দেশ

চাপ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ওপর

চাপ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ওপর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কেরলের রাজ্য বিদ্যুৎ বণ্টন বোর্ডের কর্মচারী এবং পেনশনভোগীদের DA এবং DR-এ বৃদ্ধি ঘটবে না। সদ্য অনুষ্ঠিত বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গত বছর থেকে তিন দফায় কর্মীদের গ্র্যাচুইটি ও ভাতা দেওয়ার হবে না। জানা গিয়েছে, ওই রাজ্যের বিদ্যুৎ বোর্ডের আর্থিক দুরবস্থার বিষয়টি মূল্যায়ন করা হয়। এই আবহে সংশ্লিষ্ট কর্মীদের DA, DR এবং গ্র্যাচুইটি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কেরলে…
Read More
অধীররঞ্জনের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন বিচারপতি

অধীররঞ্জনের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন বিচারপতি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হোক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এমনই মন্তব্য করেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। নেতার এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘আমি চাইব ভবিষ্যতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। তা যদি হয়, আমি কায়মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সবার আগে লাইনে দাঁড়াব।” যদিও যাকে নিয়ে এই চর্চা সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, ‘আমি শুনেছি। এসব…
Read More
কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বড় সুখবর। শীঘ্রই বদলে যেতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। এর কারণ, তিন বছর পর ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করতে চলেছে ভারত। উল্লেখ্য যে, আমেরিকা লাতিন আমেরিকার এই দেশের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। যা ভারতের জন্য সেখান থেকে অপরিশোধিত আমদানির পথ প্রশস্ত করেছে। ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে তিনটি ট্যাঙ্কার বুক করছে। এই ট্যাঙ্কারগুলির প্রতিটি ২,৭০,০০০ টন অপরিশোধিত তেল বহন করতে পারে। দু’টি ট্যাঙ্কার আগামী সপ্তাহে ভারতে পৌঁছবে।
Read More
কিছুটা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম

কিছুটা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এক ধাক্কায় বাড়লো রান্নার গ্যাসের দাম। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, ৪১ টাকা বাড়লো ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। আজ থেকে রাজধানী দিল্লিতে একটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১৭৯৬.৫০ টাকা। ওদিকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৯০৮.০০ টাকা। ওদিকে মুম্বাইতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭২৮.০০ থেকে বেড়ে হয়েছে ১৭৪৯.০০ টাকায় পৌঁছেছে। সেখানে চেন্নাইতে এই নয়া দাম হয়েছে ১৯৬৮.৫০ টাকা। যদিও আপাতত মধ্যবিত্ত পরিবারের চিন্তার কোনোও কারণ নেই। কারণ, রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আসেনি। বলা হয়েছে, ১৪ কেজির ডোমেস্টিক…
Read More
বন্ধ করে দেওয়া হল ৭০লক্ষ ফোন নম্বর! জেনে নিন বিস্তারিত

বন্ধ করে দেওয়া হল ৭০লক্ষ ফোন নম্বর! জেনে নিন বিস্তারিত

এক ধাক্কায় সরকার দেশের ৭০ লাখ মোবাইল নম্বর বন্ধ করে দিল। দেশে ডিজিটাল ও অনলাইন জালিয়াতির ঘটনা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই সাইবার ক্রাইম ফোন কল ও মেসেজিং এর মাধ্যমে মানুষকে ঠকাতে নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করছে। সরকার সাধারণ মানুষকে নিরাপদ রাখতে চায়, তাই এত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে , সাসপেন্ড করা মোবাইল নম্বরগুলি কিছু প্রতারণামূলক লেনদেনের সাথে যুক্ত৷ এগুলোর বিরুদ্ধে ডিজিটাল পেমেন্টের সময় বিভিন্ন জালিয়াতির মামলা চলছে।আর্থিক পরিষেবা সেক্রেটারি বিবেক জোশী মঙ্গলবার জানিয়েছেন যে, সরকার ডিজিটাল জালিয়াতি রোধ করার জন্য সন্দেহজনক লেনদেনের সাথে যুক্ত ৭০ লক্ষ মোবাইল নম্বর স্থগিত করছে৷ আর্থিক লেনদেন এবং ক্রমবর্ধমান ডিজিটাল পেমেন্ট…
Read More
অন্তিম পর্যায়ে উত্তরাখণ্ডে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ

অন্তিম পর্যায়ে উত্তরাখণ্ডে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ

অবশেষে অবসান হতে চলেছে ১৭ দিনের অপেক্ষার। উত্তরকাশীতে উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য শেষ দুই মিটার পাইপ সুড়ঙ্গে ঢোকান হচ্ছে। বের করার সাথে সাথে তাদের স্বাস্থ্যের অবস্থা জানতে প্রস্তুত রয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স, ২টি হেলিকপ্টার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য সৈয়দ আতা হাসনাইনের মতে, সোমবার শুরু হওয়া টানেলের ধসে যাওয়া অংশের ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শেষ দুই মিটারে চলছে, যার পরে একটি ৮০০-মিমি পাইপ আরও ঠেলে দেওয়া হবে এবং শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করার আগেই অন্য প্রান্তে স্থিতিশীল করা হয়েছে।তিনি আরও বলেছেন যে আজ উদ্ধার অভিযানের এটি সতেরোতম দিন, শীঘ্রই এই দীর্ঘ অপেক্ষা অন্তিম পর্যায়ে…
Read More
দুর্ঘটনাগ্রস্ত এক যুবকের প্রাণ বাঁচালেন ভারতীয় পেসার মহম্মদ শামি

দুর্ঘটনাগ্রস্ত এক যুবকের প্রাণ বাঁচালেন ভারতীয় পেসার মহম্মদ শামি

খেলার মাঠ ছাড়া তিনি মাঠের বাইরেও যে কতটা আদর্শ নৈনিতালে পথ দুর্ঘটনায় এক যুবকের প্রাণ বাঁচিয়ে তা আরও একবার বুঝিয়ে দিলেন ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি। ঘটনাটি ঘটে নৈনিতালের হিল রোডে। জানা গিয়েছে বিশ্বকাপের ছুটির পর তিনি নৈনিতালের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনার কবলে পড়া ওই যুবকের প্রাণ বাঁচান তিনি। আর সেই ভিডিও শামি নিজেই তাঁর সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় ওই যুবকের গাড়ি কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঝোপে পড়ে যায় এবং গাড়ির মধ্যে আটকে যান ওই যুবক। পরে শামি ও তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন মিলে ওই যুবককে উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে…
Read More
অচল আইআরসিটিসির ওয়েবসাইট, টিকিট বুকিংয়ে চরম ভোগান্তি

অচল আইআরসিটিসির ওয়েবসাইট, টিকিট বুকিংয়ে চরম ভোগান্তি

আচমকাই বেশ কয়েক ঘণ্টার জন্যই সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আইআরসিটিসির অনলাইন টিকিট বুকিং পরিষেবা। যার ফলে সমস্যার মধ্যে পড়তে হয় লক্ষ লক্ষ গ্রাহককে। তবে এই সব কিছুর মধ্যে তাঁদের অভিযোগ, টিকিট বুকড না হওয়া সত্ত্বেও অনলাইনে তাঁদের সমস্ত টিকিট বুকিংয়ের টাকা কেটে নেওয়া হয়েছে। রেলমন্ত্রকের অধিন্স্ত আইআরসিটিসি ব্যাখ্যা দিয়েছেন যে, বেলা ১২টা নাগাদ  প্রযুক্তিগত কারণে একটি সমস্যার সৃষ্টি হলেও, ফের ‘বেলা ১টা ৫৫ মিনিট থেকেই- আবার টিকিট বুকিং পরিষেবা চালু হয়। তবে রেলযাত্রীদের অভিযোগ, এদিন ১২টা নয় অন্তত ঘণ্টা খানেকের জন্য পরিষেবা আটকে গিয়েছিলো। আইআরসিটিসির জনসংযোগ আধিকারিক জানান যে, ‘সিআরআইএস এই প্রযুক্তিগত সমস্যার পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে দুপুরের মধ্যে…
Read More
সমাজমাধ্যমে বিদ্রুপের শিকার হয়ে আত্মহত্যা পথ বেছে নিল দশম শ্রেণির পড়ুয়া

সমাজমাধ্যমে বিদ্রুপের শিকার হয়ে আত্মহত্যা পথ বেছে নিল দশম শ্রেণির পড়ুয়া

মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের এক দশম শ্রেণীর পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, কিশোরকে সমাজমাধ্যমে শাড়ি পরে ছবি দেওয়ার কারণে প্রচুর কটাক্ষের শিকার হতে হয়ছে পাশাপাশি তাকে নিয়ে প্রচুর হাসিঠাট্টাও করা হয়। আর সেই কারণেই হয়তো মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে কিশোরী এমনটাই অনুমান করেছে তদন্তকারীরা। মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই পড়ুয়ার। নাগঝিরি থানার পুলিশ জানিয়েছেন, অনলাইনে সমাজ মাধ্যমে ওই কিশোরী অনেক ভিডিও, ছবি পোস্ট করতেন। যেখানে অনেক রকমের সামগ্রী ব্যবহার করে রূপসজ্জা করতে দেখা যেতো তাঁকে।” যদিও এখনও পর্যন্ত কিশোরীর মৃত্যুর আসল…
Read More
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর রোহিত-বিরাটদের দিকে আঙুল তুললেন ভারতীয় পেসার

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর রোহিত-বিরাটদের দিকে আঙুল তুললেন ভারতীয় পেসার

বিশ্বকাপ ফাইনালে হারার দাগ এখনও কেটে রয়েছে সকলের মনে। পর পর ১০টা ম্যাচ জেতার পর যেভাবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়েছে, সেটা মেনে নেওয়া আসলেও অনেক কঠিন। ক্রিকেটপ্রেমীরা যেমন দেশের হার ভুলতে পারছেন না ঠিক তেমনই ক্রিকেটাররাও সেটি ভুলতে পারছেন না। এদিন টুর্নামেন্টের সেরা পেসার মহম্মদ শামি বলছেন, ফাইনালে যদি হাতে তিনশতক রান করা যেতো তাহলে হয়তো সেদিন অস্ট্রেলিয়াকে আটকে দেওয়া যেত। ফলে বোঝাই যাচ্ছে শামি সরাসরি কাউকে না দুষলেও সেদিনের হারের জন্য ভারতীয় ব্যটারদেরই দায়ী করেছেন তিনি। শামি আরও বলেন যে সেদিন ব্যাটাররা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারত। আমরা প্রথম ১০ ম্যাচ যেভাবে রান করেছি, সেটা ফাইনালে করতে…
Read More
বিরোধী জোটের নাম নিয়ে চলছে বিতর্ক

বিরোধী জোটের নাম নিয়ে চলছে বিতর্ক

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এক হয়ে একটি জোট শক্তি গড়ে। সেটির নাম দেওয়া হয় ‘Indian National Developmental Inclusive Alliance’ সংক্ষেপে দাঁড়ায় I.N.D.I.A। বর্তমানে দেশের নাম বদল নিয়ে তুঙ্গে বিতর্ক চলছে। এই নিয়ে বিজেপির তরফ থেকে নানান অভিযোগও তোলা হয়েছিল। এমনকি কয়েকটি থানায় FIR ও দায়ের হয়েছে। ভারতে এই প্রথম দেশের নাম নিয়ে কোনও জোট তৈরি হল। বিজেপির একাধিক নেতা, মুখ্যমন্ত্রী দাবি করেন যে, ইন্ডিয়া নাম ইংরেজদের দেওয়া, তাই তাঁরা চায় দেশের নাম ভারত হোক। কিন্তু বিজেপি বা কেন্দ্র সরকার ক্ষমতায় থেকে যেমন দেশের নাম…
Read More
পঞ্জাবের কপুরথলায় গুরুদ্বারে নির্বিচারে গুলি, উত্তেজনা

পঞ্জাবের কপুরথলায় গুরুদ্বারে নির্বিচারে গুলি, উত্তেজনা

বৃহস্পতিবারে পঞ্জাবের কপুরথলায় সাতসকালে চললো এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন এবং মৃত্যু হয় এক কনস্টেবলের। তবে এই হামলার পেছনে কোন জঙ্গিগোষ্ঠীর হাত আছে কিনা, সে সম্পর্কে পুলিশ এর তরফ থেকে এখনও সেভাবে কিছু জানানো হয়নি। তবে প্রশাসন সূত্রে খবর, দু’গোষ্ঠীর গুরুদ্বারের দখলকে কেন্দ্র করে এই বিবাদ। জানিয়েছেন নিহঙ্গ সম্প্রদায়ভুক্ত শিখ গোষ্ঠীর তরফেই চালানো হয়েছে গুলি। কারণ আগেও সেখানে পুলিশ গুরুদ্বারের দখল ঘিরে বিবাদের মোতায়েন করেছিলেন, এমনটাই পুলিশ সুপার সংবাদ সংস্থা জানিয়েছেন পিটিআই-কে। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত পুলিশ মোট ১০ জনকে গ্রেফতার করেছেন।
Read More
এবার ভারতীয় টিমের অনুশীলনে গেরুয়া রঙের জার্সি নিয়ে প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি

এবার ভারতীয় টিমের অনুশীলনে গেরুয়া রঙের জার্সি নিয়ে প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি

প্রতিবারের মত এবারও শুক্রবার সন্ধ্যায় কলকাতার পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এবং সেখানে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন জার্সির রং বদল নিয়ে অভিযোগ করলেন তিনি।মুখ্যমন্ত্রীর অভিযোগ, "সবকিছুতে গেরুয়া রং করে দেওয়ার রাজনীতি চলছে।"এমনকী নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন যে ‘মায়াবতীকে ছাড়া এখনও অন্য কাউকে দেখিনি নিজের মূর্তি বসাতে। কিন্তু এখন তো কথায় কথায় ‘নমস্তে’র নামে হচ্ছে। তবে এটা কখনও চলতে পারে না। দেখনদারিতে মাঝে মাঝে লাভ হলেও কিন্তু চিরদিন লাভ হতে পারে না।” এছাড়াও এদিন তিনি জানান যে, পোস্তায় অ্যাগ্রো মার্কেটিং সেন্টারও গড়বে রাজ্য।অন্যদিকে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারামকে বলেন যে,…
Read More
জম্মুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ, “রয়্যাল বেঙ্গল টাইগার”

জম্মুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ, “রয়্যাল বেঙ্গল টাইগার”

চেন্নাইয়ের আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক থেকে বৃহস্পতিবার রাতে বিনিময় প্রথায় একটি পুরুষ ও একটি মহিলা রয়্যাল বেঙ্গল টাইগার এসে পৌঁছেছে জম্মুর জাম্বু চিড়িয়াখানায়। তার বদলে হিমালয়ান ব্ল্যাক বেয়ার পাঠানো হয়েছে জম্মু থেকে। বর্তমানে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতের জঙ্গলগুলিতে এই মুহূর্তে বাঘের সংখ্যা রয়েছে প্রায় ৩ হাজার ১৬৭টি। এবং চলতি বছরে বাঘ গণনা অনুযায়ী সারা বিশ্বের মোট বাঘের সংখ্যার প্রায় ৭৫ শতাংশেরও বেশি। তবে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে বাঘ দু’টিকে রাখা হবে সাড়ে চার হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গায়। যার মধ্যে একটি জলাশয়ও রয়েছে।এছাড়াও চিড়িয়াখানা সূত্রে খবর, প্রথমে বাঘ দু’টিকে কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনের জন্য আলাদা এনক্লোজারে রাখা হবে।…
Read More