Blog

বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। প্রতি বারের মত এবারও রামজান মাসে রেশন বন্টনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। থাকছে বিশেষ প্যাকেজ। জানা যাচ্ছে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি গ্রাহককে ভর্তুকি দিয়ে রাজ্য সরকার এই সমস্ত খাদ্য সামগ্রী সরবরাহ করবে। এই বিশেষ প্যাকেজে গ্রাহকরা পেয়ে যাবেন ময়দা, চিনি এবং ছোলা। রমজান মাসের এই বিশেষ প্যাকেজের জন্য কত পরিমান খাদ্য…
Read More
ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা স্কুটিকে ঘিরে স্থানীয়দের উদ্বেগ

ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা স্কুটিকে ঘিরে স্থানীয়দের উদ্বেগ

রাতভর ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা ছিল একটি স্কুটি। অনেকে ভেবেছেন হয়তো কেউ রেখেছেন। পরে নিয়ে যাবেন। এই করে  রাত পার হয়ে যায়। কিন্তু কেউ আর স্কুটিটি নিতে আসে না। সকালে ওই স্কুটিটি সেখানেই পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করেন। তখনই লক্ষ্য করেন স্কুটির ভিতর থেকে ফোনের রিংটোনের আওয়াজ ভেসে আসছিল। কিন্তু ডিকি বন্ধ। কেউ আর ফোনটি তুলতে পারছিল না। স্বাভাবিকভাবেই মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছিল স্থানীয়দের। ওদিক থেকে ফোন করেই যাচ্ছে হয়তো পরিবারের লোকেরা। কিন্তু ফোন তোলার উপায় নেই। স্কুটির ডিকি তালা বন্ধ। স্কুটির মালিকও নেই। এদিকে স্কুলটির  নম্বর প্লেট দেখেও তো বোঝা যায়। কিন্তু সে নাম্বার…
Read More
মোদি ও মাস্কের বৈঠকের পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা  

মোদি ও মাস্কের বৈঠকের পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা  

ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে কারখানা চালু হলে। ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা। কিছু দিন আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন ধনকুব এলন মাস্কের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের কিছু দিন পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা। বর্তমানে দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছেন তারা। বহুদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, টেসলার উচ্চ আধিকারিকরা ভারতে আসবেন। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তাঁরা। সব মিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার।…
Read More
অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার, গ্রেফতার শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের যুবক

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার, গ্রেফতার শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের যুবক

পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুলেন্সে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণের গাজা। কিন্তু পাচারকারিদের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই যুবক। মঙ্গলবার সকালে সামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দেড় কুইন্টাল গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস এবং অনুপ সূত্রধর। আদিত্য দাসের বাড়ি শিলিগুড়ি। অনুপ সূত্রধর আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এবং ওসি শিব প্রসাদ ঘোষের উপস্থিতিতে গাজা বাজেয়াপ্ত করা হয়। উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের…
Read More
৬০ টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি এক যুবক

৬০ টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি এক যুবক

মাত্র ৬০ টাকার টাকার লটারি কেটে কোটিপতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানের চা শ্রমিকের ছেলে শিবা কুজুর। প্রসঙ্গত জানা গেছে শিবার বেশ কিছুদিন থেকে লটারি কাটতেন। পাশাপাশি তিনি  স্বপ্ন দেখতেন তার লটারি কেটে তিনি কোটিপতি হয়েছে। সেই স্বপ্ন তার বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি তিনি ৬০ টাকা দিয়ে লটারি টিকিট কাটেন। ৬০ টাকা দিয়ে লটারি টিকিট কাটার পর রেজাল্ট এ তিনি দেখেন যে ১ কোটির প্রথম পুরস্কার তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি।পরে জানতে পারেন সত্যিই তার লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়ে যায়। শিবার বন্ধুরা  জানায় তাদেরকে বেশ কিছুদিন থেকে বলছিল রাতে স্বপ্ন দেখে যে সে লটারিতে টাকা…
Read More
এ বছর হুজুর সাহেবের মেলায় থাকছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা

এ বছর হুজুর সাহেবের মেলায় থাকছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা

সীমান্ত পাড়ের হুজুর সাহেবের মেলা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা, থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যাবস্থা, জানালেন এস পি , কোচবিহার। উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গুলোর মধ্যে একটি জলপাইগুড়ি শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দুরে কোচবিহার জেলার হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হুজুর সাহেবের মাজারকে ঘিরে বার্ষিক মেলা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পুণ্যার্থীদের আনাগোনা ,ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি পর্যন্ত। অপরদিকে সীমান্ত লাগোয়া এই বার্ষিক মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র হলদিবাড়ি। এই প্রসঙ্গে কুচবিহার জেলার পুলিশ সুপার ধূতিমান ভট্টাচার্য বলেন, একজন অতিরিক্ত পুলিশ…
Read More
 বক্স অফিসে ছাবা ১৪০ কোটি পার করল  

 বক্স অফিসে ছাবা ১৪০ কোটি পার করল  

ঐতিহাসিক অ্যাকশন ছবি ছাবা-তে মুখ্য চরিত্রে রয়েছেন ভিকি কৌশল, এছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না ও ডায়ানা পেন্টি। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ভিকি কৌশল ও রশ্মিকা মন্দনার সিনেমা সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি, বক্স অফিসেও দুর্দান্ত আয় করছে। স্যাকনিল্কের মতে, সিনেমাটি প্রথম সোমবার বক্স অফিসে একটি পতনের সাক্ষী হয়। লক্ষ্মণ উতেকরের ঐতিহাসিক অ্যাকশন ছবিটি ৪ দিনে আয় করেছে ১৪০ কোটি টাকার কিছু বেশি।   ওয়েবসাইটটি জানিয়েছে যে ছাবা তাঁর প্রথম সোমবার ২৪ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। প্রাথমিক অনুমান অনুসারে মোট ১৪০.৫০ কোটি টাকা নেট সংগ্রহ করেছে ছাবা। গত শুক্রবার ছবিটি ৩১ কোটি রুপি আয় করে, যা ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তিপ্রাপ্ত…
Read More
জেইই মেইন ২০২৫ সেশন ১-এ ফিজিক্সওয়ালার ছাত্রদের উৎকৃষ্ট ফলাফল

জেইই মেইন ২০২৫ সেশন ১-এ ফিজিক্সওয়ালার ছাত্রদের উৎকৃষ্ট ফলাফল

ফিজিক্সওয়ালার (পিডব্লিউ) দুর্গাপুর কেন্দ্রের তিনজন ছাত্র সম্প্রতি জেইই মেইন সেশন ১ ২০২৫ পরীক্ষায় ৯৯ পার্সেন্টাইলের ঊর্ধ্বে স্কোর করেছে। সৌরিশ ভৌমিক (৯৯.৬২), সৌম্যনেত্র রায় (৯৯.৫৬), এবং সোমান মোদক (৯৯.৪৬) দুর্গাপুর কেন্দ্রের এই অসাধারণ পারফরম্যান্সের শীর্ষে রয়েছেন। ফিজিক্সওয়ালা শিক্ষা সংস্থাটি সারাদেশে তাদের চমৎকার সামগ্রিক ফলাফল প্রকাশ করেছে। তাদের প্রোগ্রাম থেকে বিভিন্ন রাজ্যের চারজন শীর্ষস্থানীয় ছাত্র উঠে এসেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, গুজরাটের শিবেন বিকাশ তোশনিওয়াল ১০০ পার্সেন্টাইল অর্জন করেছেন। অন্যান্য রাজ্যের শীর্ষস্থানীয় ছাত্রদের মধ্যে রয়েছেন মিজোরামের ইশান্ত ভার্মা (৯৯.৫৭), অরুণাচল প্রদেশের প্রণয় কুমার রায় (৯৯.৩৮), এবং জম্মু ও কাশ্মীরের কামরান বিলাল ভাট (৯৯.৮৯)। সর্বমোট, পিডব্লিউ ৯৯.৫ পার্সেন্টাইলের ঊর্ধ্বে ৬১২ জনেরও বেশি ছাত্র, ৯৯ পার্সেন্টাইলের…
Read More
আজ কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই

আজ কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। বিচারভবনে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল। সংস্থার তরফ থেকে আদালতে জানানো হয়, এই মামলার তদন্তে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। এবার সেগুলি যাচাই করতে উদ্যোগী তারা। আর সেটার জন্য দরকার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা। এদিন সিবিআইয়ের তরফ থেকে বিচারভবনে এই সংক্রান্ত আবেদন জানানো হয়। অনুমতি দিয়েছেন বিচারক। আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। উল্লেখ্য, কুন্তল…
Read More
কোচের সংখ্যা কমানো হচ্ছে রেলের

কোচের সংখ্যা কমানো হচ্ছে রেলের

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। যেখানে, বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর থেকে মহারাষ্ট্রের নাগপুর এবং তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের মধ্যে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে ৬ মাসের মধ্যে বড়সড় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে, যাত্রীদের অপ্রতুলতার কারণে সেন্ট্রাল রেলওয়ের নাগপুর ডিভিশন ২০১০১ এবং ২০১০২ নম্বরের বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। চন্দ্রপুর এবং বল্লারশাহ স্টেশনের ওপর দিয়ে চলাচল করা নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত ট্রেনটিতে পর্যাপ্ত যাত্রীর অভাব পরিলক্ষিত হয়। ট্রেনটি ৭০ শতাংশের বেশি…
Read More
বরাদ্দ হল কোটি টাকা

বরাদ্দ হল কোটি টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই আবহে এই ইসুতেই বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের তোয়াক্কা না করে নিজের বলেই কোটি কোটি টাকা খরচ করে পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। রাজ্যের কোষাগারই টানছে সেই প্রকল্প। এদিকে বাংলায় কেন্দ্রীয় সরকার যে রাস্তা তৈরি করেছে সেসবেরও এখন বেহাল দশা। এবার সেসব রাস্তার প্রাণ ফেরাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় অর্থ সাহায্যে যে রাস্তায় বাংলায় তৈরি হয়েছে সেসব মেরামত করা প্রয়োজন। তবে একপ্রকার হাত তুলে…
Read More
জেইই মেইন ফলাফল ২০২৫: শিলিগুড়িতে ফিজিক্সওয়ালার ৪ জন ছাত্রের অসাধারণ সাফল্য

জেইই মেইন ফলাফল ২০২৫: শিলিগুড়িতে ফিজিক্সওয়ালার ৪ জন ছাত্রের অসাধারণ সাফল্য

সম্প্রতি ঘোষিত জেইই মেইন সেশন ১-এর (JEE Main Session 1) ২০২৫ সালের ফলাফলে ফিজিক্সওয়ালার (PW) শিলিগুড়ির চারজন ছাত্র ৯৯ শতাংশের বেশি স্কোর করেছেন। শিলিগুড়ির শীর্ষ স্কোরারদের মধ্যে আছেন অঞ্জলি প্রসাদ (৯৯.৫০), রোনিত বোথরা (৯৯.৪৯), এবং দেব আগরওয়াল (৯৯.১১)। গুজরাটের শিবেন বিকাশ তোশনিওয়াল ১০০ শতাংশ স্কোর অর্জন করেছেন, অন্যদিকে রাজ্য শীর্ষ স্থানাধিকারীদের মধ্যে রয়েছেন মিজোরামের ইশান্ত ভার্মা (৯৯.৫৭), অরুণাচল প্রদেশের প্রণয় কুমার রায় (৯৯.৩৮), এবং জম্মু ও কাশ্মীরের কামরান বিলাল ভাট (৯৯.৮৯)। ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পান্ডে সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে আসন্ন সেশন ২ পরীক্ষার জন্য একইরকম ফলাফলের গুরুত্ব তুলে ধরেছেন। পিডব্লিউ (PW) আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার…
Read More
প্রাথমিক ক্যারিয়ার প্রোগ্রাম টেকবি-র জন্য আবেদনের আহ্বান জানিয়েছে এইচসিএলটেক

প্রাথমিক ক্যারিয়ার প্রোগ্রাম টেকবি-র জন্য আবেদনের আহ্বান জানিয়েছে এইচসিএলটেক

এইচসিএলটেক, বিশ্বের অন্যতম প্রযুক্তি কোম্পানি, সম্প্রতি তার টেকবি প্রোগ্রামের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে, যার মাধ্যমে ভারতের শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর পরে তাদের ক্যারিয়ার শুরু করতে পারবে। এইচসিএলটেক নির্বাচিত প্রার্থীদেরকে ১২ মাসের জন্য প্রশিক্ষণ দেয়, এবং সফলভাবে সমাপ্তির পর তারা এই কোম্পানিতেই ফুল-টাইম চাকরির প্রস্তাবনাও দেয়। একইসাথে, তারা আইআইআইটি কোট্টায়াম, সাস্ত্রা ইউনিভার্সিটি এবং অ্যামিটি ইউনিভার্সিটি অনলাইন-এর মতোন নামীদামী প্রতিষ্ঠান থেকে পার্ট-টাইম উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এমনকি, গণিত বা ব্যবসায়িক গণিতে অভিজ্ঞতা সম্পন্ন ছাত্রছাত্রীরা টেকবি প্রোগ্রামের জন্যও আবেদন জানাতে পারে। বর্তমানে, কোম্পানি অষ্টম বর্ষের জন্য ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ক্লাউড, ডেটা সায়েন্স এবং এআই ভূমিকায় সফল শিক্ষার্থী নিয়োগ করছে। যোগ্যতা অর্জনের নম্বর, আর্থিক সহায়তা…
Read More
নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার ২

নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে মাদক বিরোধী অভিযান লাগাতার। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরে বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ভাবে শিলিগুড়ি ভক্তি নগর থানার পুলিশ আবারো অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ সহ দুজনকে আটক করে। জানা যায় এদের গোকুল শুদ্ধ খবর আসে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর তারাতলা মাঠ এলাকার ২ যুবক নিষিদ্ধ কাপ সিরাপ পাচারে উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। সেই খবর ভিত্তিতে অভিযান চালায় ভক্তি নগর থানার পুলিশ। মেলে যায় সাফল্য।৩৮ বোতল কাফ সিরাপ ব্যাগ থেকে উদ্ধার করা হয়। জানা যায় ধৃত দুই যুবককে বাড়ি শিলিগুড়ি ইসকন মন্দির এলাকা বাসিন্দা। তাদের নাম পঙ্কজ তালুকদার,…
Read More