Blog

ফের মাদক বিরোধী সফল অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ

ফের মাদক বিরোধী সফল অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ

গতকাল রাতে পৃথক দুটি অভিযানে মোট তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১৬ বোতল কফ সিরাপ। প্রথম অভিযানে, শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় গোপী বাড়ুই ও মনোজ রায় নামে দুই ব্যক্তিকে। গোপী বাড়ুইয়ের বাড়ি নতুন বাজারে এবং মনোজ রায়ের বাড়ি ভক্তিনগর থানার দীপনগর এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৮০ বোতল কফ সিরাপ। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ অভিযান চালায় শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস এলাকায়। সেখান থেকে স্বপন রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়, যার কাছ থেকে উদ্ধার হয় ৩৬ বোতল কফ সিরাপ। তিনজন অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে…
Read More
আগুন নিয়ন্ত্রণে আনার মক ড্রিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

আগুন নিয়ন্ত্রণে আনার মক ড্রিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

জলপাইগুড়ির জনবহুল এলাকার মধ্যে অন্যতম দিনবাজার। আর সেখানেই আগুন নেভানোর মক ড্রিল মানে হাতে-কলমে শেখানোর চেষ্টা করলো দমকল বাহিনী। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন, দমকল ও পৌরসভার যৌথ উদ্যোগে আগুন নেভানোর উপায় কি বা আগুন লাগলে প্রাথমিকভাবে কি করা যায় তা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হলো দিনবাজার কালী মন্দির এলাকায়। জলপাইগুড়ি পৌরসভার আধিকারিকরা সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও দমকল আধিকারিক এখানে উপস্থিত হয়েছিলেন। সাধারণ দোকানদার ও মানুষদের বোঝানোর চেষ্টা করলেন আগুন লাগলে কিভাবে সহজেই নেভানো যায় ।তা মক ড্রিল এর  মাধ্যমে শেখানো হলো।
Read More
ভারতে স্কেলেবল হাইড্রোজেন-ভিত্তিক শক্তি এগিয়ে নিয়ে যেতে ওহমিয়ামের সাথে হাত মিলিয়েছে টিকেএম

ভারতে স্কেলেবল হাইড্রোজেন-ভিত্তিক শক্তি এগিয়ে নিয়ে যেতে ওহমিয়ামের সাথে হাত মিলিয়েছে টিকেএম

টয়োটা কিরলোস্কর মোটর (টিকেএম) ভারতে গ্রিন হাইড্রোজেন-ভিত্তিক সমন্বিত বিদ্যুৎ সমাধান সরবরাহ করতে ওহমিয়াম ইন্টারন্যাশনালের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য হল এমন পরিষ্কার শক্তি সমাধান তৈরি করে দক্ষ, কার্যকর এবং স্কেলেবল, ভারতের ক্রমবর্ধমান উন্নয়ন ঘটানো। উভয় কোম্পানিই ভারতকে ২০৪৭ সালের মধ্যে জ্বালানি মুক্ত এবং ২০৭০ সালের মধ্যে নিট শূন্য নির্গমন অর্জন করে তুলতে কাজ করছে। এটি অর্জন করার জন্য, প্রতিটি ক্ষেত্রেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অত্যন্ত জরুরি। তাই, ভারত সরকার স্থানীয় বিনিয়োগ এবং গবেষণা ও উন্নয়ন দ্বারা সমর্থিত একটি শক্তিশালী হাইড্রোজেন অর্থনীতি গঠন করতে ২০২৩ সালে জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন চালু করেছিল। এই ধারণার সাথে সঙ্গতি রেখে, টিকেএম তার…
Read More
ভি-ম্যাক্স ফ্যামিলি প্ল্যানের সাথে যুক্ত হল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

ভি-ম্যাক্স ফ্যামিলি প্ল্যানের সাথে যুক্ত হল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

ভি, ভারতের অন্যতম টেলিকম অপারেটর, ডেটা পরিষেবাকে আরও উন্নত করতে বাজারে নিয়ে এলো তাদের নতুন ভি-ম্যাক্স ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান। এই প্ল্যানটি একটি অতুলনীয় ওটিটি অভিজ্ঞতাও প্রদান করবে যার মধ্যে রয়েছে নেটফ্লিক্স সাবস্ক্রিলশন এবং এক মাসিক বিলে আরও ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস, যা প্রতিযোগিতামূলক মূল্যে একটি চমৎকার সুযোগ। নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের মাধ্যমে, ভি পোস্টপেইড ব্যবহারকারীরা তাদের যেকোনো ডিভাইস অর্থাৎ মোবাইল বা টেলিভিশনে সেরা বিনোদন উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের গ্রাহকরা নেটফ্রিক্স থেকে বিভিন্ন ধরণের কন্টেন্ট উপভোগ করার পাশাপাশি আরও ১৮টি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেসের সুযোগ পারে। এছাড়াও, তারা ১২ মাসের জন্য নর্টন মোবাইল সিকিউরিটির মাধ্যমে মোবাইল ডিভাইসের জন্য বিনামূল্যে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি,…
Read More
৯ মাস পর বিশ্বসেরা নীরজ, প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এলেন এক ভারতীয় পেসারের নাম

৯ মাস পর বিশ্বসেরা নীরজ, প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এলেন এক ভারতীয় পেসারের নাম

দীর্ঘ ৯ মাস পর আবারও জ্যাভলিন থ্রোয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে ফিরলেন ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। প্যারিস ডায়মন্ড লিগে সোনাজয়ী পারফরম্যান্সের পর তাঁর মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৪৪৫, যা তাঁকে ফের শীর্ষে তুলে এনেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (১৪৩১), আর তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার (১৪০৭)। গত বছর প্যারিস অলিম্পিকে রুপো জিতে কিছুটা ছন্দ হারিয়েছিলেন নীরজ। চোটের কারণে পারফরম্যান্সেও পড়েছিল প্রভাব। তবে চলতি মরসুমে দোহা ডায়মন্ড লিগে রুপো এবং প্যারিসে সোনা জিতে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি। পোচেস্ট্রুম মিটে ৮৪.৫২ মিটার থ্রো দিয়ে মরসুম শুরু করেছিলেন, আর প্যারিসে পৌঁছে ছুঁলেন ৯০ মিটারের মাইলফলক — যা তাঁর…
Read More
রথের মেলা দেখতে গিয়ে মৃত্যু, তিস্তার বাঁধ থেকে উদ্ধার নিথর দেহ

রথের মেলা দেখতে গিয়ে মৃত্যু, তিস্তার বাঁধ থেকে উদ্ধার নিথর দেহ

রথের মেলা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না সমীর মণ্ডলের। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট এলাকার তিস্তা নদীর বাঁধ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবার অভিযোগ করেছে, সমীরকে পিটিয়ে খুন করা হয়েছে। ৪৪ বছর বয়সি সমীর মণ্ডল শুক্রবার সন্ধ্যায় নাতির জন্য খেলনা ও জিলিপি কিনতে রথের মেলায় গিয়েছিলেন। রাত সাড়ে ন’টা নাগাদ তাঁর মা অনিমা মণ্ডল ছেলের মোবাইলে ফোন করলে সমীর জানান, তাঁকে মারধর করা হয়েছে। এরপরই ফোনটি কেড়ে নিয়ে এক অজ্ঞাত ব্যক্তি বলেন, “আপনার ছেলে তিস্তার বাঁধে পড়ে রয়েছে।” খবর পেয়ে অনিমাদেবী ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন।…
Read More
ধান বোঝাই ট্রাক উল্টে গেল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

ধান বোঝাই ট্রাক উল্টে গেল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

রাজ্য সড়কের উপর উল্টে গেল ধান বোঝাই একটি ট্রাক। শনিবার ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গি - গন্ডারমোড় রাজ্য সড়কের বলরাম হাট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রাকটি ধান নিয়ে বলরাম সংলগ্ন একটি কারখানার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের উপর উল্টে যায়। এই ঘটনায় ট্রাকের চালক সামান্য আহত হন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেলমোড় ট্রাফিক আউট পোস্টের পুলিশ ও ভোরের থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি দ্রুত উদ্ধার করে রাস্তা পরিষ্কার করা হয় যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক যানজট তৈরি হলেও, পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ…
Read More
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার টিপস দিলেন ঋতিকা সমাদ্দার

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার টিপস দিলেন ঋতিকা সমাদ্দার

হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো জীবনযাত্রার রোগগুলি প্রতিরোধ করা অত্যন্ত জরুরি, কারণ এগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে কোলেস্টেরলের মতন ঝুঁকিপূর্ণ রোগ দেখা দিতে পারে। তাই, নিউ দিল্লির ম্যাক্স হেলথকেয়ারের ডায়েটেটিক্স আঞ্চলিক প্রধান ঋতিকা সমাদ্দার নিয়মিত ব্যায়ামের পাশাপাশি অ্যালমন্ড, ওটস, গোটা শস্য, ফল এবং শাকসবজির মতো খাবার সহ সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার পরামর্শ দিয়েছেন। কারণ, অ্যালমন্ডে রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্কের মতো ১৫টি অপরিহার্য পুষ্টি, যা প্রতিদিন খেলে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমানোর সাথে সাথে হার্টের ক্ষতিকর প্রদাহও দূর করা যায়। তাই, প্রতিদিন এক মুঠো অ্যালমন্ড খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কোলেস্টেরলের সাথে পেটের ফ্যাট এবং কোমরের পরিধি কমাতে পারে, যা…
Read More
ফের শোকের ছায়া বলিউডে! প্রয়াত অভিনেত্রী শেফালি জারিওয়ালা

ফের শোকের ছায়া বলিউডে! প্রয়াত অভিনেত্রী শেফালি জারিওয়ালা

মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। শোনা যাচ্ছে, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। শেফালি সবমিলিয়ে মোট ৩৫টি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন তিনি। এরপর ২০০৪ সালেই ক্যামিও-র চরিত্রে বলিউডে ডেবিউ করেন, ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি তাঁর। বিচ্ছেদ হয়ে যায়। বেশ কয়েক বছর অন্তরালে থাকার পর, অবশেষে পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। ২০১৪ সালে বিয়েও করেছেন তাঁরা। তারপর ‘বিগ বস্ ১৩’-তে অংশ নেন।…
Read More
পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃ*ত্য

পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃ*ত্য

ফের ভিন্ন রাজ্যের তিন শ্রমিকের মৃত্যু। পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্য। শুক্রবার সাতসকালে কেরালাতে বহুতল ধ্বসে পড়ে মৃত্যু হল তিন পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা যায় মৃত রবিউল ইসলাম (18), রুবেল শেখ (22) এবং আলিম শেখ(30) নামে তিন যুবক। রবিউল ইসলাম ও রবিউল শেখ তাদের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের যোদ হাজিপাড়া এলাকায়। আরেকজন আলিম শেখ তার বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। এরা প্রত্যেকেই কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। রাতে পুরনো একটি বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বাড়ি ভেঙে পড়ে যায়, ঘটনাস্থলায় তিনজনের মৃত্যু হয়। শুক্রবার দশটায় সময় মৃত্যুর খবর আসতেই এলাকা…
Read More
এসএফ রোডে বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়ায় ব্যাপক উত্তেজনা এলাকায়

এসএফ রোডে বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়ায় ব্যাপক উত্তেজনা এলাকায়

গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির থানা মোড় সংলগ্ন এসএফ রোডে একটি বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল এবং সেই কাজের সময় অসাবধানতাবশত মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই স্থানীয় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে মন্দিরটি মেরামতের দাবি তোলা হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছিল সেই এলাকায়। তারপর কেটে গেছে পুরো একটা দিন। আজ শনিবার সকালে ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, “ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামের একটি মূর্তি বসানোর কাজ হবে। সেই কাজের সময় অনিচ্ছাকৃতভাবে মন্দিরের একাংশ ভেঙে যায়।…
Read More
আবারো এটিএম লুটের চেষ্ঠা জলপাইগুড়িতে

আবারো এটিএম লুটের চেষ্ঠা জলপাইগুড়িতে

মুম্বাই থেকে সতর্ক বার্তা পেতেই সক্রিয় পুলিশ, অক্ষত এটিএম। জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এবং কোতোয়ালি থানা টিমের সতর্কতার জেরে কোতোয়ালি থানা এলাকার একটি এটিএম চুরির চেষ্টা ব্যর্থ হলো। শনিবার রাত ২:২০ মিনিটে, জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এসবিআই ব্যাংকের মুম্বাই কন্ট্রোল রুম থেকে তথ্য পায় যে, জলপাইগুড়ির রাণীনগরে বিএসএফ ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে অবস্থিত এসবিআই রাণীনগর শাখায় এক ব্যক্তি এটিএম খোলার চেষ্টা করছে, যার পিন কোড ৭৩৫১৩৩।* সতর্ক বার্তা পেয়েই, জেলা কন্ট্রোল রুম তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানার নাইট মোবাইল অফিসারদের খবর দেয়, তাদেরকে ঘটনাস্থলে যেতে এবং রাজগঞ্জ থানা এবং ময়নাগুড়ি থানাকে হাইওয়েতে যানবাহন তল্লাশি  নির্দেশ দেয়। কোতোয়ালি থানার এএসআই মুনিরাম রায় এবং…
Read More
কোনে ইন্ডিয়া দুর্গাপুরে খুলল নতুন অফিস

কোনে ইন্ডিয়া দুর্গাপুরে খুলল নতুন অফিস

কোনে এলিভেটর ইন্ডিয়া পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি নতুন অফিস খুলেছে। এই অফিস পূর্ব ভারতে তার উপস্থিতি জোরদার করবে বলে আশা। এই সম্প্রসারণটি কোনে-এর ‘রাইজ টু লিড’ স্ট্র্যাটেজির অংশ। যার লক্ষ্য হল প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা, গ্রাহক পরিষেবার উন্নতি করা এবং স্মার্ট, টেকসই শহরের উন্নত ভবিষ্যতকে সমর্থন করা।এই নতুন অফিস দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জুড়ে লিফট এবং এসকেলেটরের ক্রমবর্ধমান চাহিদা মেটাবে। এটি বিক্রয়, ইনস্টলেশন, পরিষেবা এবং আধুনিকীকরণ টিমের একটি বেস হিসাবে কাজ করবে এবং কোনে-এর লেটেস্ট প্রযুক্তি এবং ডিজাইনগুলিকে শোকেস করবে।কোন ইতিমধ্যেই আইকিউ সিটি, দ্য মিশন হাসপাতাল, জংশন মল, এনআইটি দুর্গাপুর, ওয়েবেল আইটি পার্ক, বর্ধমান মেডিকেল কলেজ এবং বেশ…
Read More
উইকেন্ড এনজয় করুন KFC-এর বিগ উইনের সাথে

উইকেন্ড এনজয় করুন KFC-এর বিগ উইনের সাথে

এই উইকেন্ডে KFC নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার, তার "উইন বিগ" ক্যাম্পেইনের সাথে। এই ক্যাম্পেইনের মাধ্যমে কেএফসি-প্রেমীরা উপভোগ করতে পারবেন তাদের প্রিয় খাবার, সঙ্গে জিতে নিতে পারেন অসাধারণ সব পুরস্কার। এর মধ্যে রয়েছে Mahindra Thar, Apple MacBook, iPhone 16 SE, Sony Bravia হোম থিয়েটার সিস্টেম এবং আরও অনেক কিছু।অফারটি চলবে প্রতিটি উইকেন্ডে, অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার - ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। এটি KFC-এর সমস্ত রেস্টুরেন্টেই প্রযোজ্য। এই অফারটির আনন্দ নিতে চাইলে শুক্রবার থেকে রবিবারের মধ্যে KFC-তে ডাইন-ইন করতে হবে বা সেলফ টেক-অ্যাওয়ের মাধ্যমে ₹২৯৯ বা তার বেশি মূল্যের অর্ডার দিতে হবে। কাউন্টারে নিজের মোবাইল নম্বর শেয়ার করলেই যোগ দিতে…
Read More