Blog

ছবি মুক্তির আগেই চলে গেলেন, ধর্মেন্দ্রর হৃদয়ে লুকিয়ে থাকা বেদনার কথা জানালেন ছবির পরিচালক

ছবি মুক্তির আগেই চলে গেলেন, ধর্মেন্দ্রর হৃদয়ে লুকিয়ে থাকা বেদনার কথা জানালেন ছবির পরিচালক

সম্প্রতি মুম্বইয়ে ‘ইক্কিস’ ছবির বিশেষ প্রদর্শনে হাজির হন ছবির কলাকুশলীরা। ছিলেন না কেবল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র! ছোট থেকেই  অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই টানেই চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বইয়ে আসেন ধর্মেন্দ্র। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার পথ মোটেই মসৃণ ছিল না। অভিনয়ে সুযোগ না পেয়ে পাঞ্জাব ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন তিনি। এরপরেই ‘পত্থর অউর ফুল’ ছবির মাধ্যমে সাফল্য পান। সেই শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই গল্পটা অনেকেই জানেন। তবে বহু বছর আগে পাঞ্জাব ছাড়ার কষ্টটা যেন  জমে ছিল অভিনেতার বুকে। সেই বেদনার কথাই জানালেন ‘ইক্কিস’ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। তাঁর কথায়, “এই…
Read More
শিলিগুড়িতে বিপুল পরিমাণ বেআইনি সিকিমের মদ উদ্ধার

শিলিগুড়িতে বিপুল পরিমাণ বেআইনি সিকিমের মদ উদ্ধার

বর্ষবিদায় ও বর্ষবরণের আগে শিলিগুড়িতে বেআইনি মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং সিকিম থেকে আসা একটি ট্রাক আটক করে। ট্রাকটি থেকে কয়েক লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার হয়েছে। ঘটনায় ট্রাক চালক অভিষেক বিশ্বকর্মাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মদ কোথায় মজুদ করা হতো এবং কোন কোন বার ও পাবে বিক্রি করা হতো, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
Read More
বছরের শেষ দিনে শিলিগুড়ি–বাগডোগরায় পিকনিক স্পটগুলোতে উপচে পড়া ভিড়

বছরের শেষ দিনে শিলিগুড়ি–বাগডোগরায় পিকনিক স্পটগুলোতে উপচে পড়া ভিড়

আজ বছরের শেষ দিন আর সকাল থেকেই শহর শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ বাগডোগরা এম এম তরাই পিকনিক স্পটে উপচে পড়া ভিড়। কেউবা বলছেন সকাল থেকেই পিকনিকের মুডে রয়েছেন। কেউ আবার বলছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। অপরদিকে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে বাগডোগরা থানার পুলিশ।
Read More
ভারতীয় দলের নতুন কোচ কি তাহলে যুবরাজ সিং?

ভারতীয় দলের নতুন কোচ কি তাহলে যুবরাজ সিং?

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সিনিয়র খেলোয়াড়দের বিদায় ও নতুন প্রজন্মের আগমনে দল গঠনের পাশাপাশি কোচিং কাঠামো নিয়েও আলোচনা রয়েছে তুঙ্গে। ভারতীয় দলের ভবিষ্যৎ গড়তে ‘সিক্সার কিং’ যুবরাজ সিংকে ব্যাটিং কোচ অথবা টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। মন্টি পানেসারের এই প্রস্তাবের পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও যুক্তি। অবসর গ্রহণের পরও যুবরাজ সিং নিজেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত রেখেছেন।বিশেষ করে তিনি পর্দার আড়ালে থেকে ভারতের দুই তরুণ প্রতিভা শুভমন গিল ও অভিষেক শর্মার উন্নতিতে বড় ভূমিকা পালন করেছেন। অভিষেক শর্মার ক্ষেত্রে যুবরাজের প্রভাব আরও বেশি চোখে পড়ে। পানেসারের মতে, যুবরাজ তরুণ ক্রিকেটারদের শুধু টেকনিক নয়,…
Read More
চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করলেন মাটিগাড়া থানার পুলিশ

চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করলেন মাটিগাড়া থানার পুলিশ

চুরি করে সোনার অলংকার এবং রুপার অলংকার পুঁতে রাখা হয়েছিল মাটির তলায়। মাটি খুঁড়ে সেই গহনা উদ্ধার করল পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করে সেই জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত গহনা উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। চুরির অভিযোগ পাওয়ার ৬ ঘন্টার মধ্যেই মাটির নিচে পুঁতে রাখা চুরি করা  ৭০ গ্রাম সোনার অলংকার ও ৩৬৫ গ্রাম রুপোর অলংকার সহ গ্রেপ্তার দুষ্কৃতী। রবিবার দুপুরে শিবমন্দির শান্তিপুর হালের মাথার বাসিন্দা অমিত ঝাঁয়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটায় এক দুষ্কৃতি । বিকেলে বাড়ি ফিরতেই ঘটনা বুঝতে  পেরে মাথায় হাত পড়ে গৃহকর্তার। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই…
Read More
শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও ‘অধিবেশন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।  বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে শিলিগুড়ি পৌর নিগম প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সহ পৌর নিগমের বিভিন্ন মেয়র পারিষদ, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, আধুনিক পরিকাঠামো ও নাগরিক-বান্ধব পরিষেবার লক্ষ্যে এই নতুন প্রশাসনিক ভবন শিলিগুড়ি পৌর নিগমের কাজকর্মকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে। পাশাপাশি…
Read More
আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫° ডিগ্রি

আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫° ডিগ্রি

একদিকে কুয়াশা, অপর দিকে ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়িবাসী। কয়েকদিন ধরেই ঝাকিয়ে শীত, কনকনে ঠান্ডায় কাবু  উত্তরের জলপাইগুড়ি। ঠান্ডা হাওয়া এবং কুয়াশার কারণে অন্ধকার নেমে এসেছে। যেকোনো দুর্ঘটনায় রাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে চালকদের গাড়ি দাঁড় করিয়ে গরম চা জল খাইয়ে সচেতন করা হচ্ছে। কেউ কেউ আবার দু:স্ত গরিব রাস্তার ধারে জীবনযাপন করে রাত কাটাচ্ছেন, এমন বহু মানুষদের কম্বল বিতরণে এগিয়ে এসেছে। মঙ্গলবার ভোর থেকেই  প্রচণ্ড কুয়াশার প্রভাব লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। এদিন সকাল ৮ টা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ি‌র বেশিরভাগ এলাকা। এজন্য বেলা বাড়লেও রাস্তায় লোকজন খুব একটা দেখা যায়‌নি। তবে এই শীতকে দারুনভাবে উপভোগ করছেন জলপাইগুড়িবাসী। সকাল থেকেই…
Read More
জলপাইগুড়িতে বিষ প্রয়োগে শতাধিক পাখির মৃ*ত্যু, এলাকায় চাঞ্চল্য

জলপাইগুড়িতে বিষ প্রয়োগে শতাধিক পাখির মৃ*ত্যু, এলাকায় চাঞ্চল্য

জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের ভূজারী পাড়া বুথ এলাকায় বিষ প্রয়োগ করে ব্যাপক পাখি হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক বাসিন্দা নিজের জমিতে বিষ প্রয়োগ করলে তাতে বহু পাখি ঘটনাস্থলেই মারা যায় বলে অভিযোগ। তবে স্থানীয়দের দাবি, বিষক্রিয়ায় মৃত পাখি ও মুরগির মোট সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। অনেক পাখি ওই জমিতে বিষমিশ্রিত খাদ্য খেয়ে কিছুটা দূরে গিয়ে মারা পড়ে রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সোচ্চার হন সোমবার সকালে। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
Read More
গোধনপাড়া ঘোষপাড়ায় বোমা উদ্ধারে আতঙ্ক ! উদ্ধার ৫ ব্যাগ ভর্তি বোমা, চাঞ্চল্য এলাকাজুড়ে

গোধনপাড়া ঘোষপাড়ায় বোমা উদ্ধারে আতঙ্ক ! উদ্ধার ৫ ব্যাগ ভর্তি বোমা, চাঞ্চল্য এলাকাজুড়ে

ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের রানিনগরের গোধনপাড়া ঘোষপাড়া এলাকায় চরম আতঙ্ক ছড়াল বোমা উদ্ধারে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল ৫ ব্যাগ ভর্তি বোমা। বিপুল পরিমাণ এই বিস্ফোরক মজুত ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা ব্যাগগুলি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগগুলি খুলে দেখে বিপজ্জনক বিস্ফোরক মজুত রয়েছে। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বড়সড় নাশকতার ছক কষা হচ্ছিল। কে বা কারা এই বিস্ফোরক মজুত করেছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।…
Read More
ঠান্ডার দাপটে শিলিগুড়ি, কয়েকদিন বজায় থাকতে পারে শীত

ঠান্ডার দাপটে শিলিগুড়ি, কয়েকদিন বজায় থাকতে পারে শীত

মঙ্গলবার শিলিগুড়িতে চলতি বছরের শীতলতম দিন। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা শহর। তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি পরিস্থিতিকে আরও শীতল করে তোলে। ঠান্ডার দাপটে সকালবেলা রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। কুয়াশা ও হালকা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম পোশাক ও শীতবস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ঠান্ডার দাপট বজায় থাকতে পারে, সঙ্গে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Read More
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার লেকটাউনে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার লেকটাউনে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি

শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে দোকানের শাটার ভেঙে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার নামী-দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর। অভিযোগ পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও চুরি হয়েছে বলেই জানা গেছে। আজ সকালে ঘটনাটি সবার প্রথমে নজরে আসে দোকানের কর্মী বিজয় দাসের। সকালে দোকান খুলতে এসে তিনি ভাঙা শাটার ও দোকানের ভেতরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দোকানের মালিক অভিষেক মোদককে জানান। খবর পেয়ে দোকানের মালিক দোকানে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজ দেখে অভিষেক মোদক জানান, চুরির ঘটনায় মাত্র একজন…
Read More
রকমারি ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তুলুন অফিস ডেস্ক

রকমারি ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তুলুন অফিস ডেস্ক

ঘর সাজাতে অনেকেই ব্যবহার করেন লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট। এবার সেই তালিকায় জুড়ে নিন আরও কয়েকটি গাছ। অল্প যত্নেই বেড়ে ওঠা এই গাছগুলি দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার অফিসের ডেস্কও। ১. স্পাইডার প্ল্যান্ট অত্যন্ত জনপ্রিয় এই ইনডোর প্ল্যান্টটি কম আলোতেও খুব ভালোভাবে বেড়ে ওঠে। অল্প পরিমাণে নিয়মিত জল দিলেই যথেষ্ট। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। গাছের পাতা শুকিয়ে গেলে সেগুলি দ্রুত কেটে ফেলতে হবে। এতে গাছটি আরও দ্রুত ও সুন্দরভাবে বেড়ে উঠবে। ২. স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট মূলত পাতাবহুল গাছ। এটি বাতাসের ক্ষতিকর দূষিত উপাদান শোষণ করে পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর যত্ন নেওয়াও…
Read More
সিইএস-এ এআই অ্যাপ্লায়েন্সের পরবর্তী ধাপ উন্মোচন এবং টিভির নতুন দিগন্ত উন্মোচন করবে স্যামসাং: জেবি পার্ক

সিইএস-এ এআই অ্যাপ্লায়েন্সের পরবর্তী ধাপ উন্মোচন এবং টিভির নতুন দিগন্ত উন্মোচন করবে স্যামসাং: জেবি পার্ক

স্যামসাং ইলেকট্রনিক্স ২০২৬ সালের সিইএস প্রদর্শনীতে তাদের পরবর্তী প্রজন্মের এআই-চালিত হোম অ্যাপ্লায়েন্স এবং টিভিতে নতুন প্রযুক্তি লঞ্চ করতে চলেছে। বিশ্বের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে স্যামসাং তাদের 'ডিভাইস এক্সপেরিয়েন্স ডিভিশন' এর ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরবে। স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট জেবি পার্ক জানান যে তাদের এআই প্রযুক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই উদ্ভাবনগুলো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মানকে আরও সহজ ও উন্নত করবে। আগামী ৪ জানুয়ারি লাস ভেগাসে আয়োজিত 'দ্য ফার্স্ট লুক' ইভেন্টে স্যামসাং তাদের অত্যাধুনিক টিভির সীমাবদ্ধতা পেরিয়ে নতুন কিছু চমক দেখাবে। এবারের প্রদর্শনীতে স্যামসাং শক্তিশালী হার্ডওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এক অনন্য সমন্বয় ঘটাবে। তাদের 'বেসপোক এআই' সিরিজে যুক্ত…
Read More
শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অবশেষে স্পেশাল টেট আয়োজনের অনুমোদন দেওয়া হলো। ২০২৫ সালের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই খবরে স্বস্তি পেয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ মেমো জারি করে জানানো হয়েছে, স্পেশাল টেট পরীক্ষার সম্পূর্ণ…
Read More