Blog

বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন মাল্টি-ফ্যাক্টর ফান্ড চালু করেছে

বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন মাল্টি-ফ্যাক্টর ফান্ড চালু করেছে

বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন মাল্টি-ফ্যাক্টর ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে, এটি একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম যা একটি অ্যাডাপ্টিভ এবং ইভলভিং মাল্টি-ফ্যাক্টর কোয়ান্টিটেটিভ মডেল থিমের উপর ভিত্তি করে বিনিয়োগ করে। এই ফান্ডটি চারটি সময়-পরীক্ষিত বিনিয়োগ ফ্যাক্টর গতি, মূল্য, গুণমান এবং কম অস্থিরতা - কে একটি একক পোর্টফোলিওতে মেশায় এবং বিনিয়োগকারীদের বৈচিত্র্যময় এক্সপোজার প্রদান করে। নিউ ফান্ড অফার (NFO) বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ তারিখে শুরু হবে এবং বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ তারিখে শেষ হবে। বন্ধন মাল্টি-ফ্যাক্টর ফান্ডে বিনিয়োগ লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা সরাসরি https://bandhanmutual.com/nfo/bandhan-multi-factor-fund/ এর মাধ্যমে করা যেতে পারে। লঞ্চ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, বন্ধন এএমসির সিইও…
Read More
কলকাতায় হিন্দওয়্যার-এর নতুন স্টোর

কলকাতায় হিন্দওয়্যার-এর নতুন স্টোর

ভারতের শীর্ষস্থানীয় বাথওয়্যার ব্র্যান্ড হিন্দওয়্যার লিমিটেড, পশ্চিমবঙ্গের কলকাতায় তার অত্যাধুনিক প্রিমিয়ার ব্র্যান্ড স্টোর চালু করার কথা ঘোষণা করেছে। নতুন উদ্বোধন করা স্টোরটি পূর্বাঞ্চলে হিন্দওয়্যারের ক্রমবর্ধমান উপস্থিতিকে আরও শক্তিশালী করবে বলে আশা। এটি তাদের রিটেইল সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সংযোজনের মাধ্যমে, কোম্পানিটি এখন কলকাতায় ৪টি এবং পশ্চিমবঙ্গ জুড়ে ৩০টি ব্র্যান্ড স্টোর পরিচালনা করছে। ইছাপুরে কৌশলগতভাবে অবস্থিত, নতুন ব্র্যান্ড স্টোর ‘তিরুপতি সেলস কর্পোরেশন’ হিন্দওয়্যার-এর বৈচিত্র্যময় বাথওয়্যার পোর্টফোলিও অফার করছে। গ্রাহক, কনট্রাকটর এবং ইন্টেরিয়র ডিজাইনারদের তারা নিমজ্জিত ব্র্যান্ড অভিজ্ঞতা প্রদানের জন্য প্রস্তুত। স্টোরটিতে স্যানিটারিওয়্যার এবং কল থেকে শুরু করে শাওয়ার, বেসিন এবং কুইও (হিন্দওয়্যারের একটি প্রিমিয়াম ব্র্যান্ড), হিন্দওয়্যার ইতালিয়ান কালেকশন এবং…
Read More
এতিহাদের হাত ধরে A321LR-তে আপগ্রেড হচ্ছে কলকাতার ফ্লাইটগুলি

এতিহাদের হাত ধরে A321LR-তে আপগ্রেড হচ্ছে কলকাতার ফ্লাইটগুলি

এতিহাদ এয়ারওয়েজ, পরবর্তী প্রজন্মের এয়ারবাস A321LR চালু করার মাধ্যমে কলকাতায় তার পরিষেবা উন্নত করে, ভারতীয় বাজারে তার অবস্থানকে আরও দৃঢ় করার পরিকল্পনা করেছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর (AUH) এবং কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (CCU) এর মধ্যে এতিহাদের সমস্ত ফ্লাইট ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ থেকে অত্যাধুনিক A321LR দ্বারা পরিচালিত হবে, যা যাত্রীদের প্রতিটি কেবিন ক্লাসে উন্নত অভিজ্ঞতা প্রদান করবে। বিমানটিতে রয়েছে অত্যাধুনিক ইকোনমি ক্লাস, অতি-আধুনিক 4K টাচস্ক্রিন এবং দ্রুত গতির ওয়াইফাই, সম্পূর্ণরূপে লাইট-ফ্ল্যাট ব্যবসায়িক আসন এবং বিলাসবহুল ফার্স্ট স্যুট, যা সম্পূর্ণ যাত্রা জুড়ে নির্বিঘ্ন সংযোগের সুযোগ করে দেবে। এয়ারবাস A321LR আরও বেশি স্থান, প্রাইভেসি এবং উন্নতমানের সুযোগ-সুবিধা প্রদান করে,…
Read More
চার বছর পর টেস্টে ফিরছেন জোফ্রা আর্চার: লর্ডসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশে বড় চমক

চার বছর পর টেস্টে ফিরছেন জোফ্রা আর্চার: লর্ডসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশে বড় চমক

লন্ডন, ৯ জুলাই: দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধেই শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। এবার সেই ভারতের বিরুদ্ধেই লর্ডস টেস্টে ইংল্যান্ডের একাদশে জায়গা পেলেন আর্চার। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট তৃতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে। একমাত্র পরিবর্তন হিসেবে জোশ টং-এর জায়গায় দলে এসেছেন আর্চার। টং এই সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও, আর্চারের অভিজ্ঞতা ও গতির উপর ভরসা রেখেছে দল। আর্চার সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলেছেন এবং চোটমুক্ত হয়ে জাতীয় দলে ফিরেছেন। তাঁর অন্তর্ভুক্তি ইংল্যান্ডের পেস আক্রমণে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে। ভারত দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে জয়…
Read More
রাজন্যা হালদার বিতর্কে বান্ধবীর প্রতিক্রিয়া: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের পাল্টা জবাব

রাজন্যা হালদার বিতর্কে বান্ধবীর প্রতিক্রিয়া: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের পাল্টা জবাব

চুঁচুড়া, ৯ জুলাই: কসবাকাণ্ডে এআই প্রযুক্তি ব্যবহার করে নগ্ন ছবি তৈরির অভিযোগে বিতারিত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে না পারার কথা জানান। এই প্রসঙ্গে মুখ খুললেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ও জয়ী ব্যান্ডের সদস্য বৈশালী দাশগুপ্ত। বৈশালীর বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ২১ জুলাইয়ের সভামঞ্চে রাজন্যা বক্তৃতা করেছিলেন জয়ী ব্যান্ডের সদস্য হিসেবে। এরপর একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। বৈশালী প্রশ্ন তোলেন, “যিনি এতবার নেত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি কীভাবে বলেন যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেননি? এটা সর্বৈব মিথ্যা।” তিনি আরও অভিযোগ করেন, রাজন্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে কালিমালিপ্ত করতে চাইছেন। “এক মনোজিতের ভয় দেখিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে…
Read More
ওয়ান প্লাস লঞ্চ করল নর্ড ৫ সিরিজ

ওয়ান প্লাস লঞ্চ করল নর্ড ৫ সিরিজ

ওয়ানপ্লাস তার নতুন নর্ড ৫ সিরিজ লঞ্চের মাধ্যমে মিড-রেঞ্জের স্মার্টফোন মার্কেটে বিপ্লব আনতে প্রস্তুত, যার মধ্যে রয়েছে ওয়ানপ্লাস নর্ড ৫ এবং ওয়ান প্লাস নর্ড সিই ৫। এই ডিভাইসগুলি অতুলনীয় কর্মক্ষমতা, যুগান্তকারী ব্যাটারি লাইফ এবং ইউজার-সেন্ট্রিক উদ্ভাবনের প্রতিশ্রুতি দেয়। ওয়ান প্লাস নর্ড ফাইভে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8s Gen 3 মোবাইল প্ল্যাটফর্ম রয়েছে যার সাথে একটি 4nm আর্কিটেকচার এবং ফ্ল্যাগশিপ Kryo CPU রয়েছে, যা LPDDR5X RAM এর সাথে যুক্ত। এই ডিভাইসটি ব্যতিক্রমী গেমিং পারফরম্যান্স প্রদান করে, স্ন্যাপড্রাগন এলিট গেমিং এবং হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড রে ট্রেসিংকেও সাপোর্ট করে। নর্ড ৫-এ সামনে এবং পিছনে উভয় দিকে একটি ডুয়াল 50MP আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে, যা নর্ড সিরিজে ফ্ল্যাগশিপ-গ্রেড…
Read More
ধর্মঘটের তেমন প্রভাব পড়ল না ডুয়ার্সের চা বলয়ে

ধর্মঘটের তেমন প্রভাব পড়ল না ডুয়ার্সের চা বলয়ে

ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানে সকাল থেকেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। অন্যান্য দিনের মতোই সকাল থেকে বাগানে চা পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। কয়েকটি বাগানে বনধ সমর্থকরা গেটের সামনে মিছিল করলেও সেভাবে বনধের প্রভাব পড়েনি চা বলয়ে। অন্যান্য বাগানের মতো খোলা রয়েছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান। চা শ্রমিকদের দেখা যাচ্ছে চা পাতা তুলতে। সামগ্রিকভাবে জলপাইগুড়ি জেলার অন্যান্য এলাকায় বনধের মিশ্র প্রভাব পড়েছে। বেশ কয়েকটি জায়গায় বনধ সমর্থকদের আটক করেছে পুলিশ।
Read More
জলপাইগুড়ি জেলার বেলাকোবার আদর্শ পাড়ায় আগুনে পুড়ে ছাই স্ক্র্যাপ দোকান

জলপাইগুড়ি জেলার বেলাকোবার আদর্শ পাড়ায় আগুনে পুড়ে ছাই স্ক্র্যাপ দোকান

বুধবার ভোররাতে বেলাকোবা ফরেস্ট অফিস সংলগ্ন আদর্শ পাড়ায় এক স্ক্র্যাপ দোকানে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন দোকানটিতে রাত প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী এবং দমকল বাহিনী। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন সকালে জেলা পুলিশের এক আধিকারিক জানান আগুনে দোকান পুড়ে গেলেও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
Read More
বনধকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া মোড়এ এশিয়ান হাইওয়েতে

বনধকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া মোড়এ এশিয়ান হাইওয়েতে

বনধকে ঘিরে যান চলাচল বন্ধ করতে চাইলে শাসক দলের শ্রমিক সংগঠনের সাথে শুরু হয় বচসা। নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে বনধ সমর্থনকারীরা বলপূর্বক স্লোগান করে রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দেয়। পরবর্তী সেখানে উপস্থিত হয় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন। আইএনটি টিউসি কর্মী সমর্থকরা। তারা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রাস্তায় আটকোনো যানবাহন স্বাভাবিক করে দেয়। যার ফলে দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা ও হাতাহাতি। বনধ সমর্থনকারীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে আইএনটিটিউসি কর্মীরা তাদের ওপর চরাও হয়। মারধর করা হয় তাদেরকে। ঘটনা স্থলে রয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিস একজনকে আটক করেছে ।
Read More
টাফে এবং এজিসিও ব্র্যান্ড অধিকার, বিজ্ঞাপন এবং শেয়ারহোল্ডিং সম্পর্কে একটি নিষ্পত্তিতে পৌঁছেছে

টাফে এবং এজিসিও ব্র্যান্ড অধিকার, বিজ্ঞাপন এবং শেয়ারহোল্ডিং সম্পর্কে একটি নিষ্পত্তিতে পৌঁছেছে

টাফে এবং এজিসিও ব্র্যান্ড অধিকার, বিজ্ঞাপন এবং শেয়ারহোল্ডিং সম্পর্কে একটি নিষ্পত্তিতে পৌঁছেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ম্যাসি ফার্গুসন ব্র্যান্ডের মালিকানা। টাফে ভারত, নেপাল এবং ভুটানে ম্যাসি ফার্গুসন ব্র্যান্ডের একমাত্র এবং একচেটিয়া মালিক হয়ে উঠবে, ব্র্যান্ড এবং সংশ্লিষ্ট ট্রেডমার্কের সমস্ত অধিকার, শিরোনাম এবং ইন্টারেস্ট তাদেরই থাকবে। টাফে কোম্পানিতে এজিসিও এর ২০.৭% অংশীদারি $২৬০ মিলিয়নে ফেরত কিনবে, যা টাফে-কে অ্যামালগামেশনস গ্রুপের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠানে পরিণত করবে। এজিসিও শেয়ারহোল্ডিং-এ টাফে এজিজিও-তে তার ১৬.৩% অংশীদারিত্ব বজায় রাখবে এবং কিছু ব্যতিক্রম সাপেক্ষে তার আনুপাতিক মালিকানা বজায় রাখতে ভবিষ্যতে বাইব্যাক প্রোগ্রামে অংশগ্রহণ করবে। টাফে এবং এজিসিও-এর মধ্যে সমস্ত বাণিজ্যিক চুক্তি বাতিল করা হবে, তবে…
Read More
কোচবিহারে বনধ ঘিরে ধুন্ধুমার, কাছারি মোড় এলাকা থেকে আন্দোলনকারীদের আটক করল পুলিশ

কোচবিহারে বনধ ঘিরে ধুন্ধুমার, কাছারি মোড় এলাকা থেকে আন্দোলনকারীদের আটক করল পুলিশ

দেশব্যাপী ২৪ ঘণ্টার বনধে কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বনধের সমর্থনে পথে নামে বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা। সেই সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে তাঁদের সরে যেতে বলা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করায় পুলিশ হস্তক্ষেপ করে ও বেশ কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ও নজরদারি জোরদার করা হয়েছে। আটক হওয়া কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
Read More
জলপাইগুড়িতে বনধে মিশ্র প্রতিক্রিয়া, ধূপগুড়িতে সক্রিয় বনধ সমর্থকরা

জলপাইগুড়িতে বনধে মিশ্র প্রতিক্রিয়া, ধূপগুড়িতে সক্রিয় বনধ সমর্থকরা

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ জলপাইগুড়ি জেলাতেও বনধ পালিত হচ্ছে। তবে জেলায় বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে যেমন সাধারণ জীবনযাত্রা আংশিকভাবে স্বাভাবিক থেকেছে, অন্যদিকে ধূপগুড়ি সহ একাধিক এলাকায় সক্রিয় ভূমিকা নিয়েছেন বনধ সমর্থকরা। সকালে ধূপগুড়ি শহরে লাল পতাকা হাতে মিছিল করতে দেখা যায় বনধ সমর্থকদের। তারা বিভিন্ন দোকানপাট বন্ধ করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করে। শহরের প্রধান রাস্তা, বাজার ও বাণিজ্যিক এলাকাগুলিতে বনধের প্রভাব ছিল স্পষ্ট। সকাল থেকে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল, সেগুলি বন্ধ করতে বলে মিছিলকারীরা। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই। তবে জেলার কিছু অংশে পরিবহন ব্যবস্থাও বনধের প্রভাব অনুভব…
Read More
সিপিআইএম ও তৃণমূলের পাল্টা মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি

সিপিআইএম ও তৃণমূলের পাল্টা মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি

বনধের সমর্থনে আজ তুফানগঞ্জ শহরে মিছিল করল সিপিআইএম। সেই মিছিলে উপস্থিত ছিল দলের শহর ও ব্লকের নেতারা। তবে এই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ শহর এলাকা, কারণ একই সময় পথে নামে তৃণমূল কংগ্রেসও। সিপিআইএমের অভিযোগ, বনধকে ব্যর্থ করতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইচ্ছাকৃতভাবে পাল্টা মিছিল করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালায় শাসক দল। সিপিআইএম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের দাবি দাওয়া তুলে ধরতেই এই বনধ ও মিছিলের আয়োজন করা হয়েছিল, কিন্তু গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। অন্যদিকে, শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইন্দ্রজিৎ ধর জানান, "সিপিএম-এর আজ কোনো অস্তিত্ব নেই। মানুষ ওদের কথায় কান দেয় না। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে…
Read More
অসমের বিদেশি ট্রাইব্যুনালের রায়ে ক্ষুব্ধ মমতা, বিজেপিকে তীব্র আক্রমণ

অসমের বিদেশি ট্রাইব্যুনালের রায়ে ক্ষুব্ধ মমতা, বিজেপিকে তীব্র আক্রমণ

পশ্চিমবঙ্গের এক বাসিন্দাকে 'অবৈধ অভিবাসী' আখ্যা দিয়ে অসমের বিদেশি ট্রাইব্যুনাল তাঁর নাগরিকত্ব বাতিল করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই ঘটনার মাধ্যমে বিজেপি আবারও প্রমাণ করল যে, তারা বাঙালিদের অপমান করতে চায়। এটা শুধু অসম নয়, গোটা দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক।” বিচারাধীন ব্যক্তি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা শৈবাল সরকার। দীর্ঘদিন ধরে তিনি অসমে কর্মরত ছিলেন এবং তাঁর আধার, ভোটার কার্ড ও অন্যান্য নথি থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল তাঁকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করে। ওই রায়ে বলা হয়, তিনি ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে অসমে প্রবেশ…
Read More