বিনোদন

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সিদ্ধার্থ শুক্লা

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সিদ্ধার্থ শুক্লা

আজ বৃহস্পতিবার সকালে তা বলিউডের ঘুম ভাঙলো এক দুঃস্বপ্নে। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সম্ভিত গোটা বলিউড সহ সবাই। আচমকাই হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়িতেই সকাল বেলা ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও ফল মেলেনি কিছুই। দুঃখের বিষয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে প্রয়াত হন অভিনেতা। হাসপাতালে পৌঁছাতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বয়স হয়েছিল ৪০ বছর। বর্তমানে তাঁর দেহের ময়নাতদন্ত চলছে কুপার হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান…
Read More
হাসপাতালের ভর্তি হলেন প্রয়াত অভিনেতার স্ত্রী

হাসপাতালের ভর্তি হলেন প্রয়াত অভিনেতার স্ত্রী

সবেমাত্র প্রয়াত হয়েছে স্বামী এরইমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী নিজে। হাসপাতালে ভর্তি হয়েছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী তথা প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। প্রবীণ বলিউড অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি দেখে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য। তাঁর শারীরিক অবস্থা খুব একটা অনুকূল নয়, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন বলিমহল। গত ৭ জুলাই প্রয়াত হন সায়রা বানুর স্বামী বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ দিন ধরেই বাধ্যর্ক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর৷ তাঁর…
Read More
আর্থিক তছরূপের অভিযোগ অভিনেত্রীব় বিরুদ্ধে

আর্থিক তছরূপের অভিযোগ অভিনেত্রীব় বিরুদ্ধে

জেরার মুখে পড়লেন অভিনেত্রী। আর্থিক তছরূপরে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। কথা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজকে নিয়ে। এই মামলায় শ্রীলঙ্কান সুন্দরীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থা। টানা গত পাঁচ ঘন্টা ধরে দিল্লিতে জেরার মুখে সলমন খানের ‘কিক’ নায়িকা। কয়েক হাজার কোটির তোলাবাজির মামলায় অভিযুক্ত ঠগবাজ সুখেশ চন্দ্রশেখর, এই তোলাবাজির ব়্যাকেটের প্রধান মাথা তেমনই উঠে এসেছে তদন্তে। ইডি-র সূত্র জানিয়েছেন, উনি এই কেসের সাক্ষী, মামলার মূল অপরাধী সুকেশ চন্দ্রশেখর। ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউড সফর করেছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী, এরপর সলমন, অক্ষয় থেকে এই প্রজন্মের সিদ্ধার্থ, বরুণ, টাইগারদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকলিন। মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যাকলিনের একগুচ্ছ প্রোজেক্ট। জ্যাকলিন…
Read More
সন্তান সহ বাড়ি ফিরলেন অভিনেত্রী

সন্তান সহ বাড়ি ফিরলেন অভিনেত্রী

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সন্তান সহ বাড়ি ফিরলেন অভিনেত্রী৷ সোমবার বেলায় হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেত্রী নুসরত জাহান৷ নুসরতের ছেলেকে কোলে নিয়ে বেরন ‘বন্ধু’ যশ৷ ‘বান্ধবী’ ও তাঁর সন্তানকে হাসপাতাল থেকে আনতে গিয়েছিলেন তিনি৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাতও নাড়েন অভিনেত্রী৷ নবজাতক ছোট্ট ইশানকে নিয়ে অভিনেত্রী ফিরলেন বালিগঞ্জের বাড়িতে। বাড়ি ফেরার আগে তারকা-সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। গত ২৬ অগাস্ট, পুত্রসন্তানের জন্ম দেন নুসরত। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে ছেলের জন্ম দেন নুসরত৷ বুধবার রাতে যশের হাতে ধরেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে৷ এমনকী সন্তান জন্মের সেই বিশেষ মুহূর্তেও তাঁর পাশে ছিলেন…
Read More
এবার নতুন পালক জুড়লো সোনুর মুকুটে

এবার নতুন পালক জুড়লো সোনুর মুকুটে

গরিবের মাসিহা সোনু সুদ৷ গরিবের কাছে ভগবান স্বরূপ এই বলিউড তারকা৷ গত বছর লকডাউন পর্বের শুরু থেকেই গরিবের কাছে দেবতার মতো হয়ে উঠেছেন সোনু সুদ৷ নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন মানুষের জন্যে৷ তবে বেশ কিছুদিন ধরেই তাঁর রাজনীতি যোগের জল্পনা বাড়ছিল চারিদিকে৷ তবে বিজেপি বা কংগ্রেসের মতো কোনও সর্বভারতীয় দল নয়৷ সোনু যোগ দিতে পারেন আম আদমি পার্টিতে৷ এবার অভিনেতা সোনু সুদের মুকুটে নয়া পালক। দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সোনু। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দলের আহ্বায়ক রাঘব চাড্ডার সঙ্গে দেখা করলেন সোনু৷ দিল্লির সরকারের নয়া প্রকল্প ‘দেশ কে মেন্টর’-এর হয়ে কাজ করতে রাজি হয়েছেন সোনু।…
Read More
প্রিয় বন্ধুর নাম মিলিয়ে ছেলের নাম দিল নুসরাত

প্রিয় বন্ধুর নাম মিলিয়ে ছেলের নাম দিল নুসরাত

সব জল্পনার সমাপ্তি ঘটলো৷ টলিউডের সব চেয়ে বিতর্কিত অভিনেত্রী নুসরাতের মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে বারবার ৷ শত বিতর্কের পর ভূমিষ্ট হয়েছে তার পুত্র সন্তান৷ সুস্থ আছেন মা পুত্র দুজনেই৷ বারবার আলোচনা হয়েছে সাংসদ অভিনেত্রীর গর্ভজাত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে৷ কিন্তু কোনও জবাবই দেননি নুসরত৷ আর মাতৃত্বের এই গোটা সফরে তাঁর পাশে ছিলেন ‘বন্ধু’ যশ৷ চিকিত্সক জানিয়েছেন, গতকাল স্পাইনাল অ্যানেস্থেশিয়া করে পছন্দমতো গান চালিয়ে অস্ত্রোপচার করা হয়। এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। সেই সঙ্গে নাবজাতকের নাম নিয়েও শুরু হয়েছে জোড় চর্চা৷ ছেলের নাম কী দিলেন নুসরত? জানা যাচ্ছে এখানেও রয়েছে একটি চমক৷ প্রিয় বন্ধু যশের সঙ্গে মিলেয়েই ছেলের নাম রেখেছেন ইংরেজি হরফে…
Read More
নতুন জীবনে পা দিলেন নুসরাত

নতুন জীবনে পা দিলেন নুসরাত

নুসরত জাহান মানেই বিতর্ক৷ বহু বিতর্কের পর অবশেষে ভুমিষ্ট হলো অভিনেত্রীর পুত্র সন্তান৷ মা হলেন নুসরত জাহান৷ নুসরতের কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান। আজ দুপুরে কলকাতাক একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী৷ হাসপাতালে উপস্থিত রয়েছেন যশ৷ প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াউয়ে তাঁকে আগলে রেখেছিলেন তিনিই। চিকিত্সকরা জানিয়েছেন, মা ও ছেলে একদম সুস্থ আছে। গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত জাহান। সুতরাং সদ্যজাতকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখবার কোনও প্রয়োজনীয়তা নেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাঁর সন্তানের বাবা কে? এই প্রশ্নের জবাব আজও আজানা৷ নুসরত মনে করেন, সমাজের চোখরাঙানির উপেক্ষা করে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যায় না।…
Read More
লক্ষীবারেই নতুন অতিথির আগমন হতে চলেছে নুসরাতের কোল জুড়ে

লক্ষীবারেই নতুন অতিথির আগমন হতে চলেছে নুসরাতের কোল জুড়ে

দীর্ঘদিন ধরে টলিউডে চলতে থাকা জল্পনার অবসান ঘটে চলছে আজ। লক্ষ্মীবারেই নতুন অতিথি আসতে চলেছে ঘরে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আজই মা হচ্ছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অবশেষে বুধবার রাতে পার্কস্ট্রিটের এক বেসর হাসপাতালে ভর্তি হন তারকা সাংসদ। বুধবার রাতে বন্ধু যশকে নিয়ে হাসপাতালে ভর্তি হন নুসরত৷ সকাল ১১টায় নুসরতের সি সেকসন ডেলিভারি হওয়ার কথা। প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। হাসপাতাল থেকেই বৃহস্পতিবার সকালে মা হওয়ার ঘণ্টাখানেক আগে ইনস্টাগ্রামে নো মেকআপ লুকে নিজের একটি ছবি পোস্ট করলেন নুসরত। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভয়ের উপরে বিশ্বাস'। দুৃ-চোখে হবু সন্তানের প্রতীক্ষা।   বুধবার ছিল যশের নতুন ছবি চিনেবাদাম-এর শুভ মহরত। ছবির মহরত সেরেই তিনি…
Read More
হাসপাতালে ভর্তি অভিনেতা

হাসপাতালে ভর্তি অভিনেতা

হঠাৎই অসুস্থ হয়ে পড়লো অভিষেক বচ্চন। শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। আর সেই কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। তামিল ছবি ‘ওথাথা সেরুপ্পু সাইজ সেভেন’-এর বলিউড রিমেক নিয়ে অভিষেক বর্তমানে ব্যস্ত ছিলেন। সেই সিনেমার এক অ্যাকশন সিকোয়েন্সের শুট করতে গিয়েই ডান হাতে গুরুতর চোট পান জুনিয়র বচ্চন। অভিষেকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁকে দেখতে হাসপাতালে যান বাবা অমিতাভ বচ্চন এবং বোন শ্বেতা বচ্চন নন্দা। অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি যতদিন না চোট সারে ততদিনের জন্য স্লিং ঝুলিয়ে রাখতেও বলেছেন। প্রসঙ্গত, বছর খানেক আগেও হাতে চোট পেয়েছিলেন অভিষেক। ‘ধুম থ্রি’র সময়ে বাঁ হাতের এক আঙুলে…
Read More
অসুস্থ অভিনেতা মহেশ

অসুস্থ অভিনেতা মহেশ

আবারও ক্যানসারের থাবা বসেছে অভিনেতার জীবনে। বেশ কিছুদিন ধরেই শারিরিরিক অসুস্থতায় ভুগছেন তিনি। মারণ রোগ ক্যানসারে আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর। ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত তিনি। কিছুদিন আগেই ধরা পড়ে এই রোগ। রোগের কথা জানতে পেরেই সময় নষ্ট না করে অস্ত্রোপচার করা হয় অভিনেতার। দিন দশেক আগে অপারেশন হয়েছে মহেশের। আপাতত সুস্থ আছেন তিনি। বাড়ি ফিরেছেন পরিচালক। চিকিৎসকের পরমর্শ মতো চলছেন। ১৯৯২ সালে মরাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন মহেশ মঞ্জারেকর। প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়া সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর সুনিপুণ অভিনয় মন জয় করেছে দর্শকদের। যে কোনও ছবি, যে কোনও চরিত্রে অবলীলায় ছক্কা হাঁকান…
Read More
বিয়ে করলেন অনিল কন্যা

বিয়ে করলেন অনিল কন্যা

শেষমেশ জল্পনার অবসান। বিয়ের আবহে মাতলো গোটা বলিউড। খুশির বন্যা বইছে কাপুর পরিবারে। শুভ পরিণতি পেলো বারো বছরে সম্পর্ক। এক হলো চার হাত। নতুন জীবনে পা দিলেন অনিল কন্যা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিল কাপুরের ছোট কন্যা রিয়া কাপুর। অবশেষে পরিণতি পেলো পরিচালক করণ বুলানির সঙ্গে তাঁর ১২ বছরের সম্পর্ক। করোনা আবহে একদম ছিমছাম বিয়ের আসরই চেয়েছিলেন রিয়া-করণ। রিয়ার বিয়েতে শামিল গোটা কাপুর পরিবার এবং বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুরা। অনিল কাপুররে ছোট কন্যার বিয়েতে হাজির হয়েছিলেন বোন অংশুলাকে নিয়ে হাজির হন অর্জুন, দুই মেয়ে খুশি কাপুর ও জাহ্নবীকে নিয়ে পৌঁছেছেন বনি কাপুরও। রিয়ার বোন সোনম কাপুর এবং জামাইবাবু আনন্দ আহুজাও দিন কয়েক…
Read More
একের পর এক নতুন চমক দেবের ঝুলিতে

একের পর এক নতুন চমক দেবের ঝুলিতে

ঝুলিতে রয়েছে নতুন সারপ্রাইজ। একের পর এক নতুন চমক আনছে দেব। আপাতত অভিনেতা ব্যস্ত নিজের আপকামিং ছবি ‘কিশমিশ’-এর শ্যুটিংয়ে। একঝাঁক টলি তারকাকে। দেখা যাবে ‘কিশমিশ’-এ। এর পাশাপাশি আরও এক নতুন চমক আনছে অভিনেতা। অতিথি শিল্পীর ভূমিকায় যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তরা ইতিমধ্যেই ‘কিশমিশ’-এর শ্যুটিং সেরেছেন। ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকেও। পাশাপাশি ‘কিশমিশ’-এর সেটে হাজির হচ্ছেন শ্রাবন্তী। অন্যদিকে  আগামিতে ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘সাঁঝবাতি’ পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। এখনও শ্যুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় ‘খেলাঘর’। কিন্তু তার আগেই দেবের ছবিতে অতিথি শিল্পী হিসাবে আগমন ঘটছে শ্রাবন্তীর। এর আগে দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন…
Read More
শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রথম প্রিমিয়াম লাক্সারি শোরুম

শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রথম প্রিমিয়াম লাক্সারি শোরুম

https://youtu.be/HK9p70ekRBY শিলিগুড়ি সেবক রোডে চালু হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রথম সিগনেচার শোরুম- ডি'সিগনিয়া । উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রথম এবং জাতীয় স্তরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এটি পঞ্চম ডি'সিগনিয়া স্টোর। এক ঝলমলে অনুষ্ঠানের মাধ্যমে এই সিগনেচার শোরুমের উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী ও মডেল মধুমিতা সরকার। শোরুমের উদ্বোধন করে মধুমিতা বলেন, শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিগনেচার শোরুম ডি'সিগনিয়া উদ্বোধন করা খুবই আনন্দের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কারুশিল্প শিল্পের মধ্যে সেরা। এখানে হালকা ফ্যাশনের গহনা সহ ঐতিহ্যবাহী অ্যান্টিক গহনার সম্ভারও বিপুল। এছাড়া এই সিগনেচার শোরুমে পোলকি, এবং কুন্দন কালেকশনেরও বিশাল সম্ভার আছে। তবে সব চেয়ে আর্কষনীয় হল হীরের গহনার কালেকশন। সব রকম…
Read More
বিয়ে করতে চলেছেন টলি অভিনেত্রী

বিয়ে করতে চলেছেন টলি অভিনেত্রী

টালিপাড়ার নতুন গুঞ্জন। এবার বিয়ের সানাই বাজতে চলেছে অভিনেত্রীর জীবনে। চলতি বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। সম্পর্কের  প্রথম থেকেই প্রেমের ব্যাপারে একদম খোলামেলা বিন্দাস টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। সম্পর্কের ব্যাপারে কোনোদিনই কোনওরকম লুকোছাপা করেননি অভিনেত্রী, বরং শুরুতেই বড্ডবেশি খোলামেলা মনের অভিনেত্রী। সম্পর্কের শুরুতে থেকেই সোহিনী-রণজয় বলেছেন, ‘খুল্লমখুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো’। বছর দুয়েক ধরেই প্রেম করছেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। টলিগঞ্জের অন্যতম চর্চিত প্রেমিক জুটি সোহিনী সরকার ও রণজয়, শোনা যাচ্ছে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। টলিপাড়াতেও জোর জল্পনা। ঘনিষ্ঠমহলেও গুজগুজ-ফুসফুস! শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা। এবার নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে…
Read More