ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।এলাকায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।
কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
