ভিস ভারতের ৮৩তম শহরে ও ত্রিপুরায় তাদের প্রথম পদক্ষেপের সূচনা করল। আগরতলায় উবের অটোর সম্প্রসারণের ফলে সাশ্রয়ী মূল্যে উবেরের ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কনট্যাক্টলেস পেমেন্টস ব্যবস্থা বাস্তবায়িত হবে। আগামী মাসগুলিতে উবের তার পরিষেবার পরিধি আরও প্রসারিত করবে। দেশে ফের হাজার হাজার মানুষ যাতায়াত শুরু করেছেন। এই সময়ে উবেরের লক্ষ্য হল যাত্রীদের জন্য সহজ পিক-আপ, ঝামেলামুক্ত যাত্রা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা দেওয়া এবং অটো রিকশ’র জন্য আগেকার ‘স্ট্রিট হেইল মডেল’-এর পরিবর্তে ‘ই-হেইল’ ব্যবস্থা চালু করা।…
Read More
পুলিশভ্যান থেকে আসামি ফেরার

পুলিশভ্যান থেকে আসামি ফেরার

সিনেমার ছবি যেন বাস্তবে ঘটল শিলিগুড়িতে । আসামীকে কোর্টে তোলার আগে পুলিশ ভ্যান থেকেই পালিয়ে গেল চার অপরাধী । সূত্রের খবর আজ একটি প্রিজন ভ্যানে চার আসামিকে শিলিগুড়ি আদালতে আনার আগেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক রোডে । দিনের বেলা এমন জনবহুল স্থান থেকে চার আসামি ফেরার হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই চার আসামির নাম সুলতান, প্রানেশ অধিকারী, রাকেশ মিস্ত্রি এবং মুসকান । গত কয়েকদিন আগেই শহরে বড়সড় চুরির ঘটনায় ওই চার অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আজ ভক্তিনগর থানার পুলিশ এই চার আসামিকে জলপাইগুড়ির আদালতে নিয়ে যাওয়া…
Read More
বিজেপির নবান্ন অভিযান নিয়ে সতর্ক কলকাতা পুলিশ

বিজেপির নবান্ন অভিযান নিয়ে সতর্ক কলকাতা পুলিশ

আজ বিজেপি ত্রিমুখী মিছিল মারফত অভিযান করবে নবান্ন। এই পরিস্থিতিতে কোনোও ভাবেই যাতে বিজেপির কর্মী সমর্থকরা নবান্নে পৌঁছতে না পারে সেই বিষয়ে আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ। নবান্ন অভিযান রুখতে হাওড়ার পাঁচটি পয়েন্টে ব্যারিকেড করেছে পুলিশ। বিজেপির নবান্ন অভিযানের অনুমতি দেয়নি লালবাজার। এই মিছিলকে কেন্দ্র করে আজ শহরে তুমুদ উত্তেজনা ছড়াতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিজেপির প্রতিনিধি দল কলকাতা পুলিশের সদর দফতরে মিছিলের অনুমতির জন্য গেলে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না৷ বিজেপির নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল গোটা হাওড়া চত্বরকে। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ…
Read More
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ শুরু ১৬ অক্টোবর

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ শুরু ১৬ অক্টোবর

‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ - ফ্লিপকার্টের এই বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। দ্য বিগ বিলিয়ন ডেজ চলাকালীন বর্তমান ও নতুন গ্রাহকরা বিভিন্ন পণ্যসামগ্রীর বিশাল সম্ভার থেকে কেনাকাটার সুযোগ পাবেন। একইসঙ্গে দেশের এমএসএমই ও অন্যান্য বিক্রেতারা তাদের ব্যবসাবৃদ্ধির সুযোগ পাবেন। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকরা বিগ বিলিয়ন ডেজের ‘আর্লি অ্যাক্সেস’ সুবিধা পাবেন ১৫ অক্টোবর। ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ সেল চলাকালীন ফ্লিপকার্টের গ্রাহকরা এসবিআই ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটায় ১০ শতাংশ ‘ইনস্ট্যান্ট ডিসকাউন্ট’ পাবেন। নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড ও অগ্রণী ব্যাংকগুলির ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করলে। পেটিএম ওয়ালেট ও পেটিএম ইউপিআই…
Read More
এসএসআর ন্যায় বিচার থেকে সরে দাঁড়ালেন সিমি গারেওয়াল

এসএসআর ন্যায় বিচার থেকে সরে দাঁড়ালেন সিমি গারেওয়াল

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে এতদিন টুইট বিস্ফোরণ ঘটিয়েছেন বলি কুইন কঙ্গনা রানাওয়াত এতে পাশে পেয়েছিলেন একাধিক বলি তারকাকেও। সমর্থন জানিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন প্রাক্তন রথী মহারথীও। এই সমর্থনে ছিলেন অভিনেত্রী সিমি গারেওয়ালও। সম্প্রতি মুম্বই পুলিশকে কালিমালিপ্ত করতে তৈরি হওয়া প্রায় আশি হাজার ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য সামনে আসতেই জাস্টিস ফর এসএসআর মুভমেন্ট থেকে সমর্থন প্রত্যাহার করলেন অভিনেত্রী সিমি গারেওয়াল। দোষীদের অবিলম্বে শাস্তির আবেদন করে সিমি জানান যে একসময় কঙ্গনার সাহসের প্রশংসা করে তাঁর লড়াইয়ের পাশে ছিলেন কিন্তু বর্তমানে অত্যন্ত বিরক্ত তিনি।
Read More
হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী অজয় প্রকাশ সিং। এবার হাথরাসের গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায়ও অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন তিনি। আইনজীবী দায়িত্ব নেওয়ায় অনেকেই মনে করছেন, এই মামলারও নিষ্পত্তি হতে বেশ কয়েক বছর লেগে যেতে পারে নির্ভয়া মামলার মতই। হাথরাসের ঘটনায় ক্রমাগত উচ্চবর্ণের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সমর্থন পাচ্ছে অভিযুক্তরা। হাথরাসের ঘটনায় এ পি সিংকে নিয়োগ করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা নামে তথাকথিত উচ্চবর্ণদের এক সংগঠন। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার তরফে বলা হয়েছে, হাথরাস কাণ্ডে দলিত সম্প্রদায়কে উচ্চবর্ণের বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য ব্যবহার করা হয়েছে।
Read More
শুরু হল পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবির শুটিং

শুরু হল পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবির শুটিং

শুরু হয়েছে পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবি ' আর আর আর ' এর শুটিং। চলতি বছর লকডাউন ঘোষণার আগেই শুরু হয়ে গেছিল এই ছবির শুটিং। লকডাউন ঘোষণার ফলে বাতিল হয় ছবির শুটিং। ইতিমধ্যেই শুটিংয়ে যোগ দিয়েছেন ছবির অন্যতম দুই প্রধান অভিনেতা। আগামী নভেম্বরে আর আর আর এর শুটিং এ যোগ দিতে চলেছেন আলিয়া ভাট। উল্লেখ্য, বিংশ শতাব্দীর পটভূমিতে লেখা হয়েছে ছবির গল্প। এই পিরিয়ড ড্রামা তৈরির পেছনে পরিচালকের মূল উদ্দেশ্য প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও আল্লুরি সীতারামারাজুর জীবনের বিভিন্ন ঘটনা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। ছবিতে যে যথেষ্ট পরিমাণে অ্যাকশন, থ্রিলার, ড্রামা ও রোমান্স থাকবে তা বলাই বাহুল্য।
Read More