Blog

আলিপুরদুয়ার জেলায় বনদপ্তরের বিশেষ উদ্যোগে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা চলছে

আলিপুরদুয়ার জেলায় বনদপ্তরের বিশেষ উদ্যোগে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা চলছে

আজ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আলিপুরদুয়ার জেলায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা চলছে। ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল বনভূমি আর চা বল এ এরা বনবস্তি তে থাকা ছাত্র ছাত্রীদের অনেকটা পথ অতিক্রম করে তারপর বিদ্যালয়গুলোতে পরীক্ষার জন্য যেতে হয় সভাপতি বিস্তীর্ণ জঙ্গল পেরিয়ে তারপর মূল সড়কে এসে যথাস্থানে পৌঁছানো সম্ভব। বিগত বছরে এক ছাত্র জঙ্গল দিয়ে আসার সময় হাতির আক্রমণে প্রাণ হারায়। তারপর বনদপ্তর এই পরীক্ষার্থীদের দিকে নজর দেন বনদপ্তরের তদারকিতে ছাত্রদের বনদপ্তরের নিজস্ব গাড়িতে তুলে নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এবং পরীক্ষা শেষে আবার ফেরত নিয়ে আসেন এবছর কুমারগ্রাম ব্লকের চ্যাংমারির অন্তর্গত ব্যাংডোবা ও খুটি মারি বন বস্তির সাতজন পরীক্ষার্থী…
Read More
কামরূপ এক্সপ্রেস থেকে ৭৪৮ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করলেন জিআরপি

কামরূপ এক্সপ্রেস থেকে ৭৪৮ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করলেন জিআরপি

যাত্রী সেজে হেরোইন পাচার করার আগেই গ্রেপ্তার হলো ওক ব্যক্তি। ট্রেনের থেকেই উদ্ধার হলো হেরোইন। শনিবার রাতে কামরুপ এক্সপ্রেস থেকে ৭৪৮গ্রাম হেরোইন উদ্ধার করে জিআরপি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাবলু মুল্লাকে। অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা। তার কাছ থেকে হেরোইন ছাড়াও দুটো মোবাইল, আধার কার্ড সহ একটি টিকিট উদ্ধার করা হয়। এবিষয়ে নিউ জলপাইগুড়ি জিআরপি থানার আইসি পি চট্টরাজ বলেন, "প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এই হেরোইন আসাম থেকে নিয়ে আসা হচ্ছিল। এখানে মাটিগাড়াতে সে পাচার করত। কিন্তু আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিলো। তাই ট্রেনটি নিউজলপাইগুড়ি স্টেশন পৌঁছাতেই আমরা তদন্ত শুরু করি। তার ব্যাগ থেকেই হেরোইন, মোবাইল উদ্ধার করা হয়। তবে…
Read More
ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় উদ্ধার মর্টার শেল

ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় উদ্ধার মর্টার শেল

ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় একটি মর্টার শেল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট ঘেষা ট্রাক পার্কিং এলাকায় ওই মর্টার শেলটি উদ্ধার হয়। জানা গিয়েছে, এদিন সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা ট্রাকের পার্কিং এলাকার ভিতরে ওই মর্টার শেলটি পরে থাকতে দেখে ট্রাক চালকরা। এরপরই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাতে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পুলিশ পৌঁছে গোটা এলাকাটি ঘিরে ফেলে। পাশাপাশি খবর দেওয়া হয় সেনাবাহিনী ও বিএসএফকে। দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হয় শেলটিকে মঙ্গলবার নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হবে।
Read More
মুক্তি পেল ‘সুপারবয় অফ মালেগাঁও’ ছবির ট্রেলার

মুক্তি পেল ‘সুপারবয় অফ মালেগাঁও’ ছবির ট্রেলার

অবশেষে মুক্তি পেল রীমা কাগতির 'সুপারবয় অফ মালেগাঁও'-এর ট্রেলার। রীমা কাগতি পরিচালিত এবং জোয়া আখতার, ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি প্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর্শ গৌরব, বিনীত কুমার সিং এবং শশাঙ্ক অরোরা। চলচ্চিত্রটি একটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত, যা মালেগাঁওয়ের ছোট শহর থেকে একজন উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতা নাসির শেখের যাত্রাকে দেখায়, যিনি বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও তার বন্ধুদের সাথে একটি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেন। ফারহান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির ট্রেলার শেয়ার করেছেন, ভক্তদের মালেগাঁওয়ের জগতের একটি আভাস দিয়েছেন। চলচ্চিত্রটি তিন বন্ধুকে ঘিরে আবর্তিত হয় যারা একটি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেন কিন্তু সম্পদের অভাবে মুম্বাই যেতে পারছেন না। সত্য…
Read More
বড় নির্দেশে সুপ্রিম কোর্টের তরফে

বড় নির্দেশে সুপ্রিম কোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের এসএলএসটি-র ২৬০০০ শিক্ষক-শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি হয়েছে প্রাথমিকের নিয়োগ মামলার। সুপ্রিম কোর্টে আজ আরও একবার পিছিয়ে গিয়েছে এই প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। ২০২২ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এবারও সেই নিয়োগ নিয়ে জটিলতা থেকেই গেল। এবার এই নিয়োগ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতির পি শ্রী নরসীমা এবং বিচারপতি মনোজ…
Read More
চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর

চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই পার্থর নিরাপত্তা সুনিশ্চিতকরণের সওয়াল তোলা হল। তাঁকে চিরতরে সরিয়ে দিতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এমনই দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। একইসঙ্গে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। জ্যোতির্ময় চিঠিতে লেখেন, ‘এসএসসি মামলায় মূল অভিযুক্ত, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ…
Read More
বৈধ অস্ত্রের দোকান থেকে বেআইনি কার্যকলা, ঘটনায় গ্রেফতার আরও ১

বৈধ অস্ত্রের দোকান থেকে বেআইনি কার্যকলা, ঘটনায় গ্রেফতার আরও ১

তদন্তের মাধ্যমে জানা যায় শান্তনু সরকারের নাম। জানা গিয়েছে, শান্তনুর দ্বারা বৈধ অস্ত্রের দোকান থেকে বেআইনিভাবে অস্ত্রটি কিনেছিলেন ফাহরুখ মল্লিক। তারপরেই রবিবার রাতে চম্পাহাটিতে শান্তনুর বাড়িতে হানা দেন গোয়েন্দারা। শুধুমাএ গুলি নয়, বিবাদী বাগে বৈধ অস্ত্রের দোকান এনসি দাঁ অ্যান্ড কোম্পানি থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে আগ্নেয়াস্ত্রও। চাঞ্চল্যকর এই খবরটি সামনে এসেছে সোমবার সকালে। দোকানের আরও ১ কর্মীকে গ্রেফতার করার পর এই তথ্য জানতে পেরেছেন বেঙ্গল STFএর কর্মীরা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে শান্তুনু সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন STFএর গোয়েন্দারা। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৬।             কার্তুজকাণ্ডে শনিবার রাতে বসিরহাট থেকে ফাহরুখ মল্লিক…
Read More
কেএফসি-র নতুন বোনলেস রেঞ্জ চালু হল

কেএফসি-র নতুন বোনলেস রেঞ্জ চালু হল

কেএফসি (KFC) তাদের নতুন বোনলেস রেঞ্জ চালু করেছে, যা স্বাদ ও সুবিধা-সহ চিকেনের চাহিদা পূরণ করার লক্ষ্য নিয়ে আনা হয়েছে। মাত্র ৯৯ টাকায় গ্রাহকরা তন্দুরি বা নাশভিলে ডিপ-সহ বোনলেস স্ট্রিপস এবং জনপ্রিয় চিকেন পপকর্ন উপভোগ করতে পারবেন। এই রেঞ্জটি ক্রিস্পি ও টেন্ডার অপশনের সঙ্গে নিখুঁত ও অনায়াস স্ন্যাকিংয়ের জন্য উপযুক্ত এই সুস্বাদু খাদ্যগুলি ১২০০টিরও বেশি কেএফসি লোকেশনে উপলব্ধ, যা গ্রাহকরা ডাইন-ইন বা টেকআউটের মাধ্যমে উপভোগ করতে পারবেন। পাওয়া যাবে KFC অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। ‘কম চিন্তা করুন, বেশি উপভোগ করুন’ - এই মনোভাব নিয়ে গ্রাহকরা অবিলম্বে কেএফসি-র এপিক স্বাদ অনুভব করতে পারবেন।
Read More
গ্রিন করিডোর তৈরি করে হুটার বাজিয়ে অসুস্থ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ

গ্রিন করিডোর তৈরি করে হুটার বাজিয়ে অসুস্থ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ

শিলিগুড়ি : চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে অসুস্থ এক পরীক্ষার্থীকে টোটো করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্যরা। আর যানজটের মধ্যে সেই দৃশ্য দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ। জানা যায়, শিলিগুড়ি প্রধান নগর চম্পাশাড়ি এলাকার বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলের ছাত্রী শর্মিলা মাহাতোর পরীক্ষা কেন্দ্র পড়েছে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়। সেই ছাত্রী অসুস্থ থাকায় শনিবার তাকে টোটো করে কোন মতে পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় এগারোটা পাঁচ নাগাদ টোটোটি ইয়ার ভিউ মরে এলে তা চোখে পড়ে যায় পানি ট্যাংকি ট্রাফিক পুলিশের। আর তারপরেই পানিট্যাংকি ট্রাফিক পুলিশ গ্রীন করিডোর তৈরি…
Read More
কিছু দুষ্কৃতির দল নষ্ট করে দিল ভুট্টার ক্ষেত,  চিন্তায় গ্রাম বাসীরা  

কিছু দুষ্কৃতির দল নষ্ট করে দিল ভুট্টার ক্ষেত,  চিন্তায় গ্রাম বাসীরা  

এবার কিছু দুষ্কৃতির দল নষ্ট করে দিল ভুট্টার ক্ষেত। রাতের অন্ধকারে কে বা কারা ভূট্টা খেতে এসে সব গাছ নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ভুটটাও। চিন্তায় গ্রাম বাসীরা। এর ফলে ক্ষতির মুখে চাষীরা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের ওপর ভাটা খানা এলাকায় বেশ কয়েকজন চাষী জমি তৈরি করে সেখানে কয়েক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। কিন্তু গতকাল রাতে কেউ বা কাহারা সেই শয়ে শয়ে বিঘা ভুটটা খেত নষ্ট করে দিয়েছে। যদিও সেই ভুট্টা খেতের ফলন অনেকটাই বাজারে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিন্তু কোন অজানা কারণে কেউবা কারাবিঘা বিঘা ভুট্টা খেত নষ্ট করে দেয়। চিন্তার মুখে ওই এলাকার  ভুট্টা…
Read More
জীবনকে আরো সুন্দর করে তুলুন এলজি ইন্ডিয়া-এর অভিনব প্রয়াসের সাথে

জীবনকে আরো সুন্দর করে তুলুন এলজি ইন্ডিয়া-এর অভিনব প্রয়াসের সাথে

এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া, সম্প্রতি তাদের তৃতীয় মেগা রক্তদান অভিযান শুরু করতে চলেছে, যার মূল বার্তা হল  "জীবন সুন্দর যখন তা ভাগ করে নেওয়া হয়।" এটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রতি দায়িত্ব প্রদর্শন করার সাথে সাথে তরুণ প্রজন্মকে রক্তদানে অনুপ্রাণিত করবে। এই উদ্যোগের মাধ্যমে ৭০টি শহরে ৪০০টি রক্তদান শিবির আয়োজন করা হবে।এর আগে ২০১৯ এবং ২০২৩ সালে, কোম্পানি ১৮৮টি শিবিরের আয়োজন করেছিল, যেখানে প্রায় ১৭,৭০০ জনেরও বেশি নিবন্ধন জমা পড়েছিল। এই বছর ৩০,০০০ এরও বেশি নিবন্ধনের আশা করে হচ্ছে। শিবির চলাকালীন অংশগ্রহণকারীদের চিকিৎসা, জলখাবার এবং প্রশংসাপত্রও দেওয়া হবে। এলজি, ভারতে স্বেচ্ছায় রক্তদানের একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তোলার জন্য কেয়ার টুডে ফান্ড, ইউনাইটেড…
Read More
অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ছোটো গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষে আহত চার

অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ছোটো গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষে আহত চার

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার হরিমন্দির সংলগ্ন একটি ধর্মকাটার সামনে। তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা সকলেই মালবাজারের বাসিন্দা। জানা গিয়েছে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে ছোটো গাড়িতে করে চারজন মালবাজার ফিরছিলেন। সেই সময় গয়েরকাটার দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সাথে ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ছোটো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এদিকে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন গুরুতর আহত হয়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে এবং ধূপগুড়ি থানায়। ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে জলপাইগুড়ি…
Read More
শীত বিদায় নিয়ে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে বঙ্গে

শীত বিদায় নিয়ে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে বঙ্গে

বৃষ্টির মধ্য দিয়েই বিদায় নিতে চলেছে শীত। ১৯ ফেব্রুয়ারি, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হচ্ছে বৃষ্টি। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া সিস্টেমের কারণে এই বৃষ্টি। সোমবার রাত থেকেই রাজ্যের তাপমাত্রা বাড়বে। উত্তর এবং দক্ষিণবঙ্গে ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে। উত্তরের দুই পার্বত্য জেলা, দার্জিলিং ও কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই শীতের অনুভূতি বিলুপ্ত হতে শুরু করবে। ওইদিন বিকেলের পর আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করবে, যা তাপমাত্রার বৃদ্ধি নিয়ে আসবে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। বুধবার…
Read More
শীত বিদায়ের আগে আবহাওয়া বদল    

শীত বিদায়ের আগে আবহাওয়া বদল    

আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস? বিদায়ের আগে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। শনিবার জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। তিলোত্তমাতেও রীতিমতো শীতের আমেজ। তবে রবিবার থেকে আবহাওয়া বদলাবে। তারপর থেকে বাড়বে গরম। সামনের সপ্তাহে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ।   হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকে বাংলাজুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরও কম। কলকাতার তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। কিন্তু কাল থেকে আবার বদলাবে আবহাওয়া। একধাক্কায় দুই থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। রীতিমতো গরম অনুভব হবে। সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। এরপরই আস্তে আস্তে বদলাতে শুরু করবে আবহাওয়া। উত্তর-পশ্চিমের বদলে বইবে দক্ষিণ-পূর্ব বাতাস। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব…
Read More