Blog

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর কতৃপক্ষের তরফে। কলকাতার মুকুটে যুক্ত হল আরও এক পালক। চালু হল প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ঢেউ। এটি মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়। ‘ঢেউ’ নামক মেট্রোটির এসি ভাড়া যথাক্রমে ৩০০ টাকা ও নন এসির ভাড়া ২০০ টাকা। এই ‘ঢেউ’ নামক মেট্রোটি দুই ঘন্টায় ভ্রমণকারীদের ভ্রমণের সুযোগ করে দেয় কলকাতার বিখ্যাত নদী তীরবর্তী স্থানগুলি। যার মধ্যে রয়েছে- গ্ৰ্যান্ড হাওয়া ব্রিজ, ঔপনিবেশিক বালি ব্রিজ, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ১৩.৫ কোটি টাকা খরচ করে ঢেউ তৈরি করেছে।…
Read More
ফুলকপির আড়ালে মদ পাচার ! শিলিগুড়িতে গ্রেফতার ১

ফুলকপির আড়ালে মদ পাচার ! শিলিগুড়িতে গ্রেফতার ১

ফুলকপির বস্তার আড়ালে পাচারের ছক! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় রোশন কুমার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে বিহারের বাসিন্দা। সূত্রের খবর, শনিবার সকালে আবগারি দপ্তরের ওসি দীপক টিগ্গা গোপন সূত্রে খবর পান, একটি পিকআপ ভ্যানে ফুলকপির বস্তার আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর এলাকায় সার্কিট গেস্ট হাউসের সামনে বিহার নম্বরের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটকানো হয়। জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসঙ্গতি পাওয়া গেলে…
Read More
শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী কমিটির তরফে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী কমিটির তরফে রক্তদান শিবিরের আয়োজন

প্রতি বছরের ন্যায় এবছরও গ্রীষ্মকালে বৃহত্তর রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। শনিবার সমিতির কার্যালয়ে এই রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে বহু মানুষ উৎসাহের সাথে রক্তদানে এগিয়ে আসেন। বিগত বছরে ব্যবসায়ী সমিতি এই রক্তদান শিবিরের মাধ্যমে ২০৩ ইউনিট রক্ত সংগ্রহ করেছিল যা তুলে দেওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালের হাতে। ফলে এ বছর তাদের লক্ষ্য ২৫০ ইউনিট রক্ত।  ব্যবসায়ি সমিতির সদস্যরা জানান, গ্রীষ্মকালে সব থেকে বেশি রক্তের সংকট দেখা যায় ফলে রক্তের ঘাটতি মেটাতে প্রতিবছর এই সময়েই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তারা আশাবাদী তাদের এই কাজের মাধ্যমে মানুষ আরো…
Read More
কেন্দ্রিয় সংশোধনাগারে গিজগিজ করছে বিষাক্ত সাপের ছানা পনা

কেন্দ্রিয় সংশোধনাগারে গিজগিজ করছে বিষাক্ত সাপের ছানা পনা

শনিবার সকালে জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রিয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি বার্তা পেতেই ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরি। সংশোধনাগারে একটি পাইপ জানিয়ে বস্তুর ভেতর থেকে উদ্ধার করেন ৮ টি বিষাক্ত কোবরা সাপের ছানা। এই প্রসঙ্গে বিশ্বজিৎ দত্ত চৌধুরি জানান, এই গুলো স্পেটিকাল কোবরা ,সাধারণত এই সাপ ২৫ টির মত ডিম পারে যার মধ্যে থেকে ২৩ টির মতো সাপের জন্ম হয়, আমি আজ ৮ টি উদ্ধার করতে পেরেছি, মা সাপটি হয়তো আগেই এই স্থান থেকে সরে গিয়েছে, তবে এই স্থানে উপযুক্ত পরিবেশ রয়েছে সাপ থাকার , যে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে অনুরোধ করেছি ।
Read More
বর্ষায় আয়ুর্বেদ ডায়েট: উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য বিশেষজ্ঞের টিপস

বর্ষায় আয়ুর্বেদ ডায়েট: উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য বিশেষজ্ঞের টিপস

বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে অনেকেরই নিস্তেজ, প্রাণহীন ত্বকের সাথে লড়াই শোরু হয়। সাইড এফেক্টস থাকবে এমন অস্থায়ী প্রতিকারের উপর নির্ভর না করে প্রাকৃতিক উপায়ের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন ডাঃ মধুমিতা কৃষ্ণান, একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ। ভাল ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্য নিশ্চিত করতে বাত, পিত্ত এবং কফ দোষের ভারসাম্য রাখে এমন খাবার খান। স্বাস্থ্যকর ত্বকের জন্য প্রধান আয়ুর্বেদিক খাবার হিসেবে তিনি বেছে নিতে বলেছেন অ্যালমন্ড, ভেষজ চা, মরশুমের ফল, হলুদ, ঘি ইত্যাদি। বাত দোষ কমিয়ে, শরীরকে শক্তিশালী করে অ্যালমন্ড এবং ভেতর থেকে টিস্যুগুলিকে পুনরুজ্জীবিত করে।  এছাড়াও বাদাম পুষ্টিগুণে সমৃদ্ধ যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ভেষজ চা শরীরকে ডিটক্সিফাই করে,…
Read More
টয়োটার আরবান ক্রুজার হাইরাইডারের জন্য এক্সক্লুসিভ ‘প্রেস্টিজ প্যাকেজ’ লঞ্চ

টয়োটার আরবান ক্রুজার হাইরাইডারের জন্য এক্সক্লুসিভ ‘প্রেস্টিজ প্যাকেজ’ লঞ্চ

গ্রাহকদের আনন্দ বৃদ্ধির প্রতিশ্রুতিকে জোরদার করে, টয়োটা কিরলোস্কর মোটর (টিকেএম) তার জনপ্রিয় সেল্ফ-চার্জিং হাইব্রিড এসইউভি - আরবান ক্রুজার হাইরাইডারের জন্য একটি সীমিত সময়ের 'প্রেস্টিজ প্যাকেজ' চালু করেছে। জুলাই ২০২৫ থেকে পাওয়া যাচ্ছে এই প্রেস্টিজ প্যাকেজ। এখানে ১০টি উচ্চ-মূল্যের, ডিলার-ফিটেড এবং আসল অ্যাকসেসরিজ থাকছে যা হাইরাইডারের শক্তিশালী, শহুরে ডিজাইনের সঙ্গে পুরোপুরি যায়: এতে থাকছে প্রিমিয়াম ডোর ভিজার - সঙ্গে এসএস ইনসার্ট, হুড এমব্লেম, রিয়ার ডোর লিড গার্নিশ, ফেন্ডার গার্নিশ, বডি ক্ল্যাডিং, ফ্রন্ট বাম্পার গার্নিশ, হেড ল্যাম্প গার্নিশ রিয়ার বাম্পার গার্নিশ, রিয়ার ল্যাম্প গার্নিশ - ক্রোম ও ব্যাক ডোর গার্নিশ। প্রতিটি আনুষাঙ্গিক হাইরাইডারের স্বতন্ত্র এসইউভি চরিত্রের সঙ্গে যাতে নির্বিঘ্নে মিশে যায়, সেভাবে…
Read More
ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড: দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির স্মার্ট বিনিয়োগ বিকল্প

ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড: দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির স্মার্ট বিনিয়োগ বিকল্প

ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড হল একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম যা লার্জ এবং মিড-ক্যাপ স্টকের বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগের সুযোগ দেয়। রিলেটিভ ভ্যালু স্টাইল বিনিয়োগের প্রতি পক্ষপাতী, এই তহবিলটি এমন শক্তিশালী কোম্পানিগুলিতে বিনিয়োগ করে যারা স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি প্রদানের লক্ষ্য রেখে নিরাপত্তার মার্জিন অফার করে। তহবিলটি যুক্তিসঙ্গত সম্ভাবনা সহ গড় মূল্যায়নের নীচে উপলব্ধ সেক্টরগুলি নির্বাচন করার জন্য একটি টপ-ডাউন পদ্ধতি অনুসরণ করে। তারপরে এটি একটি হেল্দি পাস্ট ট্র্যাক রেকর্ড, ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনা এবং যুক্তিসঙ্গত আপেক্ষিক মূল্যায়ন সহ মানসম্পন্ন কোম্পানি বেছে নিতে বটম-আপ পদ্ধতি গ্রহণ করে। তহবিল তিনটি মূল নীতির উপর দৃষ্টি নিবদ্ধ করে: রিলেটিভ ভ্যালুয়েশন ভার্সেস হিস্ট্রি অর পিয়ার, রিজনেবল…
Read More
দক্ষিণ দিনাজপুরে বোলেরো-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ট্রাকচালক

দক্ষিণ দিনাজপুরে বোলেরো-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ট্রাকচালক

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নলপুকুরে শুক্রবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বোলেরো গাড়ির চালক সঞ্জীব ভূঁইমালি (৩০) নিহত হয়েছেন। মালদহ থেকে চাল বোঝাই একটি ট্রাক ফুড কর্পোরেশনের গোডাউনের দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বোলেরোর চালক সঞ্জীব ভূঁইমালি গাড়ির মধ্যেই আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি বুনিয়াদপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের রসিদপুর এলাকায়। অন্যদিকে, ট্রাকের চালক তরুণ সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে দ্রুত…
Read More
আটকে পড়া বাংলাভাষী পরিযায়ী শ্রমিক: তৃণমূল-বিজেপি’র মধ্যে ফের উত্তেজনা

আটকে পড়া বাংলাভাষী পরিযায়ী শ্রমিক: তৃণমূল-বিজেপি’র মধ্যে ফের উত্তেজনা

ওড়িশায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আটককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে 'মিথ্যাচার' ও 'দারিদ্র্যকে অপরাধীকরণ'-এর অভিযোগ এনেছে, অন্যদিকে বিজেপি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'অবৈধ অভিবাসীদের আশ্রয়' দেওয়ার অভিযোগ তুলেছে। তৃণমূল সাংসদ ও অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকে 'মিথ্যাবাদী' আখ্যা দিয়ে বলেছেন, ওড়িশায় আটক ৪৪৪ জনের মধ্যে ৩৩৫ জনের কাছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জারি করা 'জাল নথি' থাকার যে দাবি মালব্য করেছেন, তার স্বপক্ষে প্রমাণ দিতে হবে। ইসলাম প্রশ্ন তোলেন, যদি তারা সত্যিই বাংলাদেশী হয়, তাহলে কেন বিজেপি শাসিত ওড়িশা সরকার বেশিরভাগ…
Read More
৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কার্শিয়াংয়ে প্রস্তুতি সভা, থাকছে বিশেষ আয়োজন

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কার্শিয়াংয়ে প্রস্তুতি সভা, থাকছে বিশেষ আয়োজন

সামনে স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ১৫ই আগস্ট উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। পাহাড়ি শহর দার্জিলিং ও কার্শিয়াং-এ এই দিনটি পালন করা হয় মহাধুমধামের সঙ্গে। এবারে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কার্শিয়াং পৌরসভা উদ্যোগে থাকছে একাধিক বিশেষ আয়োজনের পরিকল্পনায়। আগস্ট মাস পড়ার আগেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় কার্শিয়াংয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলো কার্শিয়াং শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, প্রাক্তন সেনা সংগঠনের প্রতিনিধিরা, ক্রীড়া সংগঠনের সদস্যরা সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যান ব্রিগেন গুরুং। বৈঠকে আলোচনা হয়, ৭৮তম স্বাধীনতা দিবসে কী কী অনুষ্ঠান আয়োজিত হবে, কোন কোন স্কুল, সংগঠন ও সংস্থা কী ধরনের সাংস্কৃতিক…
Read More
দিনের বেলায় চেন ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

দিনের বেলায় চেন ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

দিনের বেলায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন শিলিগুড়ি মহাকুম পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া অঞ্চলের জ্যোতিনগর গ্রামে এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিল সেই সময় ২ যুবক বাইকে করে এসে গলা থেকে। চেন ছিনতাই করে নিয়ে যায় জাগেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সিসি ক্যামেরা তে দেখা যাচ্ছে ২ যুবক বাইক নিয়ে এসে হঠাৎ মহিলার উপরে। হামলা করে এর পরই আতঙ্কে তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনার কথা বলার পর। সকলে ছুটে এসে সিসি ক্যামেরা দেখে বুঝতে পারে এরপরেই গোটা ঘটনা খবর। লিখিতভাবে, পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে…
Read More
ফের শিলিগুড়ির এসএফ রোডে অভিযান চালাল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর

ফের শিলিগুড়ির এসএফ রোডে অভিযান চালাল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর

শিলিগুড়ি,শহরের খাবারের গুণমান নিয়ে আবারও প্রশ্ন উঠল। শুক্রবার ফের শিলিগুড়ির এসএফ রোডে অভিযান চালাল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। শহর ও আশেপাশের এলাকায় একাধিক হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে চালানো এই অভিযানে উঠে এল ভয়ঙ্কর সব অনিয়ম। অভিযান চলাকালীন একাধিক রেস্টুরেন্ট ও দোকানে পাওয়া যায় পুরনো, বাসি ও রীতিমতো পচা খাবার। একটি রেস্তোরাঁয় দু’দিনের পুরনো খাবার ফ্রিজে সংরক্ষণ করে পরিবেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। কিছু দোকানে রান্নায় ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত ডালডা ও প্লাস্টিকজাত উপাদান। আরও উদ্বেগজনক বিষয়, বেশ কয়েকটি দোকানে বাণিজ্যিক গ্যাসের পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল ঘরোয়া এলপিজি সিলিন্ডার যা আগুন লাগার বড় ঝুঁকি তৈরি করে।
Read More
বেহাল রাস্তা ‌সংস্কারের দাবিতে পথ অবরোধ বিজেপির

বেহাল রাস্তা ‌সংস্কারের দাবিতে পথ অবরোধ বিজেপির

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে গাদং যাওয়ার রাস্তায়। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এই রাস্তা দিয়ে টোটো, বাইক, ছোটো গাড়ি যাওয়া-আসা করতেই চায় না। পাশাপাশি গিলান্ডি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে রয়েছেন গাদং এলাকার বাসিন্দারা। অথচ সেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। তাই আজকে পথ অবরোধ করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলনায় বিজেপি কর্মী সমর্থকরা।
Read More
শিকারপুরে মুরগি বোঝাই গাড়ি উল্টে আহত চালক

শিকারপুরে মুরগি বোঝাই গাড়ি উল্টে আহত চালক

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি মুরগি বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার, আমবাড়ি - বেলাকোবা রাজ্য সড়কের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলাকোবা থেকে মুরগি বোঝাই করে গাড়িটি যাচ্ছিল শিলিগুড়ির চাম্পাসারির দিকে। পথের মধ্যে হঠাৎ গাড়িটির একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। ফলে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাথে গাড়িটি রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা মেরে নয়নাজুলিতে উল্টে যায়। ঘটনার জেরে গাড়ির চালক সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন ও খবর যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে…
Read More