Blog

বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের আম

বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের আম

বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে, এই সময় ফলের রাজা আমের লগ্ন। শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমের আম। শিলিগুড়ির বিধান মার্কেট বাজারে ফলের দোকানগুলিতে বিরাজ করছে ফলের রাজা আম। এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে আম, তবে মালদার আম এখনো শিলিগুড়ির বাজারে প্রবেশ করেনি। অন্তত ১০ থেকে ১২ দিন পর মালদার বিখ্যাত ল্যাংড়া আম শিলিগুড়ি র বিভিন্ন ফল বাজারে ঢোকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণের আম গুলি বাজারে বিকচ্ছে। চাহিদা সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে, ক্রেতারা আসছেন আম নিচ্ছেন। স্বাভাবিকভাবে প্রত্যেক বছর গরমের সময় বৈশাখ ও জৈষ্ঠ মাসে আমের রাজত্ব চলে বাজার…
Read More
ফুলবাড়িতে প্রকাশ্য ছিনতাই এর ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

ফুলবাড়িতে প্রকাশ্য ছিনতাই এর ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

গত ২৭এপ্রিল রবিবার প্রকাশ্য দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়িতে। এদিন বিকেলে ফুলবাড়ি সংলগ্ন ব্যাটেলিয়ন মোড় এলাকায় দুই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে পালায় দুই বাইক আরোহী দুষ্কৃতী। ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা অনিমা দাস এবং অনিতা মহন্ত বাড়ি থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ পেছন থেকে দুই বাইকে আসা দুষ্কৃতীরা তাদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। ছিনতাই হওয়া ব্যাগে কিছু টাকা-পয়সা ছাড়াও বেশ কিছু জরুরি নথিপত্র ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘটার পরই ফুলবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।…
Read More
পহেলগাম হামলার পর, নিউ জলপাইগুড়ি স্টেশনে নিরাপত্তা জোরদার করল আরপিএফ

পহেলগাম হামলার পর, নিউ জলপাইগুড়ি স্টেশনে নিরাপত্তা জোরদার করল আরপিএফ

জম্মু ও কাশ্মীরের পাহালগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর এবং বাংলাদেশে কিছু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। আরপিএফ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এবং রেললাইনগুলিতে নিয়মিত নজরদারি, কুকুরদল ও বোমা শনাক্তকারী স্কোয়াডের মোতায়েন এবং যৌথ টহল চালানো হচ্ছে। নিউ জলপাইগুড়ি আরপিএফ পোস্ট কমান্ডার মুকেশ কুমার রজক বলেন, “নিউ জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও পর্যটন কেন্দ্র। সন্দেহজনক কাউকে চিহ্নিত করলে দ্রুত যাচাই ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় আরপিএফ, জিআরপি ও বিএসএফ যৌথভাবে টহলদারি শুরু করেছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র কপিনজল কিশোর শর্মা জানান,…
Read More
শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে গাঁজা সহ গ্রেফতার চারজন যুবক

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে গাঁজা সহ গ্রেফতার চারজন যুবক

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার চারজন। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি স্কুল ব্যাগ যার মধ্যে ছিল প্রায় প্রায় 40 কেজি গাঁজা। ধৃতদের  বাড়ি কোচবিহার জেলার শীতলকুচিতে। কোচবিহার শীতলকুচি থেকে শিলিগুড়িতে এসেছিল এরা। গতকাল রাত দশটা নাগাদ শিলিগুড়ির জংশন বাস টার্মিনাসে দক্ষিণবঙ্গে যাবার বাসের জন্য অপেক্ষা করছিল ওই চার যুবক। শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম দ্বীপচাঁদ বর্মন, আজিজুল রহমান, দূর্যোধন নম দাস, সঞ্জয় দাস। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
Read More
মার্কেটে সিএমএফ ফোন টু প্রো বিক্রি শুরু হবে ৫ মে

মার্কেটে সিএমএফ ফোন টু প্রো বিক্রি শুরু হবে ৫ মে

লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি নাথিং-এর সাব-ব্র্যান্ড সিএমএফ, আজ জানিয়েছে যে ৫ মে, দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট মিনিটস, বিজয় সেলস, ক্রোমা এবং ভারতের সকল শীর্ষস্থানীয় রিটেইল স্টোরে পাওয়া যাবে সিএমএফ ফোন টু প্রো। প্রথম দিনে একটি বিশেষ পরিচিতিমূলক অফার হিসেবে, সিএমএফ ফোন টু প্রো সর্বনিম্ন ₹১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে (সমস্ত অফার সহ)। সিএমএফ বাই নাথিং ২৮ এপ্রিল, ২০২৫ তারিখে বিশ্বব্যাপী ফোন টু প্রো লঞ্চ করে।  নাথিং-এর ডিজাইন করা সবচেয়ে পাতলা এবং হালকা এই স্মার্টফোন।  ৭.৮ মিমির মাত্র ১৮৫ গ্রামের এই ফোন প্রায় ওজনহীন। এতে রয়েছে উন্নত তিন-ক্যামেরা সিস্টেম, যা ৫০ এমপি টেলিফটো লেন্স ২x অপটিক্যাল জুম এবং ২০x পর্যন্ত আল্ট্রা জুম…
Read More
৩০ এপ্রিল থেকে শুরু মটোরোলা এজ সিক্সটি প্রো-এর প্রি বুকিং

৩০ এপ্রিল থেকে শুরু মটোরোলা এজ সিক্সটি প্রো-এর প্রি বুকিং

ভারতে মটোরোলা এজ সিক্সটি প্রো-এর প্রি-অর্ডার শুরু হয়ে গেল। যার দাম শুরু হচ্ছে ₹২৯,৯৯৯ টাকা থেকে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে উন্নত এআই বৈশিষ্ট্য, একটি শক্তিশালী ক্যামেরা সিস্টেম এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে। মূল স্পেসিফিকেশনে থাকছে ৬.৭ ইঞ্চি কোয়াড-কার্ভড পোলড ডিসপ্লে, সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট, ৩০০Hz টাচ স্যাম্পলিং রেট এবং এইচডিআর টেন+ সাপোর্ট। এছাড়াও থাকছে ৫০ এমপি প্রাইমারি সেন্সর, ৫০ এমপি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ৫০ গুণ ডিজিটাল জুম সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ। থাকছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম চিপসেট। ব্যাটারি হল ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। থাকছে ব্যক্তিগতকৃত…
Read More
হার্পিকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড বাদশা শাহরুখ খান

হার্পিকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড বাদশা শাহরুখ খান

ভারতের সেরা টয়লেট এবং বাথরুম ক্লিনার হারপিক, সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে। এটি কোম্পানির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা এই নতুন উদ্যোগের মাধ্যমে ভারতের প্রতিটি বাড়িকে আবারও নতুন করে হাইজিন সমাধান প্রদান করতে প্রস্তুত হয়েছে। স্যানিটেশন এবং হাইজিনের ক্ষেত্রে বিশ্বে অন্যতম কোম্পানি হারপিক, কার্যকর পরিষ্কার-পরিচ্ছন্নতার সমাধানের মাধ্যমে পরিবারগুলিকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। বর্তমানে, তারা প্রতি ৩টি ভারতীয় পরিবারের মধ্যে ১টিতে পৌঁছতে পেরেছে। শাহরুখ খানের সাথে এই অংশীদারিত্বটি ভারতের প্রতিটি পরিবারে মর্যাদা, যত্ন এবং সুস্থ স্বাস্থ্যবিধি প্রচার করার লক্ষ্যে একটি নতুন মান চিহ্নিত করেছে। এই আইকনিক অংশীদারিত্বের সূচনা উপলক্ষে, হার্পিক শাহরুখ খানকে নিয়ে একটি নতুন টিভিসি…
Read More
কত খরচ হবে স্ক্রুটিনির জন্য আবেদন করতে

কত খরচ হবে স্ক্রুটিনির জন্য আবেদন করতে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। গত শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল। সামনে আসে মেধাতালিকা সহ সকলের রেজাল্ট। তবে ফলাফল দেখে বহু পরীক্ষার্থী সন্তুষ্ট নন। অনেকেই রিভিউ কিংবা স্ক্রুটিনি করতে দেওয়ার কথা ভাবছেন। এবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা স্ক্রুটিনি ও রিভিউ দুইয়ের জন্য আবেদন করতে পারবে। তবে অনুত্তীর্ণদের কাছে কেবলমাত্র খাতা রিভিউয়ের বিকল্পই রয়েছে। পর্ষদ জানিয়েছে, অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা খাতা পুনরায় মূল্যায়ন করাতে চাইলে তাঁদের বিষয় প্রতি ১০০ টাকা করে জমা করতে হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর যাচাইয়ের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের জন্য…
Read More
রাইটস ইস্যুর অনুমোদন পেল সত্ত্ব সুকুন লাইফকেয়ার লিমিটেড

রাইটস ইস্যুর অনুমোদন পেল সত্ত্ব সুকুন লাইফকেয়ার লিমিটেড

প্রিমিয়াম অ্যারোমা এবং হোম ডেকোর পণ্য প্রস্তুতকারক সত্ত্ব সুকুন লাইফকেয়ার লিমিটেড, তাদের ৪৯.৫০ কোটি টাকার প্রস্তাবিত রাইটস ইস্যুর জন্য বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) থেকে নীতিগত অনুমোদন পেয়েছে। কোম্পানিটি তাদের কার্যকরী মূলধন শক্তিশালী করতে, ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা করতে এবং বিদ্যমান এবং সম্ভাব্য সহায়ক সংস্থাগুলিতে বিনিয়োগের জন্য নিট আয় ব্যবহার করার পরিকল্পনা করছে। ডিসেম্বর ২০২৪-এ শেষ হওয়া নয় মাসের রাজস্বে ৬৫% বৃদ্ধি দেখা গিয়েছে। সেই একই সময়ে নিট মুনাফা বেড়েছে ১২৬%। প্রোডাক্ট রেঞ্জে রয়েছে অ্যারোমা ডিফিউজার, কাচ এবং কাঠের ডিফিউজার, ধুপ বার্নার, এসেনশিয়াল অয়েল, কর্পূর এবং আলংকারিক ল্যাম্প ইত্যদি। রাইট ইস্যু সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য কোম্পানির বোর্ড সভা বসতে…
Read More
রেমেডিয়াম লাইফকেয়ার লিমিটেডের ৪৯.১৯ কোটির রাইটস ইস্যু

রেমেডিয়াম লাইফকেয়ার লিমিটেডের ৪৯.১৯ কোটির রাইটস ইস্যু

রেমিডিয়াম লাইফকেয়ার লিমিটেড ₹৪৯.১৯ কোটি টাকা মূল্যের একটি রাইট ইস্যুর ঘোষণা করেছে, যা ৩০ এপ্রিল, ২০২৫-এ খোলা হয়েছে এবং ১৪ মে, ২০২৫-এ বন্ধ হবে৷ কোম্পানিটি কার্যকরী মূলধনের শক্তিশালীকরণ, আর এন্ড ডি বিভাগে বিনিয়োগ এবং উচ্চ-মূল্যের ডিজিটাল ড্রাইভ আকৃষ্ট করার জন্য উৎপাদন বৃদ্ধি এবং ইন্টারফের্মিডিয়া, ট্রান্সফরম মিডিয়া, ট্রান্সফরমেশন, ইন্টারন্যাশনাল টপ-এর উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা করেছে৷ বর্তমান রাইটস ইস্যুর মূল্য শেয়ার প্রতি ১ টাকা। রেকর্ড তারিখে অনুষ্ঠিত প্রতি ৫০টি ইক্যুইটি শেয়ারের জন্য ৬১টি রাইটস ইক্যুইটি শেয়ার (এপ্রিল ১৬, ২০২৫) তালিকাভুক্ত করা হয়েছে। রেকর্ডের তারিখ ছিল এপ্রিল ১৫, ২০২৫। এই ইস্যুতে রাইটস ছাড়ার সময়কাল থাকছে ৩০ এপ্রিল থেকে ৯ মে, ২০২৫। এই অর্থের…
Read More
নকশালবাড়িতে দূর্ঘটনার কবলে আপেল বোঝাই লরি

নকশালবাড়িতে দূর্ঘটনার কবলে আপেল বোঝাই লরি

নকশালবাড়ি সাতভাইয়ায় দূর্ঘটনার কবলে আপেলবোঝাই লরি। ঘটনায় জখম চালক ও খালাসী। জানা গিয়েছে ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে ঘুমের ঘোরে পড়ে মাগুরমারি নদীতে ঢুকে পড়ে লরিটি। আহতদের নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা। ট্রাফিক সূত্রে খবর, ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হবে। দূর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের একটি ব্যারিকেড ভেঙে গিয়েছে। আহতরা হল ফাওয়াদ আহমেদ ও উমর জাব্বর, আহতরা কাশ্মীরের বাসিন্দা।
Read More
রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে

রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে

দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা। জানাযায় ২০২৪ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরো এলাকা। আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, বাঁধ ভাঙ্গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা,এর পর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। অবশেষে সেচদপ্তরের উদ্যোগে ৩৮লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা ব্যয় শুরু হলো নদীবাঁধ নির্মাণের কাজ। ফলে খুশি একাধিক গ্রামের মানুষজন।
Read More
শিলিগুড়ি ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরি

শিলিগুড়ি ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরি

শিলিগুড়ির ইস্কন মন্দিরের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ইস্কন রোডের বাঁশঝাড় মোড়ের এক মোবাইল দোকানে দুঃসাহসীক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, গত কাল গভিড় রাতে বৃষ্টি পড়ার সুযোগ নিয়ে সেই মোবাইল দোকানের টিনের ছাদ কেটে এক দুষ্কৃতিকারী চোর দোকানে ঢোকে। সিসি টিভির ফুটেজে সেই চোরের চেহেরা কাপড় দিয়ে ঢাকা ছিলো, মাথায় ছিলো টুপি আর পায়ে মোজা। আজ সকালে দোকানের মালিক স্থানিয় বাপ্পা বিশ্বাস দোকান খুলতেই চুরির ঘটনা লক্ষ্য করেন। সাথে সাথে ভক্তিনগর থানায় ফোন করে ঘটনাটি জানান। পুলিশ এসে সরজমিনে তদন্ত করে গিয়েছেন বলে জানান তিনি। কয়দিন পর পর ইস্কন রোডের মত ব্যস্ততম রাস্তায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার…
Read More
প্রিমিয়াম অডিও গিয়ারের উপর ৫৮% পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে সেনহাইজার

প্রিমিয়াম অডিও গিয়ারের উপর ৫৮% পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে সেনহাইজার

অডিও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ব জুড়ে অন্যতম সেনহাইজার, গ্রীষ্মকালীন বিক্রয় ২০২৫ চলাকালীন এই মরসুমকে আরও উত্তপ্ত করে তুলতে অ্যামাজন অবিশ্বাস্য অফার নিয়ে হাজির হয়েছে। ১ মে থেকে গ্রাহকরা সেনহাইজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট, যেমন হেডফোন, মাইক্রোফোন এবং আরও অনেক কিছুতে ৫৮% পর্যন্ত ছাড় উপভোগ করার সুযোগ পাবেন। উল্লেখযোগ্য ছাড়ের পাশাপাশি, গ্রাহকরা ২৪ মাস পর্যন্ত বিনামূল্যে ইএমআই এবং নির্দিষ্ট ক্রেডিট কার্ড ডিলের সাথে আরও সাশ্রয় করতে পারবেন। বুম আর্ম সহ ইউএসবি মাইক্রোফোন, ই-৯৪৫ মাইক্রোফোন, এইচডি-২৫ প্লাস হেডফোন, মোমেন্টাম ৪ কপার হেডফোন, অ্যাকেন্টাম প্লাস হেডফোন এবং মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৪-এর মতো প্রোডাক্টগুলির সাথে, গ্রাহকরা ব্যতিক্রমী সাউন্ড উপভোগ করতে পারবে। এর মধ্যে সেনহাইজার প্রোফাইল স্ট্রিমিং…
Read More