27
Apr
প্রচণ্ড গরমের দাপট কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা ইতিমধ্যেই কিছুটা নিম্নমুখী। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কয়েকটি জেলায় কমলা সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।…
