Blog

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬% বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬% বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬% বেড়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হিসেবে এই পরিসংখ্যান। এদিন জানিয়েছে,স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র। সেই সূত্রের আরও দাবি, "মার্চের নিরিখে দিনপ্রতি এই সংক্রমণের হার সর্বনিম্ন। গত মাসেই ১০০ ছাড়িয়েছিল সংক্রমণ। দিনপ্রতি বিচারে বৃদ্ধির হার ছিল উদ্বেগজনক।" শনিবার কেন্দ্রীয় মন্ত্রীপার্ষদের একটি বৈঠক হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বাধীন সেই বৈঠক থেকেই এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে বলে খবর। সেই বৈঠকে আলোচনা হয়েছে, দিনপ্রতি মৃত্যুর হার ৩.১% আর সুস্থ হওয়ার হার ২০%। এই ধারা অত্যন্ত আশাব্যাঞ্জক। অন্তত বাইরের অন্য দেশগুলোর বিচারে সংক্রমণ-সহ মৃত্যুর হার কমায় উদ্বেগ খানিকটা কমছে। এদিন এমন দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রকের এই…
Read More
প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন সনিয়া গান্ধি।

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন সনিয়া গান্ধি।

ক্ষুদ্র-অতি ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থাকে সুরাহা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সনিয়া গান্ধি। সেই চিঠিতে এমএসএমইগুলোকে ছন্দে ফেরাতে পাঁচটি সুপারিশ করেন কংগ্রেস সভানেত্রী।জানা গিয়েছে, ক্ষুদ্র-অতি ক্ষুদ্র-মাঝারি শিল্পকে এক কথায় এমএসএমই বলা হয়। সেই চিঠিতে সনিয়া গান্ধি একাধিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই উদ্বেগের মধ্যে অন্যতম দিনপিছু এমএসএমই'র ৩০ হাজার কোটি ক্ষতির সম্ভাবনা। তাই চলতি লকডাউন ও সংক্রমণের আবহে ধুঁকতে থাকা এই শিল্প বাঁচাতে পাঁচ দফা সুপারিশ দেন কংগ্রেস সভানেত্রী। তিনি লিখেছেন, "প্রথমে এমএসএমই বর্জ্য সংরক্ষণের স্বার্থে এক লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করা হোক। এই প্যাকেজ বিপর্যয় পরবর্তী পর্যায়ে এই শিল্পকে উঠে দাঁড়াতে সাহায্য করবে। বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। দ্বিতীয়, এক লক্ষ কোটির…
Read More
বন্ধন ব্যাঙ্কের ক্ষুদ্র ঋণ পরিষেবা পুণরায় শুরু হল

বন্ধন ব্যাঙ্কের ক্ষুদ্র ঋণ পরিষেবা পুণরায় শুরু হল

বন্ধন ব্যাঙ্ক ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা আবার আরম্ভ করেছে। ছোট ব্যবসায় জড়িত গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে এই পরিষেবা পুনরায় শুরু করা হয়েছে। যে গ্রাহকদের এইধরনের ঋণের প্রয়োজন তাঁদের জন্য কমসংখ্যক কর্মীকে নিয়ে সীমিত এলাকায় এই পরিষেবা শুরু করা হয়েছে। লকডাউন সত্ত্বেও সরকারি নির্দেশিকা মেনে বন্ধন ব্যাঙ্কের শাখাগুলিতে সীমিতসংখ্যক কর্মীদের নিয়ে পরিষেবা চালু ছিল। কিন্তু ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা চালু ছিলনা। সরকার গ্রিন জোন বলে যে এলাকাগুলিকে চিহ্নিত করেছে শুধু সেই এলাকাগুলিতেই ২০ এপ্রিল থেকে এই পরিষেবা আরম্ভ করা হয়েছে। মুদিখানা, খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানদার, ছোটব্যবসায়ী, কৃষি ও তার সহায়ক কাজের ক্ষেত্রে অর্থের চাহিদার কথা বিবেচনা…
Read More
রোজা রাখা নিয়ে ফতোয়া জারি শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সিস্তানির।

রোজা রাখা নিয়ে ফতোয়া জারি শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সিস্তানির।

বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সিস্তানি রমজান শুরুর আগে একটি ফতোয়া জারি করেছেন। ফতোয়ায় তিনি করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে দাঁড়িয়ে মুসলমানদের উদ্দেশে জানিয়েছেন, যদি রোজা রাখলে কেউ করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে পড়েন তবে তাঁর রোজা ক্ষমা করা হবে। প্রকৃতপক্ষে, রমজানের সময় রোজা রাখলে মুসলমানরা সারাদিন এক ফোঁটা জলও খান না। ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এই সময়ে চিকিৎসকরা বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন সকলকে।
Read More
করোনা চিকিৎসায় নিকোটিন ব্যবহারের গবেষণা ফ্রান্সে।

করোনা চিকিৎসায় নিকোটিন ব্যবহারের গবেষণা ফ্রান্সে।

নিকোটিন মানুষকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে পারে। ফ্রান্সের এক সাম্প্রতিক গবেষণা তেমনই দাবি করছে। প্যারিসের একটি শীর্ষ হাসপাতালের গবেষকরা ৩৪৩ জন করোনা আক্রান্তকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩৯ জনের শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। গবেষক দলের এক গবেষকের দাবি, এঁদের মধ্যে মাত্র পাঁচ শতাংশই ধূমপান করেছেন। গত মাসে ইংল্যান্ডের একটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, চিনে ১০০০ জনের মধ্যে ১২.৬ শতাংশ ধূমপান করেছেন। গবেষণা অনুসারে, নিকোটিন ভাইরাসগুলি কোষে পৌঁছতে বাধা দিতে পারে। ফলে সেগুলি শরীরে ছড়িয়ে দিতে পারে না। এবার ফ্রান্সের স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা শুরু করতে চায় ওই গবেষক দল।
Read More
লকডাউনের মধ্যে গৃহপরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর।

লকডাউনের মধ্যে গৃহপরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর।

লকডাউনের মধ্যেই গৃহপরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর। যদিও লকডাউনের মধ্যে মৃতার অস্থিভস্ম তাঁর ওড়িশার বাড়িতে পাঠানো সম্ভব হয়নি বলেই খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। তিনি লেখেন, "সরস্বতী পাত্র আমার সন্তানের অভিভাবক ছিলেন। কোনওদিন তাঁকে পরিচারিকার চোখে দেখিনি। সবসময় আমরা ওকে পরিবার মনে করেছি। তাই এই দুঃসময়ে ওর শেষকৃত্য সম্পন্ন করা আমার কর্তব্য।" তিনি আরও লিখেছেন, "সামাজিক অবস্থা, ধর্ম, বর্ণ, গোত্রের বাইরে সর্বদা মর্যাদাকে প্রাধান্য দিয়েছি। আমি মনে করি এতেই সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। ওম শান্তি!"
Read More
রাজ্যে ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ।

রাজ্যে ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ।

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশের অনেক রাজ্যেই, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। কিন্তু সম্প্রতি যেভাবে দিল্লি থেকে এ রাজ্যে আসা ৯ জন সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। শুধু সাধারণ মানুষই নন, এই ঘটনায় উদ্বিগ্ন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও'ব্রায়ানও। তিনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, ১৪ এপ্রিল দিল্লি থেকে কলকাতায় বিশেষ ট্রেনে করে যে আরপিএফ জওয়ানরা আসেন তাঁদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। আর এই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছেন ডেরেক। তাঁর প্রশ্ন ছিল যখন দেশে লকডাউন চলছে তখন তাঁরা কীভাবে…
Read More
পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল।

পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ পাতার এক চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড়কে মনে করিয়ে দিয়েছিলেন, রাজ্যপাল একজন মনোনীত ব্যক্তি এবং মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত ব্যক্তি। এবার পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল। ১৪ পাতার চিঠিতে ৩৫টি পয়েন্টে তিনি তাঁর বক্তব্য জানিয়েছেন। এটা তাঁর পত্র মারফত উত্তরের দ্বিতীয় কিস্তি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পাঁচ পাতার চিঠি লেখেন রাজ্যপালকে। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল বারবার সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। এবার পাল্টা জবাব দিলেন রাজ্যপাল। তবে রাজ্যপাল তাঁর চিঠির শেষে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, রাজ ভবনে মুখ্যমন্ত্রীর এক বন্ধু রয়েছে।
Read More
পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের।

পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের।

পিএম-কেয়ার ফান্ড অডিট করবে না ক্যাগ। সরকারি এক সূত্র শুক্রবার এ কথা জানিয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নাগরিক সহযোগিতা ও বিপর্যয় ত্রাণ তহবিল এই পিএম-কেয়ার ফান্ড। ২৮ মার্চ প্রধানমন্ত্রীর তদারকিতে তৈরি হয় এই তহবিল। অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা এই তহবিলের ট্রাস্টি সদস্য। ক্যাগ (CAG) সূত্রে খবর, "সেই তহবিলে ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ভাবে অনুদান পড়ছে। তাই আমাদের সেই দাতব্য তহবিল অডিট করার এক্তিয়ার নেই।" জানা গিয়েছে, যতক্ষণ না ট্রাস্ট অডিট করার অনুমতি দেবে, ততক্ষণ ক্যাগ সেই তহবিল ছুঁতে পারবে না। সূত্রের খবর, স্বাধীন কোনও সংস্থা সেই তহবিল অডিট করবে। ট্রাস্টি বোর্ডের সদস্যরা নির্বাচিত করবে সেই সংস্থাকে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, করোনা সংক্রমণ বাড়ার…
Read More
ভিন রাজ্যে আটকে থাকা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে বলে শুক্রবার দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভিন রাজ্যে আটকে থাকা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে বলে শুক্রবার দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভিন রাজ্যে আটকে থাকা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে বলে শুক্রবার দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই শ্রমিকরা যে যেখানে আছেন, সেখানে ১৪ দিনের কোয়ারান্টাইন শেষে ধাপে ধাপে তাঁদের ফেরানো হবে বলে জানান তিনি। সরকারি দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে এবিষয়ে একটি পরিকল্পনা করতে এবং বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের একটি তালিকা প্রস্তুত করার জন্য। সরকারি বাসে তাঁদের নিজের রাজ্যে ফিরিয়ে আনা হবে। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তি বলেন, ‘‘বিভিন্ন রাজ্যে ১৪ দিনের কোয়ারান্টাইন সম্পূর্ণ করা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার পরিকল্পনা তৈরী করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে একটা তালিকার করে খোঁজ নেওয়ার, যে ওই…
Read More
দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩,৪৫২ জন।

দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩,৪৫২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১,৭৫২ জন। একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা সর্বাধিক। মারা গিয়েছেন ৩৭ জন। দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩,৪৫২ জন। মৃত ৭২৩। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক একথা জানিয়েছে। এর আগে এদিন সরকার জানিয়ে দিয়েছিল ৪,৭৪৮ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠতে পেরেছেন। অর্থাৎ সুস্থ হয়েছেন সক্রিয়দের মধ্যে ২০.৫৭ শতাংশ। করোনা সংক্রমণ দ্বিগুণ হওয়ার সময় এখন ৭.৫ দিন থেকে ১০ দিনে পৌঁছেছে। একথা জানিয়ে সরকারের তরফে বলা হয়, লকডাউন ঘোষণার সিদ্ধান্তেই এই সাফল্য পাওয়া গেছে। পাশাপাশি আরও বলা হয়েছে দেশের ৮০টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। কেন্দ্রের তরফে…
Read More
শিখর ধাওয়ান তার ছেলের স্লেজিংয়ের মুখে পড়লেন

শিখর ধাওয়ান তার ছেলের স্লেজিংয়ের মুখে পড়লেন

শিখর ধাওয়ান লকডাউনের সময় বাড়িতেই সময় কাটাচ্ছেন। করোনাভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে সকলেই গৃহবন্দি। সে সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি। ব্যাতিক্রম নন ভারতের ক্রিকেটাররাও। আর তার মধ্যেই চলছে তাঁদের নানা রকমের কাজ-কর্ম যা উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়ও। এ বার ছেলের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করলেন শিখর ধাওয়ান। আর সেই ক্রিকেটের নাম দিলেন ‘কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগ' ম্যাচ। শিখর ধাওয়ান তাঁর পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘‘কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগ কা সবসে গ্রিপিং মুমেন্ট ধাওয়ান বনাম ধাওয়ান।'' চলতি মহামারী গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। সুস্থ থাকতে ঘরেই থাকতে হচ্ছে মানুষকে। কতদিনে এই পরিস্থিতির হাত থেকে মুক্তি হবে তা কারও জানা নেই।
Read More
লকডাউনে শুদ্ধ বাতাস, শ্রীনগর থেকে দেখা যাচ্ছে পিরপঞ্জাল রেঞ্জ

লকডাউনে শুদ্ধ বাতাস, শ্রীনগর থেকে দেখা যাচ্ছে পিরপঞ্জাল রেঞ্জ

লক ডাউনের কারণে দেশের সব মানুষ এখন ঘরবন্দি। দেশে বায়ু দূষণের মাত্রা ব্যাপক হারে কমে গেছে। পাখি থেকে শুরু করে জীবজন্তু খোলামেলাভাবে ঘোরাফেরা করছে। শ্রীনগরের কিছু ছবি ভাইরাল হয়েছে। এই ছবিগুলোতে শ্রীনগর থেকে পিরপঞ্জাল রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে । এর আগে জলন্ধর থেকে হিমাচল পাহাড়ের যে ছবি দেখা গিয়েছিল তাও ভাইরাল হয়েছিল ভীষণভাবে।   পিরপঞ্জাল রেঞ্জ হিমাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মাঝখানে ।সাংবাদিক ওয়াসিম অন্দ্রবি ছবিটি শেয়ার করেছেন। এই ছবি শেয়ার করে সাংবাদিক লিখেছেন ,"২৩ এপ্রিল ২০২০ তে শ্রীনগর থেকে পিরপঞ্জাল রেঞ্জ দেখা যাচ্ছে।"
Read More
বেনারসের গামছা উপহার ডোনাল্ড ট্রাম্পকে

বেনারসের গামছা উপহার ডোনাল্ড ট্রাম্পকে

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজের সংসদীয় ক্ষেত্র বেনারসের মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্কের বদলে গামছা বাঁধার পরামর্শ দেন। আর তারপরই বেনারসের একজন চিকিৎসক উত্তম ওঝা ডোনাল্ড ট্রাম্পকে একটি বেনারসের গামছা উপহার দেন। উত্তম ওঝা জানিয়েছেন গামছা বেনারসের মানুষের একটি অন্যতম বস্ত্র। গামছার প্রয়োগ বেনারসের মানুষ বিভিন্নভাবে করে থাকে।
Read More