16
Jan
রাশিয়া, চিন এবং আমেরিকার পর ভারত চতুর্থ তম দেশ হিসেবে মহাকাশে স্পেস ডকিং করতে সক্ষম হল। এই স্পেস ডকিং ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বিরাট এক যুগের সূচনা বলেই মনে করছে ইসরো। এটিকে একটি ঐতিহাসিক সময় বলেও জানিয়েছে ইসরো। ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইসরোর এই কাজকে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন। ভারত যে আগামীদিনে মহাকাশ বিজ্ঞানে বিশ্বকে চ্যালেঞ্জ দিতে তৈরি সেকথা এদিন জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তবে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, স্পেস ডকিং কী । যখনই মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হয়, বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তখন তারা যে বিশেষ শাটল বা ক্যাপসুলে করে ভ্রমণ করেন সেগুলিকে ডকিং…
