প্রতিবেদন

‘দীপাবলি তো না যে বাজি পুড়িয়ে তা পালন করবেন’

‘দীপাবলি তো না যে বাজি পুড়িয়ে তা পালন করবেন’

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটে যখন প্রায় গোটা দেশ মোমবাতি জ্বালাতে ব্যস্ত, সেই সময় বাজি ফাটানোর আওয়াজও শোনা বেশকিছু জায়গায়। যা শুনে ক্ষেপে যান সোনম কাপুর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অনিল কাপুর কন্যা। তিনি বলেন, ‘লকডাউনের জেরে দক্ষিণ দিল্লি জুড়ে প্রায় শান্তি বিরাজ করছিল। কিন্তু কিছু অদ্ভুত এবং বোকা লোকের জন্য শান্তি বিঘ্নিত হয়। ৫ এপ্রিল রাত ৯টা বাজলেই বাজির আওয়াজ ভেসে আসতে শুরু করে।’ কারা ওরা বলে প্রশ্ন তোলেন সোনম। তিনি বলেন, ‘এসব মানুষের জন্য যেমন পশু-পাখিরা বিপদে পড়ে যায় তেমনি মানুষও ভয় পেয়ে যায়। কেন এই ধরনের বোকা বোকা কাজ…
Read More
‘বিশ্বের এই ক্ষতির জন্য চীন দায়ী’

‘বিশ্বের এই ক্ষতির জন্য চীন দায়ী’

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চীনকে দায়ী করা হচ্ছে। আর এর ক্ষতি চীনকেই বহন করতে হবে। মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য, বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম এই কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বের এই ক্ষয়ক্ষতির জন্য চীন দায়ী। তারা এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।’ গ্রাহাম বলেন, ‘বিশ্বের এই তৃতীয় মহামারি চীনের কাঁচাবাজার থেকে এসেছ। যেখানে তারা বাদুর ও বানর বিক্রি করে। যেগুলো এই ভাইরাস বহন করে।’ মার্কিন এই সিনেটের দাবি করেন, এই ক্ষতির জন্য বিশ্বের উচিত চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া। এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন লাখ ৬৭ হাজার ৬৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ হাজার ৯৪৩ জন। খবর:…
Read More
এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হল নাদিয়া নামের একটি বাঘ। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার চার বছর বয়সী একটি স্ত্রী মালায়ন বাঘ করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ব্রঙ্কস চিড়িয়াখানা জানায়, লোয়াতে জাতীয় পশুচিকিতসা পরীক্ষাগার পরীক্ষার মাধ্যমে ওই বাঘ যে করোনায় আক্রান্ত তা নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাঘের দেখাশুনা করার দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে বাঘটি করোনায় আক্রান্ত হয়েছে।
Read More
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১২০০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১২০০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। বাল্টিমোর-ভিত্তিক এ বিশ্ববিদ্যালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে কমপক্ষে ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন আক্রান্ত এবং ৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের ও মৃতের হিসাব রাখছে। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস।
Read More
কোচবিহারে আতঙ্ক। একই বাড়িতে ২৪ ঘণ্টায় হোম কোয়ারিন্টনে থাকা ব্যক্তি সহ দুজনের মৃত্যু।

কোচবিহারে আতঙ্ক। একই বাড়িতে ২৪ ঘণ্টায় হোম কোয়ারিন্টনে থাকা ব্যক্তি সহ দুজনের মৃত্যু।

হোম কোয়ারিন্টনে থাকা এক ব্যক্তির মৃত্যুর ২৪ ঘটনার মধ্যেই ওই বাড়ির আরও একজনের মৃত্যুর ঘটনায় কোচবিহার শহরে আতঙ্কে। কোচবিহার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ইতিমধ্যেই স্বাস্থ্য কর্মীরা ওই বাড়ি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে ।
Read More
মোবাইল ফোন, চশমা কিংবা বাজারের ব্যাগও হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণ

মোবাইল ফোন, চশমা কিংবা বাজারের ব্যাগও হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণ

করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে রক্ষা পেতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দেশে দেশে লকডাউন ঘোষণা করে বাড়িতেই অবস্থান করতে বলা হচ্ছে। তবে তাতে থেমে থাকছে না মানুষের নিত্য জীবন। অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল ফোন, চশমা কিংবা বাজারের ব্যাগও হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণ বলছে চিকিৎসকরা। খবরে বলা হয়, বাঁচার প্রয়োজনে প্রতিদিনই বেড়েই আসতে হচ্ছে ঘরের বাইরে। যেতে হয় দোকানে, বাজারে । আবার কখনও যেতে হচ্ছে ডাক্তারের চেম্বারে বা ওষুধের দোকানে। আর বাইরে বের হলেই সঙ্গে থাকছে মোবাইল ফোন। কারোর সঙ্গে থাকছে অপরিহার্য চশমা । আমাদের সঙ্গে থাকা এই মোবাইল ফোন, চশমা বা বাজারের ব্যাগের মাধ্যমে ঘরে আসতে পারে ব্যাকটেরিয়া কিংবা…
Read More
করোনায় পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনায় পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারিতে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বেড়ে চলছে মৃতের সংখ্যাও । জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ লক্ষ ১৮ হাজার ৪৭৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬৫ হাজার ৭১১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই লক্ষ ৫২ হাজার ৪৭৮ জন। বিশ্বে করোনা ভাইরাসে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন লক্ষ ১২ হাজার ২৪৫ জন। আর নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ২১…
Read More
করোনা চিকিৎসায় অফিস ভবন ছেড়ে দিলেন শাহরুখ

করোনা চিকিৎসায় অফিস ভবন ছেড়ে দিলেন শাহরুখ

করোনা ভাইরাসের মহামারির সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে গোটা বিশ্ব। প্রতিনিয়ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটির এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত বৃদ্ধ শিশুদের জন্য নিজের চার তলা ভবন ছেড়ে দিয়েছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান। এনডিটিভি খবরে বলা হয়েছে, শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান তাদের ব্যক্তিগত চারতলা ভবনের রেড চিলিজ নামক অফিসটি নারী-শিশু ও বৃদ্ধের জন্য ছেড়ে দিয়েছেন। সেখানে আলাদা আলাদা সেবা কেন্দ্র করে চিকিৎসা দেওয়া যেতে পারে বলে প্রস্তাব জানিয়েছেন ওই দুই দম্পতি।
Read More
প্রধানমন্ত্রীর তহবিলে না দিলে কী সাহায্য হবে না: কারিনা

প্রধানমন্ত্রীর তহবিলে না দিলে কী সাহায্য হবে না: কারিনা

করোনা ভাইরাসের মোকাবিলা করতে বিশ্বের অনেক তারকারা এগিয়ে এসেছেন। বলিউডেও গত কয়েকদিনে অনেকেই দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে। তবে এই সময়ে হাত গুটিয়ে রেখে সমালোচনায় এসেছেন অনেকে। এরমধ্যে বিতর্কে জড়ালেন কারিনা কাপুর খান ও সাইফ আলী খান।সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা কাপুর লেখেন, ‘গোটা বিশ্ব জুড়ে এই মহামারিকে প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা। পাশাপাশি ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি’র মতো সংস্থায় অনুদান দিন। যাতে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করা যায় গোটা পৃথিবীকে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা কাপুর লেখেন, ‘গোটা বিশ্ব জুড়ে এই মহামারিকে প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা। পাশাপাশি ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি’র মতো…
Read More
করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তও। সবশেষ শনিবার রাত পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। করোনা ভাইরাস পর্যবেক্ষণ করা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিশ্বজুড়ে ৬১ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৪৯৮ জন। করোনায় সবচেয়ে বাজে অবস্থা ইউরোপ ও আমেরিকার। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৪ হাজার ৭৮১ জন। স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। আক্রান্ত লাখের বেশি। ইতালি আর স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা ভাইরাসে সাত হাজার ৪০৩ জন মারা গেছে।…
Read More
এখন কাঁদা ছোঁড়াছুড়ির সময় নয়: তাপসি পান্নু

এখন কাঁদা ছোঁড়াছুড়ির সময় নয়: তাপসি পান্নু

সবাইকে একযোগে করোনার বিরুদ্ধে লড়াই করতে ৫ এপ্রিল রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে রাখুন। ঘরের বারান্দায় কিংবা বাড়ির ছাদে দাঁড়িয়ে জ্বালান মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ।  প্রধানমন্ত্রীর ওই আবেদনের পরই বলিউড সেলিব্রেটিরা প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেন। তাপসি পান্নু থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল কিংবা বিবেক অগ্নিহোত্রীরা একের পর এক নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে হাজির হয়ে মন্তব্য করতে শুরু করেন। বলিউড অভিনেত্রী তাপসি পান্নু বলেন, ‘আবার নতুন কাজ এসে গিয়েছে। কী মজা।’ যদিও তাপসির ওই মন্তব্যের পরই অনেকে তাকে কটাক্ষ করতে শুরু করেন। তপসির হাতে নতুন কোনো সিনেমা নেই বলেও পাল্টা কটাক্ষ করা হয়।…
Read More
‘দুঃসময় কেটে গেলে আমরা আরও ভালো মানুষ হব’

‘দুঃসময় কেটে গেলে আমরা আরও ভালো মানুষ হব’

করোনার সময়ে ‘লকডাউন’ বলিউড তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলির জীবনে নেমে এসেছে আশীর্বাদ হয়ে। তাই আনুশকা বিরাট আর তাঁদের পোষ্য কুকুরের সঙ্গে তোলা দারুণ একটা ছবি পোস্ট করে ক্যাপশনের শুরুটা করেছেন এ রকম, ‘প্রতিটি ঘন কালো মেঘেরই একটা উজ্জ্বল দিক আছে। অনেক দিক থেকে মনে হতে পারে একটা জঘন্য, বীভৎস সময় পার করছি আমরা। কিন্তু সময়টা আমাদের জন্য এসেছে গুরু হয়ে, যে শেখাচ্ছে, জীবনের জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?’ আনুশকা জানান, তিনি ও তাঁর জীবনসঙ্গী দুজনেই চূড়ান্ত ব্যস্ত। তাই তাঁরা কখনোই এ রকম নিরবচ্ছিন্ন একান্ত সময় উপভোগ করেননি। সব সময় ভেবে এসেছেন খাবার, জল, মাথার ওপরে ছাদ—এসবই খুব গুরুত্বপূর্ণ। আর…
Read More
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল, মৃত ৫১ হাজারের বেশি

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল, মৃত ৫১ হাজারের বেশি

চলমান মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্বের বেশির ভাগ দেশ। দ্রুত বেড়ে চলেছে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এখন তা ১৮০ দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে সব মিলিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির এর তথ্য অনুযায়ী, ২ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ১৮১টি দেশে করোনা সংক্রমিত হয়েছে ১০ লাখ ২ হাজার ১৫৯ ব্যক্তির মধ্যে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৮৫।
Read More
করোনা কাড়ল ৫০ হাজার মানুষের প্রাণ

করোনা কাড়ল ৫০ হাজার মানুষের প্রাণ

চার মাসেই ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল নতুন করনোভাইরাস (কোভিড-১৯)। ১৮০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন ৫০ হাজার ২৩০। শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় ১০ লাখ। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই এখন ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন, ১০ হাজার ৩ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৭০৩। হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা…
Read More