Blog

নিউ ইন্ডিয়া ফাউন্ডেশনের ট্রান্সলেশন ফেলোশিপ

নিউ ইন্ডিয়া ফাউন্ডেশনের ট্রান্সলেশন ফেলোশিপ

নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন তাদের ট্রান্সলেশন ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু করছে। অসমীয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মারাঠি, মালায়ালাম, ওড়িয়া, তামিল এবং উর্দু ভাষায় লেখা নন-ফিকশন ভারতীয় লেখাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। অনুবাদের কাজে সহায়তা করার জন্য প্রত্যেককে ছয় মাসের জন্য ₹৬ লক্ষ টাকা করে দেওয়া হবে। আবেদনের সময়কাল ১ অগাস্ট, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। ফেলোশিপের জন্য পাঠ্য নির্বাচন, অনুবাদের মান এবং সামগ্রিক প্রকল্পের মান পরীক্ষা করা হবে। এই ফেলোশিপের উদ্দেশ্য ভারতের সমৃদ্ধ বৌদ্ধিক ইতিহাস সবার সামনে তুলে ধরা এবং ভারতের ভাষাগত বৈচিত্র্যকে বৃহত্তর পাঠকের কাছে উপস্থাপন করা। বছরের শেষ নাগাদ অনূদিত লেখা প্রকাশ পাবে। আরও বিস্তারিত…
Read More
‘বাংলা-বাঙালির স্বার্থে লড়বে তৃণমূল’: লোকসভায় দলনেতা হয়েই কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

‘বাংলা-বাঙালির স্বার্থে লড়বে তৃণমূল’: লোকসভায় দলনেতা হয়েই কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন দলনেতা হিসেবে দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই গুরুত্বপূর্ণ পদে বসালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই পদে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক।" একইসঙ্গে তিনি জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ হিসেবেই থাকবেন। তবে এই ঘোষণার পরপরই চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার খবর সামনে আসে। সূত্রের খবর, লোকসভায় দলের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করার পরই অভিষেকের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে স্বাগত…
Read More
সুস্থ শুরুর জন্য সকালের নাস্তার কিছু স্বাস্থ্যকর বিকল্প

সুস্থ শুরুর জন্য সকালের নাস্তার কিছু স্বাস্থ্যকর বিকল্প

সকালের নাস্তা কেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার? কারণ এটি আপনার সারাদিনের পুষ্টির ভিত গড়ে তোলে। ডায়েট বিশেষজ্ঞদের মতে, সকালের প্রথম খাবারটিই ঠিক করে দেয় আপনি কতটা সুস্থ ও সতেজ থাকবেন। দিনের প্রথম খাবারটি উপভোগ করার জন্য এখানে কিছু স্বাস্থ্যকর টিপস দেওয়া হলো: দিন শুরু করুন যেভাবে: ঘুম থেকে উঠে প্রথমে এক বা দুই গ্লাস জল পান করুন। এরপর ভেজানো কিশমিশ, বাদাম (৮-১০টি) অথবা দুই টেবিল চামচ ভাজা ছোলা (চিলকাসহ) খেতে পারেন। এটি আপনার বিপাকক্রিয়া (metabolism) দ্রুত শুরু করতে সাহায্য করবে। চা-কফি এড়িয়ে চলুন: সকালে খালি পেটে চা বা কফি পান করা থেকে বিরত থাকুন। এই পানীয়গুলি অ্যাসিডিটি, বদহজম, বুকজ্বালা এবং…
Read More
জন্মদিন পালন করতে গিয়ে ছোট্ট ছোট্ট শিশুদের আদর পেয়ে আবেগে ভাসলেন শিক্ষিকা

জন্মদিন পালন করতে গিয়ে ছোট্ট ছোট্ট শিশুদের আদর পেয়ে আবেগে ভাসলেন শিক্ষিকা

ম্যানিলা বিশ্বাস, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা। তারই জন্মদিন এবার একটু অন্যভাবে স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে পালন করলেন সেই শিক্ষিকা।তাই সকাল থেকেই সাজো সাজো রব ছিল স্কুলের পড়ুয়াদের মধ্য। সোমবার ৪৭জন পড়ুয়ার মধ্য ৪৭ জন পড়ুয়াই হাজির ছিলেন শিক্ষিকার জন্মদিনের অনুষ্ঠানে সাক্ষি হতে। কেক কেটে বাচ্চদের খাওয়ানোর পাশাপাশি তাদের হাতে স্কুল ব্যাগ গিফট হিসেবে তুলে দেন ম্যানিলা বিশ্বাস।তবে উপস্থিত ওই খুদে পড়ুয়ারাও তাদের শিক্ষিকাকেও তাদের সাধ্যমতো উপহার তুলে দেন। তাদের এই ভালোবাসায় আবেগে ভাষেন শিক্ষিকা ম্যানিলা বিশাস। এদিন মধ্যাহ্নভোজে  ফ্রাইড রাইস ও চিকেন এর ব্যাবস্থাও করা হয় স্কুল শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস তরফ থেকে।   শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস জানান,বিগত সময় তিনি…
Read More
নাগরাকাটা ব্লকের চাবাগানের থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিংকোবরা

নাগরাকাটা ব্লকের চাবাগানের থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিংকোবরা

সোমবার দুপুর আড়াইটা নাগাদ নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানের লাইনকাটা থেকে একটি ১২ ফুটের কিংকোবরা সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দিল সৈয়দ নৈঈম বাবুন নামে এক সর্পপ্রেমী বলে এলাকায় পরিচিত এজ যুবক। জানা লাইন কাটা এলাকায় একটি বাড়ির বেড়ার মধ্যে উঠে ফনা তুলে হিস হিস শব্দ করছিল কিংকোবরা সাপটি।এরপরই খবর পেয়ে ঐ যুবক এসে বিষাক্ত কিংকোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, উদ্ধার কিংকোবরা সাপটি লম্বায় ১২ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More
পরীক্ষার দিনে সরকারি শিবির, সমস্যায় পড়ল ছাত্রীরা

পরীক্ষার দিনে সরকারি শিবির, সমস্যায় পড়ল ছাত্রীরা

“আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে শনিবার বসে সরকারি শিবির। এদিন ঐ স্কুলেই ছিল সপ্তম ও অষ্টম শ্রেণির ইতিহাস ও ভূগোল পরীক্ষা। শিবিরের ভিড় ও মাইকের শব্দে পরীক্ষার সময় ছাত্রীদের মনোযোগে ব্যাঘাত ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিবির আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। পরিস্থিতি নিয়ে বিতর্ক হলেও মেয়র গৌতম দেব জানান, “কোনও সমস্যা হয়নি।” ছাত্রীদের মত, পরীক্ষার দিনে এমন কর্মসূচি না হলেই ভালো হতো।
Read More
জলপাইগুড়ি পান্ডাপাড়ায় যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজোর আয়োজন

জলপাইগুড়ি পান্ডাপাড়ায় যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজোর আয়োজন

রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় অনুষ্ঠিত হলো যুবশক্তি ক্লাবের বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজো। পান্ডাপাড়া পেট্রোল পাম্পের পাশেই প্রতি বছরের মতো এই পূজার আয়োজন করা হচ্ছে। এদিন খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পূজা কমিটির তরফে জানানো হয়েছে, এবারে বিশেষ আকর্ষণ হিসেবে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে ১০০ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু দিয়ে। পূজা কমিটির সদস্যদের বক্তব্য, প্রতিবছরই কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার গণেশ ভক্তদের জন্য এই বিশেষ লাড্ডু নিবেদন করা হবে। আগামী ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের…
Read More
সুখবর সরকারি কর্মীদের জন্য

সুখবর সরকারি কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান ঘিরে উত্তাল ছিল পরিস্থিতি। এরই মধ্যে রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। সম্প্রতি রাজ্যের গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ দ্বারা এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের ৩৬,৩১২ জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা পড়েছে।…
Read More
মেরামতের কাজের জন্য বন্ধ হলো মেট্রো স্টেশন

মেরামতের কাজের জন্য বন্ধ হলো মেট্রো স্টেশন

বিগত বেশ কিছুদিন ধরেই একের পর এক নজরে আসছে ভাঙ্গন, বাড়ছে আতঙ্ক। বসে যাচ্ছে নিউ গড়িয়া ওরফে কবি সুভাষ মেট্রো স্টেশন। থামে ফাটল ধরা থেকেই বিপত্তির সূত্রপাত। স্টেশনের একাধিক পিলারেই নাকি ফাটল ধরেছে। এমতাবস্থায় সম্পূর্ণ স্টেশন ভেঙে ফেলে নতুন করে গড়তে হবে আস্ত স্টেশন। শুরুও হয়ে গিয়েছে সেই কাজ। খুলে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের শেড। আপাতত প্রায় এক বছর বন্ধ থাকবে এই মেট্রো স্টেশন। কলকাতা মেট্রোর ব্লু লাইনের দক্ষিণে প্রান্তিক স্টেশন নিউ গড়িয়া। তার আগে ব্রিজি স্টেশন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে আপ এবং ডাউন মেট্রো। এটিই আপাতত প্রান্তিক স্টেশন হিসেবে কাজ করছে। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিউ গড়িয়া অঞ্চলের…
Read More
ইংল্যান্ডে মাত্র ৩ টেস্ট, এশিয়া কাপেও অনিশ্চিত! বুমরাহর ‘ওয়ার্কলোড’ নিয়ে উভয় সংকটে বোর্ড

ইংল্যান্ডে মাত্র ৩ টেস্ট, এশিয়া কাপেও অনিশ্চিত! বুমরাহর ‘ওয়ার্কলোড’ নিয়ে উভয় সংকটে বোর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ ওভাল টেস্টে তারকা পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সিরিজের মাঝপথে তার এই অনুপস্থিতি নতুন করে বিতর্ক তৈরি করেছে। "ওয়ার্কলোড ম্যানেজমেন্ট"-এর কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, এটি বোর্ডের জন্য এক উভয় সংকটের পরিস্থিতি তৈরি করেছে। কারণ, সামনেই রয়েছে এশিয়া কাপ এবং তার পরেই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে বুমরাহকে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলানো হয়। দ্বিতীয় এবং পঞ্চম টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। চতুর্থ টেস্টের এক ইনিংসে তিনি ৩৩ ওভার বল করেন, যা তার টেস্ট ক্যারিয়ারের এক ইনিংসে সর্বোচ্চ। এতে তাকে বেশ ক্লান্ত…
Read More
তিলপাড়া সেতুতে ফাটল: বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ

তিলপাড়া সেতুতে ফাটল: বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ

আজ ভোর ৬টা নাগাদ বীরভূম জেলার তিলপাড়া ব্যারেজের ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুটিতে একটি বড় ফাটল দেখা দেয়। এই ফাটলের কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে সেতুটির ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জরুরি পরিষেবার ওপরও এর প্রভাব পড়ছে। আজ সকালে স্থানীয় কিছু বাসিন্দা প্রথম সেতুতে ফাটলটি লক্ষ্য করেন এবং দ্রুত প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক পরিদর্শনে দেখা যায়, সেতুর মাঝখানে প্রায় ৩ ফুট লম্বা এবং ২ ইঞ্চি গভীর একটি ফাটল তৈরি…
Read More
বৃষ্টি আর পকোড়ার জুটি জমুক নিখুঁত রান্নার ছোঁয়ায়

বৃষ্টি আর পকোড়ার জুটি জমুক নিখুঁত রান্নার ছোঁয়ায়

বর্ষাকাল মানেই মুচমুচে খাবারের আলাদা টান। তবে অনেক সময় চেষ্টার পরও চপ, পেঁয়াজি, পকোড়ার মতো তেলেভাজা খাবার ঠিকমতো মুচমুচে হয় না। কিন্তু একজন দক্ষ রাঁধুনি জানেন, রান্নায় স্বাদ ও মুচমুচে ভাব আনতে শুধু অভিজ্ঞতাই নয়, কিছু নির্দিষ্ট কৌশলই যথেষ্ট। যাঁরা নিয়মিত রান্না করেন, তাঁরা প্রতিদিনই একইভাবে সুস্বাদু ও মুচমুচে তেলেভাজা পরিবেশন করতে পারেন। এর জন্য তাঁদের নির্ভর করতে হয় কয়েকটি নির্ভরযোগ্য কৌশলের ওপর। চাইলে আপনিও সেগুলি রপ্ত করে নিতে পারেন। দরকার শুধু কয়েকটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা। ১। পকোড়া বা তেলেভাজা তৈরির জন্য যে মিশ্রণে ডুবিয়ে ভাজা হয়, তা তৈরি করার সময় সাধারণ জল না দিয়ে বরফ ঠান্ডা…
Read More
রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

উল্লেখ্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পাড়ার ছোট ছোট কাজগুলোর উপরে বিশেষ নজর দেওয়া শুরু করেছেন তাড়ি অঙ্গরুপে আমার পাড়া সমাধান অনুসারে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ অটো স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে দুটি বুথের সকল নাগরিকদের নিয়ে পাড়ার যে সমাধান সমস্যা সেগুলো তুলে ধরা হয়, পাড়ার সমাধানের মধ্যে মোট ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দশ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ছোট কাজ গুলোকে সমাধান করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের।  তাই এদিন কাজের সূচনা মধ্যে দিয়ে…
Read More
শিলিগুড়িতে ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা, ধৃত ৯

শিলিগুড়িতে ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা, ধৃত ৯

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে শিলিগুড়ি পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়ার একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বিভিন্ন নামিদামি কোম্পানির ভুয়ো শ্যাম্পু তৈরি ও প্যাকেটিংয়ের চক্র ফাঁস হয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকেই নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মূলত উত্তর প্রদেশ ও বিহারের বাসিন্দা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন : ওসমান (২৮), চাঁদ বাবু (১৮), সাহেল খান (২০), রোহিত (২১), সাহাজন (২০), সামির (২২), বিকি খান (২৬),  সাহিল (১৮), টিটু (২৫)। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা পাটনা থেকে প্রথমে শিলিগুড়িতে আসে এবং বাড়ি ভাড়া নিয়ে এখানে দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পুর নকল প্রস্তুত ও বাজারজাত…
Read More