Blog

প্ল্যাটফর্ম ইনক্লুসিভিটি জোরদার করছে ফ্লিপকার্ট

প্ল্যাটফর্ম ইনক্লুসিভিটি জোরদার করছে ফ্লিপকার্ট

ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট, সহজে অনবোর্ডিং সহায়তা, পণ্য আবিষ্কার এবং মূল্য নির্ধারণ প্রক্রিয়া প্রদানের মাধ্যমে বিক্রেতা এবং গ্রাহকদের জন্য তার প্ল্যাটফর্মকে আরও উন্নত করার ঘোষণা করেছে। ‘নতুন বিক্রেতা সাফল্য প্রোগ্রাম’-এর লক্ষ্য হল অনলাইন ব্যবসাকে আরও সহজ, স্বচ্ছ এবং ফলপ্রসূ করে তোলা, বিশেষ করে প্রথমবারের মতো বিক্রেতাদের জন্য। ফ্লিপকার্ট ২০২৫ সালের জানুয়ারী থেকে প্রথমবারের বিক্রেতাদের জন্য একটি নতুন অনবোর্ডিং প্রোগ্রাম চালু করেছে, যা তালিকাভুক্তি থেকে অর্ডার পূরণ পর্যন্ত প্রক্রিয়াটিকে সহজ করে তুলেছে। এর ফলে নতুন বিক্রেতারা অনবোর্ডিংয়ের প্রথম ৬০ দিনের মধ্যে ব্যবসায়িক সাফল্য অর্জনে ২.৩ গুণ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরগুলিতে। প্ল্যাটফর্মের সাফল্য ভারত জুড়ে ই-কমার্সের…
Read More
বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, গুরুতর ১

বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, গুরুতর ১

শনিবার তুফানগঞ্জের তারাগঞ্জ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত পাঁচজন। জাতীয় সড়কে একটি ধুবড়ীগামী সরকারি বাস ও ইট বোঝাই একটি ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রায়গঞ্জ ডিপো থেকে ধুবড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা এনবিএসটিসি-র বাসটি প্রায় ২০-২৫ জন যাত্রী নিয়ে কোচবিহার হয়ে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তারাগঞ্জ এলাকায়। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় আহত হয় সরকারি বাসের চালক গোবিন্দ ঘোষ, সহচালক রতন ঘোষ, কন্ট্রাক্টর কল্লোল দাস, ছোট গাড়ির চালক আনিজুল শেখ ও একজন যাত্রী। আহতদের মধ্যে আনিজুল শেখের অবস্থা…
Read More
জলপাইগুড়িতে ফের দু’বছরের ব্যবধানে আবারও উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃত*দেহ!

জলপাইগুড়িতে ফের দু’বছরের ব্যবধানে আবারও উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃত*দেহ!

জলপাইগুড়ি শহরে ফের ঘটনার সাক্ষী থাকল ডাঙ্গাপাড়া। শনিবার সকালে শহরের ৭ নম্বর গলিতে উদ্ধার হল এক দম্পতির জোড়া মৃতদেহ। মৃতরা হলো সানি রাউত ও তাঁর স্ত্রী নন্দিনী রাউত। স্থানীয় সূত্রে খবর, নিত্যদিনের মতো এদিনও সকালবেলা স্ত্রী নন্দিনীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি ডাঙ্গাপাড়ায় এসেছিলো রেল কর্মী সানি। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। নন্দিনীকে নিয়ে সন্দেহ করতো সানি—এই অভিযোগ এলাকাবাসীর একাংশের। শনিবার সকালে নন্দিনীর বাবার বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিনীর দেহ। পাশের ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সানি রাউতের দেহ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ডাঙ্গাপাড়া ও…
Read More
রাতের অন্ধকারে এটিএম লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ২ দুষ্কৃতী

রাতের অন্ধকারে এটিএম লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ২ দুষ্কৃতী

ফের এটিএম লুটের চেষ্টা। তবে পুলিশের তৎপরতায় বড়সড় চুরি রুখে দেওয়া সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানিনগরে বিএসএফ ক্যাম্পের মূল ফটকের নিকটবর্তী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে। জানা যায়, শুক্রবার ভোররাতে মুম্বইয়ের এসবিআই কন্ট্রোল রুম থেকে জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুমে খবর আসে, রানিনগর শাখার একটি এটিএম ভাঙার চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গে জেলা কন্ট্রোল রুম কোতোয়ালি থানার নাইট মোবাইল অফিসারদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয় সাথে রাজগঞ্জ ও ময়নাগুড়ি থানাকেও হাইওয়েতে নজরদারির নির্দেশ দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান এএসআই মুনিরাম রায় ও এএসআই বিশাল ছেত্রী। তাঁরা দেখেন, এটিএমের সামনে রাখা রয়েছে দুটি মোটরবাইক ও একটি ছোট এলপিজি সিলিন্ডার। পুলিশকে…
Read More
শোকের ছায়া, কেরালায় বহুতল ভেঙে প্রাণ হারালেন তিন পরিযায়ী শ্রমিক

শোকের ছায়া, কেরালায় বহুতল ভেঙে প্রাণ হারালেন তিন পরিযায়ী শ্রমিক

ফের ভিনরাজ্যে দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদার তিন পরিযায়ী শ্রমিক। কেরালার একটি পুরনো বহুতল বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় মালদার বৈষ্ণবনগর ও কুম্ভিরা এলাকার তিন যুবকের। মৃতদের নাম রবিউল ইসলাম (১৮), রুবেল শেখ (২২) ও আলিম শেখ (৩০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিউল ও রুবেল মালদার বৈষ্ণবনগর থানার যোদ হাজিপাড়া এলাকার বাসিন্দা। অপরজন আলিম শেখের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। তাঁরা সকলেই কেরালায় রাজমিস্ত্রির কাজ করতো। ঈদের পর পেটের টানে কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন তারা। বৃহস্পতিবার রাতে কাজ সেরে একটি পুরনো বাড়িতে ঘুমোচ্ছিলো। সেই সময় আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এরপর দুঃসংবাদ পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে…
Read More
৭৫০ কোটি টাকার কনজিউমার ব্র্যান্ডে পরিণত হয়েছে পাল্স ক্যান্ডি

৭৫০ কোটি টাকার কনজিউমার ব্র্যান্ডে পরিণত হয়েছে পাল্স ক্যান্ডি

ধর্মপাল সত্যপাল গ্রুপ (ডিএস গ্রুপ), তার জনপ্রিয় ব্র্যান্ড, পালসের জন্য এক বছরে ৭৫০ কোটিরও বেশি ক্যান্ডি বিক্রি করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। পাল্স ক্যান্ডি ২০২৪-২৫ সালে কনজিউমার মূল্যে ৭৫০ কোটি টাকারও বেশি আয় করেছে, ফলে মাত্র এক বছরের মধ্যেই ৭৫০ কোটি পাল্স ক্যান্ডি বিক্রি করেছে। এটি গত নয় বছর ধরে হার্ড-বোল্ড ক্যান্ডি বিভাগে পালসের প্রতি গ্রাহক আবেদনকে প্রতিফলিত করে।গত তিন অর্থবছরে পাল্স ধারাবাহিকভাবে তার রাজস্ব ১৫% বৃদ্ধি পেয়েছে, যা ইন্ডাস্ট্রির গড় থেকে ৯% বেশি। এই বৃদ্ধিটি শহর ও গ্রাম উভয় বাজারে এর শক্তিশালী গ্রাহক আবেদনের জন্যই সম্ভব হয়েছে। ভারতের হার্ড-বোল্ড ক্যান্ডি বিভাগে ১৯% বাজার অংশীদারিত্বের সাথে, পালসের ধারাবাহিক বৃদ্ধি…
Read More
বাজাজ ফিনসার্ভ এএমসি থ্রি-ইন-ওয়ান সুবিধা সহ স্মল ক্যাপ ফান্ড চালু করেছে

বাজাজ ফিনসার্ভ এএমসি থ্রি-ইন-ওয়ান সুবিধা সহ স্মল ক্যাপ ফান্ড চালু করেছে

বাজাজ ফিনসার্ভ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) বাজাজ ফিনসার্ভ স্মল ক্যাপ ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম যা প্রধানত স্মল-ক্যাপ স্টকে বিনিয়োগ করে৷ তহবিল গুণমান, বৃদ্ধি এবং মূল্যের একটি অনন্য সমন্বয় অফার করা হবে। এটি বিনিয়োগকারীদের মৌলিকভাবে শক্তিশালী ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা থেকে উপকৃত হওয়ার সুযোগ দেবে। ফান্ডের লক্ষ্য হল ছোট-ক্যাপ কোম্পানিগুলির ইক্যুইটি এবং ইক্যুইটি-সম্পর্কিত উপকরণে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা। তহবিলটি মানসম্পন্ন কোম্পানির উপর ফোকাস করে। ফান্ডের ইক্যুইটি অংশ পরিচালনা করবেন মিঃ নিমেশ চন্দন, সিআইও, এবং মিস্টার শোরভ গুপ্ত, হেড – ইক্যুইটি। ঋণের অংশ পরিচালনা করবেন মিঃ সিদ্ধার্থ চৌধুরী, প্রধান - স্থায়ী আয়। সর্বনিম্ন আবেদনের…
Read More
শুরু হলো তোড়জোড়

শুরু হলো তোড়জোড়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথমবার সেখানে ধুমধাম করে রথ পালিত হবে। শুরু হয়েছে তোরজোড়। এগিয়ে আসছে রথযাত্রা। তার আগেই নবান্ন সভাঘরে রথের উৎসব নিয়ে বড় বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় উপস্থিত থাকবেন রথের সময়। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা রয়েছে তাঁর। প্রায় ২ লক্ষ মানুষের সমাগম ওই সময়। মন্দির উদ্বোধনের দিন যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, একই স্তরের নিরাপত্তা থাকবে রথের দিনও। তবে যেহেতু ওইদিন লোকসমাগম বেশি হবে তাই নিরাপত্তা ব্যবস্থা আরো…
Read More
কমানো হলো নিরাপত্তা

কমানো হলো নিরাপত্তা

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ। দলের নির্দেশ মতো নিঃশর্ত ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ফের অনুব্রতকে নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যেই এই ইস্যুতে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশন। এর মধ্যে কমানো হল অনুব্রতর নিরাপত্তা। জানা যাচ্ছে, এতদিন অবধি কেষ্টর গাড়ির আগে একটি পাইলট কার ও পিছনে দু’টি এসকর্ট গাড়ি থাকতো। মোতায়েন করা ছিল প্রায় ১৬ জন সশস্ত্র পুলিশ আধিকারিক ও কর্মী। নিরাপত্তার স্বার্থে ওয়াকিটকির মাধ্যমে তাঁরা যোগাযোগ রাখতেন। গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছর জেল থেকে বাড়ি ফেরার পরেও তৃণমূল…
Read More
জ্বালানির বিকল্প খুঁজে চাল! খাদ্য কর্পোরেশনের নতুন উদ্যোগে চমক

জ্বালানির বিকল্প খুঁজে চাল! খাদ্য কর্পোরেশনের নতুন উদ্যোগে চমক

খাদ্যশস্যের বহুমুখী ব্যবহারে নতুন দিগন্ত খুলতে চলেছে ভারত। এবার চাল থেকে তৈরি হবে ইথানল, যা ব্যবহার করা হবে যানবাহনের জ্বালানি হিসেবে। খাদ্য কর্পোরেশন অব ইন্ডিয়া (FCI) এই প্রকল্পের ঘোষণা করে জানায়, অতিরিক্ত চাল মজুতকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পথে হাঁটছে কেন্দ্র। অতিরিক্ত উৎপাদিত চাল থেকে ইথানল উৎপাদন করা হবে, যা পেট্রোলের সঙ্গে মিশিয়ে যানবাহনে ব্যবহার করা যাবে। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি আমদানি নির্ভরতা কমানো এবং পরিবেশ দূষণ হ্রাস করার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য ও কৃষি মন্ত্রকের যৌথ তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হবে। চাল থেকে ইথানল উৎপাদনের জন্য বায়ো-রিফাইনারি প্রযুক্তি ব্যবহার করা হবে। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে পাইলট প্রকল্প শুরু…
Read More
‘অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন’, কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

‘অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন’, কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

কসবার ঘটনায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন খোদ টিএমসিপি নেতা। দলের তরফে বিবৃতি দিয়ে ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। এবার দলের তরফে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তুললেন, এসবের পরও ‘অপরাজিতা বিল’কে আইন হতে দেওয়া হচ্ছে না কেন? কসবার আইন কলেজে গার্ডরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে ও আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসে শশী পাঁজা নির্যাতিতার উদ্দেশে বলেন, ‘তোমার উপর যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ধরে হাজতে পাঠিয়েছি।’ একইসঙ্গে তৃণমূল নেত্রীর বক্তব্য, এই ধরনের ঘটনা বন্ধ করতেই অপরাজিতা বিল আনা হয়েছিল। রাজ্য বিধানসভায় পাশ…
Read More
৫০০ টাকার জাল নোটে বাজারে চাঞ্চল্য, বাঁকুড়ায় ধৃত দুই যুবক

৫০০ টাকার জাল নোটে বাজারে চাঞ্চল্য, বাঁকুড়ায় ধৃত দুই যুবক

বাঁকুড়ার তালডাংরা বাজারে ৫০০ টাকার জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নোট, এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পেছনে সক্রিয় রয়েছে একটি বৃহৎ জাল নোট চক্র। গোলাম খান ও দুলাল হাসান মল্লিক, দু’জনেই বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামের বাসিন্দা। স্থানীয় দোকানদারদের সন্দেহে বিষয়টি প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার তালডাংরা বাজারে ৫০০ টাকার নোট দিয়ে কেনাকাটা করতে যান দুই যুবক। এক দোকানদার নোটটি পরীক্ষা করে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি থানায় জানান। পুলিশ এসে দুই যুবককে আটক করে এবং তল্লাশি চালিয়ে আরও কয়েকটি…
Read More
ফ্লিপকার্ট ‘প্লাস’ -এর সাথে কেনাকাটায় যোগ করুন নতুন মাত্রা

ফ্লিপকার্ট ‘প্লাস’ -এর সাথে কেনাকাটায় যোগ করুন নতুন মাত্রা

ফ্লিপকার্ট, ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম, তাদের আপগ্রেড করা নতুন লয়্যালটি প্রোগ্রাম 'ফ্লিপকার্ট প্লাস' চালু করেছে, যা প্রতিটি কেনাকাটাকে করে তুলবে আরও প্রাণবন্ত। দুর্দান্ত সঞ্চয় এবং বিস্তর সুবিধার সাথে কোম্পানি তার 'প্লাস' গ্রাহকদেরকে সুপারকয়েনের ব্যবহার করে স্মার্ট ভাবে কেনাকাটা করতে সক্ষম করবে, কারণ, প্রোগ্রামের কেন্দ্রবিন্দুই হল সুপারকয়েন।  কেনাকাটার সময় এটি ব্যবহার করলে গ্রাহকরা ৫% পর্যন্ত ছাড় আনলক করার সুযোগ পাবেন, যার প্রতিটি কেনাকাটায় থাকবে পুরস্কার জিতে নেওয়ার অসাধারণ সুযোগ। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অতিরিক্ত ব্যাংক অফার, প্রধান শপিং ইভেন্টগুলিতে বিশেষ অ্যাক্সেস এবং গিফট কার্ড এবং কুপনের মতো পোস্ট-অর্ডার সহ অসাধারণ 'ট্রিটস'। ফ্লিপকার্ট-এর প্লাস প্রোগ্রামের সদস্য হতে কোনও ফি-এর প্রয়োজন নেই, আর প্রতিটি…
Read More
শিলিগুড়ির ইসকনে মহাসমারোহে উদযাপিত হল রথযাত্রা

শিলিগুড়ির ইসকনে মহাসমারোহে উদযাপিত হল রথযাত্রা

গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিপুল জাঁকজমক ও ধর্মীয় আবেগে পালিত হল জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার শিলিগুড়ি ইসকন মন্দিরে আয়োজিত হল ৩৬তম বার্ষিক মহা রথযাত্রা উৎসব। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম করেন মন্দির চত্বরে। প্রভু শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর রথযাত্রার সাক্ষী থাকতেই এই মহা সমাবেশ। রথযাত্রার শুভ সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি প্রদীপ প্রজ্বালন ও রথের পথ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে শুভারম্ভ করেন শোভাযাত্রার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও বিশিষ্ট সমাজসেবীরা রতন বিহানি, দীপক আগরওয়াল, ডঃ জি.বি. দাস, কমলেশ আগারওয়াল, অনিল আগারওয়াল ও পবন আগারওয়াল প্রমুখ। রথের দড়ি টানার…
Read More