17
Jun
করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়েই চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে কমেছে দূষণের হার। সবুজ পাতা, পরিষ্কার আকাশ অনেক দিন পর যেমন দেখতে পেয়েছেন মানুষ তেমনই নিজেদের পুরনো বাসস্থানে ফিরে এসেছে মাছের দল, হাঁস, ডলফিন। মুম্বই থেকে ভেনিস ছবিটা এক। এবার লকডাউনের সৌজন্যেই তুরস্কে ফিরে এল একটুকরো ইতিহাস। তুরস্কের উত্তর পশ্চিমে ইজনিক হ্রদে ডুবে ছিল প্রাচীন এই গির্জা। জলদূষণের কারণে তা আর খালি চোখে ধরা পড়ত না। হ্রদের মধ্যেই ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ। শোনা যায়, প্রায় ১৬০০ বছরেরও বেশি সময় ধরে এই চার্চটি লুকনো ছিল জলের তলায়। ২০১৪ সালে এই চার্চটি আবিষ্কৃত হয়। ইতিহাসবিদদের মতে এই স্মৃতিসৌধটি ৩৯০ খ্রিস্টাব্দে সেন্ট নিওফিটোসের সম্মানে…
