08
Jun
বিতর্ক চলছে বহুদিন ধরে, শুরু হয়েছিল দল বদলের পর থেকেই। বিতর্কের শুরু তার দলের অস্তিত্ব নিয়ে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক শিবিরে 'যোগ' দিতে দেখা গিয়েছিল মুকুল রায়কে। তারপর থেকেই নানান বিতর্ক শুরু হয়। মুকুলের বিধায়ক পদ বাতিলের দাবি তুলে সরব হয় বিজেপি, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করে চরম হুঁশিয়ারিও দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। বিজেপিতেই আছেন মুকুল রায়, রায়ে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ শুনানির পর ফের এই কথাই জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতেই মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ করা হল। বুধবার…
