বিদেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে বন্ধ হল জাতীয় টেলিভিশনের সম্প্রচার

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে বন্ধ হল জাতীয় টেলিভিশনের সম্প্রচার

ধীরে ধীরে আরো খারাপ হয়ে উঠছে শ্রীলঙ্কার পরিস্থিতি। এই মুহূর্তে মূলত অগ্নিগর্ভের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং গণআন্দোলনের শিকার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। বুধবার সকালেই জানা গিয়েছে ক্রমাগত বিক্ষোভের হাত থেকে বাঁচতে শেষমেশ প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর পরিবার দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন। এদিন সকালে লঙ্কান সেনার তরফ থেকে সরকারি বিবৃতি জারি করে এই খবর প্রকাশ করতেই দেশজুড়ে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের অন্তর্বর্তীকালীন অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। ইতিমধ্যে দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। কিন্তু তাতেও পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসার নয়। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে দেশটির জাতীয় টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সেনা সূত্রে…
Read More
নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কতা হু-এর তরফে

নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে সতর্কতা হু-এর তরফে

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখনও কমেনি করোনা ভাইরাসের চোখরাঙানি৷ সাময়িক স্বস্তির পর বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে করোনার বাড় বাড়ন্ত। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ব্রাজিল, চীন, তাইওয়ানের মতো বহু দেশে ফের মাত্রাছাড়া হারে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো বহু দেশে দৈনিক আক্রান্তের পাশাপাশি একটু একটু করে বাড়ছে দৈনিক মৃতের সংখ্যাও। মূলত সেই কারণেই এবার নড়েচড়ে বসেছে স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর দাবী বর্তমানে যা পরিস্থিতি তাতে দূর দূরান্তেও এই মহামারী শেষ হওয়ার কোন লক্ষণ নেই। উল্টে করোনার এই নতুন ঢেউয়ে ফের একটু একটু করে বাড়ছে মৃত্যু। প্রসঙ্গত সম্প্রতি ভারতসহ সমগ্র…
Read More
শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পরল গোতাবায়ার ভাই বাসিলের

শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পরল গোতাবায়ার ভাই বাসিলের

শ্রীলঙ্কার অর্থিনীতি তলানিতে এসছে ঠেকেছে। উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা শ্রীলঙ্কায়। এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে চুপিসারে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে। কিন্তু বিমানবন্দরে পৌঁছাতে না পৌঁছতেই তাঁকে পাকড়াও করল জনতা। জানা যাচ্ছে, দেশের এই অপ্রতিকর পরিস্থিতির হাত থেকে বাঁচতে মধ্যরাতে বাসিল শ্রীলঙ্কা ছেড়ে দুবাই পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানবন্দরের যাত্রীরাই তাঁকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে স্থানীয় আধিকারিকদের খবর দেন। এরপর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে। সঙ্গে সঙ্গে তাঁর বিদেশ যাত্রার অনুমতি খারিজ করে অভিবাসন দপ্তর। উল্লেখ্য শেই দ্বীপ রাষ্ট্রে অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে এই কানাঘুষোয় শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাবক্ষে এবং প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল…
Read More
জল্পনা তুঙ্গে, কে বসতে পারেন নতুন প্রধানমন্ত্রীর পদে

জল্পনা তুঙ্গে, কে বসতে পারেন নতুন প্রধানমন্ত্রীর পদে

সদ্য মাত্রই পদ থেকে সরে গেছেন প্রধানমন্ত্রী, ইস্তফা দিয়েছেন নিজেই। এবার জল্পনা শুরু নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে। কে বসবে ওই পদে? আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন  নির্বাচনের জন্য গঠিত কনজারভেটিভ ব্যাকবেঞ্চের ১৯২২ সালের কমিটির এমপিরা নির্বাচনের জন্য একটি টাইম টেবিল নির্ধারণ করেছেন এবং সেই তেবিলের তরফ থেকে সম্প্রতি এই তারিখ নিরধারন করা হয়েছে। কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগেই জানা গিয়েছিল ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশভূত ঋষি সুনাক। তাঁর নাম যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দৌড়ে সামনের সারিতে। তবে এই লড়াইয়ের পথ তাঁর জন্য মোটেই সহজ নয়। মনে কড়া হচ্ছে প্রধানমন্ত্রীর এই লড়াইকে…
Read More
শ্রীলঙ্কার শোচনীয় পরিস্থিতিতে গোতাবায়ার ইস্তফা নিয়ে জল্পনা তুঙ্গে

শ্রীলঙ্কার শোচনীয় পরিস্থিতিতে গোতাবায়ার ইস্তফা নিয়ে জল্পনা তুঙ্গে

দিন প্রতিদিন শোচনীয় হয়ে উঠছে শ্রীলঙ্কা অন্দরের পরিস্থিতি৷ বিক্ষোভের আঁচে দগ্ধ শ্রীলঙ্কা৷ আর্থিক সংকটে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্র৷ বিপন্ন দেশবাসী৷ এই অবস্থায় মুখ লুকিয়ে পালালেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷ সূত্রের খবর, আজ, বুধবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। জানা গিয়েছে, বুধবার সকাল সকাল মলদ্বীপে পৌঁছন গোতাবায়া। ভেলানা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মলদ্বীপের প্রশাসনিক আধিকারিকরা। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মাঝেই মঙ্গলবার গভীর রাতে সস্ত্রীক দেশ ছাড়েন প্রেসিডেন্ট। সূত্রে খবর, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে মলদ্বীপ পৌঁছন সস্ত্রীক গোতাবায়া৷ শ্রীলঙ্কার এক আধিকারিক এএফপি-কে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে পরিবারের সঙ্গে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট৷ বুধবারই তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন স্পিকার৷ তবে এখনও পর্যন্ত ইস্তফার কথা ঘোষণা করেননি গোতাবায়া৷ গত কয়েক…
Read More
ইতিহাসে প্রথম! রাষ্ট্রপতি ভবনের দখল নিল শ্রীলঙ্কার জনসাধারণ

ইতিহাসে প্রথম! রাষ্ট্রপতি ভবনের দখল নিল শ্রীলঙ্কার জনসাধারণ

বড় রকম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন জনতা জনার্দন। আবার তাঁরাই নিমেষে পাশা উল্টে দিতে পারেন। ক্ষুব্ধ জনতাকে সামলানো রাষ্ট্রপ্রধানদের পক্ষে যে সম্ভব নয় তার সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতি। যেখানে জনতার তাড়া খেয়ে বিলাসবহুল রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে। আর তার কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। তবে জনতার দাবি মতো পদত্যাগ করতে চাইছেন না প্রেসিডেন্ট। যদিও পরে পরিস্থিতির চাপে মত বদলেছেন তিনি। শোনা যাচ্ছে বুধবার পদত্যাগ করবেন গোতাবায়া। প্রাসাদের দখল নেয় হাজার হাজার জনতা। জনতার দাবি অবিলম্বে পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টকে। বহুদিন ধরেই গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। বিক্ষোভকারীরা রাজধানী…
Read More
পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ায়, ক্ষোভে ফুঁসছেন বাইকারেরা

পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ায়, ক্ষোভে ফুঁসছেন বাইকারেরা

গত ২৭ জুন পদ্মা সেতুতে বাইক চালানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ায়, ক্ষোভ ফুঁসছেন বাইকারেরা। বাইক চালকদের একাংশের বক্তব্য, তাদের কাছে বাইকের যাবতীয় নথি থাকার পরও তারা কেনো বাইক নিয়ে চলাচল করতে পারবে না। অপরদিকে এক বাইক চালকের বক্তব্য,বাইকের স্পীড নির্ধারিত করে দিক সরকার।কিছু বাইক চালকদের জন্য আমরা কেনো অসুবিধার মধ্যে পড়বো। অন্যদিকে আরও এক বাইক চালকের বক্তব্য, পথযাত্রীদের কথা চিন্তা করে সরকারের ভাবা উচিত,কিছু সমাধানের রাস্তা বার করা। উল্লেখ্য, সম্প্রতি পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন। প্রসঙ্গত, এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সেতুর ওপর কোনো যানবাহন…
Read More
প্রকাশ্যে এলো তথ্য, ঠিক যে কারণে চলে যেতে হলো জাপানের প্রধানমন্ত্রীকে

প্রকাশ্যে এলো তথ্য, ঠিক যে কারণে চলে যেতে হলো জাপানের প্রধানমন্ত্রীকে

সদ্যই প্রয়াত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। গুলি করে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে খুন করেছে সে। পুলিশি জেরায় প্রাথমিকভাবে খুনি জানিয়েছে যে, শিনজোর ওপর সে অসন্তুষ্ট ছিল, তার প্রেক্ষিতেই তাঁকে খুন করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু ঠিক কীসের কারণে এই অসন্তোষ? সেটা এবার জানা গেল। সূত্রের খবর, পুলিশি জেরায় চাঞ্চল্যকর বয়ান দিয়েছে আততায়ী টেটসুয়া ইয়ামাগানি৷ খবর অনুযায়ী, পুলিশি জেরার মুখে ধৃত জানিয়েছে, তার লক্ষ্য ছিল অন্য একজন, সে ধর্মগুরু। তিনি তার মায়ের সঙ্গে প্রতারণা করেন বলে অভিযোগ তুলেছে টেটসুয়া। আর শিনজো আবেই ওই ধর্মগুরু ও তাঁর সংগঠনকে আরও প্রচারে নিয়ে এসেছিলেন তাঁর শাসনকালে। এমনই দাবি করেছে সে। ঠিক এই কারণেই…
Read More
রাজনীতি থেকে দূরে থাকতে হবে, নির্দেশিকা পাকিস্তানের সেনাদের জন্য

রাজনীতি থেকে দূরে থাকতে হবে, নির্দেশিকা পাকিস্তানের সেনাদের জন্য

এবার থেকে রাজনীতিতে আর কোনো অধিকার নেই তাদের। পাকিস্তানের রাজনীতিতে কোনওভাবেই প্রভাব খাটাতে পারবেন না সেনাকর্তারা। এছাড়া রাজনীতি থেকে দূরে থাকতে হবে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অধিকারিকদেরও। এই নির্দেশ পাক সেনাপ্রধান কোমর জাভেদ বাজওয়া এবং পাক গুপ্তচর সংস্থার ডিরেক্টর জেনারেল নাদিম আঞ্জুমের। এদিকে ক্ষমতা থেকে অপসারিত ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক- ই- ইনসাফের তরফে অভিযোগ, পঞ্জাব প্রদেশে আসন্ন উপনির্বাচনে প্রভাব খাটাচ্ছেন পাক সেনাকর্তারা। একই অভিযোগ উঠেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে। পাকিস্তানের রাজনীতিতে কোনওভাবেই নাক গলাতে পারবেন না সেনাকর্তারা। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এই নির্দেশ জারি করেছে। এব্যাপারে লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। আইএসআইয়ের তরফে যে…
Read More
ইউক্রেনের যুদ্ধে সাহায্য না করার কারণ ভুগতে হলো পাঁচ দেশকে

ইউক্রেনের যুদ্ধে সাহায্য না করার কারণ ভুগতে হলো পাঁচ দেশকে

চলতি বছরের শুরুতে শুরু হয়ে, মাসের মাস অতিক্রম করলেও যুদ্ধ চলছে অনবরত গতিতে। কিছুতেই থামানো যাচ্ছে না যুদ্ধ পরিস্থিতিকে। এই পরিস্থিতিতে কূটনৈতিক ব্যর্থতার ফল এবং যুদ্ধ আবহে পাশে না থাকায় ভারতসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি। সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্টের ওয়েবসাইডে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ঠিক কি কারণে এই পাঁচ রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে খবর। জানা যাচ্ছে ভারত ছাড়াও জার্মানি, চেক রিপাবলিক নরওয়ে এবং হাঙেরিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে জেলেন্সকি সরকার। ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট থেকে জানা যায়, ভারতসহ এই পাঁচ দেশের…
Read More
আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয় চলে যাওয়ায় চিন্তা বাড়ছে চিনকে নিয়ে

আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয় চলে যাওয়ায় চিন্তা বাড়ছে চিনকে নিয়ে

আচমকাই এক মর্মান্তিক ঘটনায় চলে গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল মধুর। সেই ট্র্যাডিশন বহাল থেকেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জমানাতেও। শিনজো আবেই একমাত্র জাপানি প্রধানমন্ত্রী যিনি চারবার ভারত সফরে এসেছেন। শিনজো আবে হত্যাকাণ্ডের পর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর শনিবার ভারত রাষ্ট্রীয় শোকপালন করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি শোকপ্রকাশ…
Read More
পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

বহু বছর ধরে প্রাণের খোঁজ চলছে পৃথিবীর বাইরে, অনেকের মতে পৃথিবীর বাইরেও আছে প্রাণ৷ এবার প্রথম মহাকাশে গ্রহাণুর বুকে মিলল অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি৷ প্রাণের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিডের ২০টি প্রকারভেদের সন্ধান পেলেন জাপানি গবেষকরা। অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি মিলেছে রয়ুগু নামে একটি গ্রহাণুর মধ্যে৷ এই উপাদান সংগ্রহ করে বিজ্ঞানদের হাতে তুলে দিয়েছে রয়ুগু ফেরত মহাকাশযান হায়াবুসা ২৷ বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই গ্রহাণুর মধ্যে জৈবিক বস্তু থাকতে পারে৷ সেই দাবিই সত্য প্রমাণিত হল৷ পৃথিবীর বাইরে অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি বস্তু যা প্রোটিন তৈরি করে। আর প্রোটিন হল প্রাণের অপরিহার্য উপাদান। অ্যামাইনো অ্যাসিড যেমন খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে সাহায্য করে, তেমনই দেহের…
Read More
বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

উন্নতি হচ্ছে না শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা৷ আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা৷ গণবিক্ষোভের মুখে পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে৷ প্রেসিডেন্টের সরকারি বাসভবন কব্জা করেছে বিক্ষোভকারীরা। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ৷ কুর্সিতে বসার দু’মাস যেতে না যেতেই ইস্তফা দিলেন তিনি৷ এক বিবৃতি প্রকাশ করে প্রথমে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল। একটি টুইট করে তিনি বলেন, ‘‘সকলের কাছে আমার আহ্বান, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের সুরক্ষায় একটি সর্বদলীয় সরকার গঠন করা হোক৷" এর পরেই পদত্যাগ করেন তিনি৷ দেশের সঙ্কটের সমাধানে সর্বদলীয় বৈঠকও ডাকেন তিনি৷ এদিকে জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এই মুহূর্তে দেশে ফিরতে রাজি নন। তিনি পদত্যাগেও রাজি নন৷ পরিস্থিতি…
Read More
এবার বদলে যেতে চলেছে মিকি মাউসের মালিকানা

এবার বদলে যেতে চলেছে মিকি মাউসের মালিকানা

প্রায় সবারই ছেলেবেলা কেটেছে মিকি মাউসসহ দেখে। কিন্তু সেসব এখন অতীত। একচেটিয়া আধিপত্যের বাজার শেষ। আর তাই এবার মিকি মাউসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় কার্টুন চরিত্রের স্বত্ত হারাতে চলেছে ডিজনি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই মিকি মাউস চরিত্রটি ৯৫ বছরে পদার্পণ করবে। ১৯২৮ সালের ১ অক্টোবর তৈরি করা হয়েছিল জনপ্রিয় এই কার্টুন চরিত্রটি এবং ২০২৪ সালে এই চরিত্রটি ৯৫ বছরে পদার্পণ করবে। মূলত সেই কারণেই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে ডিজনির যে কার্টুন চরিত্রটি তার শৈল্পিক স্বত্ত হারাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা। বিষয়টি একটু পরিষ্কার করে বলা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন অনুযায়ী, কোন শৈল্পিক কাজের স্বত্ত ৯৫ বছর পর্যন্তই ব্যক্তিগত…
Read More