08
Oct
গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মাঝে পুজোর মরশুমে চিন্তা ছিলো বাড়তে পারে সংক্রমণের সংখ্যা। তবে একটু হলেও মুক্তি মিলেছে। দেশের কোভিড গ্রাফ মোটামুটি একই জায়গায় বিরাজ করছে। করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৯ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮২ জন। এদিকে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৭৪৫ জন। আপাতত দেশের সুস্থতার হার…
